পলিপাসের হোমিওপ্যাথিক চিকিৎসা

পলিপাসের হোমিওপ্যাথিক চিকিৎসা ডাঃ মোঃ মাইন উদ্দিন প্রধান
ডি,এইচ,এম,এস।
সহকারী অধ্যাপক জীববিজ্ঞান বিভাগ, শিমুলকান্দি ডিগ্রি কলেজ,ভৈরব, কিশোরগঞ্জ।০১৯১২২০৫৯৫৯।

04/07/2025

নাকের পলিপাস, মাথাব্যথা রোগে হোমিওপ্যাথিক চিকিৎসায় আরোগ্য লাভ।

19/10/2024

নাকের পলিপাস,হাঁচি, মাথব্যথা ও টনসিল রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা অনেক কার্যকরী।

27/04/2023
26/04/2023

নাকের পলিপাস /মাংসবৃদ্ধি
অধ্যাপক মোঃ মাইন উদ্দিন প্রধান। ০১৯১২২০৫৯৫৯।

পলিপাস নাসারন্ধ্রের রোগ। এটি একটি অতি পরিচিত সমস্যা। এ রোগে সাধারণত সর্দি লেগে থাকে ও প্রচুর হাঁচি হয়। বিভিন্ন কারণে এ রোগ হ’তে পারে। নিম্নে এ রোগের কারণ ও চিকিৎসা উল্লেখ করা হ’ল।-

পলিপাস কি : মানবদেহের রক্তের ইসনোফিল ও সিরাম আইজিই’র পরিমাণ বেড়ে গেলে ঠান্ডা, সর্দি, হাঁচি লেগে থাকে এবং নাকের ভেতরে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়ে শ্লৈষ্মিক ঝিল্লিগুলোতে অ্যালার্জিক প্রদাহ সৃষ্টি হয়। ঝিল্লি থেকে আস্তে আস্তে এক ধরনের গোশতপিন্ড বাড়তে থাকে। প্রথমে এটা মটরশুটির মতো হয়। আস্তে আস্তে বড় হয়ে আঙ্গুরের মতো হয় এবং নাকের ছিদ্র বন্ধ হয়ে যায়। এটিকে Nasal Polip বা নাকের পলিপাস বলে। এটি এক বা দুই নাকেও হ’তে পারে। এ রোগ মহিলাদের তুলনায় পুরুষদের অধিক হ’তে দেখা যায়। অনেক সময় ন্যাজাল পলিপাস থেকে রক্ত বের হ’তে দেখা যায়। কোন কোন সময় নরম, নীল বর্ণ, মসৃণ শ্বেতময় ও পুঁজময় ক্ষত হ’তে দেখা যায়।

তবে নাক বন্ধ থাকা মানেই পলিপাস নয় এবং নাক বন্ধ অবস্থায় এর মধ্যে পিন্ডাকৃতির কিছু দেখলেই তা পলিপাস নয়। আবার সব ধরনের পিন্ডই পলিপাস নয়। এজন্য সঠিক পরীক্ষার মাধ্যমে পলিপাস কি-না নিশ্চিত হয়ে চিকিৎসা করা উচিত।

পলিপাসের প্রকারভেদ : নাকের পলিপাস দুই ধরনের হয়ে থাকে। যেমন- ক. ইথময়ডাল পলিপাস, যা এলার্জির কারণে হয় এবং দুই নাকে হয়। এটা মধ্যম বয়সে দেখা যায়। খ. এন্ট্রোকোয়ানাল পলিপাস, যা ইনফেকশনের কারণে হয় এবং এক নাকে হয়। এটা শিশু বা কিশোর বয়সে দেখা যায়।

পলিপাস হওয়ার কারণ : নাসারন্ধ্রের শ্লৈষ্মিক ঝিল্লি হ’তে উদ্ভুদ হয়। নাসিকা প্রদাহ বৃদ্ধির কারণেও হ’তে পারে। বেশির ভাগ ক্ষেত্রে অ্যালার্জিজনিত কিংবা দীর্ঘমেয়াদী নাক ও সাইনাসের প্রদাহই এর প্রধান কারণ। এক-তৃতীয়াংশ রোগীর ক্ষেত্রে সঙ্গে হাঁপানিও থাকে। দুই শতাংশ ক্ষেত্রে ঋতু পরিবর্তনজনিত অ্যালার্জি দায়ী। অনেক সময় বংশানুক্রমিকও হ’তে পারে।

লক্ষণ : এ রোগে নাসারন্ধ্রের অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়। বারবার হাঁচি, সর্দি থাকা, নাক দিয়ে টপ টপ করে পানি ঝরা, নাক বন্ধ থাকা, নাক দিয়ে নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া, মুখ হা করে নিঃশ্বাস নেওয়া, নাক চুলকানো, নাকে ব্যথা, মাথাব্যথা, স্মৃতিশক্তি লোপ পাওয়া, জ্বর জ্বর অনুভূতি, অরুচি, নাক ডাকা, শরীর শুকিয়ে যাওয়া ও কখনো নাকের মাংসপিন্ড বাইরে বের হয়ে যাওয়া ইত্যাদি।

হোমিও চিকিৎসা : রোগীকে এইসব Blood-এর IGE, Esonophil, ESR এবং X-ray-PNS, Nasopharonix করার পরে নিশ্চিত হয়ে লক্ষণ অনুযায়ী হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগ করা যায়। যেমন- S.Nit, S.Cab, Thuja, Lemna, Natmur, Aurum met ইত্যাদি ঔষধগুলি লক্ষণ ভেদে সেব্য। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করলে কোন প্রকার অস্ত্রপচার ছাড়াই নাকের পলিপাস ও সাইনোসাইটিস থেকে আরোগ্য লাভ করা সম্ভব ইনশাআল্লাহ।

সতর্কতা : সব ধরনের অ্যালার্জিটিক খাদ্য পরিহার, ঠান্ডা লাগা ও ধূলাবালি থেকে সাবধান থাকতে হবে। প্রথম অবস্থায় পলিপাসের চিকিৎসা না নিলে পরবর্তী সময়ে সাইনাসের ইনফেকশন হয়ে সাইনোসাইটিস ও এজমা দেখা দেয়।

জল বসন্ত হলে করনীয় (কি খাবেন/ কি খাবেন না)*******************চিকেন পক্স বা জল বসন্ত একটি ছোঁয়াচে রোগ। সাধারণত এ রোগে আক্...
22/03/2022

জল বসন্ত হলে করনীয়
(কি খাবেন/ কি খাবেন না)
*******************
চিকেন পক্স বা জল বসন্ত একটি ছোঁয়াচে রোগ। সাধারণত এ রোগে আক্রান্ত হওয়ার ১০ থেকে ২১ দিনের মধ্যে রোগের লক্ষণ প্রকাশ পায়। চিকেন পক্স হলে সারা শরীরে ছোট ছোট লালচে ফোস্কার মতো দেখা যায়। সেই সঙ্গে তীব্র মাথা ব্যথা এবং জ্বর হয়। ফলে রোগীর শরীর দুর্বল হয়ে পড়ে। চিকেন পক্স হলে শরীরে মারাত্মক চুলকায়। এতে ত্বকের লালচে ফোসকা ফেটে গিয়ে আরও ফুসকুড়ির মতো উঠতে শুরু করে।

একটু সতর্ক থাকলেই চিকেন পক্সের প্রকোপ থেকে দূরে থাকা সম্ভব। যেমন-

১. চর্বি যুক্ত মাংস ও ফুল-ফ্যাট দুধ (স্যাচুরেটেড ফ্যাট যুক্ত খাবার) এড়িয়ে চলাই ভালো। এসব খাবারে থাকা ফ্যাট জল বসন্ত সংক্রমণের গতিকে বাড়িয়ে দেয়। তাই এ সময় এ ধরণের চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলাই ভালো।
২. চকোলেট, বাদাম বা বীজ জাতীয় যে কোনও খাবার এ সময় এড়িয়ে চলাই ভালো। কারণ, এই সব খাবারে ‘আরজিনিন’ নামের এক ধরনের এমাইনো এসিড থাকে যা চিকেন পক্সের সংক্রমণের গতি বহুগুণ বাড়িয়ে দেয়।
৩.চুলকানিযুক্ত খাবার চিংড়ি, দুধ বা দুধের তৈরি খাবার, বেগুন, টমেটো, আলু,পুইশাক,হাসের মাংস,হাসের ডিম,গরুর মাংস খাবেন না।
৪.যা খাবেন -সহজপাচ্য খাবার,স্যুপ, ডাবের পানি,মাছের তরকারি, ফল (টক ফল বাদে)
৫.যেহেতু এটি ছোঁয়াচে একটি রোগ, এ কারণে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ থেকে যথা সম্ভব দূরে থাকতে হবে।
৬. ঠাণ্ডা পানিতে গোসল করা ঠিক নয়। হালকা গরম পানি দিয়ে গোসল করুন। সব চেয়ে ভালো হয় যদি নিম পাতা সিদ্ধ পানিতে গোসল করতে পারেন।
৭. সাবান পানি দিয়ে ফোস্কা ধুতে পারবেন। তবে ভুলেও গা ঘষা যাবে না।
৮.গোসল শেষে তোয়ালে বেশি চেপে গা মোছা যাবে না। যতটা সম্ভব স্বাভাবিক ভাবেই শরীর শুকিয়ে নিতে হবে।
৯. চুলকানি কমাতে ওলিভ অয়েল ব্যবহার করুন। উপকার পাওয়া যাবে।
১০. চিকেন পক্স হলে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার, শাকসবজি খান। তবে যেসব ফল খেলে অ্যাসিডিটি বাড়ে সেগুলি থেকে দূরে থাকুন।
১১. এ সময় মসলাদার এবং ঝাল খাবার এড়িয়ে চলুন।
১২.হাইড্রাসটিজ মাদার(হোমিওপ্যাথিক) ২০ ফোটা আধা কাপ পানিতে মিশিয়ে কটনবাড দিয়ে গুটার গর্তযুক্ত স্তানে লাগান।এতে গুটাগুলো দ্রুত শুকিয়ে যাবে।
চিকিৎসা - একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন।

নাকের পলিপাস থেকে মুক্তি মিলবে তিন উপায়ে*******************************************নাকের এই সমস্যাটি নিয়ে অনেকেই ভুগে থা...
24/02/2021

নাকের পলিপাস থেকে মুক্তি মিলবে তিন উপায়ে
*******************************************

নাকের এই সমস্যাটি নিয়ে অনেকেই ভুগে থাকেন। দীর্ঘদিন ধরে সর্দি, কাশি বা এলার্জির কারণে বিনা চিকিৎসায় থাকলে পলিপাস হতে পারে।
নআকের কোষের দেয়ালগুলো পাতলা থাকে তাই এগুলোতে পানি জমে ফুলে যায়। যার ফলে নাক প্রায় বন্ধ হয়ে যায় এবং নিঃশ্বাস নিতে কষ্ট হয়। এই পলিপটি হওয়ার জন্য দায়ী মূলত এলার্জি।

প্রাথমিকভাবে নাকের পলিপাস শনাক্ত হলে ঘরোয়া তিন উপায়েই তার সমাধান করতে পারেন। জেনে নিন কীভাবে-

হলুদ
হলদে রঙা এই মশলাটিই পারে পলিপাসের সমস্যার সমাধান ঘটাতে। কারণ এতে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদানসমূহ। যা শারীরিক বিভিন্ন সংক্রমণ থেকে বাঁচায়। এক গবেষণার তথ্যমতে, হলুদ এলার্জির সমস্যা সমাধান করতে পারে। এজন্য প্রতিদিনের খাবারে এক থেকে দুই চা চামচ হলুদের গুঁড়া মিশিয়ে খান। এর পাশাপাশি হলুদের চা ও পান করতে পারেন। এছাড়াও হলুদের গুঁড়া পানিতে কিছুক্ষণ ফুটিয়ে অতঃপর মধু দিয়ে পান করুন।

রসুন
এই ছোট্ট উপাদানে রয়েছে অনেক ওষুধি গুণ। গবেষণায় দেখা গেছে, পাকস্থলীর কার্যক্ষমতা বাড়ানোর পাশাপাশি অ্যান্টিবায়োটিক হিসেবেও কাজ করে রসুন। যে কোনো ধরনের প্রদাহ কমাতেও সাহায্য করে এটি। নাকের পলিপাসের সমস্যায় এটি বেশ কার্যকরী এক উপাদান। রান্নায় রসুন ব্যবহারের পাশাপাশি প্রতিদিন কাঁচা খাওয়ার অভ্যাস গড়ুন। রসুনের গুঁড়া হালকা গরম পানিতে মিশিয়েও প্রতিদিন পান করতে পারেন।

আদা
রসুনের মতো আদাতেও উপকারী সব উপাদান রয়েছে। ‘এসএ ২০১৩’ এর গবেষণায় জানা যায়, আদায় রয়েছে অ্যান্টিমাক্রোবিয়াল ও সংক্রমণবিরোধী উপদানসমূহ। নাকের পলিপাস সমস্যার সমাধানে রান্নায় নিয়মিত আদার গুঁড়া ব্যবহার করুন। এছাড়াও আদার চা পান করুন প্রতিদিন।

06/01/2021

#পলিপাসের হোমিওপ্যাথিক চিকিৎসা:

#পলিপাস কি ?
নাকের ভিতর স্লেষ্মাময় স্ফিতিকে পলিপাস বলে।

#প্রকারভেদঃ
পলিপাস দুই প্রকার যথা ১) বৃন্তহীন পলিপাস ২)বৃন্ত যুক্ত পলিপাস।
কারণঃ
ঠাণ্ডায় বা সর্দি লাগিলে ইহারা প্রায়ই আকারে বৃদ্ধি পাইয়া শ্বাসগ্রহণে ব্যাঘাত জন্মায় এবং সর্দি আরোগ্য হইলেবৃন্তের সৃষ্টিহয় কখনও ক্ষুদ্রায়তন হইয়া থাকে এবং কখনও বা বর্ধিত অবস্থায় থাকিয়া ক্রমাগত অসস্হিরকারণ হইয়া থাকে।ধমনী ও কৌষিক তন্তু যুক্ত সবৃন্ত পলিপাস হইতে কখনও কখনও রক্ত স্রাব হইয়া থাক।

#পলিপাসের হোমিওপ্যাথিক চিকিৎসায় ব্যবহৃত ঔষধসমুহের পার্থক্য বিচারঃ

#স্যাঙ্গুনেরিয়া নাইট:
এই ঔষধটিকে পলিপাসের পেটেন্ট ঔষধ বলা চলে।এই ঔষধটি ব্যবহার করলে পলিপাস প্রায়ই সেরে যায়।

#এলুমিনা:
বাম নাসিকার মধ্যে পলিপাস এবং তৎসহ স্নায়বিক শিরঃপীড়া (neuralgic headache) এবং মুখমণ্ডল ও সমগ্র দেহ চর্মের কর্কশতা; কোষ্ঠবদ্ধতা, ক্রমাগত কয়েকদিন আদৌ মলবেগ হয় না ও পরে প্রস্তরের ন্যায় কঠিন মলত্যাগ কালে কিয়ৎ পরিমাণ রক্তপাত হয় এবং মলদ্বারে দপদপ করিতে থাকে ,প্রায়শই সর্দি হেতু টনসিলের বিবৃদ্ধি ও কাঠিন্য থাকিলে এলুমিনা উপযোগী।

#এপিস মেল:

দক্ষিণ বা ডান নাসিকার মধ্যে পলিপাস স্ফীত হইয়া জলপূর্ণ থলীর ন্যায় দেখায় এবং উষ্ণতায় নাসা অবরোধ বৃদ্ধি পায়।সমগ্র নাসিকা লাল ও শোথবৎ স্ফীত দেখায়।

#অরাম মেটিলিকাম:
পলিপাস সহ বাম নাসিকায় বেদনা ও উত্তেজনা বোধ, শ্লৈষ্মিক ঝিল্লী হইতে রক্তস্রাব,গলার মধ্যে জ্বালা ও সুড়সুড়ানি ,অবসাদ ও দুর্বলতা,আহারের পর নিদ্রালুতা ও নিদ্রাকালে মুখমন্ডলের লালিমা যে রোগীর মধ্যে দেখা যাবে তার জন্য অরাম মেট ্পযোগী।

#ক্যালকেরিয়া কার্ব:
মোটা থলথলে চেহোরাসহ নিজস্ব বিশিষ্ট ও চরিত্রগত লক্ষণাদি (constitutional symptoms)যুক্ত রোগীদের নাসিকা মধ্যে পলিপাস ও তৎসহ ঘ্রাণশক্তি লোপ।ইহা পলিপাসের শ্রেষ্ঠ ঔষধগুলি মধ্যে অন্যতম।

#ক্যালকেরিয়া আয়োড:
ক্যাল্কেরিয়া কার্ব ও আয়োডিয়ামের যুক্ত ধাতুগত লক্ষণাদি যুক্ত রোগীদের,যাহারা সর্দি প্রবণ ও যাহাদের শরীরের বিভিন্ন গ্রন্থিগুলি সহজেই আক্রান্ত হইয়া স্ফীত ও কঠিন হয়,বিশেষতঃ যাহাদের টনসিল বৃহদায়তন ও ছিদ্রময় হইয়া মৌমাছির চাকের ন্যায় দেখায় ( honeycombed with little crypts ) তাহাদের নাসিকার মধ্যে পলিপাসে ইহা বিশেষ উপযোগী।

#ক্যালকেরিয়া ফস:
ক্যাল্কেরিয়া ফস ধাতুগত লক্ষণাদিযুক্ত, নাসিকা মধ্যে অতি বৃহৎ সবৃন্ত পলিপাস,পুনঃ পুনঃ হাঁচি,নাক ঝাড়িলে রক্তস্রাব।

#এলিয়াম সেপা:
যাহাদের পুনঃ পুনঃ সর্দির আক্রমণ হয় তাহাদের পলিপাস।সর্দির আক্রমণ সময়ে পলিপাস বৃদ্ধি এবং তারজন্য নাসিকার অবরোধ জনিত অস্বস্তি,উষ্ণ গৃহমধ্যে বৃদ্ধি পায় ও উম্মুক্ত বায়ুতে হ্রাস হয় ;পুনঃ পুনঃ প্রবল হাঁচিসহ নাসিকা ও চক্ষু হইতে জল নিঃসৃত হইতে থাকে;কখনও কখনও নাসিকা হইতে পলিপাস জনিত রক্তস্রাব;বাম নাসারন্ধে পলিপাস।

#কার্বনিয়াম সালফ:
নাসিকাগ্রভাগের লালিমা ও জ্বালা,নাসিকামধ্যে অস্বস্তিকর শুষ্কতা, চুলকানি ও অবরুদ্ধতা বোধ ; নাসিকামুলে বেদনা ও জ্বালা ; প্রাতে ও সন্ধ্যায় এবং নাক ঝাড়িলে নাসিকা হইতে কালচে রক্তস্রাব,পুনঃ পুনঃ হাঁচি সহ প্রবহমান সর্দি ও শীতার্ততা ইত্যাদি লক্ষণসহ নাসিকা মধ্যে পলিপাস।

#ফসফরাস:


ইহা সন্ধিবাত ধাতুগ্রস্থ ব্যক্তিগনের নাসিকামধ্যে পলিপাস হইবার উপক্রম হইলে তাহা নিবারণ করিয়া থাকে।দীর্ঘকালস্থায়ী সন্ধিবাতযুক্ত সন্ধিগুলির আড়ষ্টতা,সন্ধিবাতজনিত বেদনা নড়াচড়ায় বৃদ্ধি ও চাপ প্রদানে উপশম ; দক্ষিণ নাসারন্ধ মধ্যে পলিপাসজনিত অবরুদ্ধতা বোধ,ঠাণ্ডায় ও শিলাবৃষ্টির পূর্বে বৃদ্ধি,তাপ,চাপ ও ঘর্ষণে উপশম মাথায় চিরুনি দিয়া আঁচড়াইলে মস্তকের যন্ত্রণা হ্রাস।

#গ্রাফাইটিস:
সিকামধ্যে পলিপাস সহ নাসিকার দৃঢ় ও কোমলাস্থিসমূহ স্পর্শে বেদনা,শীতকালে পুনঃ পুনঃ সর্দির আক্রমণ,শীতল বায়ুতে সর্দির তীব্রতা বৃদ্ধি, নাসিকার পক্ষদ্বয়ে বিদারণ ও তৎসহ জ্বালা,নাসিকা হইতে রক্তযুক্ত শ্লেষ্মা নিঃসরণ,নাসিকার অবরোধ।গাত্রত্বকের অসুস্থতা নিবন্ধন নানা প্রকার চর্মপীড়া ও কোষ্ঠবদ্ধতাপ্রবন ব্যক্তিগনের পক্ষে বিশেষ উপযোগী।

#ক্যালি বাইক্রম:
নাসিকা মধ্যে তরুণ বা দীর্ঘকাল স্থায়ী পলিপাস, নাসারন্ধের শ্লৈষ্মিক ঝিল্লীর স্ফীতি সহ নাসিকা অবরোধ ও নাসিকা মধ্যে জ্বালা,রন্ধমধ্যে জ্বালাজনক শুষ্কতা সহ কপালের ছিদ্রমধ্য পর্যন্ত বিস্তৃত চাপপ্রদ বেদনা প্রাতঃকালে দক্ষিণ নাসিকা হইতে রক্ত অথবা রক্তযুক্ত শ্লেষ্মা স্রাব;সন্ধ্যায় প্রবহমান সর্দির প্রকোপ বৃদ্ধি,সর্দির আস্রাবে নাসিকা ও ওষ্ঠ হাজিয়া যায়।

#ক্যালি নাইট্রিকাম:
ডান সাইটের পলিপাস,দক্ষিণ নাসামধ্যে স্ফীতিসহ নাসিকা মধ্যে জ্বালা,স্পর্শে বেদনা,প্রবল সর্দিসহ নাসা অবরোধ ও ঘ্রাণশক্তি লোপ ; নাসামধ্যে অতি বৃহৎ পলিপাস।

#নাকে পলিপাসের সদৃশ ঔষধ নির্বাচন
বোরিক রেপার্টরি--
Polypi -- Cadm. s., Calc. c., Calc. iod., Calc. p., Caust., Cepa, Con., Formica, Kali b**h., Kali n., Lemna m., Merc. i. r., Nit. ac., Phos., Psor., Sang., Sang. n., Staph., Teucr., Thuya, Wyeth.
#কেন্ট রেপার্টরিঃ
++ POLYPUS : All-c., alumn., apis., arum-m., aur., bell., calc-i., calc-p., Calc., carb-s., con., form., graph., hecla., hep., hydr., kali-bi., kali-n., lem-m., lyc., merc-c., merc-i-r., merc., nit-ac., phos., psor., puls., Sang., sep., sil., staph., sulph.,Teucr., thu.

👇

চিকিৎসার আগে পরে
06/01/2021

চিকিৎসার আগে পরে

Address

গাছতলা ঘাট রোড, ভৈরব।
Bhairab Town
2350

Website

Alerts

Be the first to know and let us send you an email when পলিপাসের হোমিওপ্যাথিক চিকিৎসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share