Khadija Eye Hospital

Khadija Eye Hospital Daily Operation ( Chalazion, Pterygiuam, DCR and Others Surgery Without Cataract and Cornea transparent.

Khadija Eye Hospital committed to providing superior services, strict management, sincere behaves, perfect treatment and secluded pleasant environment and treatment by experienced physicians. Hospital Outdoor, Auto refraction, Vision test, normal wash and Doctor visite, Camping, Good teamwork, yearly two time Outdoor ture )

05/04/2022

#কপালে_টিপের_গোড়ার_কথা_

কপালে টিপ হযরত ইব্রাহিম (আঃ) এর যুগে পতিতা সনাক্তের চিহ্ন হিসাবে প্রচলন হয়,এই যুগের চরিত্রহীনারাও সেই চিহ্ন বহন করছে।

হযরত ইব্রাহীম আলাইহিস সালামকে আগুনে পুড়িয়ে মারার জন্য নমরুদ একটি ১৮ মাইলের বিশাল অগ্নিকুণ্ড নির্মাণ করে। সেটি এত বড় ও ভয়াবহ উত্তপ্ত ছিল যে, কোনো মানুষের পক্ষে হযরত ইব্রাহীম (আ.) কে সেখানে নিয়ে নিক্ষেপ করা সম্ভব হল না।অবশেষে একটি চরক বানানো হল যার মাধ্যমে হযরত ইব্রাহীম (আ.) কে ছুড়ে আগুনে নিক্ষেপ করা যায়। কিন্তু মহান আল্লাহ তাআলার নির্দেশে রহমতের ফেরেশতারা চরকের একপাশে ভর করে থাকায় চরক ঘুরানো যাচ্ছিল না।

তখন শয়তান নমরুদকে কুবুদ্ধি দিল কিছু পতিতা (নগ্ন) মেয়ে এনে চরকের সামনে বসিয়ে দিতে, কারণ এ অবস্থায় ফেরেশতারা থাকতে পারবে না। তাই করা হল এবং ফেরেশতারা চলে গেল, হযরত ইব্রাহীম (আ.) কে আগুনে নিক্ষেপ করতে তারা সক্ষম হলেন।পরবর্তীতে ওই মেয়েগুলোকে রাষ্ট্রীয় মর্যাদা দান করা হল এবং তাদের মাথায় তীলক পরানো হল। যেটা এখন আমাদের কাছে টিপ নামে পরিচিত।

যেসব মুসলিম নারীরা টিপ পরে, তারা এই ঘটনা জানেনা। জেনেও যদি কেউ পরে তাহলে সেটা তার দুর্ভাগ্য। হিন্দুরা টিপ পরে, এটা তাদের ধর্মীয় সংস্কৃতির অংশ।

পতিতার পরিচয় বোঝানোর জন্য যে টিপ ব্যবহার করা হতো, তা আজ আমাদের উপমহাদেশে মুসলমানদের মধ্যেও ফ্যাশনে রূপান্তরিত হয়েছে !

ওহে মুসলিম মা-বোনেরা! এই সত্য কথাটা জানার পরও কি আপনি আপনাদের কপালে টিপ পরবেন ? সুতরাং এই অবমাননাকর চিহ্নটি মুসলিম মা বোনরা এড়িয়ে চলুন।


সূত্র : তাফসীরে মা-রেফুল কোরআন, হযরত ইব্রাহিম (আ.) মূলগ্রন্থ। তাবারী, তারীখ, ১খ, ১২৩-১২৪; ছালাবী আদি গ্রন্থ, কাসাসুল আম্বিয়া, পৃষ্ঠাঃ ৮১, আদি ইসলামী ইতিহাস,

মহান আল্লাহ তায়ালা সবাইকে বুঝার এবং সত্য সঠিক পথে চলার। তৌফিক দান করুক,,
আমিন

04/03/2022

ডিসিআর অপারেশন।

23/12/2021

ঃজরুরী নিয়োগ বিজ্ঞপ্তিঃ

পোস্টঃ
মেডিক্যাল এসিস্ট্যান্ট (ডিএমএফ)

অভিজ্ঞতাঃ
প্রয়োজন নেই। থাকলে ভাল।

বেতন ও ভাতাঃ
বেসিক বেতন - ১৮০০০/- ( সর্বসাকুল্যে )

মানুষিক অবস্থানঃ
চক্ষু হাসপাতালে কাজ করার মানুষিকতা থাকতে হবে।

কাজের ধরনঃ
রুগী দেখা, ওটি এসিস্ট করা, ওটি রুমের যন্ত্রপাতি মেইন্টেনেন্স করা।

যাহা আবশ্যকঃ
১. সাব সেন্টারে রুগী দেখার পাশাপাশি অপারেশন এসিস্ট করার মানুষিকতা থাকতে হবে।
২. রোগী দেখার পাশাপাশি মেনেজমেন্টের কাছে রিপোর্ট দিতে হবে দৈনিক।
৩. মাসে ক্যাম্প ওরগানাইজড করতে হবে ২০ টা। সেটিং এর জন্য লোক আছে কিন্তু আপনাকে শিওর হতে হবে।
৪. অপারেশন রোগী বাছাই করতে হবে।
৫. গুড টিম ওয়ার্কিং করতে হবে।
৬. সব হিসাব নিকাশ ক্লিয়ার রাখতে হবে।
৭. আপনার নিচে প্রায় ৪ জন স্টাফ কাজ করবে, সেটা ম্যেনেজ করতে হবে।
৮. স্থানীয় নেতৃবৃন্দ, প্রশাসন, জনপ্রতিনিধি দের সাথে সমন্বয় রাখতে হবে।

সুযোগ সুবিধা ঃ
১. বছরে দুই ঈদে বেসিক সমমান বোনাস,
২. মোট ৪০ দিন বাৎসরিক ছুটি। তার মধ্যে দুই ঈদে ২০ দিন এবং ৬ মাস পর পর ১০ দিন করে ২০ দিন ছুটি। জরুরী কোন ছুটি হবে না। যদি প্রয়োজন হয় তাহলে নির্ধারিত ছুটি হইতে কর্তন করা হবে। ০৩ মাস পর হইতে সাপ্তাহিক ছুটি প্রাপ্তি হবেন।
৩. খাওয়া নিজের থাকা হাসপাতাল বহন করিবে। নির্ধারিত রুটিন ও মেন্যু অনুযায়ী।
৪. ১ম ০৪ মাস শিক্ষানবিশ কাল হিসেবে গণ্য হইবে।
এই সময়ে আপনি নির্ধারিত বেতনের অর্ধেক টাকা পাইবেন। ০৪ মাস শিক্ষানবিশ কাল শেষে ফুল বেতন প্রাপ্ত হইবেন।
৫. বেতন দুইবারে প্রদান করা হইবে। ০৫ থেকে ১০ তারিখে ১ বার এবং ২৫ থেকে ৩০ তারিখে ১ বার। মোট বেতন দুই ভাগে ভাগ করে প্রদান করা হইবে।
৬. যে কোন এক ঈদে ছুটি পাবেন। অন্য ঈদ হাসপাতালে করার মনমানুষিকতা থাকতে হবে।
৭. আপনি চাইলে ফ্যামিলী নিয়ে আসতে পারেন। সেক্ষেত্রে আপনাকে হাসপাতাল বাসা দিবে, কিন্তু খাওয়া আপনার।

যা করা যাইবে না ঃ
১. দলীয় কোন ক্ষমতা প্রয়োগ করা যাবে না।
২. অনুমতি ব্যতীত ছুটি কাটানো যাইবে না।
৩. ছুটি নিয়ে যাওয়ার পর ছুটি বর্ধিত করনের জন্য ফোন দেওয়া যাইবে না।
৪. অলসতা, চুরি, নারী ঘটিত কোন সমস্যা, বা কোন রুগীর সাথে খারাপ আচরন করা যাইবে না।
৫. অফিস যেখানে যেতে বলবে সেখানে যেতে হবে। অপারগতা প্রকাশ করা যাইবে না।
৬. ফ্রি ঔষধ নেওয়া যাইবে না।

* প্রচুর ভ্রমন করার অভ্যাস থাকতে হবে।
* আমাদের সাব সেন্টার সমুহে কাজ করার মন মানুষিকতা থাকতে হবে
* বাংলাদেশের যে কোন অঞ্চলে কাজ করার মতো ইচ্ছে থাকতে হবে

20/12/2021

চোখের ছানির জন্য ইঞ্জেকশন ছাড়া, রক্তপাত বিহীন, সেলাই ছাড়া অত্যাধুনিক ফ্যাকো অপারেশন। কিভাবে করে বিস্তারিত। সহজ ভাষায় বর্ননা করা হল।

লিখেছেন শ্রদ্ধেয় স্যার অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শারফুদ্দিন আহমেদ বি এস এম এম ইউ এর সম্মানিত ভি সি স্যারের একটি খুবি গুরুত্বপূর্ণ একটি লেখা আপনাদের সাথে শেয়ার করলাম

ছানি ও ফ্যাকো সার্জারি

মানুষের দেখার জন্য চোখের কর্নিয়া ও লেন্স খুবই প্রয়োজনীয়। চোখের স্বচ্ছ লেন্স বয়সজনিত বা অন্যকোনো কারণে অস্বচ্ছ হলে দৃষ্টিশক্তি কমে যায় ও স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়। চোখের লেন্স অস্বচ্ছ হওয়াকে ছানি বলে। বয়স বাড়ার সাথে, আঘাত লাগলে চোখে অন্য কোনো প্রদাহ হলে, ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ হলে, দীর্ঘদিন চোখে কিছু ড্রপ দিলে চোখে ছানি পড়ে। ছানি তিন ধরনের হয়- ১) নিউক্লিয়ার, ২)কর্টিক্যাল ও ৩) সাব ক্যাপসুলার

ছানির চিকিৎসা কী?
ছানির একমাত্র চিকিৎসা অপারেশন, ওষুধ কিংবা চশমা দিয়ে ছানির চিকিৎসা সম্ভব নয়।
ছানির জন্য কি অপারেশন করা হয়?
ছানি অপারেশনে চোখের ভেতরের অস্বচ্ছ লেন্স বের করে তার জায়গায় কৃত্রিম লেন্স বসানো হয়। ছানির অপারেশন বিভিন্নভাবে করা হয়। যেমন- ফ্যাকো সার্জারি (সেলাইবিহীন ছানি অপারেশন) ও প্রচলিত ছানি অপারেশন (সেলাই যুক্ত)। ছানির চিকিৎসা না করলে দৃষ্টি ধীরে ধীরে কমতে থাকবে। বেশি দেরি করলে গুকোমা বা চোখের প্রেসার, চোখে প্রদাহ ও তীব্র ব্যথাসহ পুরোপুরি অন্ধ হওয়ার মতো মারাত্মক জটিলতা বয়ে আনতে পারে।
ফ্যাকো সার্জারি কী?
ছানিকে গলিয়ে বের করে চোখে কৃত্রিম লেন্স বসানো হয়।
ফ্যাকো সার্জারি চালু হওয়ায় ছানি অপারেশনে বিরাট পরিবর্তন এসেছে। এটা যদি আমরা তুলনামূলক বিচার করি তাহলেই পরিষ্কার হয়ে যাবে।
ফ্যাকো অপারেশন-
১) এখানে লেন্সকে গলিয়ে বের করা হয়।
২) এ পদ্ধতিতে রক্তক্ষরণ হয় না।
৩) ২.৫-৩ মি. মি. ছিদ্র করা হয়।
৪) সেলাইবিহীন
৫) অপারেশনের সঙ্গে সঙ্গেই বাড়ি যাওয়া যায়।
৬) এ অপারেশনে শুধুমাত্র ৭ দিন চোখে পানি দেয়া নিষেধ।
৭) দ্রুত সেরে উঠে।
প্রচলিত অপারেশন/SICS
১) এ অপারেশনে পুরো লেন্স একবারে বের করে আনা হয়
২) এখানে রক্ত ক্ষরণের সম্ভাবনা থাকে।
৩) এ অপারেশনে ৬-৭ মি. মি. ছিদ্র করা হয়।
৪) এ পদ্ধতিতে মাঝে মাঝে সেলাই লাগে।
৫) অপারেশনের পর অন্তত ১ দিন হাসপাতালে থাকতে হয়।
বি. দ্র: যে কোনো পদ্ধতিতে ছানি অপারেশনের পর কাছে দেখার জন্য চশমার প্রয়োজন হয়। তবে মাল্টি ফোকাল লেন্স ফ্যাকো সার্জারিতে ব্যবহার করলে দূরে কাছে কোথাও চশমা লাগে না।

ফ্যাকো সার্জারির সুবিধাসমূহ:
(১) সেলাইবিহীন; (২) দ্রুত সেরে ওঠে; (৩) ৩-৪ দিনের মধ্যে স্বাভাবিক কাজকর্ম করতে পারা, এর মধ্যে - গাড়ি চালানো, লেখাপড়া করা, টিভি দেখা, অফিস করা; (৪) অপারেশনের কিছু সময় আগে ভর্তি হওয়া; (৫) অপারেশনের পর বাসায় চলে যাওয়া; ৬) Surface/Local Anaesthesia এর মাধ্যমে অপারেশন করা হয়; (৬) যে সমস্ত রোগী সহযোগিতা করতে পারেন তাদের ইনজেকশন না দিয়ে শুধুমাত্র ড্রপের মাধ্যমে অপারেশন করা হয়; (৭) ইনজেকশন না দিলে এবং ডাক্তার উপযুক্ত মনে করলে অপারেশনের পর চোখে ব্যান্ডেজ না দিয়ে বাড়ি পাঠাতে পারেন; (৮) জটিলতা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে এবং (৯) অপারেশনের পরপরই স্বাভাবিক খাবার খেতে পারবেন।
অপারেশন করতে হলে কী করতে হবে?
আমরা চক্ষু বিশেষজ্ঞরা অপারেশন করার উপদেশ দিলে, পরামর্শ মতো অপারেশনের পূর্বে ৩-৪টি বিভিন্ন পরীক্ষা করতে হবে। যেমন- (ক) ডায়াবেটিসের জন্য ব্লাড সুগার; (খ) ই.সি.জি.; (গ) চোখে যে লেন্স বসানো হবে তার মাপের জন্য বায়োমেট্রিক; (ঘ) চোখের প্রেসার পরীক্ষা ও (ঙ) করোনাকালীন করোনার টেস্ট করা।
ফোল্ডেবল লেন্স:
১) এই লেন্স, লেন্সের সর্বশেষ সংস্করণ। ২) এই লেন্স নরম এবং ভাঁজ করা যায়। ৩) এই লেন্সের ক্ষেত্রে মাত্র ২.৫-৩ মি.মি. কাটতে হয়। ৪) এক্ষেত্রে অপারেশনের পর লেন্সের পেছনে অস্বচ্ছ হওয়ার সম্ভাবনা থাকে না। ৫) এক্ষেত্রে চোখ অতি দ্রুত সেরে ওঠে।

সাধারণ লেন্স :SICS পদ্ধতিতে
১) সাধারণ প্রচলিত লেন্স (PMMA), ২) এই লেন্স শক্ত, ভাঁজ করা যায় না, ৩) এই লেন্সের ক্ষেত্রে ৫.৫ মি.মি. কাটতে হয়, ৪) এক্ষেত্রে অপারেশনের পর লেন্স অস্বছ হওয়ার সম্ভবনা থাকে। ৫) এক্ষেত্রে ইনজেকশনের মাধ্যমে অবশ করতে হয়। ৬) এক্ষেত্রে স্বল্প পরিমাণ রক্তক্ষরণের সম্ভাবনা থাকে। ৭) এক্ষেত্রে ইনজেকশনের মাধ্যমে Anaesthesia দিতে হয়।

অপারেশন পরবর্তী করণীয়:
(১) অপারেশনের পর ডাক্তারের কাছ থেকে ছাড়পত্র বুঝে নিয়ে বাড়ি যেতে হয়। (২) ছাড়পত্রে লিখিত ওষুধ নিয়মমাফিক ব্যবহার করা। (৩) ৭ দিন চোখে সরাসরি পানি না লাগানো। (৪) অপারেশনের পরের দিন, ৭ দিন পর এবং একমাস পর মোট তিনবার ডাক্তারের কাছে আসতে হবে। এর মধ্যে যে কোনো সময় কোনো অসুবিধা দেখা দিলে ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হয়।

ছানি হলেই যদি কারও স্বাভাবিক দৈনন্দিন কাজ ব্যাহত হয়, সেক্ষেত্রে ছানি পোক্ত হওয়ার জন্য দেরি করার কোনো প্রয়োজন নাই। অনেক সময় ছানি না হলেও ১০-১২ বা ততোধিক চোখের মাইনাস পাওয়ার হলে স্বচ্ছ লেন্সেও ফ্যাকো সার্জারির মাধ্যমে নতুন (আইওএল) লেন্স ব্যবহার করা হয়।

চোখে ছানি পড়লে দ্রুত চিকিৎসা নিন এবং সুস্থ থাকুন চোখ অমূল্য সম্পদ।

,,চোখের সকল ধরনের অপারেশনের জন্য সঠিক পরামর্শ এবং স্বল্প মূল্য অপারেশনের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, খাদিজা চক্ষু হাসপাতাল, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া।
আপনাদের পাশে সর্বদা নিয়োজিত ।সেবা নিন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ।

11/12/2021

আগামী ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে সকাল ০৯.০০ ঘটিকা হইতে দিন ব্যপী বিনামুল্যে চক্ষু রোগীদের সেবা প্রদান করা হইবে। সেই সাথে ছানি রোগীদের স্বল্প মুল্যে অপারেশন করা হইবে এবং নেত্রনালী বন্ধ, মাংসবৃদ্ধি হয়ে যাওয়া রোগীদের ও চোখে টিউমার রোগীদের বিনামুল্যে অপারেশন করা হইবে।

বিঃ দ্রঃ অপারেশন রোগীদের নিজের টাকায় পরীক্ষা নিরীক্ষা করাতে হবে এবং মেডিসিন ক্রয় করিতে হবে।

22/10/2021

স্বার্থান্বেষী মানুষেরা সবসময় মনে করে তারাই সঠিক।

15/10/2021

জরুরী ভিত্তিতে একজন অপটোমেট্রিস্ট নিয়োগ দেওয়া হইবে। অভিজ্ঞতার প্রয়োজন নেই তবে থাকলে ভাল। ছানি রোগী বাছাই করার মতো জ্ঞান থাকলেই চলবে।

আবাসস্থল সুবিধা সহ সপ্তাহে দুইদিন ছুটি।
যা থাকা প্রয়োজনঃ
ভাল ব্যবহার, রোগী কনভেন্স করার দক্ষতা, যে কোন কাজ করার পারদর্শীতা, তাৎক্ষনিক বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া এবং প্রচুর জার্নি করার মানুষিকতা থাকতে হবে।কোন চক্ষু হাসপাতাল হতে প্রশিক্ষিত হতে হবে। বা এমন কোন ইন্সটিটিউট হতে ট্রেনিং প্রাপ্ত হতে হবে সাথে প্রতিষ্ঠান কর্তৃক সনদপ্রাপ্ত হতে হবে।

বেতনঃ ১৫০০০/- হইতে ২০০০০/- এর মধ্যে। বছরে দুটি ঈদ বোনাস, দুই বার ১০ দিন করে ২০ দিন ছুটি। ঈদের সময় মোট ১৬ দিন (দুই ঈদে)।

বিঃ দ্রঃ বেশি অভিজ্ঞ দের জন্য বিবেচনায় বেতন নির্ধারন করা হবে। যারা স্বল্প মেয়াদি চিন্তা করেন তাদের ব্যতীত।

23/09/2021

যখনই ভালোর সাথে খারাপের লড়াই হয় তখনই ভালো একা হয়ে পরে। আর খারাপের বাহিনী হয় বিশাল, কারন খারাপের পিছনে মূর্খ, লোভী, স্বার্থপর ও বিশ্বাসঘাতকেরা স্থান নেয়।

14/09/2021

চোখের সমস্যা কম-বেশি আমাদের সবারই আছে। কিন্তু অনেকে আছেন, যারা বুঝতে পারেন না তাদের চোখে সমস্যা হয়েছে কিনা বা কখন চোখের ডাক্তার দেখাতে হবে। তাহলে প্রশ্ন হলো, কীভাবে বুঝবেন কখন ডাক্তার দেখাতে হবে? নিজের চোখের অবস্থা ও লক্ষণ দেখে বুঝে নিতে হবে। চোখের কিছু লক্ষণ আপনাকে বলে দেবে চিকিৎসককে চোখ দেখানোর কথা। চলুন জেনে নিই চোখের সে লক্ষণগুলো।

রাতে গাড়ি চালানোর সময় অস্পষ্ট দেখাঃ

রাতে গাড়ি চালানোর সময় যদি দেখেন দূরের জিনিস অস্পষ্ট লাগছে বা অন্ধকারে কিছু দেখতে খুব কষ্ট হচ্ছে, বুঝবেন আপনার চোখে সমস্যা হয়েছে। এ সমস্যায় দ্রুত চোখের ডাক্তারের কাছে যেতে হবে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নতুন চশমা নিতে হবে।

চোখ লাল অথবা গোলাপি হওয়াঃ

চিকিৎসকদের মতে, চোখ লাল অথবা গোলাপি হওয়া বিপজ্জনক। কনজাংটিভাইটিস প্রদাহ, অ্যালার্জি বা চোখে ছানি পড়ার কারণে এমনটি হয়। তবে বেশির ভাগ সময় ছানি পড়ার কারণে হয়। ছানি পড়লে চোখের আইরিশ ও পিউপিল একটা স্বচ্ছ লেয়ারে ঢাকা পড়ে। অনেক সময় এটি চোখের গভীরে প্রবেশ করে। এ কারণে দ্রুত চিকিৎসা নিতে চক্ষু বিশেষজ্ঞের কাছে যেতে হবে।

ঝাপসা দেখাঃ

আপনি সোফায় বসে টিভি দেখছেন, কিন্তু ভালো দেখা যাচ্ছে না। ঝাপসা লাগছে। বুঝে নেবেন আপনার চোখকে ডাক্তার দেখানোর সময় হয়েছে। চিকিৎসক হয়তো চোখের ড্রপ অথবা ওষুধ দিতে পারেন। আবার প্রয়োজনে ছোট সার্জারির পরামর্শও দিতে পারেন।

চোখে ব্যথা করাঃ

চোখে ব্যথা করা মোটেও ভালো লক্ষণ নয়। চোখ ব্যথা মানুষকে অন্ধ করে দিতে পারে। তীব্র গ্লুকোমারের কারণে এটি হয়। এর ফলে অপটিক স্নায়ু ক্ষতিগ্রস্ত ও চোখ অন্ধ হয়ে যায়। চোখে ঝাপসা দেখা, তীব্র মাথাব্যথা, বমিভাব হয়। চোখে ব্যথা ইনফেকশন, চোখ জ্বালা করা, শুকিয়ে যাওয়া, অ্যালার্জির জন্যও হতে পারে। চোখে ব্যথা হলে চিকিৎসকের সাহায্য নিতে হবে।

ঘন ঘন মাথাব্যথাঃ

মাথাব্যথা নানা কারণে হয়। চোখের জন্যও হয়। ঘন ঘন মাথাব্যথার কারণে গুরুতর কিছু হতে পারে। এজন্য মাথাব্যথা হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে। এছাড়া চোখে ড্রাই সিনড্রম থাকলে পানিপড়া সমস্যা দেখা দেয়। এ সমস্যা সমাধানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চোখে আই ড্রপ ব্যবহার করতে হবে।

Address

Akhaura
৩৪৫০

Telephone

+8801743713109

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khadija Eye Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Khadija Eye Hospital:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category