Dr. Bulbul Islam 'Esa

Dr. Bulbul Islam 'Esa Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Bulbul Islam 'Esa, Doctor, Bagerhat.

আমি একজন সার্টিফাইড হোমিওপ্যাথিক চিকিৎসক। দেশে এবং বিদেশে অ্যাংজাইটি, ডিপ্রেশন, ওসিডি, প্যানিক অ্যাটাকের মতো মানসিক সমস্যা ছাড়াও বিভিন্ন জটিল ও দীর্ঘমেয়াদি শারীরিক রোগে বিজ্ঞানভিত্তিক পার্সোনালাইজড ও নিরাপদ হোমিওপ্যাথিক চিকিৎসা প্রদান করে থাকি।

Plantar Wart নাকি Corn? গুলিয়ে ফেলছেন না তো? 🤔..পায়ের তলায় কোনো শক্ত গুটি বা ফোস্কা মতো হলে আমরা অনেকেই দ্বিধায় পড়ে যাই—...
12/03/2026

Plantar Wart নাকি Corn? গুলিয়ে ফেলছেন না তো? 🤔..পায়ের তলায় কোনো শক্ত গুটি বা ফোস্কা মতো হলে আমরা অনেকেই দ্বিধায় পড়ে যাই—এটা কি Plantar Wart (ভাইরাল আঁচিল) নাকি Corn (কড়া)? হোমিওপ্যাথিতে এদের চিকিৎসা পদ্ধতি মোটামুটি এক হলেও প্রফেশনাল মেডিকেল ডক্টর হিসেবে পার্থক্যটা চিনে রাখা খুব জরুরি।

How to tell the difference? (চেনার সহজ উপায়):

1️⃣ The Squeeze Test (চাপ দিয়ে পরীক্ষা):

* Wart: যদি দুপাশ থেকে চিমটি কাটার মতো চাপ দিলে বেশি ব্যথা লাগে, তবে সেটা plantar wart হওয়ার সম্ভাবনা বেশি। (Hurts more when squeezed from the sides).

* Corn: যদি সরাসরি ওপর থেকে চাপ দিলে বেশি ব্যথা লাগে, তবে সেটা সাধারণত কড়া বা Corn। (Hurts more when pressed directly).

2️⃣ Black Dots (কালো বিন্দু):

* Wart: আঁচিলের ওপর ছোট ছোট কালো বিন্দুর মতো দেখা যায়, যা আসলে রক্তনালী। (Look for tiny black pinpoints).

* Corn: এখানে কোনো কালো বিন্দু থাকে না, শুধু শক্ত চামড়া থাকে।

3️⃣ Skin Lines (ত্বকের রেখা):

* Wart: এটি আমাদের পায়ের ত্বকের স্বাভাবিক রেখাগুলোকে বাধাগ্রস্ত করে বা মুছে দেয়। (Interrupts natural skin lines).

* Corn: ত্বকের রেখাগুলো এই গুটির ওপর দিয়েই চলে যায়।

4️⃣ Cause (কারণ):

* Wart: এটি একটি ভাইরাসঘটিত (HPV) সংক্রমণ। এটি ছোঁয়াচে! (Viral infection & contagious).

* Corn: এটি মূলত ঘর্ষণ বা ভুল মাপের জুতো পরার কারণে হয়। এটি ছোঁয়াচে নয়। (Caused by friction/pressure; not contagious).
..সাধারণ রোগীদের উদ্দেশ্যে:
পায়ে এমন কিছু হলে নিজে নিজে কাটার চেষ্টা করবেন না, এতে ইনফেকশন বাড়তে পারে। সঠিক চিকিৎসার জন্য একজন নির্ভরযোগ্য হোমিওপ্যাথিক চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। হোমিওপ্যাথিতে দুটো সমস্যারই খুব ভালো চিকিৎসা রয়েছে।

শেখার কোনো শেষ নেই! পোস্টটি শেয়ার করে অন্যদেরও সচেতন করুন। 🎓✨

...ভাইটি আমার প্রসংশা করলেন নাকি নিন্দা করলেন বুঝা মুশকিল।🤔 যাইহোক, আমি ব্যপারটা পজেটিভলি নিয়ে তার এবং আপনাদের সকলের সদয...
11/03/2026

...ভাইটি আমার প্রসংশা করলেন নাকি নিন্দা করলেন বুঝা মুশকিল।🤔 যাইহোক, আমি ব্যপারটা পজেটিভলি নিয়ে তার এবং আপনাদের সকলের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, আমি বহুকাল থেকেই আমার ফেসবুক পেইজে একটিভ থাকার মত পর্যাপ্ত সময় পাইনা। এইযে সে এরকম একটা তীর্যক কমেন্ট করেছে সেটাও আমার পেইজের এডমিন স্ক্রিনশট করে আমাকে হোয়াটসঅ্যাপে জানালো তারপর আমি দেখতে পেলাম।

এমন কি সে আমাকে এর আগেও অন্যান্য হোমিওপ্যাথিক গ্রুপে আমাকে নিয়ে করা বিভিন্ন পোষ্টের কমেন্ট বক্সের স্ক্রিনশট দিয়েছে যেখানে অন্যান্য কেউ কেউ এই জাতীয় কটাক্ষপূর্ণ মন্তব্য করেছে।

আমি সেগুলোর জবাবে একটা স্বতন্ত্র পোস্ট লিখে জানাবো অনেকদিন থেকে ভেবেও সময়-সুযোগের অভাবে তা করে উঠতে পারিনি।

যাইহোক, আমি সব সময় চেয়েছি মানুষ হোমিওপ্যাথি সম্পর্কে সঠিক মেসেজগুলো পাক। সেই লক্ষ্য নিয়েই আমার হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা ও পরামর্শ কেন্দ্র নামক গ্রুপটা তৈরি। তাই আমার ফিজিক্যাল অনুপস্থিতিতেও গ্রুপে একটিভ থাকা এবং কমেন্ট ও মেসেজের রিপ্লাই দেয়ার জন্য আমার পেইজে এডমিন রাখা রয়েছে। জনসচেতনতা মূলক এই কাজে আমাকে সহযোগিতা করার জন্য তাকে প্রতি মাসে আমি পে' করে থাকি।

আপনারা যদি আমার পেইজ থেকে করা কমেন্ট গুলো ভালো করে খেয়াল করেন, তাহলে দেখবেন তার প্রত্যেকটাতে এমন পরামর্শ দেয়ার চেষ্টা করা হয়েছে যাতে রোগী এবং হোমিওপ্যাথি উভয়েরই কল্যাণ হয়। কোন রোগীকে কখনো সরাসরি ইনবক্সে আসুন বলে ডাকাও হয়না। তবু কেন এমন কটাক্ষ?

এমনকি আমার পেইজে যে আমি এডমিন রেখেছি সেটা আমি পোস্ট করে সকলকে জানিয়েছি বহু আগেই। যারা আমার এত কর্মকাণ্ডের ওপর নজর রাখেন অথচ সেই পোস্টটা ওভারলুক করে গিয়ে আমার বদনাম করতে বদ্ধপরিকর তাদের জন্য পোস্টটার লিংক দিলাম- একটু কষ্ট করে দেখে নেবেন।

https://www.facebook.com/share/p/1FF4PhwcMW/

সবশেষে আমি বিশ্বকবির সেই লাইনগুলোই বলব-

নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো,
যুগ জনমের বন্ধু আমার আঁধার ঘরের আলো।
সবাই মোরে ছাড়তে পারে বন্ধু যারা আছে,
নিন্দুক সে ছায়ার মতো থাকবে পাছে পাছে।
বিশ্বজনে নিঃস্ব করে পবিত্রতা আনে।
সাধকজনে নিস্তারিতে তার মতো কে জানে?
বিনামূল্যে ময়লা ধুয়ে করে পরিষ্কার
বিশ্বমাঝে এমন দয়াল মিলবে কোথা আর?
নিন্দুক সে বেঁচে থাকুক বিশ্বহিতের তরে,
আমার আশা পূর্ণ হবে তাহার কৃপা ভরে।

বিড়ালের আঁচড়ে আক্রান্ত এক রোগীকে....
08/03/2026

বিড়ালের আঁচড়ে আক্রান্ত এক রোগীকে....

.....🥰
17/02/2026

.....🥰

Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.

Shout out to my newest followers! Excited to have you onboard! Shoyeb Anwer Shamsi Saif, Mostafa Kamal Kamal, Ruma Sanya...
07/02/2026

Shout out to my newest followers! Excited to have you onboard! Shoyeb Anwer Shamsi Saif, Mostafa Kamal Kamal, Ruma Sanyal, মুফিজুল্লাহ আল হোসাইনী, Md Ra Ju, Shamem Ali Sejo, Hakim M***i Abu Huraira, Anjona Biswas, Sumon Khan, Shawon Raficul, SK Mahafuz Hossain, Mynul Islam, Md Amire Md Amire, Ibnakandfoundationpti Mymensingh, Mumitbabor Mumit Babor, Aswini Barman, Johir Mozumder, Nasir Bapari, Sd Saddam, Anup Pal, Mamun Khan, এম.এ মাহমুদ, মুহাম্মদ শাহীন, DrNasima Sultana, Haris Khan, Tasmin Akter Rima, Jewel Gazi, Sadia Akther, আল ইমরান হোমিও সেবা

Shout out to my newest followers! Excited to have you onboard! Jahid Al Imran, আবদুল আলীম মিন্টু, Md. Ziaul Hoque, Liton...
28/01/2026

Shout out to my newest followers! Excited to have you onboard! Jahid Al Imran, আবদুল আলীম মিন্টু, Md. Ziaul Hoque, Liton Chakraborty, Mahbub Siam, SHAKIL AHMED, Hosne Ara Pinky, আরাফাত শান্ত, MD Alamin, Rose R Chowdhury, A B M Mohiuddin, মেহেরাজ বিন করিম, Hm Habib, Md. Mujibul Haque, Md. Omar Faruk, Monir Sunamaganj

12/01/2026

রোগী অবিবাহিত পুরুষ, বয়স ২৬
তার OCD, Panic disorder সহ বেশ কিছু মানসিক এবং শারিরীক সমস্যা রয়েছে। বর্তমানে যেসব সিম্পটম গুরুত্বপূর্ণ তা হচ্ছে-

১. নিজের বাড়ি বা বাড়ির আশপাশ থেকে একটু দূরে গেলে সবকিছু কেমন অপরিচিত মনে হয়।

২. তখন তার নিজের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলার ভয় হয়।

৩. মনে হয় সে হয়তো পাগলামি টাইপের এমন কোন কিছু করে বসবে যা নিয়ে পরবর্তীতে লোকে হাসাহাসি করবে এবং তাকে হেয় করবে। এক কথায় তাকে বাজেভাবে ট্রিট করবে। এমন ঘটনা তার আপন চাচাতো ভাইয়ের সাথেও হয়েছিল এবং পরবর্তীতে সেই চাচাতো ভাই আত্মহত্যা করেছিল। এই সময় তার এই কথা মনে পড়ে বারবার।

৪. সে আরো মনে করে এতে লোকজন তার কাছ থেকে দূরে সরে যাবে, সে একা হয়ে যাবে।

৫. পাশাপাশি তার রয়েছে মৃত্যু ভয়।

যে যে রুব্রিক নিলাম-

1. Mind; delusions, imaginations; strange; everything is

2. Mind; fear; self-control, losing

3. Mind; fear; insanity, of losing one's reason

4. Mind; delusions, imaginations; laughed at, to being:

5. Mind; horrible things, sad stories affect profoundly, agg.

6. Mind; fear; humiliated, of being

7. Mind; social; position, concerned about

8. Mind; fear; rejection, of

9. Mind; fear; panic attacks, overpowering

10. Mind; fear; death, of

11. Mind; obsessive, compulsive disorders

বিঃদ্রঃ এই পোস্টটি যে সমস্ত জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক এবং ছাত্র-ছাত্রীরা আমাকে ফলো করেন তাদের শেখার উদ্দেশ্যে করা হয়েছে। এখানে বলা কোন ওষুধ কোন রোগী নিজে নিজে কিনে খাবেন না। মনে রাখবেন, হোমিওপ্যাথিতে ক্ষুদ্র ক্ষুদ্র পার্থক্যের কারণে এক এক রোগীর ঔষধ এক এক রকম হয়।
(রিপোস্ট)

…হোমিওপ্যাথিতে রোগের নামের উপর কোন ওষুধ হয় না। কারণ হোমিওপ্যাথিক চিকিৎসক রোগের চিকিৎসা করেন না, করেন রোগীর চিকিৎসা। এই ...
03/01/2026

…হোমিওপ্যাথিতে রোগের নামের উপর কোন ওষুধ হয় না। কারণ হোমিওপ্যাথিক চিকিৎসক রোগের চিকিৎসা করেন না, করেন রোগীর চিকিৎসা।

এই জন্য রোগীদের কাছ থেকে নানান তথ্য উপাত্ত সংগ্রহ করে তা বিচার-বিশ্লেষণ করে দেখা যায় একই রোগের ভিন্ন ভিন্ন রোগীতে ভিন্ন ভিন্ন ঔষধের প্রয়োজন হয়।

আবার দেখা যায় ভিন্ন ভিন্ন রোগের ভিন্ন ভিন্ন রোগীকে অনেক সময় একই ওষুধ দেওয়ার দরকার হয়।

এসব কথা হাজার বার হাজার ভাবে বোঝানোর পরেও যখন ফেসবুক গ্রুপে পোস্ট পাই,

“আমার ফ্যাটি লিভার, কী ঔষধ খাব?”

“আমার ক্রিয়েটিনিন হাই, কী ওষুধ খাব?”

“আমার ইউরেথ্রাল স্ট্রিকচার, কী খাব? দয়া করে সাজেশান দিন!”

“আমার মূত্রথলিতে পাথর, কী ওষুধ খাব কেউ একটু বলে দিন!”

-তখন মনের দুঃখেই মনে আসে, “বিষ খান, বিষ!”
..কিন্তু বলি না ভয়ে! পাছে কেউ যদি সত্যিই খায়! তাহলে তো চৌদ্দ শিকের মাফ নাই!😁

—-----------------------------
ডা. বুলবুল ইসলাম 'ঈসা
কনসালটেন্ট হোমিওপ্যাথ
ডি. এইচ. এম. এস. (বি. এইচ. বি)
মোবাইলঃ ০১৯১৩১০৭০৮২, ০১৭১৪৪৭৫৭৩৫
WhatsApp: 01714475735
Gmail: bulbul70007@gmail.com
page: https://www.facebook.com/dr.bulbul.esa

সোরিয়াসিস কী? (What is Psoriasis)সোরিয়াসিস একটি দীর্ঘস্থায়ী (ক্রনিক), প্রদাহজনিত চর্মরোগ যা ত্বকের কোষগুলোর দ্রুত বৃদ...
30/12/2025

সোরিয়াসিস কী? (What is Psoriasis)

সোরিয়াসিস একটি দীর্ঘস্থায়ী (ক্রনিক), প্রদাহজনিত চর্মরোগ যা ত্বকের কোষগুলোর দ্রুত বৃদ্ধি ও জমে যাওয়ার কারণে সৃষ্টি হয়। এতে ত্বকে পুরু, লালচে এবং সাদা খোসাযুক্ত প্যাচ বা দাগ দেখা যায়। সাধারণত মাথার তালু, কনুই, হাঁটু ও পিঠে বেশি দেখা যায়। এটি সংক্রামক নয়, তবে মানসিক কষ্ট ও সামাজিক অস্বস্তির কারণ হতে পারে।

...মন ভালো করার জন্য বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ১০ টি উপায়মানসিক চাপ, উদ্বেগ আর নেতিবাচক চিন্তা—এগুলো আজকাল প্রায় সবার সাথেই...
30/12/2025

...মন ভালো করার জন্য বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ১০ টি উপায়

মানসিক চাপ, উদ্বেগ আর নেতিবাচক চিন্তা—এগুলো আজকাল প্রায় সবার সাথেই লেগে আছে। কিন্তু জেনে আশ্চর্য হবেন, এমন কিছু সহজ কিন্তু কার্যকর উপায় আছে যেগুলো সাইকোলজিক্যাল গবেষণায় প্রমাণিত হয়েছে মন ভালো করার জন্য খুবই উপকারী। চলুন জেনে নিই—

১. প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটুন
নিয়মিত হাঁটা বা হালকা ব্যায়াম শরীরে এন্ডরফিন ও সেরোটোনিন হরমোনের নিঃসরণ বাড়ায়, যা প্রাকৃতিকভাবেই মুড বুস্ট করে।

২. ধন্যবাদ প্রকাশের অভ্যাস করুন
Positive Psychology গবেষণায় দেখা গেছে, প্রতিদিন ৩টি ভালো বিষয়ের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলে হতাশা অনেকটাই কমে।

৩. মেডিটেশন বা মনোযোগ চর্চা করুন
মাইন্ডফুলনেস মেডিটেশন মস্তিষ্কে অ্যামিগডালার অ্যাক্টিভিটি কমিয়ে স্ট্রেস হরমোন কর্টিসল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

৪. ঘুম ঠিক রাখুন
সাউন্ড স্লিপ মস্তিষ্কের এমোশন রেগুলেটিং এরিয়া যেমন prefrontal cortex-এর কার্যক্ষমতা বজায় রাখে।

৫. আপনার প্রিয় গান শুনুন
গবেষণায় দেখা গেছে, সঙ্গীত মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ বাড়িয়ে দেয়, যা আনন্দের অনুভূতি জাগায়।

৬. প্রকৃতির সংস্পর্শে যান
গাছপালা, খোলা আকাশ আর সবুজ মাঠে সময় কাটালে মন শান্ত হয়, এবং স্ট্রেস লেভেল কমে যায়—এটাকে বলে “eco-therapy”।

৭. প্রিয় মানুষদের সঙ্গে কথা বলুন
একটি আন্তরিক কথা বা বন্ধুর সাথে ১৫ মিনিটের আলাপ অক্সিটোসিন হরমোন বাড়িয়ে দেয়, যা একাকিত্ব দূর করে।

৮. সামাজিক মাধ্যমে সীমা টানুন
নিয়মিত সোশ্যাল মিডিয়া ব্যবহার বিষণ্নতা বাড়াতে পারে। দিনে নির্দিষ্ট সময় ছাড়া স্ক্রলিং এড়িয়ে চলুন।

৯. ছোট ছোট টার্গেট পূরণ করুন
Brain reward system এমনভাবে কাজ করে যে, একটি কাজ শেষ করলেই ডোপামিন রিলিজ হয়, যা আপনাকে আত্মতৃপ্তি দেয়।

১০. কাউকে সাহায্য করুন
Selfless help বা অন্যকে নিঃস্বার্থভাবে সাহায্য করার ফলে “helper’s high” তৈরি হয়, যা মনকে আনন্দ দেয়।

মন ভালো রাখা মানেই মানসিক স্বাস্থ্যকে ভালো রাখা। নিজের প্রতি যত্ন নিন। আপনি গুরুত্বপূর্ণ।

ালো #ডিপ্রেশন_নয়_সমাধান

আরও এমন সাইকোলজিক্যাল এবং ফিজিক্যাল টিপস পেতে আমাদের ফলো করুন।

পোস্টটি কেমন লাগল? নিচে কমেন্টে জানান!

Address

Bagerhat
9371

Telephone

+8801999995662

Website

http://drbulbulesa.com/

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Bulbul Islam 'Esa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Bulbul Islam 'Esa:

Share