Medical Help Feni

Medical Help Feni মেডিক্যাল বিষয়ক যে কোনো পরামর্শ পেতে আমাদের সাথেই থাকুন, এবং ফ্রী অনলাইন ডাক্তার সেবা গ্রহন করুন,

নরমাল ডেলিভারিতে “সাইড কাটা” বা এপিসিওটমি নিয়ে অনেকের মনেই ভয় আর প্রশ্ন কাজ করে। আসলে বিষয়টা কী? কেন করা হয়? আর পরে কীভা...
28/02/2026

নরমাল ডেলিভারিতে “সাইড কাটা” বা এপিসিওটমি নিয়ে অনেকের মনেই ভয় আর প্রশ্ন কাজ করে। আসলে বিষয়টা কী? কেন করা হয়? আর পরে কীভাবে যত্ন নিলে দ্রুত ভালো হওয়া যায়? সহজভাবে জেনে নেওয়া যাক।
🌸 এপিসিওটমি কী?
প্রসবের সময় যখন শিশুর মাথা বের হওয়ার পথে টান বেশি পড়ে, তখন যোনিপথের পাশে চিকিৎসক একটি ছোট নিয়ন্ত্রিত কাটা দেন—এটাকেই এপিসিওটমি বলা হয়।
এর লক্ষ্য একটাই: অনিয়ন্ত্রিতভাবে ছিঁড়ে যাওয়ার ঝুঁকি কমানো এবং মা–শিশু দু’জনের নিরাপত্তা নিশ্চিত করা।
🌼 সব ক্ষেত্রে কি এটা করা হয়?
না, একেবারেই না। এখন আর রুটিনভাবে করা হয় না। শুধুমাত্র প্রয়োজন হলে করা হয়। যেমন—
• বাচ্চার মাথা তুলনামূলক বড় হলে
• প্রসব দীর্ঘসময় আটকে গেলে
• দ্রুত ডেলিভারি করানো জরুরি হলে
• প্রথমবার মা হলে টিস্যু শক্ত থাকলে
কাটার আগে লোকাল অ্যানেসথেসিয়া দেওয়া হয়, তাই আলাদা করে কাটার ব্যথা সাধারণত অনুভূত হয় না।
🌿 ডেলিভারির পর কীভাবে যত্ন নেবেন?
✔ পরিচ্ছন্নতা বজায় রাখুন
টয়লেটের পর কুসুম গরম পানি দিয়ে সামনে থেকে পেছনের দিকে ধুয়ে নিন। জায়গা ভেজা রাখবেন না।
✔ সিটজ বাথ
দিনে ১–২ বার ৫–১০ মিনিট কুসুম গরম পানিতে বসে থাকলে ব্যথা ও টান অনেক কমে।
✔ ঠান্ডা সেঁক
প্রথম একদিন আইস প্যাক ব্যবহার করলে ফোলা কমে এবং আরাম মেলে।
✔ কোষ্ঠকাঠিন্য এড়ান
পানি বেশি খান, আঁশযুক্ত খাবার (শাক, ফল, ডাল) রাখুন খাদ্যতালিকায়। অতিরিক্ত চাপ দিলে সেলাইয়ে অস্বস্তি বাড়তে পারে।
✔ আরামদায়ক পোশাক
ঢিলেঢালা সুতির অন্তর্বাস ব্যবহার করুন, যাতে জায়গা শুকনো থাকে।
⚠ কখন সতর্ক হবেন?
• তীব্র ব্যথা বা দুর্গন্ধযুক্ত স্রাব
• জ্বর বা কাঁপুনি
• অতিরিক্ত রক্তপাত
• সেলাইয়ের জায়গায় পুঁজ বা অস্বাভাবিক ফোলা
এসব হলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।
💛 শেষ কথা
এপিসিওটমি মানেই ভয় পাওয়ার কিছু নয়। সঠিক যত্ন নিলে ১–২ সপ্তাহে অস্বস্তি অনেকটাই কমে যায়, আর কয়েক সপ্তাহের মধ্যে সেলাই ভালোভাবে শুকিয়ে যায়।
মায়ের সুস্থতাই শিশুর প্রথম নিরাপত্তা। নিজের যত্ন নিন, প্রশ্ন থাকলে নির্দ্বিধায় চিকিৎসকের পরামর্শ নিন।

“শিক্ষামূলক / মেডিক্যাল সচেতনতা পোস্ট”

২২ বছরের এক তরুণ।দেখতে যেন ৯ মাসের গর্ভবতী।কিন্তু তিনি গর্ভবতী নন।তার পেটের ভেতরে জমে ছিল বছরের পর বছর ধরে আটকে থাকা মল।...
28/02/2026

২২ বছরের এক তরুণ।
দেখতে যেন ৯ মাসের গর্ভবতী।
কিন্তু তিনি গর্ভবতী নন।
তার পেটের ভেতরে জমে ছিল বছরের পর বছর ধরে আটকে থাকা মল।
চীনের Tenth People's Hospital of Shanghai-এ চিকিৎসকরা তার শরীর থেকে প্রায় ২৮ পাউন্ড জমে থাকা মল বের করেন। প্রায় ৩০ ইঞ্চি ফুলে যাওয়া বৃহদান্ত্র কেটে অপসারণ করতে হয়।
সম্ভাব্য কারণ
Hirschsprung's disease।
এই রোগে অন্ত্রের একটি অংশে স্নায়ু থাকে না। ফলে সেই অংশ ঠিকমতো সংকুচিত হতে পারে না। মল এগোয় না। জমতে থাকে। ধীরে ধীরে অন্ত্র ফুলে যায়, শক্ত হয়ে যায়।

সে ছোটবেলা থেকেই কোষ্ঠকাঠিন্যে ভুগত।
ল্যাক্সেটিভ খেত।
কিছুটা আরাম পেত।
আবার একই সমস্যা।
আমাদের আশেপাশেও কি এমন কেউ নেই?
আপনি নিজে?
প্রতিদিন ঠিকমতো পায়খানা হয় না, পেট ফুলে থাকে, গ্যাস, অস্বস্তি— তবুও ভাবি, “এতে আর কী হবে!”
মনে রাখুন
দীর্ঘদিনের তীব্র কোষ্ঠকাঠিন্য কখনও স্বাভাবিক নয়।
বিশেষ করে যদি শৈশব থেকে থাকে, পেট অস্বাভাবিকভাবে ফুলে যায়, ওজন কমে, বমি বা ব্যথা থাকে তাহলে অবহেলা মারাত্মক হতে পারে।
এই রোগ বিরল।
কিন্তু দীর্ঘদিন মল আটকে থাকলে যেকোনো মানুষের অন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

কখন সতর্ক হবেন?
• ৩–৪ দিনের বেশি নিয়মিত পায়খানা না হওয়া
• প্রচণ্ড চাপ দিলেও মল না বের হওয়া
• পেট অস্বাভাবিক ফুলে যাওয়া
• শিশুদের ক্ষেত্রে জন্মের পরপরই মল ত্যাগে দেরি
• ল্যাক্সেটিভ ছাড়া একদম না হওয়া
অপারেশনটি প্রায় তিন ঘণ্টা চলে। চিকিৎসকরা ফুলে যাওয়া অংশ অপসারণ করেন। দেরি হলে অন্ত্র ফেটে সংক্রমণ ছড়িয়ে জীবনহানিও হতে পারত।
আমরা অনেকেই কোষ্ঠকাঠিন্যকে “ছোট সমস্যা” ভাবি।

আজ যদি আপনার বা আপনার সন্তানের দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য থাকে— লজ্জা বা অবহেলা করবেন না। সঠিক চিকিৎসা নিন। প্রয়োজনে গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট বা কলোরেক্টাল সার্জনের পরামর্শ নিন।

সচেতনতার জন্য শেয়ার করুন।
কারণ “স্বাভাবিক কোষ্ঠকাঠিন্য” বলে সবকিছু স্বাভাবিক নয়।
- ডা.আব্দুর রহমান

🦷 গলায় ছোট সাদা দানা? দুর্গন্ধের কারণ হতে পারে!অনেক সময় টনসিলের ছোট ছোট গর্তে খাবারের কণা, মৃত কোষ ও ব্যাকটেরিয়া জমে শক্...
27/02/2026

🦷 গলায় ছোট সাদা দানা? দুর্গন্ধের কারণ হতে পারে!
অনেক সময় টনসিলের ছোট ছোট গর্তে খাবারের কণা, মৃত কোষ ও ব্যাকটেরিয়া জমে শক্ত হয়ে যায়। এগুলোকেই বলা হয় টনসিল স্টোন।
🤢 এগুলো থেকে মুখে বাজে গন্ধ, গলায় অস্বস্তি বা কিছু আটকে থাকার অনুভূতি হতে পারে।
🔎 কখন ডাক্তার দেখাবেন?
▫ বারবার হচ্ছে
▫ গিলতে কষ্ট হচ্ছে
▫ গলায় ব্যথা বা ফোলা
▫ মুখের দুর্গন্ধ কমছে না
🩺 সঠিক চিকিৎসা ও মুখের পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখলে এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
📢 সচেতন থাকুন, লজ্জা নয়—সমস্যা হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন।
Angel Rinku Mondal


পবিত্র মাহে রমজানে ডায়াবেটিস রোগীরা হাঁটবেন ঠিক সময়ে ও নিয়ম মেনে। নিরাপদভাবে হাঁটার জন্য নিচের সময়গুলো সবচেয়ে ভালো—✅ হাঁ...
23/02/2026

পবিত্র মাহে রমজানে ডায়াবেটিস রোগীরা হাঁটবেন ঠিক সময়ে ও নিয়ম মেনে। নিরাপদভাবে হাঁটার জন্য নিচের সময়গুলো সবচেয়ে ভালো—

✅ হাঁটার উপযুক্ত সময়

1. ইফতারের ১–২ ঘণ্টা পর

সবচেয়ে নিরাপদ ও উপকারী সময়

রক্তে শর্করা স্থিতিশীল থাকে

হালকা–মাঝারি গতিতে ২০–৩০ মিনিট হাঁটা ভালো

2. সেহরির আগে (হালকা হাঁটা)

খুব বেশি ক্লান্তিকর নয় এমন হাঁটা

১০–১৫ মিনিট যথেষ্ট

❌ যেসব সময় এড়িয়ে চলবেন

রোজা থাকা অবস্থায় (দুপুরে/বিকেলে)

হাইপোগ্লাইসেমিয়া (রক্তে শর্করা কমে যাওয়া) ও পানিশূন্যতার ঝুঁকি থাকে

খুব ভোরে বা খালি পেটে ভারী হাঁটা

⚠️ বিশেষ সতর্কতা

হাঁটার আগে ও পরে রক্তে শর্করা মাপা ভালো

মাথা ঘোরা, কাঁপুনি, অতিরিক্ত ঘাম হলে হাঁটা বন্ধ করুন

ইনসুলিন বা ওষুধের সময়সূচি ডাক্তারের পরামর্শে ঠিক করুন

আরামদায়ক জুতা ও পানির ব্যবস্থা রাখুন,( ইফতারের পর)

🔥 বিশেষ অফার! বিশেষ সুযোগ! 🔥💥 মাত্র ১৩৫০ টাকায় পাচ্ছেন জনপ্রিয় X-PER 💥✨ কোয়ালিটিতে সেরা✨ ব্যবহার সহজ ও কার্যকর✨ সীমিত সম...
23/02/2026

🔥 বিশেষ অফার! বিশেষ সুযোগ! 🔥

💥 মাত্র ১৩৫০ টাকায় পাচ্ছেন জনপ্রিয় X-PER 💥

✨ কোয়ালিটিতে সেরা
✨ ব্যবহার সহজ ও কার্যকর
✨ সীমিত সময়ের জন্য বিশেষ মূল্য

🎯 যারা স্মার্ট চয়েস করতে চান, তাদের জন্য X-PER সেরা সমাধান!

📦 স্টক সীমিত
🚚 হোম ডেলিভারি সুবিধা আছে

📩 অর্ডার করতে এখনই ইনবক্স করুন
📞 যোগাযোগ: Inbox

👉 দেরি না করে আজই অর্ডার করুন!

মেয়েদের হরমোন ব্যালেন্স টিপস 👇👇>>সকালে খালি পেটে মেথি ভেজানো পানি খান।>>বেশি ঘুম বা কম ঘুম- দুটোই হরমোন বিঘ্ন করে।>>রেগু...
22/02/2026

মেয়েদের হরমোন ব্যালেন্স টিপস 👇👇

>>সকালে খালি পেটে মেথি ভেজানো পানি খান।
>>বেশি ঘুম বা কম ঘুম- দুটোই হরমোন বিঘ্ন করে।
>>রেগুলার ব্যায়াম করলে হরমোন নিয়ন্ত্রণে থাকে।
>>অতিরিক্ত চিনি বা জাঙ্ক ফুড বাদ দিন।
>>প্রতিদিন এক চামচ চিয়া সিড নিন।
>>স্ট্রে"স কমাতে ধ্যান বা বা সালাত খুবই উপকারী।
>>ফল, বাদাম ও বীজ বেশি খান।
>>পিরিয়ড অনিয়মে খেজুর+তিল খেতে পারেন।
>>লিভার ক্লিন রাখলে হরমোন ঠিক থাকে।
>>নিয়মিত পানি খেলে টক্সিন বের হয়।

Dr.Muhammad Jamal Uddin

🔥 বিশেষ অফার – মাত্র ১২৫০ টাকা 🔥ডায়াবেটিস রোগীদের জন্য সম্পূর্ণ হোম টেস্টিং প্যাকেজ!🩸 Blood Glucose Monitoring System (N...
19/02/2026

🔥 বিশেষ অফার – মাত্র ১২৫০ টাকা 🔥

ডায়াবেটিস রোগীদের জন্য সম্পূর্ণ হোম টেস্টিং প্যাকেজ!

🩸 Blood Glucose Monitoring System (No Coding)
💉 Sterile Blood Lancet
🧼 Alcohol Pad (70% Isopropyl Alcohol)
🌡️ Digital Thermometer

✅ নির্ভুল ও দ্রুত রেজাল্ট
✅ ব্যবহার সহজ
✅ ঘরে বসেই স্বাস্থ্য পরীক্ষা
✅ পরিবারের জন্য নিরাপদ

💰 অফার মূল্য: মাত্র ১২৫০ টাকা
🚚 সারা বাংলাদেশে হোম ডেলিভারি
💵 ক্যাশ অন ডেলিভারি সুবিধা আছে
📩 অর্ডার করতে ইনবক্স করুন
📍 Medical Help Feni

19/02/2026

🤰গর্ভবতী মায়েরা অনেক ক্ষেত্রেই ভ্যাকসিন নিতে পারেন, তবে সব ভ্যাকসিন নয়। কোন টিকা নিরাপদ হবে তা নির্ভর করে টিকার ধরন ও মায়ের শারীরিক অবস্থার উপর।
✅ যেসব টিকা সাধারণত দেওয়া যায়:
১)Tetanus (টিটেনাস) টিকা – গর্ভাবস্থায় খুবই গুরুত্বপূর্ণ। মা ও নবজাতককে সুরক্ষা দেয়।
২)Influenza (ফ্লু) টিকা – গর্ভাবস্থায় নিরাপদ ও উপকারী।
৩)COVID-19 টিকা – চিকিৎসকের পরামর্শে নেওয়া যায়, বিশেষ করে সংক্রমণের ঝুঁকি থাকলে।
৪)Pertussis (হুপিং কাশি) টিকা – অনেক দেশে গর্ভাবস্থার নির্দিষ্ট সময়ে দেওয়া হয়।
❌ যেসব টিকা সাধারণত এড়ানো হয়:
১)জীবিত ভাইরাসযুক্ত টিকা (যেমন হাম, মাম্পস, রুবেলা ইত্যাদি) সাধারণত গর্ভাবস্থায় দেওয়া হয় না।
Dr.Muhammad Jamal Uddin

৫৫ বছর বয়সী এক নারী।পাঁচ দিন ধরে গিলতে গেলে তীব্র ব্যথা।ধীরে ধীরে শক্ত খাবার বন্ধ, তারপর তরলও গিলতে পারছেন না।বুকের মাঝখ...
15/02/2026

৫৫ বছর বয়সী এক নারী।
পাঁচ দিন ধরে গিলতে গেলে তীব্র ব্যথা।
ধীরে ধীরে শক্ত খাবার বন্ধ, তারপর তরলও গিলতে পারছেন না।
বুকের মাঝখানে জ্বালাপোড়া।
কয়েক সপ্তাহ ধরে অকারণে ওজন কমছে, অদ্ভুত ক্লান্তি।
ইতিহাসে জানা গেল—
সম্প্রতি ফুসফুসের সমস্যার জন্য উচ্চ মাত্রার স্টেরয়েড নিয়েছেন।
আর দীর্ঘদিনের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস আছে।
এটা Esophageal candidiasis — অর্থাৎ খাদ্যনালীর ফাঙ্গাল সংক্রমণ।
কেন হয়?
ডায়াবেটিস ঠিকমতো নিয়ন্ত্রণে না থাকলে এবং বেশি মাত্রায় স্টেরয়েড ব্যবহার করলে শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যায়। তখন ক্যান্ডিডা নামের ফাঙ্গাস সুযোগ পেয়ে খাদ্যনালীতে সংক্রমণ ঘটায়।
লক্ষণগুলো কী?
গিলতে গেলে ব্যথা (odinophagia)
খাবার আটকে যাওয়ার অনুভূতি
বুকের ভেতর জ্বালা
অকারণে ওজন কমা
অনেকেই ভাবেন, “গ্যাস্ট্রিক বেড়েছে”।

বিশেষ করে—
ডায়াবেটিস থাকলে
দীর্ঘদিন বা উচ্চমাত্রায় স্টেরয়েড নিলে
ক্যান্সার, কেমোথেরাপি বা অন্য কারণে রোগপ্রতিরোধ ক্ষমতা কম থাকলে
এই ধরনের উপসর্গ হলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। প্রয়োজন হলে এন্ডোস্কপি করে নিশ্চিত হওয়া যায়, আর সঠিক অ্যান্টিফাঙ্গাল চিকিৎসায় ভালো হয়ে যায়।
মনে রাখবেন,
অবহেলা করলে খাওয়া বন্ধ হয়ে শরীর দ্রুত দুর্বল হয়ে পড়ে।
নিজের সাথে মিলিয়ে দেখুন।
ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন। অযথা স্টেরয়েড ব্যবহার করবেন না।
পোস্টটি শেয়ার করুন

ডা.আব্দুর রহমান

ভাবছি সেই পরিবারের কথা, যাদের পরিবারের কেউ হাসপাতালে ভর্তি কিংবা ইমারজেন্সি কিছু টাকা না পাওয়ার অভাবে জীবনের আহাজারি! 💔ধ...
09/02/2026

ভাবছি সেই পরিবারের কথা, যাদের পরিবারের কেউ হাসপাতালে ভর্তি কিংবা ইমারজেন্সি কিছু টাকা না পাওয়ার অভাবে জীবনের আহাজারি! 💔

ধন্যবাদ বাংলাদেশ 🇧🇩🙏

☘️☘️সু-খবর সু-খবর সু-খবর ,,,,, ☘️☘️মেডিক্যাল হেল্প এর সকল মেম্বার ও রুগীদের জন্য বিশাল সু-খবর, কমফোর্ট ডেন্টাল কেয়ার এর ...
02/02/2026

☘️☘️সু-খবর সু-খবর সু-খবর ,,,,, ☘️☘️
মেডিক্যাল হেল্প এর সকল মেম্বার ও রুগীদের জন্য বিশাল সু-খবর, কমফোর্ট ডেন্টাল কেয়ার এর পক্ষ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন বিশাল সুবিধা, ১০-২০% এর বিশাল ছাড়ে আপনারা পেয়ে যাচ্ছেন নিম্নোক্ত চিকিৎসা সেবা, প্রয়োজনে যোগাযোগঃ Medical Help Feni

শরীরে বদ রক্ত বলে কিছু নেই...হার্ট থেকে যে রক্ত....সারাদেহে যায়...তা অক্সিজেন সমৃদ্ধ হওয়ায়...টকটকে লাল!আর যে রক্ত সারাদে...
29/01/2026

শরীরে বদ রক্ত বলে কিছু নেই...
হার্ট থেকে যে রক্ত....সারাদেহে যায়...তা অক্সিজেন সমৃদ্ধ হওয়ায়...টকটকে লাল!
আর যে রক্ত সারাদেহ থেকে দুষিত পদার্থ নিয়ে হার্টে যায়...তা কার্বনডাইঅক্সাইড সমৃদ্ধ ( ডিঅক্সিজেনেটেড)...ফলে কালচে লাল বর্ণের হয়।
বদজ্ঞানীরা এটাকেই বদ রক্ত বলে!
কেউ কি এই হাতুড়ি চিকিৎসা নিয়েছেন? অনুভূতি কেমন?

©ডাঃ সাকলায়েন রাসেল

Address

Feni Barishal
Barishal

Alerts

Be the first to know and let us send you an email when Medical Help Feni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram