30/03/2026
শুকনো কাশি কেন সিরাপ দিয়ে পুরোপুরি সারে না? – আসল কারণটা জানেন?
শুকনো কাশি অনেক সময় “রোগ” না, বরং এটা এক ধরনের নার্ভ হাইপারসেনসিটিভিটি। ভাইরাল জ্বর সেরে যাওয়ার পরও ৩–৬ সপ্তাহ কাশি চলতে পারে। কারণ তখন ফুসফুসে ইনফেকশন থাকে না, কিন্তু কাশির নার্ভগুলো অতিরিক্ত সংবেদনশীল হয়ে যায়। একে বলা হয় Post-viral cough hypersensitivity।
আবার অনেক ক্ষেত্রে তিনটা জিনিস একসাথে কাজ করে—
• Upper airway cough syndrome (পোস্ট নেজাল ড্রিপ)
• Cough variant asthma
• GERD related cough
American College of Chest Physicians–এর গাইডলাইন বলছে, ক্রনিক ড্রাই কাশির ৭০% কেস এই তিন কারণে হয়। তাই শুধু কাশির সিরাপ দিলে সাময়িক আরাম হয়, কিন্তু কাশি পুরো বন্ধ হয় না।
তাহলে আধুনিক চিকিৎসায় আমরা কী আলাদা করি?
🔹 Cough pattern analysis – রাতেই বেশি? কথা বললে বাড়ে? ঠান্ডা বাতাসে ট্রিগার হয়?
🔹 Empirical therapeutic trial – সন্দেহভিত্তিক চিকিৎসা ২–৪ সপ্তাহ ট্রায়াল
🔹 প্রয়োজনে low dose inhaled corticosteroid (cough variant asthma হলে)
🔹 রিফ্লাক্স সন্দেহ হলে শুধু PPI না, বরং ডিনারের টাইমিং ও ঘুমের পজিশন ঠিক করা
🔹 কিছু ক্ষেত্রে low-dose neuromodulator (যেমন gabapentin) – যেটা ইউরোপ ও আমেরিকায় refractory cough এ ব্যবহার হচ্ছে
এগুলো সাধারণ কাশির সিরাপের বাইরে ভাবনা।
একটা বাস্তব উদাহরণ দেই: আমার চেম্বারে আগত একজন রোগী ১ মাস ধরে কাশির সিরাপ খাচ্ছিলেন। কাশি বিশেষ করে ফোনে কথা বললে বাড়ত। এক্স-রে নরমাল। আমরা mild cough variant asthma ধরে ইনহেলার শুরু করলাম। ১০ দিনের মধ্যে ৭০% কমে গেল।
অর্থাৎ — সব কাশি “ইনফেকশন” না।
মনে রাখবেন- শুকনো কাশি মানেই অ্যান্টিবায়োটিক নয়। কাশি যদি ৩ সপ্তাহের বেশি থাকে, বা রাতে বাড়ে, বা হাঁপানির ইতিহাস থাকে — তাহলে কারণভিত্তিক মূল্যায়ন দরকার।