Department of Physical Medicine & Rehabilitation, SBMC&H, Barisal.

  • Home
  • Department of Physical Medicine & Rehabilitation, SBMC&H, Barisal.

Department of Physical Medicine & Rehabilitation,  SBMC&H, Barisal. ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগ

22/10/2022

About : Physical Medicine & Rehabilitation 🌿

ফিজিক্যাল মেডিসিন নামে পরিচিত এই ফিল্ডটি মেডিসিন বর্জিত ফিল্ড নয়, কেবল ফিজিওথেরাপি নিয়ে নয়।
আসলে, নামটি ভুল ধারণা দেয়। বহিঃবিশ্বে এটি রিহ্যাবিলিটেশন মেডিসিন / নিউরো মাস্কুলোস্কেলেটাল মেডিসিন ইত্যাদি নামে সুপরিচিত ; অনেকে তো আদর করে ফিজিয়াট্রি বলে 🙂, আর, আমাদের বলে ফিজিয়াট্রিস্ট।

ফিজিওথেরাপিস্ট নয়, ফিজিয়াট্রিস্ট (PHYSIATRIST)

তাহলে, ফিজিয়াট্রিস্ট হিসেবে কী কী কাজ আমার ?
প্রথমত, নিউরোমাস্কুলোস্কেলেটাল (NeuroMusculoskeletal) প্রবলেম নিয়ে আসা রোগীর রোগ (Disease) নির্ণয় করা।
দ্বিতীয়ত, ডিসএবিলিটি (Disability) নির্ধারণ করা।
তৃতীয়ত, রোগ বা ডিসিস ও ডিসএবিলিটি এর চিকিৎসা, এবং অন্যান্য সম্ভাব্য Disability যা consequence হিসেবে আজ হোক, কাল হোক আসতে পারে তাকে অগ্রিম ঠেকিয়ে দেওয়া 🙂।
এখন, এই Treatment of disease and disability, এবং, Prevention of complications এর উদ্দেশ্যে
আমাকে মেডিসিন ও বিভিন্ন থেরাপি এর সমন্বয়ে একটা কমপ্লিট ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করে ফেলতে হয় ।
এই ট্রিটমেন্ট ও রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম এর মধ্যে যা কিছু আমাকে মাথায় রাখতে হয়, ও প্রয়োগ করতে হয় -
> Cognition (Attention, Memory, Response etc)
> Speech
> Swallowing
> Positioning
> Therapy by Heat/Cold/Electric current etc.
> Therapeutic Exercise
> Orthoses (Splint) or Appliances : Selection & Training
> Lifestyle (home/office Environment) change
> Vocational Rehabilitation (Change or Modification of Profession) : Aptitude test, Negotiation with Patient and Employers.

এর মধ্যে শেষেরটি পর্যন্ত তো যেতেই পারি না। বিএসএমএমইউ (পিজি হাসপাতাল) এ যে ক' বছর ছিলাম রিহ্যাবিলিটেশন এর শেষ বিন্দু পর্যন্ত হেঁটে যেতাম। মনে পড়ে - সড়ক দুর্ঘটনায় কোমর থেকে অচল হয়ে যাওয়া রোগীকে গাইড করেছি তার পরবর্তী পেশা কি ও কোথায় বেছে নিতে পারেন, আলোচনা করে বুঝিয়ে দিয়েছি তিনি conjugal life যাপন করতে পারবেন কিনা, baby নেওয়া সম্ভব কিনা। ছোট ডাক্তার হয়েও সেইসব বিশাল দায়িত্ব পালন করতে পারবার তৃপ্তির স্বাদ এখনও লেগে আছে।

Internationally one of the smartest and one of the most demanded স্পেশালিটি হচ্ছে এই " ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন "।

এত কিছু এই ফিল্ডের আওতাভুক্ত যে, আমরা হিমশিম খাই, কে কিসে সুপারস্পেশালাইজেশন করব 🤔! আমাদের কেউ ইন্টারভেনশন এর দিকে ঝুঁকেছেন, কেউ স্পোর্টস মেডিসিন, কেউ নিউরোরিহ্যাবিলিটেশন, কেউ আর্থ্রাইটিস নিয়ে কাজ বেশি করেন।
অনেকেরই ভুল ধারণা ভাংগাতে এই বেলা তাই বলে যাই - এটি মেডিসিন মাইনাস নয়, বরং, মেডিসিন প্লাস Subject, যার দায়িত্ব, অধিকার এবং এখতিয়ার হলো - মেডিসিনসহ থেরাপিউটিক মডালিটিগুলো প্রেসক্রাইব করা।
ধন্যবাদ 🙏 🙂

© Dr. Farida Chhobi
Physical Medicine and Rehabilitation Specialist

22/10/2022

International stuttering awareness day 2022

আজ ২২ অক্টোবর আন্তর্জাতিক তোতলামি সচেতনতা দিবস।

বিশ্বের একাংশ মানুষের ভীষণ সাবলীলভাবে কথা বলতে অসুবিধা হয়। কথা বলবার সময় তাদের তোতলামি লক্ষ্য করা যায়। এই সমস্যার কারণে তাদের অনেকসময় হাসির খোরাক হতে হয়। তারা নিজেদেরকে কোনঠাসা করে ফেলে, মনোবল ভেঙে যায় তাদের। সেইসব মানুষের কথা মাথায় রেখেই তোতলামি বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই এই বিশেষ দিনটি পালন করা হয়ে থাকে৷

১৯৯৮ সালের ২২ অক্টোবর থেকে অকল্যান্ডের মাইকেল সুগারম্যানের নেতৃত্বে প্রথম আন্তর্জাতিক তোতলামি সচেতনতা দিবস উদযাপন শুরু হয়েছিল। মূলত যে তিনটি সংস্থা দ্বারা এই দিবস উদযাপনের পরিকল্পনা সংগঠিত হয় সেগুলি হল, ইউরোপিয়ান লীগ অব স্টাটারিং অ্যাসোসিয়েশনস, ইন্টারন্যাশনাল ফ্লুয়েন্সি অ্যাসোসিয়েশন এবং ইন্টারন্যাশনাল স্টাটারিং অ্যাসোসিয়েশন। ইন্টারন্যাশনাল স্টাটারিং অ্যাসোসিয়েশন সেই ১৯৯৮ সাল থেকেই প্রতিবছর ১ অক্টোবর থেকে ২২শে অক্টোবর পর্যন্ত একটি অনলাইন সম্মেলনের আয়োজন করে। এই সম্মেলনে মূলত তোতলামির সমস্যায় জর্জরিত মানুষদের পাশে থাকতে উৎসাহী ব্যক্তিরা এবং ভাষা রোগ বিশেষজ্ঞ ও তাদের চিকিৎসাধীন মানুষের সমাহার লক্ষ্য করা যায়।

বিশ্বজুড়ে ৭০ মিলিয়নেরও বেশি মানুষ আছেন, যারা তোতলামির সমস্যায় ভোগেন । তোতলামি একটি সাময়িক রোগ মাত্র। উপযুক্ত চিকিৎসার সাহায্যে এই অসুখ দূর করা সম্ভব৷ এই কথাও প্রত্যেককে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হয় যে এটিকে হাসির খোরাক বানানো উচিত নয় কখনই। বিশ্বের যে সব মানুষ এই সমস্যায় ভুক্তভোগী তারা যে একা নন, তাদের পাশে দাঁড়ানোর,তাদের গ্রহণ করবার, তাদের কথা বোঝার, তাদের নিয়ে চিন্তা করবার মানুষের যে অভাব নেই, এই দিনটিকে বিশেষ মর্যাদা সহকারে উদযাপনের মাধ্যমে সেই বার্তাটিও ছড়িয়ে দেওয়ার প্রয়াস করা হয়।

তোতলামি কী ? এর কারণ কী ?

ডাঃ নাগেন্দরের ব্যাখ্যা অনুযায়ী, ‘স্ট্যামারিং’কেই ‘স্লাটারিং’ বলা হয় । এটা কথা বলার স্বাভাবিক প্রক্রিয়ায় অসাবলীলতাকেই তুলে ধরে । যাদের এই সমস্যা রয়েছে, তারা সড়গড়ভাবে কথা বলতে পারেন না অন্যদের মতো । আবার কখনও কখনও এমনও হয় যে, যে সব মানুষ কথা বলার সময় তোতলান, তারা কিন্তু গান গাওয়ার সময় এই সমস্যার মুখে পড়েন না । সুতরাং, এটা বুঝতে হবে যে তোতলামির সমস্যা কেবলমাত্র কথা বলা আর গান গাওয়ার সময়ই হচ্ছে কি না । অন্তত 98 শতাংশ মানুষ কথা বলার সময় তোতলান ।

তোতলামি আসলে একটি অত্যন্ত পরিবর্তনশীল ডিসঅর্ডার এবং মানুষ থেকে মানুষ ও এক জায়গা থেকে অন্য জায়গার তারতম্যে এর বদল ঘটে । এর কয়েকটি কারণের মধ্যে উল্লেখযোগ্য :

জেনেটিক্স

কখনও কখনও তোতলামির সমস্যা বাবা-মায়ের থেকে শিশুতে সংবাহিত হয় জিনের মাধ্যমে ।

অনুকরণ

অন্য কাউকে অনুকরণ করতে গিয়েও শিশুদের মধ্যে তোতলামির সমস্যা দেখা দেয় । যদি কোনও শিশু এমন কাউকে নকল করে, যিনি তোতলান, সময়ের সঙ্গে সঙ্গে সেই শিশুটিরও তোতলামির সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা জোরালো ।

মানসিক চাপ

মানসিক চাপও স্পিচ ডিসঅর্ডার ঘটাতে পারে এবং কোনও চাপের তথা উদ্বেগজনক পরিস্থিতিতে যেমন ইন্টারভিউয়ের সময় ব্যক্তি কীভাবে কথা বলছেন, তাতে প্রভাব ফেলতে পারে ।

নিউরোলজিক্যাল সমস্যা

কখনও কখনও দুর্ঘটনার ফলে মস্তিষ্কে আঘাত লাগে, যার জেরে মস্তিষ্কের সেই নির্দিষ্ট অংশটি, যা কথা বলার জন্য দায়ী, তা নষ্ট হয়ে যায় এবং তার থেকে স্পিচ ডিসঅর্ডার ঘটতে পারে।

হীনমন্যতা

কখনও কখনও হীনমন্যতার জন্যও ডিসঅর্ডার দেখা দিতে পারে। যদি কোনও শিশুকে তার সহপাঠীরা অন্য চোখে দেখে, উপহাস করে, তাহলে তার মনের মধ্যে ভয় গেঁড়ে বসে এবং সে সাবলীলভাবে কথা বলতে পারে না ।

কোন বয়সে এটা হতে পারে?

শৈশবে বা কৈশোরকালে এই ডিসঅর্ডার দেখা দিতে পারে । আমাদের বিশেষজ্ঞ বলেছেন, “কখনও কখনও ভাষার উপর দখল তৈরি করার সময়ে 2.5 থেকে 4 বছরের শিশুরা তোতলাতে পারে, যাকে ‘নর্ম্যাল ননফ্লুয়েন্সি’ বলা হয় । অভিভাবকদের বুঝতে হবে যে, এই বয়সে সেই শিশুটিকে কোনওভাবে চাপ দিয়ে বা জোর করে সঠিকভাবে কথা বলতে বাধ্য করা যাবে না আর এই তোতলামির সমস্যা পরে নিজে থেকেই চলে যাবে । তবে যদি এই সমস্যা 4 বছরের পরেও থাকে, তাহলে অভিভাবকদের আর দেরি না করে একজন ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ ডাক্তার এর পরামর্শ নেওয়া উচিত।

এটা বুঝতে হবে যে শৈশবে যদি কথা বলার ধরনকে সংশোধন না করা যায়, তাহলে পরে একে সম্পূর্ণভাবে ঠিক করা যাবে না । কিছুটা তোতলামির সমস্যা তো থাকবেই । সুতরাং, এই স্পিচ ডিসঅর্ডারকে গোড়াতেই চিহ্নিত করা এবং সংশোধন করা অত্যন্ত জরুরি ।

কী হয় ?

এই স্পিচ ডিসঅর্ডারের নিরাময়ের একমাত্র এবং সেরা উপায় হল স্পিচ থেরাপি । এই নিয়ে ডাঃ নাগেন্দরের ব্যাখ্যা, সাধারণভাবে মানুষ কোনও শব্দ বা বর্ণমালার প্রথম অক্ষরটি উচ্চারণ করতে গিয়ে তোতলায় ।

এর চিকিৎসা কী ?

এই ধরনের সমস্যা নানা ধরনের স্পিচ থেরাপি কৌশল প্রয়োগের মাধ্যমে ঠিক করা যেতে পারে । এর মধ্যে কয়েকটি হল –

এয়ারফ্লো টেকনিক চর্চা করা

ব্রিদিং এক্সারসাইজ করা

রিল্যাক্সেশন এক্সারসাইজ করা

ফিংগার ট্যাপিং এক্সারসাইজ করা

প্রোলংগেশন টেকনিক

মিনিম্যাল পেয়ার থেরাপি

তাঁর কথায়, “প্রতিটি থেরাপি সেশন অন্তত 40-45 মিনিট স্থায়ী হয় এবং 20-40 সেশনের পরই তোতলামির সমস্যা কেটে যায় । যদিও থেরাপি সেশনে যে কৌশল শেখানো হয়, তা বাড়িতে এবং অন্যত্রও কথা বলার সময় অনুশীলন করতে হবে ।” তাছাড়াও যদি সেই ব্যক্তি এই কৌশলগুলি থেরাপি সেশন ছাড়া ব্যক্তিগত স্তরে অনুশীলন না তাহলে গোটা প্রচেষ্টাই মাঠে মারা পড়বে এবং ডিসঅর্ডার আবার নতুন করে দেখা দিতে পারে । তাই তিনি বলেছেন, “সন্তানের কথাবলা নিয়ে প্রত্যেক অভিভাবককে সচেতন হতে হবে । স্মার্টফোনে আটকে না থেকে তাদের উচিত, সন্তানদের সঙ্গে কথা বলা এবং মনোযোগ দিয়ে দেখা যে তারা কীভাবে কথা বলছে । বেশিরভাগ ক্ষেত্রেই তোতলামির সমস্যা ঘটে ৷ এনিয়ে ভুল ধারণা থাকার জন্য এবং অভিভাবকদের এনিয়ে সতর্ক থাকা উচিত এবং SLP-র সঙ্গে পরামর্শ করা উচিত ।” সুতরাং, গোড়াতেই এই স্পিচ ডিসঅর্ডারকে চিহ্নিত করা এবং সংশোধন করা সমস্যাকে চিরতরে নির্মূল করতে পারে, তবে এর জন্য নির্দিষ্ট কিছু থেরাপিরও সাহায্য নেওয়া জরুরি । অন্যথায় চিকিৎসায় দেরি হয়ে গেলে কোনও মানুষকে আজীবন এই সমস্যাকে নিয়েই বাঁচতে হবে । তাছাড়াও সাধারণ মানুষকে এই স্পিচ ডিসঅর্ডার সম্পর্কে সচেতন করাতে হবে এবং যারা তোতলান, তাদের কখনও অবহেলা বা ব্যঙ্গ করা চলবে না । তাদেরও সমানভাবে দেখতে হবে । এছাড়াও সামনে যখন কেউ তোতলাবেন বা কথা বলতে গিয়ে সমস্যায় পড়বেন, তখন তার সঙ্গে সংযোগসাধন করতে গিয়ে যোগাযোগ বজায় রাখতে হবে এবং ধৈর্য্যশীল হতে হবে ।
Courtesy:
ডাঃ তাহমীদ কামাল
ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ

22/10/2022

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Department of Physical Medicine & Rehabilitation, SBMC&H, Barisal. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram