12/05/2026
বাচ্চার নাড়ী গলায় পেছানো কি খারাপ কিছু?
গর্ভের শিশুর গলায় নাড়ী পেঁচানোকে নুকাল কর্ড বলা হয়। এটি খুবই সাধারণ একটি ঘটনা এবং অধিকাংশ ক্ষেত্রেই বিপজ্জনক নয়।
কতটা সাধারণ?
প্রায় ২০–৩০% ডেলিভারিতে শিশুর গলায় একবার নাড়ী পেঁচানো থাকে। অনেক সময় প্রসবের সময় ডাক্তার সহজেই খুলে দেন। অধিকাংশ শিশুই সম্পূর্ণ স্বাভাবিক থাকে।
কখন সাধারণত সমস্যা হয় না?
যদি: বাচ্চার নড়াচড়া স্বাভাবিক থাকে
NST/CTG স্বাভাবিক থাকে
ডপলার বা আল্ট্রাসাউন্ডে রক্তপ্রবাহ ঠিক থাকে, বাচ্চার হার্টবিট স্বাভাবিক থাকে
তাহলে সাধারণত উদ্বিগ্ন হওয়ার দরকার হয় না।
কখন ঝুঁকি হতে পারে?
কিছু ক্ষেত্রে নাড়ী বেশি টাইট হলে বা বহুবার পেঁচালে সমস্যা হতে পারে:
বাচ্চার হার্টবিট কমে যাওয়া,নড়াচড়া কমে যাওয়া,প্রসবের সময় fetal distress
খুব বিরল ক্ষেত্রে অক্সিজেন কম পাওয়া
তবে শুধু “নাড়ী গলায় পেঁচানো” শুনেই সিজারিয়ান লাগবে—এমন নয়।
কী কী লক্ষণ খেয়াল করবেন?
যদি থাকে:
বাচ্চার নড়াচড়া কমে যাওয়া,রক্তপাত,পেট শক্ত হয়ে ব্যথা,পানি ভাঙা,প্রসব ব্যথায়,হার্টবিট সমস্যা
তাহলে দ্রুত হাসপাতালে যোগাযোগ করা জরুরি।
কীভাবে নিশ্চিত হয়?
সাধারণত:
আল্ট্রাসাউন্ড কালার ডপলার প্রসবের সময় দেখা যায
চিকিৎসা বা করণীয়
নির্ভরকরে:গর্ভেসপ্তাহ,বাচ্চারঅবস্থা,হার্টবিট,মায়ের উপসর্গ
সাধারণত করা হয়:
নিয়মিত ফলো-আপ
fetal movement count
NST/CTG monitoring
যদি fetal distress হয়, তখন দ্রুত ডেলিভারির সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
#গর্ভবতী #গর্ভকালীনঅসুবিধা