10/05/2026
মায়ের হাসিতেই শিশুর সুস্থতা, আর সঠিক পরিচর্যায় তার উজ্জ্বল ভবিষ্যৎ!
শিশুর জন্মের পর তার জন্য সবচেয়ে নিরাপদ এবং পুষ্টিকর খাবার হলো *মায়ের বুকের দুধ*। এটা শুধু খাবার না, এটা বাচ্চার প্রথম টিকা।
*কিন্তু শুধু খাওয়ানোই নয়, সঠিক নিয়ম জানাটা জরুরি:*
*✅ জন্মের ১ ঘণ্টার মধ্যে* বুকের দুধ শুরু করুন - প্রথম হলুদ দুধ = কলোস্ট্রাম = রোগ প্রতিরোধের ঢাল
*✅ ৬ মাস পর্যন্ত* শুধুই বুকের দুধ। এক ফোঁটা পানিও না
*✅ ২ বছর পর্যন্ত* বুকের দুধ চালিয়ে যান + ৬ মাস পর থেকে বাড়তি খাবার
*ভুল ধারণা ভাঙুন:*
❌ "আমার দুধ পাতলা/কম" - যত টানবে, তত দুধ আসবে
❌ "বাচ্চা কাঁদছে মানেই পেট ভরে না" - পেটে গ্যাস, প্যাম্পার্স ভেজাও কারণ হতে পারে
❌ "ফর্মুলা দিলে বাচ্চা মোটা হয়" - ফর্মুলা = রোগের ঝুঁকি
*মা সুস্থ তো বাচ্চা সুস্থ।*
মা নিজে পানি, ডাল, মাছ, ডিম, শাকসবজি খাবেন। টেনশন ফ্রি থাকবেন। আপনার হাসি মুখটাই বাচ্চার সবচেয়ে বড় ওষুধ।
ডা. কল্যাণময় দেব দীপ
নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ
📍 🏥চান্দিনা টাওয়ার হসপিটাল
📞 01321-473003
#মায়ের_দুধ #শিশুর_পরিচর্যা #নবজাতক #চান্দিনা