19/04/2026
অনেকেই জানতে চেয়েছন প্রোল্যাকটিন(Serum Prolactin) পরীক্ষা সম্পর্কে।
🔬প্রোল্যাকটিন হলো একটি হরমোন যা মূলত পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসরণ হয়।এটি পরীক্ষা করার কিছু কারণ বিবেচনা করা যায়-
👉মাসিকের অনিয়ম: মাসিক বন্ধ থাকা বা ঠিকমতো না হওয়া।
👉বন্ধ্যাত্ব (Infertility): দীর্ঘদিন চেষ্টা করার পরও গর্ভধারণ না হওয়া।
👉ব্রেস্ট থেকে নিঃসরণ: গর্ভাবস্থা বা শিশুকে দুধ খাওয়ানো ছাড়াও যদি স্তন থেকে দুধের মতো সাদা তরল বের হয় (Galactorrhea)।
👉অতিরিক্ত ব্রণ বা লোম: হরমোনের ভারসাম্যহীনতা চেক করার জন্য।
💉পরীক্ষার সঠিক নিয়ম (খুবই গুরুত্বপূর্ণ)
প্রোল্যাকটিন হরমোনটি খুব সংবেদনশীল। সামান্য মানসিক চাপ বা শারীরিক উত্তেজনায় এর লেভেল ভুল আসতে পারে। তাই সঠিক রেজাল্টের জন্য এই নিয়মগুলো মানা জরুরি:
🟥সঠিক সময়: ঘুম থেকে ওঠার ২ থেকে ৩ ঘণ্টা পর রক্ত দেওয়া সবচেয়ে ভালো। খুব ভোরে বা ঘুম থেকে ওঠার সাথে সাথেই রক্ত দেবেন না।
🟥শারীরিক ও মানসিক প্রশান্তি: রক্ত দেওয়ার আগে অন্তত ২০-৩০ মিনিট ল্যাবে শান্ত হয়ে বসে থাকুন। কোনো রকম দৌড়ঝাঁপ বা দুশ্চিন্তা করবেন না।
🟥খালি পেট: সাধারণত এই পরীক্ষার জন্য খালি পেটে থাকার প্রয়োজন নেই, তবে হালকা খাবার খেয়ে রক্ত দেওয়া ভালো।
🟥পূর্ব সতর্কতা: রক্ত দেওয়ার আগের রাতে বা সকালে স্তনে কোনো রকম স্টিমুলেশন বা শারীরিক মিলন থেকে বিরত থাকতে হবে, কারণ এতে প্রোল্যাকটিন সাময়িকভাবে বেড়ে যেতে পারে।
ডাঃ শিখা সাহা
এক্স অধ্যাপক ও বিভাগীয় প্রধান (গাইনি এন্ড অবস)
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল।
চেম্বার : Labaid Diagnostics Barishal
১০৬ কে জাহান সেন্টার, সদর রোড।
সিরিয়াল এর জন্য :০১৭৬৬৬৬৩২০০,০১৭৬৬৬৬৩৩০৫
⛔বি দ্র: আগামীকাল সোমবার ২ বেলা ল্যাবএইড বরিশালে চেম্বার করবো।
Prof. Dr. shikha Rani Saha, Women's Health Aid