Nutritionist Nurun Nahar Mukta

  • Home
  • Nutritionist Nurun Nahar Mukta

Nutritionist Nurun Nahar Mukta “Exercise is king. Nutrition is queen. Put them together and you’ve got a kingdom.”

🥦🍅 খাবার ধুলেই বা কুচি করলেই কেন পুষ্টি কমে যায়? জানুন সঠিক উপায়! 🥕অনেকেই ভাবেন, যত ভালোভাবে ধুতে পারবেন আর যত ছোট করে ক...
26/06/2025

🥦🍅 খাবার ধুলেই বা কুচি করলেই কেন পুষ্টি কমে যায়? জানুন সঠিক উপায়! 🥕

অনেকেই ভাবেন, যত ভালোভাবে ধুতে পারবেন আর যত ছোট করে কাটবেন, ততই স্বাস্থ্যকর খাবার হবে। কিন্তু আপনি জানেন কি❓
👉 বেশি ধোয়া বা বেশি কুচি করায় খাবারের পুষ্টিগুণ নষ্ট হয়ে যেতে পারে!

🔍 কারণ কী?
✅ বেশি ধোয়ার ফলে ভিটামিন বি ও সি পানিতে চলে যায়।
✅ বেশি কুচি করলে বাতাস ও আলোতে সংস্পর্শে এসে ভিটামিন নষ্ট হয়।
✅ ধোয়ার পরে অনেকক্ষণ খোলা রাখলেও পুষ্টি হ্রাস পায়।

🥗 তাহলে করবো কী?
✅ সবজি/ফল কাটার আগে ধুয়ে নিন। কাটার পরে নয়।
✅ খুব ছোট করে না কেটে প্রয়োজনমতো টুকরো করুন।
✅ যত তাড়াতাড়ি সম্ভব রান্না করুন কাটার পর।
✅ ঢেকে রাখুন যাতে বাতাসে অক্সিডাইজ না হয়।

💡 পুষ্টিকর খাবার মানেই শুধু ভালো রান্না নয়, বরং সঠিক প্রস্তুতি!

📣 আপনি কীভাবে খাবার প্রস্তুত করেন? শেয়ার করুন আপনার টিপস👇
#খাদ্য_সচেতনতা #পুষ্টি_রক্ষা #সুস্থ_থাকুন

14/04/2025

PCOS (পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম): সচেতনতা, কারণ, লক্ষণ ও করণীয়

PCOS কী?

PCOS বা Polycystic O***y Syndrome হলো নারীদের একটি সাধারণ হরমোনজনিত সমস্যা। এই রোগে ডিম্বাশয়ে ছোট ছোট সিস্ট (পানি ভর্তি থলি) তৈরি হয়, যার ফলে মাসিক চক্রে অনিয়ম, ওজন বৃদ্ধি ও গর্ভধারণে সমস্যা দেখা দিতে পারে।

---

PCOS কেন হয়?

PCOS-এর সঠিক কারণ এখনো পুরোপুরি জানা যায়নি, তবে কিছু সম্ভাব্য কারণ হলো:

ইনসুলিন রেজিস্ট্যান্স: দেহে ইনসুলিন ঠিকভাবে কাজ না করলে শরীরে অতিরিক্ত অ্যান্ড্রোজেন (পুরুষ হরমোন) তৈরি হয়।

হরমোন ভারসাম্যহীনতা: শরীরে পুরুষ হরমোন বেশি থাকলে ওভারিতে সিস্ট তৈরি হয়।

বংশগত প্রভাব: মা বা বোনের PCOS থাকলে ঝুঁকি বেশি।

জীবনযাপনের ধরন: অনিয়মিত খাবার, ব্যায়ামের অভাব, অতিরিক্ত মানসিক চাপ।

---

PCOS-এর লক্ষণসমূহ:

1. মাসিক অনিয়ম (দীর্ঘদিন পর পর মাসিক হওয়া বা একদম বন্ধ হয়ে যাওয়া)

2. চেহারা ও শরীরে অতিরিক্ত লোম গজানো (বিশেষ করে মুখ, বুক ও পেটে)

3. ব্রণ বা ত্বকে সমস্যা

4. চুল পড়া বা মাথার চুল পাতলা হয়ে যাওয়া

5. ওজন বেড়ে যাওয়া ও কমানো কঠিন হয়ে পড়া

6. গর্ভধারণে সমস্যা

7. মন খারাপ, বিষণ্ণতা বা মুড সুইং

---

PCOS থাকলে কী করবেন?

✅ ১. খাদ্যাভ্যাসে পরিবর্তন আনুন

চিনি ও প্রক্রিয়াজাত খাবার কম খান

আঁশযুক্ত খাবার যেমন শাকসবজি, ফল, ওটস, লাল আটা ইত্যাদি খান

প্রোটিনযুক্ত খাবার (ডাল, ডিম, মাছ) নিয়মিত খান

জাঙ্ক ফুড ও ফাস্ট ফুড এড়িয়ে চলুন

✅ ২. নিয়মিত ব্যায়াম করুন

প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটুন, সাইক্লিং বা হালকা ব্যায়াম করুন

ওজন নিয়ন্ত্রণে রাখলে PCOS নিয়ন্ত্রণ সহজ হয়

✅ ৩. মানসিক চাপ কমান

মেডিটেশন, প্রার্থনা বা গভীর শ্বাস-প্রশ্বাসের অনুশীলন করুন

ভালো ঘুম অত্যন্ত জরুরি (৬-৮ ঘণ্টা)

✅ ৪. নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিন

প্রজনন বিশেষজ্ঞ বা গাইনী ডাক্তারের সঙ্গে দেখা করুন

প্রয়োজনে আল্ট্রাসোনোগ্রাফি ও হরমোন পরীক্ষা করুন

ওষুধ গ্রহণে নিয়ম মেনে চলুন

PCOS কী সারানো সম্ভব?

PCOS সম্পূর্ণরূপে নিরাময়যোগ্য না হলেও, জীবনধারার পরিবর্তন ও সঠিক চিকিৎসায় এটি নিয়ন্ত্রণে রাখা যায়। নিয়মিত জীবনযাপন, পুষ্টিকর খাবার, ও ব্যায়াম PCOS-এর বিরুদ্ধে বড় অস্ত্র।

PCOS কোনো ভয় পাওয়ার মতো রোগ নয়, বরং সচেতনতা ও নিয়মিত যত্নের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব।

আপনার শরীরের প্রতি যত্নবান হন, নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিন, ও নিজেকে ভালোবাসুন।

এক লোক ডিম খুব পছন্দ করত।তবে করত ঝামেলাও। "ডিম পোচ করলে বলত,অমলেট করতে পারলে না, অমলেট করলে বলত সিদ্ধ করতে। সিদ্ধ করলে ব...
07/07/2023

এক লোক ডিম খুব পছন্দ করত।
তবে করত ঝামেলাও। "ডিম পোচ করলে বলত,অমলেট করতে পারলে না, অমলেট করলে বলত সিদ্ধ করতে। সিদ্ধ করলে বলত স্ক্রাম্বলড হলে ভালো হত। "এমনই নানা বায়নাক্কা। তো বউ একদিন কি করল ডিমের নানা পদ রান্না করল নিচের ছবিটার মতই। ভাবল, এবার তুমি কি বলবে দেখি।
বরও কম যায়না, বলল, "যে ডিমটা ভর্তা করেছ সেটা দিয়ে যদি পোচ করতে, যেটা পোচ করেছ সেটা যদি ভাজি করতে, যেটা ভাজি করেছ সেটা যদি অমলেট করতে, যেট অমলেট করেছ সেটা যদি ভুনা করতে তাহলেই জমে যেত। "
এরপরে যে কি হয়েছিল সেটা কিন্তু আমি আর বলতে পারছি না........

বি: দ্র: ছবিটা ফেসবুক থেকে সংগৃহীত

27/12/2022
এমন ভাতপ্রেমী কারা আছেন? বলেন তো...দেখুন ভাত খাওয়া কিন্তু খারাপ নয় সেটি যে কারণেই হোক..  শুধু পরিমিত পরিমাণে খাবেন আর ভা...
18/11/2022

এমন ভাতপ্রেমী কারা আছেন? বলেন তো...

দেখুন ভাত খাওয়া কিন্তু খারাপ নয় সেটি যে কারণেই হোক.. শুধু পরিমিত পরিমাণে খাবেন আর ভাত খেয়েই ঘুমিয় না গিয়ে কমপক্ষে ২ ঘন্টা পরে ঘুমাবেন। এ সময়টা পায়চারি করে সমস্যার সমাধান খুজতে পারেন, ২ ভাবেই উপকৃত হবেন 🍁🍁

গর্ভবতী মাকে মোট ৪ বার নিকটস্থ সেবাকেন্দ্রে নিয়ে চেকআপ করাতে হবে এবং প্রয়োজনীয় টিকা নিশ্চিত করতে হবে।
30/09/2022

গর্ভবতী মাকে মোট ৪ বার নিকটস্থ সেবাকেন্দ্রে নিয়ে চেকআপ করাতে হবে এবং প্রয়োজনীয় টিকা নিশ্চিত করতে হবে।

01/09/2022

হযরত মুহাম্মদ (ﷺ) বলেছেন....

- রাতের আহার ত্যাগ করো না যদিও তা এক মুটো খেজুরও হয়, কারণ রাতের আহার ত্যাগ মানুষকে বৃদ্ধ করে দেয়।

( ইবনে মাজাহ হাদুিস:৩৩৫৫, তিরমিজি : ১৮৫৬)

কতটুকু খাচ্ছেন তার থেকেও কি খাচ্ছেন তার প্রতি গুরুত্ব বেশি দেওয়া উচিৎ।  শুভ সকাল
23/12/2021

কতটুকু খাচ্ছেন তার থেকেও কি খাচ্ছেন তার প্রতি গুরুত্ব বেশি দেওয়া উচিৎ।

শুভ সকাল

Address


Telephone

+8801723408169

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nutritionist Nurun Nahar Mukta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Nutritionist Nurun Nahar Mukta:

  • Want your practice to be the top-listed Clinic?

Share