26/04/2026
অনেক মা-ই সিজারিয়ান ডেলিভারির পর সবচেয়ে বেশি দুশ্চিন্তা করেন সেলাই ঠিকভাবে শুকাচ্ছে কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা এই বিষয়গুলো নিয়ে। আসলে অপারেশনের পর সেলাইয়ের যত্নটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কারণ সামান্য অবহেলাও ইনফেকশনের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। তবে ভয় পাওয়ার কিছু নেই সঠিক নিয়ম মেনে চললে বেশিরভাগ ক্ষেত্রেই সেলাই সুন্দরভাবে শুকিয়ে যায় এবং কোনো জটিলতা হয় না।
সেলাইয়ের যত্নে যা করবেনঃ-
🔹 সেলাই সবসময় পরিষ্কার ও শুকনো রাখুন
🔹 হাত পরিষ্কার করে সেলাই স্পর্শ করুন
🔹 ঢিলেঢালা ও আরামদায়ক পোশাক পরুন
🔹 নিয়মিত ড্রেসিং ও ফলোআপ করুন
🔹 শরীর শুকনো রাখুন
🔹 প্রোটিন (ডিম, মাছ, মাংস), ভিটামিন সি জাতীয় খাবার খান
যা করবেন নাঃ-
🔹 টাইট বা আঁটসাঁট পোশাক পরবেন না
🔹 সেলাই ভিজা রাখা যাবে না
🔹 ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ বা ক্রিম ব্যবহার করবেন না
🔹 সেলাই চুলকানো বা খোঁচানো যাবে না
🔹 ভারী কাজ বা চাপ দেওয়া এড়িয়ে চলুন
সিজারিয়ান সেলাইয়ের যত্ন নেওয়া কোনো জটিল কাজ না, কিন্তু নিয়ম না মানলে সমস্যা তৈরি হয়। অনেকেই ছোটখাটো বিষয়কে গুরুত্ব দেন না সেখান থেকেই ইনফেকশন শুরু হয়। তাই পরিষ্কার-পরিচ্ছন্নতা, সঠিক পোশাক এবং ডাক্তারের নির্দেশনা এই তিনটা বিষয় ঠিক রাখলেই আপনি নিরাপদে ও দ্রুত সুস্থ হয়ে উঠতে পারবেন।
ডা. ইসরাত শারমিন
সহকারী অধ্যাপক ( গাইনী এন্ড অবস)
শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল।
চেম্বার: পপুলার ডায়াগনস্টিক সেন্টার,
বাংলাবাজার, বরিশাল।