Panacea-Health Care Services-প্যানাসিয়া স্বাস্থ্য সেবা

  • Home
  • Bangladesh
  • Bhairab Town
  • Panacea-Health Care Services-প্যানাসিয়া স্বাস্থ্য সেবা

Panacea-Health Care Services-প্যানাসিয়া স্বাস্থ্য সেবা "আপনার সুস্বাস্থ্যের বিশ্বস্ত সঙ্গী। নিয়মিত চেকআপ, বিশেষজ্ঞ ডাক্তার, জরুরি সেবা এবং সব ধরনের মেডিসিন এখন আপনার হাতের মুঠোয়। সুস্থ থাকুন আমাদের সাথে।"

30/12/2024

💥১৯তম নিবন্ধন;মেগা পোস্ট!!

🎯১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আগ্রহী প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সকল তথ্য,সিলেবাস, প্রশ্ন বিশ্লেষণ ও সাজেশন একসাথে!!

📌বেসরকারি শিক্ষক নিবন্ধন নিয়োগ পরীক্ষার পদ্ধতি, যোগ্যতা এবং প্রস্তুতিঃ
_____________________________
✍️অনেকটা বিসিএসের আদলে নেয়া হয় এই নিয়োগ পরীক্ষাটি।

✍️শিক্ষক নিবন্ধন পরীক্ষা কি? (NTRCA shikkhok nibondhon)
__________________________

📌সারাদেশে নিম্ন-মাধ্যমিক, মাধ্যমিক, কলেজ, মাদ্রাসা এবং কারিগরিসহ প্রায় ৩৬ হাজার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্যতাসম্পন্ন শিক্ষক নিয়োগ আবশ্যক। আর সেই লক্ষ্যে ২০০৫ সাল থেকে সরকার কর্তৃক এনটিআরসিএ (NTRCA) বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগের জন্য বেসরকারি শিক্ষক নিবন্ধন নিয়োগ পরীক্ষা চালু করেছে।

📌দেশের কোন বেসরকারি বিদ্যালয় বা কলেজে এই নিবন্ধন ছাড়া চাকরীর কোন সুযোগ নেই। তাই শিক্ষকতায় ক্যারিয়ার গড়তে চাইলে শিক্ষক নিবন্ধন পরীক্ষা বাধ্যতামূলক দিতেই হবে।

✍️শিক্ষক নিবন্ধন পরীক্ষার যোগ্যতাঃঃ
________________________

📌শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কলেজ ও স্কুল পর্যায়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে আপনাকে কমপক্ষে স্নাতক পাস হতে হবে। আর স্কুল পর্যায় -২ এর পরীক্ষায় অংশগ্রহণ করতে আপনাকে কমপক্ষে এইচএসসি পাস হতে হবে।

📌তবে যারা সদ্য পাস করেছে সেসব প্রার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের দেওয়া প্রশংসাপত্র, মার্কশিট, প্রবেশপত্রসহ আবেদন করতে পারবেন।

📌নিবন্ধন পরীক্ষায় আবেদনের ক্ষেত্রে প্রার্থীর শিক্ষাজীবনে যেকোনো একটিমাত্র তৃতীয় বিভাগ বা এর সমমনা জিপিএর ফলাফল গ্রহণযোগ্য হবে।

📌এ ক্ষেত্রে প্রার্থীর শিক্ষাজীবনে তৃতীয় বিভাগ বা এর সমমনা জিপিএ একবারের বেশি হলে তিনি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুপযুক্ত বলে বিবেচিত হবেন।

📌আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স ১৮-৩৫ বছরের মধ্যে হতে হবে।

✍️বেসরকারি (NTRCA) শিক্ষক নিয়োগ পরীক্ষা পদ্ধতিঃঃ
_________________________

📌 বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা ৩টি পর্যায়ে হয়ে থাকে। স্কুল পর্যায়,স্কুল পর্যায়-২ ও কলেজ পর্যায়ে।

📌এই শিক্ষক নিয়োগ পরীক্ষা ৩ ধাপে হয়ে থাকে। প্রিলি, রিটেন ও মৌখিক পরীক্ষা হয়।

✅প্রথমে ১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা হয়। প্রিলিতে ৪০% নম্বর পেলেই সাধারণত পাস ধরা হয়।

✅পরবর্তীতে পাস করা প্রার্থীদের ১০০ নাম্বারের লিখিত পরীক্ষা নেওয়া হয় এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ২৫ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হয়।

📌চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের একটি সনদ দেওয়া হয়। পরবর্তীতে এই সনদ দিয়ে এনটিআরসিএ বরাবর অনলাইনে আবেদন করে মেধাতালিকার ভিত্তিতে যেকোনো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ পাওয়া যাবে। প্রার্থীর এই সনদের মেয়াদ ৩বছর থাকবে।

✍️শিক্ষক নিবন্ধন প্রিলি পরীক্ষার মানবন্টনঃঃ
____________________________

📌বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার স্কুল ও কলেজ পর্যায়ে প্রিলি পরীক্ষার বিষয় ও মানবন্টন দেখে নেয়া যাক।

বিষয়বস্তু ______নম্বর বন্টনঃঃ
বাংলা -----------২৫
ইংরেজি -----------২৫
গণিত -------------২৫
সাধারণ জ্ঞান____২৫
___________________
মোট _________১০০

📌বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারিতে ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হয়। সময় থাকে ১ ঘণ্টা। প্রতিটি প্রশ্নের মান থাকবে ০১। তবে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ করে কাটা হবে।

📌প্রিলি পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে শুধুমাত্র তারাই যেকোন একটি ঐচ্ছিক বিষয়ের উপর ১০০ নম্বরের ৩ ঘণ্টার শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

✍️শিক্ষক নিবন্ধন প্রিলি পরীক্ষার সিলেবাসঃঃ
____________________________

📌শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারির পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে বিষয়ভিত্তিক প্রস্তুতি নেয়া খুব বেশি জরুরী। তাই প্রত্যেক বিষয়ে আলাদা আলাদা প্রস্তুতি নিতে সিলেবাস সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা থাকা দরকার।

✍️এবার তাহলে শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলির সিলেবাসটি এক নজর দেখে নেয়া যাক-
__________________________

💥বাংলা – ২৫
_____________

১)ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার

২)বাগধারা ও বাগবিধি

৩)ভুল সংশোধন বা শুদ্ধকরণ

৪)যথার্থ অনুবাদ

৫)সন্ধি বিচ্ছেদ

৬)কারক বিভক্তি

৭)সমাস ও প্রত্যয়

৮)সমার্থক ও বিপরীতার্থক শব্দ

৯)বাক্য সংকোচন

১০)লিঙ্গ পরিবর্তন

💥ইংরেজি – ২৫
______________

1) Sentences

2)Translation from Bengali to English

3)Change of Parts of Speech

4)Right forms of verb

5)Fill in the blanks with appropriate word

6)Transformation of sentences

7)Synonyms & Antonyms

8)Idioms & Phrases

📌এছাড়াও কলেজ পর্যায়ে শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য Errors in composition, Identify appropriate title from story or article, Uses of article, appropriate preposition -এর প্রস্তুতি নিতে হবে।

💥সাধারণ গণিত – ২৫
___________________

১)পাটিগণিতঃ গড়, ল.সা.গু, গ.সা.গু, ঐকিক নিয়ম, লাভ-ক্ষতি, শতকরা, সুদকষা, অনুপাত-সমানুপাত।

২)বীজগণিতঃ উৎপাদক, বাস্তব সংখ্যা সমাধানে বীজগাণিতিক সূত্র গঠন ও প্রয়োগ, বর্গ ও ঘনসম্বলিত সূত্রাবলী ও প্রয়োগ, গসাগু, সূচক ও লগারিদমের সূত্র ও প্রয়োগ।

৩)জ্যামিতিঃ রেখা, কোণ,ত্রিভুজ, চতুর্ভুজ, ক্ষেত্রফল ও বৃত্তসম্পর্কিত সাধারণ ধারণা, নিয়ম ও প্রয়োগ

💥সাধারণ জ্ঞান-২৫
__________________

১) বাংলাদেশ সম্পর্কিত বিষয়

২)আন্তর্জাতিক বিষয় ও চলতি ঘটনাবলী

৩)বিজ্ঞান,প্রযুক্তি,পরিবেশ ও রোগব্যাধি সম্পর্কিত মৌলিক জ্ঞান

৪)বাংলাদেশ সম্পর্কিত বিষয়াবলির মধ্যে বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু,শিক্ষা, ইতিহাস, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ, সভ্যতা ও সংস্কৃতি, বিখ্যাত স্থান, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা,যোগাযোগ ব্যবস্থা, অর্থনীতি, বিভিন্ন সম্পদ (বন,শিল্প,কৃষি,পানি), জাতীয় দিবস ইত্যাদি থেকে প্রশ্ন হতে পারে।

৫)আন্তর্জাতিক বিষয়াবলিতে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান, আঞ্চলিক ও অর্থনৈতিক সংস্থা, বিভিন্ন দেশ পরিচিতি, মুদ্রা, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ, আন্তর্জাতিক দিবস, পুরস্কার ও সম্মাননা, খেলাধুলা ইত্যাদি থেকে প্রশ্ন থাকে।

৬)এছাড়াও স্বাস্থ্য,চিকিৎসা,প্রাত্যহিক জীবনে বিজ্ঞান (পদার্থ, রসায়ন ও জীব বিজ্ঞান সংশ্লিষ্ট), তথ্য ,যোগাযগ ও প্রযুক্তি, সাধারণ রোগ ব্যাধি ও পরিবেশ বিজ্ঞান সংশ্লিষ্ট প্রশ্ন থাকে।

📌📌সবশেষে, শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারিতে পাস করা খুব একটা কঠিন কাজ নয়। এর জন্য দরকার আপনার মনোবল, পরিশ্রম করার ইচ্ছা ও পরিকল্পিত প্রস্তুতি। মনে রাখবেন, পরিশ্রম কখনো বৃথা যায় না। কোন না কোন চাকরীর পরীক্ষায় তা কাজে লাগবেই।

📌📌শিক্ষকতার মত মহৎ পেশায় নিজেকে নিয়োজিত করতে আপনার জন্য রইল অনেক অনেক শুভ কামনা।❤️❤️

______________________________

26/12/2024

৩,৬৮৮ পদে ৪৭তম বিসিএসের সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশিত।
ক্যাডার-৩৪৮৭ টি ও নন-ক্যাডার-২০১ টি পদ
আবেদন শুরু: ২৯ ডিসে.,২০২৪

আসসালামু আলাইকুম। 🏵️ভর্তি চলছে 🏵️ভর্তি চলছে 🏵️ভর্তি চলছে। ✅৪৭তম বিসিএস প্রিলিমিনারি।✅১৯তম শিক্ষক নিবন্ধন। ✅প্রাইমারি স্ক...
26/12/2024

আসসালামু আলাইকুম।
🏵️ভর্তি চলছে 🏵️ভর্তি চলছে 🏵️ভর্তি চলছে।
✅৪৭তম বিসিএস প্রিলিমিনারি।
✅১৯তম শিক্ষক নিবন্ধন।
✅প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক।
👉এ তিনটা পরীক্ষায় অনেকে অংশগ্রহণ করে থাকেন কিন্ত যথাযথ প্রস্তুতি এবং গণিত ও ইংরেজিতে ভালো করতে না পারার কারণে বেশির ভাগ স্টুডেন্ট প্রিলিতেই আটকে যায়।
👉তাই এবারের নিয়োগ পরীক্ষায় সফল হতে আমাদের সাথে প্রস্ততি শুরু করুন।
🏵️আমরা গণিত এবং ইংরেজি বেসিক থেকে পড়াবো।
🏵️সাপ্তাহিক পরীক্ষার মাধ্যমে যাচাই করা হবে।
🏵️মুল পরীক্ষার আগে ফাইনাল সাজেশন।
🏵️প্রয়োজনীয় লেকচার শীট।
✅ভর্তি হতে পেজের ইনবক্সে মেসেজ করুন বা ফোন করুন 01712683379

23/12/2024

প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ_২০২৫
সার্কুলার (সম্ভাব্য) ২০২৫ সালের প্রথমার্ধে!!
__________________________________
📗আবেদনের বয়সসীমা- ৩২ বছর🚩
📗মেধা কোটা (সাধারণ) - ৯৩%
📗অন্যান্য কোটা থাকবে মাত্র- ৭%!!
** প্রিলি নাম্বার - ৭৫
✍️প্রিলি নাম্বার বন্টন:
📗বাংলা -২০
📗ইংরেজি -২০
📗গণিত -২০
📗সাধারণ জ্ঞান-১৫
** ভাইভা নাম্বার -২৫
✍️ভাইভা নাম্বার বন্টন:
📗সার্টিফিকেট -১০
📗এসএসসি -৪
📗এইচএসসি -৪
📗স্নাতক -২
📗অন্যান্য-১৫
📌বি. দ্র. কোন লিখিত পরীক্ষা নেই।
📗জাস্ট (প্রিলি+ ভাইভা)
**শিক্ষাগত যোগ্যতা:-
✅৩ বছর মেয়াদী স্নাতক/ ফাজিল অথবা
✅৪ বছর মেয়াদী স্নাতক ( সম্মান) / ফাজিল (অনার্স)।
✅এইচএসসি পাসে আবেদন করা যাবে না।
** গ্রেড পয়েন্ট:-
📗৪ স্কেলে ন্যূনতম ২.২৫
📗৫ স্কেলে ২.৮ সিজিপিএ থাকতে হবে।
**পরীক্ষার স্থান:-
📗প্রিলি- প্রতিটি জেলা শহরে।
📗ভাইভা- ডিসি অফিসে অনুষ্ঠিত হয়।
ভাইভা বোর্ডে উপস্থিত থাকেন ডিসি স্যার বা এনডিসি স্যার এবং সাথে অন্য দুইজন সদস্য।
**মেয়েদের আবেদন:-
📗মেয়েরা বাবার বাড়ির ঠিকানা অথবা স্বামীর বাড়ির ঠিকানা যেকোনো ঠিকানা থেকেই আবেদন করতে পারবেন।
**ছেলেদের আবেদন:-
📗ছেলেরা শুধু নিজের স্থায়ী ঠিকানা থেকেই আবেদন করতে পারবে।
**পোস্টিং:-
📗পরীক্ষায় উত্তীর্ণ হলে পোস্টিং হবে আবেদনকারীর নিজ উপজেলার যেকোনো প্রাইমারি স্কুলে।
**বেতন ভাতা ও অন্যান্য সুবিধা:-
📗শুরুতেই তাঁদের বেতন হবে ১৩তম গ্রেডে (১১,০০০-২৬,৫৯০ টাকা)। মূল বেতন ১১ হাজার টাকা। এর সঙ্গে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, টিফিন ভাতা ও যাতায়াত ভাতা রয়েছে।
সবমিলিয়ে ১৭,৯৫০ টাকা।সাথে নিজের বাড়িতে পরিবারের সাথে থেকে চাকরি করার সুযোগ
**একনজরে সকল ধাপসমূহ-
📗সার্কুলার > আবেদন > প্রিলি > ফলাফল > ভাইভা> চূড়ান্ত সুপারিশ >মেডিকেল> পুলিশ ভেরিফিকেশন> জয়েনিং!!
📗সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।❤️

Send a message to learn more

আসসালামু আলাইকুম।✅১৯তম শিক্ষক নিবন্ধন কোর্সে ভর্তি চলছে।✅আগামী মাসেই ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞাপন হয়ে যাবে।যারা...
21/12/2024

আসসালামু আলাইকুম।
✅১৯তম শিক্ষক নিবন্ধন কোর্সে ভর্তি চলছে।
✅আগামী মাসেই ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞাপন হয়ে যাবে।যারা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন তাদের জন্য এবারের নিয়োগ অনেক বড় একটা সুযোগ।এবারের বিজ্ঞাপন পদসংখ্যা অনেক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।
🌼ওরিয়ন কোচিং সেন্টার শুরু করেছে ১৯তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার কোচিং।
🌼আপনার শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণে দ্রুত ভর্তি হয়ে প্রস্তুতি শুরু করুন।
✅মনে রাখবেন যারা সিরিয়াস তারা কিন্তু শুরু করে দিয়েছে তাহলে আপনি কেনো পিছিয়ে থাকবেন।
🏵️উচ্চমাধ্যমিক পাশ করেও আবেদন করতে পারবেন।
👉সিলেবাস অনুযায়ী পড়ানো হবে।
👉গণিত এবং ইংরেজি বেসিক থেকে পড়ানো হবে।
👉সাপ্তাহিক পরীক্ষা।
👉ক্লাস টেস্ট।
👉কোর্সের মেয়াদ ৪ মাস।
👉স্বল্প কোর্স ফি।
✅ভর্তি হতে ইনবক্সে মেসেজ করুন।
ধন্যবাদ।
ওরিয়ন কোচিং একাডেমি।

আসসালামু আলাইকুম। ✅৪৭তম বিসিএস নিয়োগ পরীক্ষার সার্কুলার হয়েছে। ✅দ্রুতই ১৯তম নিবন্ধন পরীক্ষার সার্কুলার হতে পারে। ✅তাই এখ...
17/12/2024

আসসালামু আলাইকুম।
✅৪৭তম বিসিএস নিয়োগ পরীক্ষার সার্কুলার হয়েছে। ✅দ্রুতই ১৯তম নিবন্ধন পরীক্ষার সার্কুলার হতে পারে।
✅তাই এখনই সময় সিরিয়াসলি পড়াশোনা করার।👇
📌গণিত এবং ইংরেজি বেসিক থেকে শিখানো হবে।
📌টপিক ওয়াইজ লেকচার শীট।
📌টপিক ওয়াইজ সাপ্তাহিক পরীক্ষা।
📌ফুল সিলেবাস কমপ্লিট করানো হবে।
📌মডেল টেস্ট।
📌ফাইনাল সাজেশন।
✅কোর্সের মেয়াদ ৪ মাস।
✅সপ্তাহে ৪ দিন ক্লাস।
✅প্রতি ব্যাচে ১২ থেকে ১৬ জন স্টুডেন্ট। তাই মনোযোগ দিয়ে শিখতে পারবেন।
👉ডিসেম্বরে ক্লাস শুরু। ভর্তি হতে যোগাযোগ করুন 👇
01712-683379

17/12/2024

শাক সবজির ইংরেজী নাম:

শাক সবজি (Vegetables)
গোল আলু – Potato (পটেটো)
টমেটো – Tomato (টম্যাটো)
গোল/তাল বেগুন – Brinjal (ব্রিনজাল)
লম্বা বেগুন – Eggplant (এগপ্লান্ট)
করলা – Balsam Apple (বোলসাম এ্যাপেল)
পটল – Pointed gourd (পয়েন্টেড গোর্ড)
লাউ/কদু – Bottle Gourd (বটল গোর্ড)
মটর শুঁটি – Green Pea(গ্রীন পী)
কাঁচা পেঁপে – Green Papaya (গ্রীন পাপ্যায়া)
কাঁকরোল – Sweet Bitter Gourd (সুইট বিটার গোর্ড)
শসা – Cucumber (কিউকাম্বার)
গাঁজর – Carrot (ক্যারট)
ফুলকপি – Cauliflower (কলি ফ্লাওয়ার)
মুলা – Radish (র‍্যাডিস)
ঝিংগে – Rige Gourd (রিজ গোর্ড)
চাল কুমড়া – Green Cucumber (গ্রীন কিউকাম্বার)
মিষ্টি আলু – Sweet Potato (সুইট পটেটো)
সাজনা – Drum Stick (ড্রাম স্টিক)
বরবটি – Asparagus Bean (অ্যাস্প্যারাগাস বিন)
চিচিংগা/চিচিংগা – Snake Gourd (স্নেক গোর্ড)
মিষ্টি কুমড়া – Pumpkin (পামকিন)
কাঁচা কলা – Green Banana (গ্রীন ব্যানানা)
পুঁই শাক – Basil (বেসিল)
পালং শাক – Spinach (স্পিনাজ)
কচু – Arum (অ্যারাম)
কচুর লতি – Arum (অ্যারাম)
Arum-lobe কচুর লতি।
সিম – Bean (বিন)
ঢেঁড়স – Lady’s Finger (লেডিস ফিংগার)
কচুর ছড়া – Arum (অ্যারাম)
কলার মোচা – Plantain Flower (প্লান্টেইন ফ্লাওয়ার)
কলমি শাক – Bindweed (বাইন্ডউইড)
শালগম – Turnip (টারনিপ)
লাল শাক – Read Leafy (রেড লিফি)
Cress হেলেঞ্চা শাক।
বাঁধাকপি – Cabbage (ক্যাবেজ)
মাশরুম – Mushroom (মাশরুম)
ভূট্টা – Maize (মেইজ)
শিমলা মরিচ – Capsicum (ক্যাপ্সিকাম)
পেঁয়াজ – Onion (অনিয়ন)
রসুন – Garlic (গার্লিক)
আদা – Zinger (জিনজার)
হলুদ – Turmeric (টার্মারিক)
মরিচ – Red Chili (রেড চিলি)
ধনে পাতা – Coriander (করিয়্যান্ডার)
পুদিনা পাতা – Mint (মিন্ট)
লেবু – Lemon (লেমন)
কাঁচা মরিচ – Green Chili (গ্রীন চিলি)
Zucchini ধুন্দুল।
Leek পেঁয়াজ পাতা।
Grum ছোলা।
Lentils মসুর ডাল।
Lettuce লেটুসপাতা।
Drum-stick সজনে।
Eggplant সাদা বেগুন।

16/12/2024

Mandarin orange = মালটা
Golden apple = আমড়া
Rose apple = জামরুল
Wood apple = কৎবেল
Sugar apple = তাল
Elephant apple = চালতা
Cherimoya = আতাফল
Apricot = খুবানি
Sharon fruit = গাব
Shaddock = জাম্বুরা
Cluster fig = ডুমুর
Sugar palm = তাল
Karonda = করমচা
Gooseberry = আমলকী
Sapodila = সফেদা
Longan = লটকন
Muskmelon = বাঙ্গী
Carambola starfruit = কামরাঙ্গা
Belerica = হরতকি

16/12/2024

🎯 গত ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ৪৭তম প্রিলিমিনারি পরীক্ষা ২০২৫ সালের মে মাসে হতে পারে। তাই সম্পূর্ণ প্রস্তুতি কাভার করতে এখন থেকেই প্রস্তুতি নেওয়ার সঠিক সময়। কারণ দিন যতই গড়াবে প্রস্তুতি নেওয়ার জন্য সময় ততই কমবে। ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা যাদের প্রধান লক্ষ্য, তাদের জন্য সম্পূর্ণ সিলেবাস কাভার করে গোছানো প্রস্তুতির লক্ষ্যে ওরিয়ন বিসিএস কোচিং এর আয়োজন “৪৭তম BCS প্রিলি Batch”।

৪৭তম বিসিএস প্রিলি ক্র্যাক করতে এবং বিসিএস এর স্বপ্নপূরণে আমন্ত্রণ রইলো ওরিয়ন বিসিএস কোচিং সেন্টারে।
শুভকামনা নিরন্তর…

👉 বিস্তারিত জানতে ও ভর্তি হতে ক্লিক করুন:01712683379

আসসালামু আলাইকুম।✅ডিসেম্বর মাসে যারা আমাদের ৪৭তম বিসিএস কোচিং এবং ১৯তম শিহ্মক নিবন্ধন কোচিং এ ভর্তি হবেন তাদের জন্য ২ টা...
13/12/2024

আসসালামু আলাইকুম।
✅ডিসেম্বর মাসে যারা আমাদের ৪৭তম বিসিএস কোচিং এবং ১৯তম শিহ্মক নিবন্ধন কোচিং এ ভর্তি হবেন তাদের জন্য ২ টা অফার-👇👇
🏵 ৫০০ টাকা প্রতি মাস। কোর্সের মেয়াদ ৪ মাস।
🏵️ পুরো কোর্স মাসিক পেমেন্ট করতে পারবেন।
✅শুধু ডিসেম্বরে যারা ভর্তি হবে তাদের জন্য এ সুযোগ।
✅ ইতিমধ্যেই ৪৭তম বিসিএস এর বিজ্ঞাপন হয়েছে এবং এ মাসেই ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞাপন হবে। যারা সিরিয়াসলি কোচিং শুরু করতে চাইছেন দ্রুত ডিসেম্বর অফার এ ভর্তি হয়ে যান।
✅ভর্তি হতে পেজ এ মেসেজ করুন বা কল করুন 01712683379

৪৭তম বি.সি.এস. পরীক্ষা - ২০২৪ এর বিজ্ঞপ্তির সংশোধনীঃপদ সংখ্যাঃ ৩,৬৮৮ টি (ক্যাডার & নন-ক্যাডার)।আবেদন ফিঃ ২০০ টাকা।আবেদনে...
13/12/2024

৪৭তম বি.সি.এস. পরীক্ষা - ২০২৪ এর বিজ্ঞপ্তির সংশোধনীঃ
পদ সংখ্যাঃ ৩,৬৮৮ টি (ক্যাডার & নন-ক্যাডার)।
আবেদন ফিঃ ২০০ টাকা।
আবেদনের সময়সীমাঃ ২৯-১১-২০২৪ থেকে ৩১-০১-২০২৫ ইং।
অনলাইনে আবেদনঃ http://bpsc.teletalk.com.bd

Address

Bhairab
Bhairab Town
2350

Alerts

Be the first to know and let us send you an email when Panacea-Health Care Services-প্যানাসিয়া স্বাস্থ্য সেবা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share