আরোগ্য লাভের গল্প - Story of Cure

আরোগ্য লাভের গল্প - Story of Cure One's cure story may be clue of others cure

14/08/2023

চার বছরের দাদ সারলো অতি সাধারন চিকিৎসায়
[স্টো্রি-১]

পেশেন্টের নাম যাকির । বাসা কুমিল্লা, পেশায় একজন তরুণ ইঞ্জিনিয়ার । ৫-৬ বছর আগের ঘটনা । শরীরের বিভিন্ন স্থানে দাদ এর চুলকানি । বিভিন্ন যায়গায় চর্মরোগ বিষেশজ্ঞ দেখিয়ে অনেক ধরনের ঔষধ খাওয়া হলো, অনেক মলম লাগানো হলো । কিন্তু এক যায়গায় সারে আরেক যায়গায় নতুন ভাবে দখা দেয়, মাঝে মাঝে একটু কমে কিন্তু কিছুদিন পর আবার দেখা দেয়। এভাবে প্রায় চার বছর দাদের চুলকানি সহ্য করতে হয়েছে । তার পর যাওয়া হলো এক প্রবীণ হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে । ডাক্তার সাহেব হোমিওপ্যাথির কোন ঔষধ দিলেন না । বললেন " সামনের এক সপ্তাহ যেখানে যেখানে দাদ আছে সেখানে কাচা হলুদ মাখতে হবে । এর পর কাজ না হলে ঔষধ দিবো ।" আল্লাহর অশেষ রহমতে একসপ্তাহ পরে আর ডাক্তারের কাছে যেতে হয় নি । চার বছরের দাদ, সাত দিনের চিকিৎসায় আরোগ্য হয়ে গেল । সাত দিন গায়ে কাচা হলুদ মাখায় অবশ্য ওই সাত দিন একটু অসুবিধা সহ্য করতে হয়েছে।

সংক্ষিপ্ত রোগ পরিচিতিঃ দাদ (ইংরেজি: Dermatophytosis) একটি সংক্রামক চর্মরোগ। তবে "Ringworm" ও "Tinea" নামেও পরিচিত।

[গল্প সংগ্রহঃ পেশেন্টের সাথে এডমিনের সরাসরি মৌখিক সাক্ষাৎকার ]

ডিসক্লেইমারঃ যেকোন চিকিৎসা অবশ্যই কোন বিজ্ঞ ডাক্তারের তত্বাবধায়নে থেকে নিতে হবে। আমাদের পেজের এই গল্প গুলো বলার উদ্দেশ্য হচ্ছে রোগ ও চিকিৎসা সম্পর্কে মানুষের সচেতনতা তৈরি করা, কোন রোগের চিকিৎসার জন্য প্রচলিত ধারার চিকিৎসার বাইরেও যে অন্য কোন কার্যকারি উপায় থাকতে পারে সে সম্পর্কে মানুষকে ধারণা দেওয়া ।

15/05/2023

আমাদের সবারই অসুখ বিসুখ হয় বা হয়েছে । অনেকেই আছে যাকে একটা অসুখে পড়ার পর অনেকদিন বিভিন্ন ডাক্তারের কাছে, বিভিন্ন পদ্ধতিতে, বিভিন্ন স্থানে গিয়ে চিকিৎসা নিতে হয়েছে নিন্তু কোন কাজ হয় নি । অবশেষে অন্য আরেক যায়গায় সামান্য কিছু চিকিৎসা নেওয়ার পরই আরোগ্য লাভ হয়েছে । এবং তখন বুঝতে পেরেছে আগে এত যায়গায় না দৌড়ে প্রথমেই এখানে আসলে এত সময় এবং অর্থ ব্যয় হতো না ।

এত যায়গায় দৌড়ে এত অর্থ ব্যয় যে হয়েছে তার জন্য তাকে দোষ দেওয়া যায় না, কারণ কোথায় গেলে সবচেয়ে ভাল এবং প্রকৃত চিকিৎসা পাওয়া যাবে সে তো প্রথমে জনতো না, জানার জন্যই তাকে বিভিন্ন দিকে ঘুরতে হয়েছে । হ্যা, এই এখানেই চাইলে আমারা সবাই মিলে কিছু ভূমিকা রাখতে পারি । আমরা যে যার নিজের এরকম আরোগ্য লাভের গল্প গুলো যদি এখানে শেয়ার করি তাহলে সেই গল্প থেকে অনেকেই প্রথম থেকেই অনেকটা বুঝে যেতে পারবে তাকে কোথায় যেতে হবে । সবার রোগ অবশ্যই এক না, তার পরেও অন্তত অনেকগুলো আইডিয়া পেতে পারবে । কোন ধরণের প্রতিষ্ঠান বা ব্যাক্তিরা চিকিৎসার নামে অপচিকিৎসা করে, কোথায় বা কার কাছে গেলে সুচিকিৎসা পাওয়ার সম্ভাবনা বেশি ইত্যাদি কিছুটা ধারণা পাওয়া সম্ভব হবে ।

আর আমরা এডমিন হিসেবে সবার বলা গল্প গুলো যাতে হারিয়ে না যায় সেজন্য একটা ডাটাবেজ রেডি করার ইচ্ছা আছে । সেটা যদি সম্ভব হয় তাহলে আমরাও অন্যদেরকে সাহায্য করতে পারবো বা কিছু বিষয়ে কিছু অন্যদের অভিজ্ঞতালব্ধ জ্ঞান থেকে আইডিয়া দিতে পারবো ।

সুতরাং আসুন আমরা সবাই সবার কিছু আরোগ্য লাভের গল্প শেয়ার করি এই পেজে । সবার গল্প থেকে একটা বিশাল অভিজ্ঞতার ঝুলি হয়ে যাবে আমাদের এই পেজে, ইনশাল্লাহ ।

Address

Comilla Cantonment
Cantonment

Telephone

+8801750269014

Website

Alerts

Be the first to know and let us send you an email when আরোগ্য লাভের গল্প - Story of Cure posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to আরোগ্য লাভের গল্প - Story of Cure:

Share