TMSS Hematology and Bone Marrow Transplant Center

TMSS Hematology and Bone Marrow Transplant Center TMSS hematology and bone marrow transplant center is the most comprehensive hematology center in north bengal.

28/03/2026
TMSS Hematology and Bone Marrow Transplant Center থেকে একটি মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। চিফ কন্সাল্টেন্ট ডা: Abu Jafar Sa...
12/01/2026

TMSS Hematology and Bone Marrow Transplant Center থেকে একটি মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। চিফ কন্সাল্টেন্ট ডা: Abu Jafar Saleh স্যারের প্ল্যানে TMSS কর্তৃপক্ষ, বিশেষ করে এক্সিকিউটিভ ডিরেক্টর ড: হোসনে আরা ম্যাডাম ও DED-2 মহোদয় ডা: Matiur Rahman স্যারের সম্মতিতে এই অবিশ্বাস্য প্রজেক্টটি আজ বাস্তবে প্রতিফলিত হতে যাচ্ছে।
আমরা সীমিত সংখ্যক Acute Lymphoblastic Leukemia (ALL) আক্রান্ত শিশু রোগীকে ফ্রি চিকিৎসা সুবিধা দিতে যাচ্ছি। এই উদ্যোগের আওতায়
হাসপাতালের বেড, কেয়ার ও অন্যান্য হসপিটাল বিল সম্পূর্ণ ফ্রি।প্রয়োজনীয় ইন-হাউজ ইনভেস্টিগেশন ফ্রি করা হবে, তবে চিকিৎসার অংশ হিসেবে যেসব ওষুধ কিনতে হয়, সেগুলোর খরচ রোগীর পরিবারকে বহন করতে হবে।
আমরা জানি, শিশুদের ALL এমন একটি রোগ যেখানে সঠিক সময়ে চিকিৎসা শুরু করা গেলে সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক ভালো। কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেক শিশুর চিকিৎসা শুরুই করা সম্ভব হয় না। সেই বাস্তবতা থেকেই এই ছোট্ট প্রচেষ্টা। যারা সত্যিই অসচ্ছল এবং চিকিৎসার প্রয়োজন রয়েছে, তারা নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে যোগাযোগ করতে পারেন। রোগী নির্বাচন করা হবে চিকিৎসাগত যোগ্যতা ও আর্থিক অবস্থার ভিত্তিতে।
সবার দোয়া ও সহযোগিতাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি। সমাজের বিত্তবানদের কাছে আবেদন রইলো, চাইলে আপনারাও এই উদ্দোগে অংশ নিতে পারেন।
একসাথে চাইলে আরও অনেক জীবন বাঁচানো সম্ভব।

24/12/2025

রক্তরোগ ও বোন ম্যারো ট্রান্সপ্লান্টে নির্ভরতার নাম
"TMSS Hematology and Bone Marrow Transplant Center"
▶️ আমাদের সেবামূলক কার্যক্রমের ভিডিও ডকুমেন্টরি

10/12/2025

বিশেষত, তেরো-চৌদ্দ বৎসরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাই আর নাই। শোভাবও নাই, কোনো কাজে লাগে না। লেখাও উৎসাহ করে না, তাহার সম্পূর্ণ নিষ্কর্ম প্রার্থনীয় নহে। তাহার মুখে আধো-আধো কথাও ন্যাকামি, পাকা কথাও জ্যাঠামি এবং কথামাত্রই প্রগল্ভতা।
— ‘ছুটি’, রবীন্দ্রনাথ ঠাকুর

ঠিক একই অবস্থা যেন পোস্ট গ্রাজুয়েশন করা মেডিকেল অফিসারদের। রাউন্ডে মতামত দিতে গেলে বলা হয়, তুমি মেডিকেল অফিসার। মতামত না দিলে, পোস্ট গ্রাজুয়েশন কিভাবে করেছো? সবাইকে অবশ্য এই অবস্থায় পরতে হয় না।
পোস্ট গ্রাজুয়েশনের পরে ৫ বছর প্রমোশন বঞ্চিত থেকে অবশেষে সরকার আমাকে প্রমোশন দিয়েছে। আলহামদুলিল্লাহ। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।দেশে আন্তর্জাতিক মানের একটি হেমাটোলজি সেন্টার স্থাপনের স্বপ্ন পূরনের জন্য Abu Jafar Saleh স্যারের হাত ধরে TMSS Hematology and Bone Marrow Transplant Center চলে এসেছি। Matiur Rahman স্যারের অব্যাহত সহোযোগিতা পাচ্ছি।আলহামদুলিল্লাহ। সবাই দুয়া করবেন।আল্লাহ তায়ালা যেন বরকত দেয়।

টিএমএসএস হেমাটোলজী ও বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট সেন্টার-এ২৮ নভেম্বর ২০২৫ ইংরোজ: শুক্রবারসকাল ০৮ টা থেকে বিকাল ৫ টা পর্য...
23/11/2025

টিএমএসএস হেমাটোলজী ও বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট সেন্টার-এ
২৮ নভেম্বর ২০২৫ ইং
রোজ: শুক্রবার
সকাল ০৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত রোগী দেখবেন
ডাঃ আবু জাফর মোহাম্মদ সালেহ্ স্যার।

Address

TMSS Hematology And Bone Marrow Transplant Center
Bogura
5800

Website

Alerts

Be the first to know and let us send you an email when TMSS Hematology and Bone Marrow Transplant Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share