সুস্থ দাঁতের সুন্দর হাসি Healthy Teeth,Beautiful Smile

সুস্থ দাঁতের সুন্দর হাসি Healthy Teeth,Beautiful Smile I am Dentist Jubayer khan Tipu, Our Dental treatment list....Scaling,polishing, Deep curettage, All

🦷 দিনে ২ বার ব্রাশ করাই কি যথেষ্ট?💫 অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু তা মুখের সম্পূর্ণ যত্ন নয়!🔍 গবেষণা ও অভিজ্ঞতা বলছে—ব্রাশ...
21/07/2025

🦷 দিনে ২ বার ব্রাশ করাই কি যথেষ্ট?

💫 অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু তা মুখের সম্পূর্ণ যত্ন নয়!

🔍 গবেষণা ও অভিজ্ঞতা বলছে—
ব্রাশ পৌঁছায় না এমন জায়গায় (জিহ্বা, দাঁতের ফাঁক, মাড়ির রেখা) জমে প্লাক ও ব্যাকটেরিয়া। ফলে মুখের দুর্গন্ধ, গর্ত, মাড়ির রোগ সহজেই হয়।

🥦 সুস্থ দাঁতের জন্য চাই:
✔️ ক্যালসিয়াম, ফসফরাস ও ভিটামিন ডি সমৃদ্ধ খাবার
✔️ চিনি ও অ্যাসিডিক খাবার এড়িয়ে চলা
✔️ খাবারের পরে পানি পান

🪥 দাঁতের পরিচর্যায় নিয়মিত অভ্যাস গড়ে তুলুন:
✅ দিনে ২ বার ব্রাশ
✅ জিহ্বা পরিষ্কার
✅ ফ্লসিং
✅ মাউথওয়াশ ব্যবহার
✅ বছরে অন্তত ২ বার ডেন্টাল চেকআপ

🌟 একটি সুন্দর হাসি শুধু ব্রাশে নয়, বরং পরিপূর্ণ মুখের যত্নে লুকিয়ে আছে!

10/07/2025

আসালামু আলাইকুম

10/07/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

🛑 মুখ বন্ধ হয়ে যাচ্ছে ধীরে ধীরে?সাবধান! এটা হতে পারে Oral Submucous Fibrosis (OSMF) ❗🧠 এটা একটি বিপজ্জনক মুখগহ্বর রোগ, য...
01/06/2025

🛑 মুখ বন্ধ হয়ে যাচ্ছে ধীরে ধীরে?

সাবধান! এটা হতে পারে Oral Submucous Fibrosis (OSMF) ❗

🧠 এটা একটি বিপজ্জনক মুখগহ্বর রোগ, যা ধীরে ধীরে মুখের ভেতরে আঁশ জমিয়ে মুখ খুলতে দেয় না।
এবং দুঃখজনকভাবে—
👉 এটা মুখের ক্যান্সারে রূপ নিতে পারে।

---

🎯 কেন হয়?

🔸 সুপারি/জর্দা/তামাক চিবানো
🔸 অতিরিক্ত ঝাল খাবার
🔸 ভিটামিনের ঘাটতি
🔸 দীর্ঘদিন মুখে ইনফেকশন বা চুলকানি

---

⚠️ লক্ষণগুলো চিনে নিনঃ

✔️ মুখ খুলতে কষ্ট
✔️ গালের ভেতর টান, জ্বালাপোড়া
✔️ ঝাল-টক খেতে না পারা
✔️ মুখের ভিতরে সাদা/লাল দাগ
✔️ ধীরে ধীরে কথা ও খাওয়ার সমস্যা

---

❌ চিকিৎসা না করলে কী হয়?

⛔ মুখ পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে
⛔ খাওয়া-দাওয়া বন্ধ
⛔ মুখের ক্যান্সার হতে পারে

---

✅ কী করবেন?

🔹 সুপারি, জর্দা, গুল সম্পূর্ণভাবে বন্ধ করুন
🔹 মুখের যত্ন নিন, নিয়মিত চিকিৎসকের চেকআপ করুন
🔹 ভিটামিন ও আয়রন সমৃদ্ধ খাবার খান
🔹 প্রয়োজন হলে ওষুধ ও থেরাপি নিন
🔹 দেরি না করে ডেন্টাল সার্জনের পরামর্শ নিন

---

💬 আপনার মুখ আপনার পরিচয়।
মুখের ছোট সমস্যাকে অবহেলা করবেন না।
আজই শুরু করুন সচেতনতা, আগামীকাল রক্ষা করুন নিজেকে।



#ডেন্টাল_সচেতনতা




প্রতিদিন দুইবার করে ব্রাশ করতে হয়১.২.কোন কোন সময়
29/09/2023

প্রতিদিন দুইবার করে ব্রাশ করতে হয়
১.
২.
কোন কোন সময়

What problems could poor Dental health cause?
09/03/2022

What problems could poor Dental health cause?

14/12/2020
দাঁতে ক্যাপ লাগিয়েছেন? সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিন। ছবি : সংগৃহীতডেন্টাল ক্রাউন বা ক্যাপ সম্পর্কে আমাদের কিছুটা ধার...
25/11/2020

দাঁতে ক্যাপ লাগিয়েছেন?

সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিন। ছবি : সংগৃহীত
ডেন্টাল ক্রাউন বা ক্যাপ সম্পর্কে আমাদের কিছুটা ধারণা হয়তো রয়েছে। ত্রুটিপূর্ণ দাঁতকে তার স্বাভাবিক কার্যক্রমে রাখার জন্য চিকিৎসকরা ক্যাপ ব্যবহারের পরামর্শ দেন।

সাধারণত দাঁতে প্রদাহজনিত রোগ হলে সেই দাঁতে রুট ক্যানেল করার পর দাঁতটি যেন স্বাভাবিক থাকে এবং পুনরায় যেন ভেঙে না যায়, সে জন্য দাঁতটিতে ক্যাপ লাগানো অপরিহার্য হয়ে পড়ে। এ ছাড়া বিভিন্ন আঘাতের কারণে দাঁত ভেঙে গেলে বা ফেটে গেলে অথবা দাঁতের রং কালো হয়ে গেলে ক্যাপ লাগানো জরুরি হয়ে পড়ে।

ক্যাপের রং দাঁতের রঙের সঙ্গে মিল থাকার কারণে মুখের সৌন্দর্য অটুট থাকে। এই কারণেই বাংলাদেশসহ অনেক দেশেই এটি বেশ জনপ্রিয়। তবে এই ক্যাপ লাগানোর প্রক্রিয়া এতটা সোজা নয়। বেশির ভাগ সময়ই ক্যাপ লাগানোর পর বিভিন্ন জটিলতা দেখা দেয়। এর মধ্যে ব্যথা সাধারণ অভিযোগ। রুট ক্যানেল সঠিকভাবে সম্পন্ন না হওয়া এর অন্যতম কারণ হিসেবে মনে করা হয়।

ক্যাপ দাঁতটিকে কেটে সেপ করার সময় অসচেতন বা অনিচ্ছাকৃতভাবে পাশের দাঁতের আঘাত পায়, এই জন্য দাঁত দুটিতে শিরশির অনুভূতি হতে পারে। অনেক সময় এখান থেকে ডেন্টাল ক্যারিজ এবং পরে দাঁতে প্রদাহজনিত রোগ হতে পারে। অনেক সময় দাঁতকে এমনভাবে কাটা হয় যে সেটি নষ্ট হয়ে যায়। আবার ক্যাপটি লাগানোর জন্য যে উপাদান ব্যবহার করা হয়, তার মৌলিক গুণ কোনো কারণে নষ্ট হলে খুব সহজেই ক্যাপটি দাঁত থেকে খুলে যায়।

দাঁতের ক্যাপটি ধাতব পদার্থ দিয়ে তৈরি হয়। এতে পাশের দাঁতটিতে খাবার জমে থাকার প্রবণতা থাকে, সেখান থেকে দাঁত ও মাড়ির রোগ হওয়ার আশঙ্কা বাড়ে। অনেক সময় ক্যাপ লাগানো দাঁত মাড়ি থেকে সরে গিয়ে ধীরে ধীরে দাঁতের গোড়া বেড় হতে থাকে। এতে দাঁতের গোড়ার শক্তি কমে যায়। এক সময় দাঁতটি নড়তে থাকে এবং পড়ে যায়।

দাঁতের যেকোনো সমস্যায়
#মেডিকো ডেন্টাল কেয়ার
খালেক মঞ্জিল মৌলভীপাড়া,ব্রাহ্মণবাড়িয়া সদর
01722312624

আধুনিক ক্যাপের উপরিভাগ পোরসেলিন দিয়ে তৈরি করা হয়। এটি দাঁতের রঙের সঙ্গে মিলিয়ে করা হয়। যদি কোনো কারণে সেটি ত্রুটিযুক্ত হয়, তাহলে ক্যাপের উপরিভাগটি আস্তে আস্তে ফেটে যেতে থাকে এবং ফাটা অংশটি ধারালো হওয়ার কারণে জিহ্বা বা মুখের ভেতরের অংশ আঘাতপ্রাপ্ত হতে পারে। এ থেকে আলসার হওয়ার আশঙ্কা থাকে।

সতর্কতা ও পরিচর্যা

দাঁতে ক্যাপ লাগানোর পর ওই দাঁতের বিশেষ যত্ন নিন। দাঁত ব্রাশের সময় মাড়ি ম্যাসাজ করুন। এতে মাড়ি ভালো থাকবে, দাঁতের গোড়া ভালো থাকবে। দুই দাঁতের মাঝখানে ডেন্টাল ফ্লস ব্যবহার করুন। এতে দাঁতের মাঝখানে খাবার কম জমবে, ডেন্টাল ক্যারিস, দাঁত বা মাড়ির প্রদাহজনিত রোগ কম হবে।

প্রতিদিন একবার লবণ গরম পানি দিয়ে কুলি করুন। এতে খাবারের অবশিষ্ট কণা বের হয়ে যাবে, দাঁত ও মাড়ির রোগ অনেক কম হবে। ক্যাপ যদি কোনো কারণে খুলে যায়, আতঙ্কিত হওয়ার কিছু নেই। ক্যাপটি যত্ন করে রাখুন। কারণ, পুনরায় সেটি ব্যবহার সম্ভব। সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিন।

পচা রুটি ও পান্তা ভাত খেয়েছেড়া লুঙ্গি আর গামছা পরে,স্বাধীনতা এনেছিল_শ্রমিক ও কামলারা❗এখন_প্যান্ট শার্ট কোট টাই পরে_দেশ ধ...
29/09/2020

পচা রুটি ও পান্তা ভাত খেয়ে
ছেড়া লুঙ্গি আর গামছা পরে,
স্বাধীনতা এনেছিল_শ্রমিক ও কামলারা❗
এখন_প্যান্ট শার্ট কোট টাই পরে
_দেশ ধ্বংস করছে_আমলারা❗
সুন্দর দেশটা নিঃশেষ হয়ে যাচ্ছে দিন দিন
একমাত্র আল্লাহ অই ভালো জানে
কবে আসবে আবার এই দেশের সু-দিন

দাঁতের চিকিৎসা ব্যয়বহুল নয়
24/09/2020

দাঁতের চিকিৎসা ব্যয়বহুল নয়

Address

Modho Para, Brahmanbaria Sadar
Brahmanbaria
3400

Telephone

+880 1722-312624

Website

Alerts

Be the first to know and let us send you an email when সুস্থ দাঁতের সুন্দর হাসি Healthy Teeth,Beautiful Smile posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share