04/01/2023
>
আমদের মধ্যে অনেকের রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি থাকে যার ফলে আমরা নানা ধরনের সমস্যায় ভুগি। তাই আজকে ইউরিক অ্যাসিড নিয়ে আলোচনা করবো।
ইউরিক অ্যাসিড কি?
ইউরিক অ্যাসিড হল কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন ও হাইড্রোজেন এর দ্বারা তৈরি একটি রাসায়নিক যৌগ। এটি পিউরিন(purine) থেকে তৈরি হয়। পিউরিন এর উৎস হল প্রণিজ আমিষ। এই পিউরিন DNA ও RNA তৈরিতে সাহায্য করে। শরীরের স্বাভাবিক নিয়মে যখন কোষ এর মৃত্যু হয় তখন এই পিউরিন রক্তে মিশে যায় এবং আমাদের যকৃত এবং অন্ত্রে গিয়ে পিউরিন ভেঙে তৈরি হয় ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিড এর ৭০% কিডনি দিয়ে প্রস্রাবের সাথে বের হয়ে যায়, বাকি ৩০% মল এর সাথে বের হয়।
রক্তে ইউরিক অ্যাসিড এর স্বাভাবিক পরিমাণ হল-
৩.৫-৭.২ মিলিগ্রাম/ডিএল।
রক্তে ইউরিক অ্যাসিড এর পরিমাণ স্বাভাবিক তুলনায় বেশি হলে এই অবস্থাটাকে বলে হাইপারইউরিসেমিয়া (Hyperuricemia)।
রক্তে ইউরিক অ্যাসিড বেশি হলে কি সমস্যা হয়???
রক্তে ইউরিক অ্যাসিড এর পরিমাণ বেশি হলে এটি ক্রিস্টাল তৈরি করে শরীরের বিভিন্ন জয়েন্টে জমা হয়ে এক ধরনের আর্থ্রাইটিস তৈরি করে যেটাকে গাউট (Gout) বলে।
এছাড়া কিডনিতে পাথর তৈরি করে। ডায়বেটিস, উচ্চ রক্তচাপ, হার্ট ও লিভার এর বিভিন্ন রোগ তৈরি করে।