Dr. Mohammad Rakibul Ahsan

Dr. Mohammad Rakibul Ahsan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Mohammad Rakibul Ahsan, Family medicine practice, Ahsan Prescription Point, 216, Adithi, Muslim Gorosthan Road, Barishal Sadar.

ডা. মোহাম্মদ রাকিবুল আহসান (মিশু)
এমবিবিএস, ময়মনসিংহ মেডিকেল কলেজ।
বিসিএস (স্বাস্থ্য), পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং ইন মেডিসিন।
সহকারী রেজিস্ট্রার (মেডিসিন)
বরিশাল জেনারেল হাসপাতাল।
বিএমডিসি রেজি নং এ-৪৯৫৫২ GAIN KNOWLEDGE ABOUT HEALTH ISSUES, DISEASE RELATED CONCERNS ARE THE PURPOSE OF THIS VERY SIMPLE SITE AND OF COURSE THAT WILL BE COMPLETELY FREE & WILL REMAIN SO INSHA-ALLAH.

ধীরে ধীরে আপনি অহংকার ছেড়ে বিনয়ী হলেন...ধীরে ধীরে আপনি মানুষকে ক্ষমা করতে শিখলেন, ধীরে ধীরে নিজের দোষ আগে দেখতে শুরু করল...
30/04/2026

ধীরে ধীরে আপনি অহংকার ছেড়ে বিনয়ী হলেন...

ধীরে ধীরে আপনি মানুষকে ক্ষমা করতে শিখলেন, ধীরে ধীরে নিজের দোষ আগে দেখতে শুরু করলেন, আর ধীরে ধীরে আল্লাহর সামনে নিজেকে ছোট করে দিলেন, তারপর একসময় আল্লাহ আপনাকে মানুষের চোখে বড় করে দিলেন।

"কুন ফায়াকুন" -তিনি চাইলে সবকিছুই হয়ে যায়।

[ Collected Post ]

অহেতুক দুশ্চিন্তা, ভবিষ্যতের কোন জিনিস নিয়ে অতিরিক্ত চিন্তা - এগুলো সবই আমাদের মানসিক অশান্তির কারন। এর সাথে আছে সবকিছু...
31/03/2026

অহেতুক দুশ্চিন্তা, ভবিষ্যতের কোন জিনিস নিয়ে অতিরিক্ত চিন্তা - এগুলো সবই আমাদের মানসিক অশান্তির কারন। এর সাথে আছে সবকিছুকে ব্যক্তিগতভাবে নিয়ে ফেলা। সাধারণভাবে কোন কিছুকে চিন্তা করতে না পারা।

সবকিছু ব্যক্তিগতভাবে নেওয়া মানে নিজের মনে অপ্রয়োজনীয় কষ্ট জমা করা। পরিস্থিতিকে অন্য দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করুন। কেউ আপনার মেসেজের রিপ্লাই দিল না। আপনি ভেবে নিলেন, সে আপনাকে ইগনোর করছে। ব্যক্তিগতভাবে না নিয়ে এভাবে চিন্তা করুন, সে হয়তো ব্যস্ত বা অন্য কোন সমস্যার মধ্যে আছে।

অফিসের বস কিংবা কলিগ এর কথায় বা আচরনে আপনি কষ্ট পেলেন। এটা ভাবুন, হয়তো তিনি স্ট্রেস এ আছেন। সবকিছুকে ব্যক্তিগতভাবে না নেওয়ার অভ্যাস করলে জীবনের ৯৯.৯৯% মানসিক চাপ থেকে মুক্ত থাকা যায়।



" বিসমিল্লাহির রহমানির রহিম "২০১৩ সালে "আমার স্বাস্থ্য" নামে এই ফেসবুক পেজটি প্রথম পাবলিশ করেছিলাম। amarshastho.com নামে...
26/03/2026

" বিসমিল্লাহির রহমানির রহিম "
২০১৩ সালে "আমার স্বাস্থ্য" নামে এই ফেসবুক পেজটি প্রথম পাবলিশ করেছিলাম। amarshastho.com নামে ডোমেইন ও রেজিস্টার করা ছিল বহু বছর। প্রথমদিকে একটিভ থাকলেও পরবর্তীতে সময়ের অভাবে পেজ এবং ওয়েবসাইট কোনটাই আর কন্টিনিউ করা হয়ে ওঠেনি।

ব্যক্তিগত ব্যবহার এর জন্য আর নিজ পরিচয় এর সাথে সামঞ্জস্য রেখে এটির নাম পরিবর্তন করে নিলাম। 'আমার স্বাস্থ্য’ থেকে আমার ব্যক্তিগত পরিচয়ে নতুনভাবে যাত্রা শুরু করলাম।
With ❤️

বরিশাল
২৬ মার্চ, ২০২৬
Dr. Mohammad Rakibul Ahsan








[ অসুস্থ ব্যক্তির সেবা ]রোগী সেবা বা খোঁজ খবর নেয়া শুধু সামাজিক দায়বদ্ধতা নয়, বরং এটি এক মুসলমানের উপর অপর মুসলমানের দ্...
10/09/2023

[ অসুস্থ ব্যক্তির সেবা ]

রোগী সেবা বা খোঁজ খবর নেয়া শুধু সামাজিক দায়বদ্ধতা নয়, বরং এটি এক মুসলমানের উপর অপর মুসলমানের দ্বীনি অধিকার। হাদিসে এসেছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, 'কেয়ামতের দিন আল্লাহ বলবেন, হে আদম সন্তান! আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে সেবা করনি। বান্দা বলবে, হে প্রভু! আপনি তো সব সৃষ্টির প্রতিপালক, আমি কিভাবে আপনার সেবা করতাম? আল্লাহ বলবেন, আমার অমুক বান্দা অসুস্থ হয়েছিল, তুমি তার সেবা করনি, তুমি যদি তার সেবা করতে তাহলে সেখানে আমাকে পেতে!' (মুসলিম)

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, এক মুসলমানের উপর অপর মুসলমানের ৬টি হক রয়েছে। এর মধ্যে একটি হলো- কোনো মুসলমান যখন অসুস্থ হয়ে যাবে তখন তার সেবা করা।' (মুসলিম)

09/09/2023

যখন আমি রোগাক্রান্ত হই, তখন তিনিই আরোগ্য দান করেন।

(সূরাঃ আশ-শো'আরা, আয়াতঃ ৮০)

09/09/2023
সিজারিয়ান সেকশন ( ইংরেজি: Caesarean section বা মার্কিন ইংরেজিতে Cesarean section), যা সি-সেকশন (C-section) বা সিজার (Ca...
02/09/2015

সিজারিয়ান সেকশন ( ইংরেজি: Caesarean section বা মার্কিন ইংরেজিতে Cesarean section), যা সি-সেকশন (C-section) বা সিজার (Caesar) নামেও পরিচিত। এটি এক প্রকার শল্যচিকিৎসা যা এক বা একাধিক শিশু জন্মদানের জন্য মায়ের উদর ও জরায়ুতে করা হয়। এটি সাধারণত করা হয় তখন, যখন প্রাকৃতিক নিয়মে জন্মনালির মাধ্যমে যোনীয় প্রসব সম্ভব হয় না, বা সম্ভব করতে গেলে মায়ের বা শিশুর, জীবন বা স্বাস্থ্য হুমকির সম্মুখীন হতে পারে। যদিও বর্তমান সময়ে প্রাকৃতিক পন্থায় জন্মদান সম্ভব হলেও অনেক মা সিজারিয়ানের মাধ্যমে শিশু জন্মদানের জন্য অনুরোধ করেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) পরামর্শ দেয় যে, কোনো দেশের সিজারিয়ানের মাধ্যমে শিশু জন্মদানের হার, যেন মোট জন্মহারের ১৫%-এর বেশি না হয়।
[ নিচে একটি সিজারিয়ান সেকশন এর সম্পূর্ণ প্রসিডিউর টি কিছুটা ভেঙ্গে ভেঙ্গে দেখানো হয়েছে। ]https://www.youtube.com/watch?v=A9uWQLFzi94

পবিত্র কোরআন শরিফে মানুষের সৃষ্টি প্রক্রিয়ার বিভিন্ন স্তর নিয়ে আলোচনা এসেছে । সূরা মু’মিনুনের ১২-১৪ নং আয়াতে আল্লাহ র...
31/08/2015

পবিত্র কোরআন শরিফে মানুষের সৃষ্টি প্রক্রিয়ার বিভিন্ন স্তর নিয়ে আলোচনা এসেছে । সূরা মু’মিনুনের ১২-১৪ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামীন বলেন:
১২।আমি মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি।.
১৩।অতঃপর আমি তাকে শুক্রবিন্দু রূপে এক সংরক্ষিত আধারে স্থাপন করেছি।
১৪।এরপর আমি শুক্রবিন্দুকে জমাট রক্তরূপে সৃষ্টি করেছি, অতঃপর জমাট রক্তকে মাংসপিন্ডে পরিণত করেছি, এরপর সেই মাংসপিন্ড থেকে অস্থি সৃষ্টি করেছি, অতঃপর অস্থিকে মাংস দ্বারা আবৃত করেছি, অবশেষে তাকে নতুন রূপে দাঁড় করিয়েছি। নিপুণতম সৃষ্টিকর্তা আল্লাহ কত কল্যাণময়।.
১৫।এরপর তোমরা মৃত্যুবরণ করবে।
১৬।অতঃপর কেয়ামতের দিন তোমরা পুনরুত্থিত হবে।
-------------------------------------------------------------
ভালো থাকুন, সুস্থ থাকুন আর আপনার প্রতি নিয়ামতের জন্য আল্লাহ্‌ তায়ালার শুকরিয়া আদায় করুন।
আল্লাহ্‌ তায়ালা আমাদের সবাইকে সুস্থ থাকার তৌফিক দান করুন। আমিন।

এই অকাল মৃত্যুর দায় কার?........................................কাল হাসপাতালে ইর্মাজেন্সী ডিউটি ছিল। সন্ধ্যার সময় চিৎকার...
13/08/2015

এই অকাল মৃত্যুর দায় কার?........................................

কাল হাসপাতালে ইর্মাজেন্সী ডিউটি ছিল। সন্ধ্যার সময় চিৎকার করতে করতে একটা শিশুকে নিয়ে একদল লোক ইর্মাজেন্সীতে প্রবেশ করলো। শিশুদের নিয়ে এভাবে রুমে ঢুকলে আমাদের মাথায় চট করে চলে আসে, সড়ক দূর্ঘটনা অথবা পানিতে পড়ার সম্ভাবনা। রোগীকে দেখলাম। জীবনের কোন লক্ষণ পাওয়া গেলো না। মৃত্যুর ব্যাপারটা রোগীর স্বজনদের জানাতেই শুরু হলো বুকফাটা আর্তনাদ, বিলাপ। একজন দুই বছরের শিশুর মৃত্যু ঘোষনা দেয়া যে কত কষ্টকর সেটা ডাক্তাররা ভালো অনুধাবন করতে পারবেন। যাই হোক, শিশুটির কি সমস্যা হয়েছিলো জানতে চাইলে রোগীর স্বজনরা জানালো,কয়েকদিন ধরে শ্বাসকষ্ট হচ্ছিলো। বরিশাল গিয়ে শুরুর দিকে একজন শিশু বিশেষজ্ঞ দেখানো হয়েছিল। কয়েকদিন অষুধ খাওয়ার পরেও অবস্থার উন্নতি না হওয়ায় তারা হোমিওপ্যাথি খাওয়ানো শুরু করে। কিছুক্ষণ আগে থেকে বাচ্চাটা নড়াচড়া করছে না দেখে তারা হাসপাতালে নিয়ে এসেছে।


এই হলো ভুমিকা। এবার আসি কেন এই নিত্য ঘটে যাওয়া একটা ঘটনা বিবৃত করলাম সেই প্রসংগে। প্রথম প্রশ্ন, এই অকাল মৃত্যুর দায় কার? আমরা কি কোনভাবে এই মৃত্যু এড়াতে পারতাম? উত্তর, এই মৃত্যুর দায়ভার রোগীর স্বজন, হোমিওপ্যাথী চিকিৎসক, সরকার তথা প্রশাসন, এমনকি আমাদের। অবাক হচ্ছেন? আচ্ছা, ব্যাখ্যা করি। রোগীর স্বজনদের দায় এটাই যে, একজন বিশেষজ্ঞ ডাক্তারের দেয়া চিকিৎসা নেয়ার পরেও যখন অবস্থার উন্নতি হচ্ছিল না, তখন পুণরায় তার সরণাপন্ন না হয়ে হোমিওপ্যাথীর দ্বারস্থ হওয়া। অনেকে বলতে পারেন, মেহেন্দিগন্জ থেকে বরিশাল গিয়ে বারবার বিশেষজ্ঞ দেখানো সহজ কাজ নয়। মানলাম, কিন্তু বাড়ীর কাছে উপজেলা হেলথ কমপ্লেক্সে আমরা তো ছিলাম। মারামারির সার্টিফিকেট আর মৃত্যু ঘোষণার জন্য তো আমরা এখানে বসে নেই, এসেছি চিকিৎসা দেয়ার জন্য! অনেকে হয়ত ঠোঁট উল্টে বলবেন, বিশেষজ্ঞ যেখানে ভালো করতে পারেনি, সেখানে আপনাদের মত পুঁচকে ডাক্তার কি করবে? করার আছে। চিকিৎসা হয় রোগীর লক্ষণ, রোগের severity এবং প্রদেয় চিকিৎসায় রোগীর response এর উপর নির্ভর করে। বিশেষজ্ঞ শুরুতে রোগের যে লক্ষণ পান নি পরে সেটা দেখা দিতে পারে, রোগের নিয়মেই রোগের তীব্রতা বাড়তে পারে, মুখে খাওয়া ওষুধে যে response পাওয়া যায়নি, injection এ হয়তো সেই response পাওয়া যেতো আর তাতেই হয়তো শিশুটি বেঁচে যেতো!

আরও পড়ুন

কাল হাসপাতালে ইর্মাজেন্সী ডিউটি ছিল। সন্ধ্যার সময় চিৎকার করতে করতে একটা শিশুকে নিয়ে একদল লোক ইর্মাজে...

আল্লাহ প্রদত্ত নেয়ামতের শুকরিয়া আদায় করুন ...................................................................মহান আল্ল...
11/05/2015

আল্লাহ প্রদত্ত নেয়ামতের শুকরিয়া আদায় করুন ...................................................................
মহান আল্লাহ তায়ালা আমাদের যে সকল নিয়ামত দান করেছেন তার জন্য আল্লাহ তায়ালার কাছে আমাদের নেয়ামতের শুকরিয়া আদায় জরুরী। এবং এটিও মনে রাখা দরকার যে এটি আমার জন্য একটি পরীক্ষা ও হতে পারে। অনেকেই আমরা এ গল্পটি জানি , তার পরেও এটি লিঙ্ক সহ শেয়ার করলাম।।
ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময়।।

[ ভিডিও দেখতে নিচে ক্লিক করুন ]

The Angel and The Three Men.. very popular story. More or less we have heard it in our childhood.

শিশুর আঙুল চোষা ---------------------------------------ডা. প্রণব কুমার চৌধুরীশিশুরোগ বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ|শি...
11/05/2015

শিশুর আঙুল চোষা
---------------------------------------
ডা. প্রণব কুমার চৌধুরী

শিশুরোগ বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ|

শিশুর নানা রকমের আচরণগত সমস্যার একটি হলো ক্রমাগত আঙুল চোষা। শিশুদের আচরণের এসব অসংগতি মূলত তাদের মানসিক চাপ ও উদ্বেগের প্রতিক্রিয়ার বিভিন্ন প্রকাশমাত্র। এদিক-ওদিক অনবরত মাথা ঘোরানো, শরীর নাচানো, বৃদ্ধাঙ্গুল চোষা, নখ খুঁটানো, দাঁতে দাঁত ঘষা, নিজের শরীরের বিভিন্ন অংশে নিজে নিজে আঘাত করা কিংবা নিজেকে নিজে কামড়ে দেওয়া, পুনঃ পুনঃ একই কথা আওড়ানো, দম বন্ধ করে থাকা অথবা হাঁ করে বাতাস গেলা, এ রকম অনেক অভ্যাসজনিত সমস্যা শিশুর মধ্যে দেখা যায়।
জীবনের প্রথম বছরের প্রাথমিক পর্বে আঙুল চোষা শিশুর জন্য স্বাভাবিক এক ব্যাপার, কিন্তু তার পরে এটিকে স্বাভাবিক বলে গ্রহণ করা যায় না। বরং এই প্রবৃত্তি শিশুর অপরিপক্বতাকে নির্দেশ করে, মা-বাবার অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। অপরিষ্কার আঙুল মুখে পোরার কারণে পেটের অসুখ, কৃমি রোগ ইত্যাদির ঝুঁকি বাড়ে। আঙুল চোষার কারণে শিশুর দাঁতের বিন্যাসও নষ্ট হয়, দাঁত এবড়োথেবড়ো ও কুশ্রী হয়ে গজানোর সম্ভাবনা থেকে যায়।
শিশুর এই অভ্যাসটি তার নিরাপত্তাবোধের অভাব থেকেই উৎসারিত তার মানসিক চাপ লাঘবের একটি পদ্ধতি। সে কারণে শিশুকে পরিচর্যার ব্যাপারে আরও যত্নবান হতে হবে। শিশুরা যেসব বিষয়ে আনন্দ পায়, আগ্রহ প্রকাশ করে সে রকম কিছুতে মন ধরিয়ে দেওয়া উচিত, যাতে সে এটি ভুলে যায়। তার কোনো উদ্বেগ আছে কি না ও তা কেন লক্ষ করুন। শিশু যে আঙুল চোষে বা চুষছে সে ব্যাপারে মা-বাবার অতিরিক্ত মনোযোগ না দেওয়াই উত্তম। আঙুল চোষার বিষয়ে বারবার শাসন না করে বরং শিশুর আচরণের ভালো দিকগুলোর প্রশংসা করে সেদিকে উৎসাহিত করুন।

শিশু যে আঙুল চোষে বা চুষছে সে ব্যাপারে মা-বাবার অতিরিক্ত মনোযোগ না দেওয়াই উত্তম। আঙুল চোষা র বিষয়ে বারবার শাসন না করে বরং শিশুর আচরণের ভালো দিকগুলোর প্রশংসা করে সেদিকে উৎসাহিত করুন

Address

Ahsan Prescription Point, 216, Adithi, Muslim Gorosthan Road
Barishal Sadar
8200

Opening Hours

Monday 19:00 - 21:00
Tuesday 19:00 - 21:00
Wednesday 19:00 - 21:00
Thursday 19:00 - 21:00
Saturday 19:00 - 21:00
Sunday 19:00 - 21:00

Website

https://share.google/mE7BTLNiAm6cFs5ah

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Mohammad Rakibul Ahsan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Mohammad Rakibul Ahsan:

Share