Dr. Fazlay Elahi Saikat

  • Home
  • Dr. Fazlay Elahi Saikat

Dr. Fazlay Elahi Saikat Dr. Fazlay Elahi Saikat
Homeopathic Medicine & Chronic Disease Consultant
BHMS: DU.

MPH, DMU (Ultra)
Barguna Chamber: Upakul Diagnostic and Consultation Centre
For making an appointment and an online consultation,
please contact: +8801710180016 (WhatsApp)

ডেঙ্গুর লক্ষণহঠাৎ করে উচ্চ জ্বর (১০৪°F বা ৪০°C পর্যন্ত হতে পারে)তীব্র মাথা ব্যথাচোখের পেছনে ব্যথাশরীরের বিভিন্ন অংশে ব্য...
08/11/2025

ডেঙ্গুর লক্ষণ
হঠাৎ করে উচ্চ জ্বর (১০৪°F বা ৪০°C পর্যন্ত হতে পারে)
তীব্র মাথা ব্যথা
চোখের পেছনে ব্যথা
শরীরের বিভিন্ন অংশে ব্যথা (পেশী, হাড় এবং জয়েন্ট)
বমি বমি ভাব ও বমি হওয়া
ত্বকে লালচে ফুসকুড়ি বা র‍্যাশ
গ্রন্থি ফুলে যাওয়া
ক্লান্তি বা দুর্বলতা
নাক বা মাড়ি থেকে হালকা রক্তপাত হওয়া
ডেঙ্গু প্রতিরোধ ও প্রতিকার
প্রতিরোধ
মশা নিয়ন্ত্রণ: বাড়ির চারপাশে মশার প্রজনন ক্ষেত্র (যেমন জমে থাকা পানি) পরিষ্কার রাখুন।
মশার কামড় থেকে বাঁচা: দিনের বেলা এবং রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন।
ব্যক্তিগত সুরক্ষা: মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করতে পারেন এবং লম্বা হাতাযুক্ত পোশাক পরতে পারেন।
প্রতিকার
বিশ্রাম: পর্যাপ্ত বিশ্রাম নেওয়া অত্যন্ত জরুরি।
তরল পান: প্রচুর পরিমাণে জল, ফলের রস এবং অন্যান্য স্বাস্থ্যকর তরল পান করুন।
চিকিৎসা: চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করুন। ডেঙ্গুতে অ্যাসপিরিন বা আইবুপ্রোফেন জাতীয় ওষুধ এড়িয়ে চলুন, কারণ এতে রক্তক্ষরণের ঝুঁকি বাড়তে পারে।
খাবার: সহজপাচ্য এবং পুষ্টিকর খাবার খান। ফাস্ট ফুড, ভাজাপোড়া এবং অতিরিক্ত শক্ত খাবার এড়িয়ে চলুন।
কখন চিকিৎসকের কাছে যাবেন: যদি উপসর্গ গুরুতর হয়, যেমন شدید ব্যথা, শ্বাসকষ্ট, বা রক্তক্ষরণের মতো লক্ষণ দেখা যায়, তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

👉👉খুব অল্প বয়সে উচ্চ রক্তচাপের সমস্যা ধরা পড়েছে, এই সমস্যা আজ আর নতুন নয়। ঘরে ঘরে ১৬/১৭ বছর বয়সে ধরা পড়ছে হাই ব্লাড প্রে...
01/06/2021

👉👉খুব অল্প বয়সে উচ্চ রক্তচাপের সমস্যা ধরা পড়েছে, এই সমস্যা আজ আর নতুন নয়। ঘরে ঘরে ১৬/১৭ বছর বয়সে ধরা পড়ছে হাই ব্লাড প্রেশার। অনেকেরই আবার দুবেলা ওষুধ খাওয়ার পরেও নিয়ন্ত্রণে থাকছে না প্রেশার। এ ক্ষেত্রে অষুধের চেয়েও বেশি কাজে দেয় লাইফস্টাইল পরিবর্তন। জীবনযাপনে খুব ছোট ছোট বদল এনে নিয়ন্ত্রণে রাখা যায় নিজের শরীর-মন।

বাড়তি মেদ ঝরিয়ে ফেলুন

ডাক্তারি হিসেব বলে অতিরিক্ত মেদ ঝরিয়ে ফেলতে পারলে নিয়ন্ত্রণে থাকবে আপনার ব্লাড প্রেশার। ২২ পাউন্ড ঝরালে ১ মিলিমিটার/পারদ ব্লাড প্রেশার কমে যায়। একজন প্রাপ্তবয়স্ক পুরুষের কোমরের মাপ যদি ৪০ সেন্টিমিটারের বেশি হয়, এবং প্রাপ্তবয়স্ক মহিলার কোমরের মাপ যদি ৩৫ ইঞ্চির বেশি হয়, অবিলম্বে বাড়তি মেদ ঝরিয়ে ফেলতে হবে।

নিয়মিত হালকা শরীরচর্চা করুন

সপ্তাহে ১৫০ মিনিট, অর্থাৎ পাঁচদিন ৩০ মিনিট করে হালকা থেকে ভারী শরীরচর্চা করুন। ব্রিস্ক ওয়াক, মানে ঘাম ঝরিয়ে হাঁটলে, সাইক্লিং করলে অথবা সাঁতার করলে শরীর চনমনে থাকে। ব্লাড প্রেশারও নিয়ন্ত্রণে থাকে।

স্বাস্থ্যকর ডায়েটে থাকুন

বাজার থেকে যখন জিনিস কিনবেন, প্যাকেটের গায়ে থাকা উপদান কী অনুপাতে রয়েছে দেখে নিন। অবশ্যই পটাশিয়াম সমৃদ্ধ খাবার, শাক সবজি, ফল, জল প্রচুর পরিমাণে খান। কার্বোহাইড্রেট কমিয়ে প্রোটিন খাওয়া বাড়ান।

ডায়েট থেকে বাদ দিন সোডিয়াম

খাবার পাতে নুন খাবেন না। রান্নায় যথাসম্ভব নুন কমিয়ে দিন। প্রসেসড খাওয়ার বর্জন করুন। ফ্রেশ রান্না করা খাবার খান।

ধূমপান ছাড়ুন, মদ্যপান কমান

ধূমপান পুরোপুরি ছেড়ে দিতে হবে। তাহলে স্বাভাবিক নিয়মেই হার্টের অবস্থার উন্নতি হবে। তার সঙ্গে কমিয়ে ফেলতে হবে অ্যালকোহল জাতীয় সমস্ত পানীয় পানের অভ্যেস।

আরও পড়ুন, বর্ষাকালে কিডনির সংক্রমণ থেকে বাঁচবেন কীভাবে?

কফি পান করুন কম-কম

যারা নিয়মিত কফি খান, তাঁরা হয়তো তেমন বুঝতে পারবেন না বদলটা। কিন্তু জাদের সেই অভ্যাস নেই, তাঁরা হঠাৎ এই অভ্যাস ধরবেন না। আপনি নিজে কী ভাবে বুঝবেন তা? কফি পানের ৩০ মিনিট আগে একবার ব্লাড প্রেশার মাপুন। তারপর কফি খাওয়ার কিছুক্ষণের মধ্যে মাপুন, নিজের চোখেই দেখতে পাবেন ফারাকটা।

স্ট্রেস লেভেল কমান

মানসিক চাপ থেকে ব্লাড প্রেশার বাড়ার ঘটনা প্রায়ই ঘটছে। এবার চাপ কমানো আপনার হাতেই অনেকটা। মানসিক চাপ , উদ্বেগ আসতে পারে, এ ধরণের পরিস্থিতি এড়িয়ে চলুন। সাংঘাতিক উচ্চাশা থাকলে চাপ হবেই। আপনি যা কিছু নিজে নিয়ন্ত্রণ করতে পার

ঠান্ডা পানি ও গরম পানির উপকারিতা,,,,,
31/05/2021

ঠান্ডা পানি ও গরম পানির উপকারিতা,,,,,

◄Don't Shake your baby - ঝাঁকা-ঝাঁকি করবেন না! ►আমরা খেলতে গিয়ে, বা আদর করে কিংবা অনেক সময় কান্না থামাতে গিয়ে বাচ্চাকে ক...
31/05/2021

◄Don't Shake your baby - ঝাঁকা-ঝাঁকি করবেন না! ►

আমরা খেলতে গিয়ে, বা আদর করে কিংবা অনেক সময় কান্না থামাতে গিয়ে বাচ্চাকে কোলে নিয়ে কিংবা হাতে নিয়ে একটু উপরে তুলে হালা ঝাঁকিয়ে দেই। মনে করি বাচ্চা এতে মজা পাবে এবং কান্নাও থেমে যাবে। বাচ্চা সাময়িক মজা পায়ও অনেক সময়, অনেক সময় কান্নাও থেমে যায়। কিন্তু বিনিয়মে হয়ে যায় অপূরনীয় ক্ষতি। এই ক্ষতিটা সাথে সাথে বোঝা যায় না অনেক সময়। আর এই জন্য আমাদের সতর্কতাও কম থাকে এই বিষয়ে।

প্রধানত ২ সময়ে বাচ্চাকে বেশী ঝাঁকুনি দেই আমরা।

► ১. খেলার ছলে: এটা কম বেশি সবাই করে এক-দুইবার। খেলতে গিয়ে ঝাঁকুনি দেয়াটা দেখতে খুবই নির্দোষ। দূর থেকে দেখতে অনেক সময় সুন্দরও লাগে। কিন্তু বিষয়টা বাচ্চার জন্য, বাবুর ভবিষ্যতের জন্য মোটেই সুখকর নয়। অনেক সময়তো আমরা উপরে ছুড়ে দিয়ে বাবুকে ক্যাচ ধরি। বাচ্চারাও এতে মজা পায়। আর আমরাও খেলতে থাকি। বাচ্চা খেলার পুতুল নয়। সে একটা ছোট্ট মানুষ। যার সবগুলো অঙ্গ এখনও সঠিকভাবে গঠিত হয়নি।

► ২. বাচ্চা কান্না করতে থাকলে: এটা মূলত মা-বাবা বেশি করেন। দেখা যায় যেমন, বাচ্চার কান্না কোনভাবেই থামছে না। তখন অনেক সময় নিজের উপরে নিয়ন্ত্রণ থাকে না। আমরা এমনিতেই বাচ্চাকে কোলে নিয়ে বা দুলিয়ে কান্না থামানোর চেষ্টা করি। কিন্তু শেষ পর্যন্ত সহ্য করতে না পেরে অনেক সময় ঝাঁকিয়ে দেই। হয়ত দেখিযে বাচ্চা কান্না থামিয়েও ফেলেছে। এটি হয় হুট করে অন্যরকম কিছু হওয়াতে। বাচ্চা ভ্যাবাচেকা খেয়ে যাওয়াতে। বাচ্চা মোটেও খুশি হয়ে কান্না থামায় না তখন।

ক্ষতিকর দিক:
• ব্রেইন ড্যামেজ: অবিশ্বাস্য শুনালেও এটাই সত্যি। বাচ্চার মাথা যেমন খুব নরম থাকে, তেমনিভাবে মস্তিষ্কও ঠিকভাবে গঠিত হতে সময় লাগে। ঝাঁকুনি দিলে ব্রেইনের উপরের ও নিচের দিকে ক্ষতি হয়। অনেকগুলো কোষ মারা যায়। আর ব্রেইনে আঘাত পেলে কি হতে পারে তাতো আমরা বুঝতেই পারছি। বাবুর ভবিষ্যতে মাথা ঠিকমত কাজ না করতে পারে। স্মরণশক্তিতে সমস্যা হতে পারে। প্রতিবন্ধী হতে পারে। এবং সবচেয়ে মারাত্মক হচ্ছে বাচ্চা মারাও যেতে পারে।

বাচ্চাকে কোনে নিয়ে হালকা দুলাতে পারেন। কিন্তু ঝাঁকুনি একদম না! ভুলেও না। বাচ্চার কান্নায় বিরক্ত হলে তাকে নিরাপদ কোথাও শুইয়ে দিয়ে নিজে অন্য রুমে চলে যান বা বাইরে চলে যান। ১০-১৫ মিনিট পরে ফিরে আসুন। নিরাপদ বলতে নিশ্চিত করুন যে বাচ্চার মুখে যাতে কোন কাপড় না পড়তে পারে, কিংবা বাচ্চা উল্টে গিয়ে যাতে নি:শ্বাস বন্ধ না হয়।

ফ্রি চিকিৎসা ক্যাম্পেইন,,,,,,
30/05/2021

ফ্রি চিকিৎসা ক্যাম্পেইন,,,,,,

30/05/2021

আমার পেইজে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ । যে কোনো রোগ সংক্রান্ত ও রোগের হোমিও চিকিৎসা সম্পর্কিত কোন প্রশ্ন,জিজ্ঞাসা করার থাকলে এই পেইজে মাধ্যমে আমাকে জিজ্ঞাসা করতে পারেন।

Address

৪৫ শের-ই বাংলা রোড, বরগুনা সদর, বরগুনা।

৮৭০০

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Fazlay Elahi Saikat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Fazlay Elahi Saikat:

  • Want your practice to be the top-listed Clinic?

Share