Prof.Dr.NCdey Robin

Prof.Dr.NCdey Robin Interested in Science,Literature&Music

Professor, (EYE)
Head of theDept of Ophthalmology(ex)
Sher-E-Bangla Medical College.(Ex)
SouthAppoloMedicalCollege, Barishal
Chamber---Megha diagnostic Lab,
40,SadarRoad, Barishal, Bangladesh.

02/05/2026

যে ধর্ম মানুষের মানুষে বিভেদ ঘটায়, ঘৃণা, সৃষ্টি করে সে ধর্মকে মানি না।
(মানুষের ধর্ম) --রবীন্দ্রনাথ ঠাকুর

02/05/2026

পূর্ণিমা চাঁদ দেখেছ? দেখেছ তার বুকে কালো দাগ ! ওর বুকে ক্ষত চিহ্ন এঁকেছে, জানো, কার অনুরাগ?
(চির-জনমের প্রিয়া) -কাজী নজরুল ইসলাম

02/05/2026

দাস হইবার সাধনা যাহার, নহে সে তরুণ নহে-- যৌবন শুধু মুখোশ তাহার, ভিতরে জরারে বহে।
(অভয-সুন্দর,নতুন চাঁদ) -কাজী নজরুল ইসলাম

দিবাকর অনেকক্ষণ মৌন থাকিয়া বলিল, আচ্ছা বৌদি, যে বস্তু বুদ্ধির বাহিরে, তার সম্বন্ধে সত্য-মিথ্যা বুদ্ধিপূর্বক কি করিয়া স...
02/05/2026

দিবাকর অনেকক্ষণ মৌন থাকিয়া বলিল, আচ্ছা বৌদি, যে বস্তু বুদ্ধির বাহিরে, তার সম্বন্ধে সত্য-মিথ্যা বুদ্ধিপূর্বক কি করিয়া স্থির করিবেন ?
কিরণময়ী তৎক্ষণাৎ প্রত্যুত্তর করিল, করব না ত। যা বুদ্ধির বাইরে, তাকে বুদ্ধির বাইরে বলেই ত্যাগ করব। মুখে বলব, অব্যক্ত, অবোধ্য,অজ্ঞেয়, আর কাজে কথায় তাকেই ক্রমাগত বলবার চেষ্টা, জানবার চেষ্টা, কিছুতেই করব না। যিনি করবেন, তাকেও কোনমতে সহ্য করব না। তুমি এই-সব বই পড়োনি ঠাকুরপো, পড়লে দেখতে পাবে, সর্বত্রই এই চেষ্টা আর এই জিদ । কেবল গায়ের জোর, আর গাঁয়ের জোর। যে মুখে বলছেন, জানা যায় না, সেই মুখেই আবার এত কথা বলছেন, যেন এইমাত্র সমস্ত স্বচক্ষে দেখে এলেন । যাকে কোনমতে উপলব্ধি করা যায় না, তাকেই উপলব্ধি করবার জন্যে পাতার পর পাতা, বইয়ের পর বই লিখে যাচ্ছেন! কেন? যে লোক জীবনে রাঙা রং দেখেনি, তাকে কি মুখের কথায় বুঝান যায় রাঙ্গা কি? আর তাই না বুঝলে, না মানলে রাগারাগি, সাপ-সম্পাত আর ভয় দেখানোর সীমা-পরিসীমা থাকে না । কেবল বড় বড় কথার মারপ্যাঁচ । নির্গুণ, নিরাকার, নির্লিপ্ত, নির্বিকার, এসব কেবল কথার কথা। এর কোন মানে নেই ।যদি কিছু থাকে ত সে এই যে, যারা এ-সকল কথা আবিষ্কার করচেন, তারাই প্রকারান্তরে বলছেন, এ সম্বন্ধে কেউ চিন্তা মাত্র করবে না, সব নিষ্ফল, সমস্ত পন্ডশ্রম ।
(চরিত্রহীন)-------------- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

আদি উপাসনালয়----উঠিল আবার নতুন করিয়া--- ভূত-প্রেত সমুদয় তিনশত ষাট বিগ্রহ আর মূর্তি নতুন করি বসিল সোনারবেদীতে রে হায় ...
02/05/2026

আদি উপাসনালয়----
উঠিল আবার নতুন করিয়া--- ভূত-প্রেত সমুদয় তিনশত ষাট বিগ্রহ আর মূর্তি নতুন করি
বসিল সোনারবেদীতে রে হায় আল্লাহর ঘর ভরি। সহিতে না পারি এ দৃশ্য এই স্রষ্টার অপমান,
ধেয়ানে মুক্তি-- পথ খোঁজে নবী কাদিয়াউঠে পরান, খাদিজারে কন আল্লাতালার কসম কা'বার ঐ,
লোৎ ওজ্জার করিব না পূজা, জানি না আল্লা বই, নিজ হাতে যারে করিল সৃষ্টি,খড় আর মাটি দিয়া, কোন্ নির্বোধ পুঁজিবে তাহারে হায় স্রষ্টা বলিয়া।
(চতুর্থসর্গ- সাম্যবাদী, কাব্যগ্রন্থ--মরু ভাস্কর)
---------------কাজী নজরুল ইসলাম

ব্যক্তিগত নাম ডাকবার জন্য, বিষয়গত নাম  স্বভাব নির্দেশের জন্যে। মানুষকেও যখন ব্যক্তি বলে দেখিনে, বিষয় বলে দেখি, তখন তার...
02/05/2026

ব্যক্তিগত নাম ডাকবার জন্য,
বিষয়গত নাম স্বভাব নির্দেশের জন্যে।
মানুষকেও যখন ব্যক্তি বলে দেখিনে,
বিষয় বলে দেখি,
তখন তার গুণ বা অবস্থা মিলিয়ে
তার উপাধি দিই, ---কাউকে বলি বড় বউ,
কাউকে বলে মাস্টারমশাই।
(নামান্তর)---------রবীন্দ্রনাথ ঠাকুর

জন্মদিনের বিনম্র শ্রদ্ধাঞ্জলি
02/05/2026

জন্মদিনের বিনম্র শ্রদ্ধাঞ্জলি

সর্পিল বাঁকা বেণী,ওর সাথে ছিল মোর আঙ্গুলের কতই না চেনাচেনি !ওই যে বেণীর বিনুনিতে মোর বাঁধা পড়েছিল হিয়া, কতদিন তারে সার...
02/05/2026

সর্পিল বাঁকা বেণী,
ওর সাথে ছিল মোর আঙ্গুলের
কতই না চেনাচেনি !
ওই যে বেণীর বিনুনিতে মোর
বাঁধা পড়েছিল হিয়া,
কতদিন তারে সারাতে চেয়েছি
আমার আঙ্গুল দিয়া।
দাঁড়ায়েছ আসি সোনাগোধূলিতে
আকাশ গিয়েছে ভরে,
পিছনের কালো বেনীতে
সন্ধ্যা বাধা পড়ে।
বাঁশিতে কাঁদিয়া ফিরিয়া
এসেছি তরুণী বাহিয়া দূরে,
আমার নিঃশ্বাসে নাহি নেবে যেন
প্রদীপ তোমার পুরে।
ছল করে যবে জল নিতে যাও --
নদী তরঙ্গে হায়,
তরঙ্গ কিগো দুলে উঠে মনে
কলসি নদীর জলে?
অথবা কাঁখের কলসি শুধু
ডুবাতে শিখেছস ছলে?
(তুমি কি গিয়াছো ভুলে, কাব্যগ্রন্থ ----নির্ঝর)
------------ কাজী নজরুল ইসলাম

হায়রে ভালোবাসা !এমনি সর্বনাশা !ভালবাসার চেয়ে শেষে অভিমানই হয়ে ওঠে বড়, ছাড়াছাড়ির বেলা দোঁহে দুজনেরই আঘাতগুলো বুকে ক...
02/05/2026

হায়রে ভালোবাসা !
এমনি সর্বনাশা !
ভালবাসার চেয়ে শেষে
অভিমানই হয়ে ওঠে বড়,
ছাড়াছাড়ির বেলা দোঁহে
দুজনেরই আঘাতগুলো বুকে করে জড়ো।
এমনি তারা বোকা,
ভাবে নাকো এই বেদনাই সুখ হয়ে তার,
মনের খাতায় রইবে লেখা-জোকা।
জীবন পথে ক্লান্ত পথিক ঘরের পানে চেয়ে,
অনেক দিনের পরে এলো বনের পানে ধেয়ে।
পড়ল যেদিন অভিমানের
মস্ত দেওয়াল ভেঙ্গে,
দেখল আহা, উঠছে কি লাল,
লালে লাল ব্যথায় হিয়া রেঙে!
(অভিমানী, কাব্যগ্রন্থ-- নির্ঝর)
-------কাজী নজরুল ইসলাম

সত্য মিথ্যা যাই হেক, তাকে বুদ্ধি পূর্বক গ্রহন করা উচিত। চোখবুঁজে মেনে নেওয়ার কোন সার্থকতা নেই। তাতে তারও গৌরব বাড়ে না, ত...
01/05/2026

সত্য মিথ্যা যাই হেক, তাকে বুদ্ধি পূর্বক গ্রহন করা উচিত। চোখবুঁজে মেনে নেওয়ার কোন সার্থকতা নেই। তাতে তারও গৌরব বাড়ে না, তোমারও না। (চরিত্রহীন)------- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

Address

Bhola
Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Prof.Dr.NCdey Robin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share