Smriti Pharmacy স্মৃতি ফার্মেসি

Smriti Pharmacy স্মৃতি ফার্মেসি ১৯৫৫ সাল থেকে ডাঃ মোঃ নুরুল হক এর হাত ধরে ঠাকুর বাজারের হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে শুরু ১৯৬৫ সালে....

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের উপায়••••> উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন একটি “নীরব ঘাতক”। অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধী...
18/05/2026

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের উপায়

••••> উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন একটি “নীরব ঘাতক”। অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে হৃদরোগ, স্ট্রোক, কিডনি বিকল, চোখের ক্ষতি ও ব্রেইন হেমোরেজের ঝুঁকি বাড়ায়। তাই সচেতনতা ও নিয়মিত নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

✓কেন উচ্চ রক্তচাপ বিপজ্জনক?

* হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়
* স্ট্রোক ও ব্রেইন হেমোরেজ হতে পারে
* কিডনি ধীরে ধীরে নষ্ট হতে পারে
* চোখের রেটিনার ক্ষতি হয়ে দৃষ্টিশক্তি কমতে পারে
* দীর্ঘমেয়াদে হার্ট ফেইলিউর হতে পারে

✓উচ্চ রক্তচাপের সাধারণ ঝুঁকির কারণ

* অতিরিক্ত লবণ খাওয়া
* ধূমপান ও তামাক
* স্থূলতা ও শারীরিক নিষ্ক্রিয়তা
* অতিরিক্ত মানসিক চাপ
* ডায়াবেটিস ও উচ্চ কোলেস্টেরল
* পারিবারিক ইতিহাস
* অতিরিক্ত তেল-চর্বিযুক্ত খাবার
* পর্যাপ্ত ঘুমের অভাব

✓কি ভাবে নিয়ন্ত্রণে রাখা যায়?

১. লবণ কম খান

* প্রতিদিন ৫ গ্রামের কম লবণ গ্রহণের চেষ্টা করুন
* আচার, চিপস, ফাস্টফুড ও প্রসেসড খাবার কমান

২. নিয়মিত ব্যায়াম করুন

* সপ্তাহে অন্তত ৫ দিন ৩০ মিনিট হাঁটা বা ব্যায়াম
* ওজন নিয়ন্ত্রণে রাখুন

৩. ধূমপান ও মদ্যপান বর্জন করুন

* ধূমপান রক্তনালী সংকুচিত করে BP বাড়ায়

৪. স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলুন

* শাকসবজি, ফলমূল, মাছ ও আঁশযুক্ত খাবার বেশি খান
* অতিরিক্ত তেল, চর্বি ও চিনি কমান

৫. মানসিক চাপ কমান

* পর্যাপ্ত ঘুম
* রিলাক্সেশন, নামাজ/ধ্যান, পরিবারকে সময় দেওয়া

৬. নিয়মিত রক্তচাপ পরীক্ষা করুন

* বিশেষ করে ৪০ বছরের বেশি বয়সে
* ডায়াবেটিস, কিডনি রোগ বা স্থূলতা থাকলে আরও নিয়মিত পরীক্ষা প্রয়োজন

# কখন দ্রুত চিকিৎসকের পরামর্শ প্রয়োজন?

নিচের লক্ষণ থাকলে দ্রুত হাসপাতালে যোগাযোগ করুন—

* তীব্র মাথাব্যথা
* বুকে ব্যথা
* শ্বাসকষ্ট
* হাত-পা অবশ হওয়া
* কথা জড়িয়ে যাওয়া
* চোখে ঝাপসা দেখা

“রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন — হৃদয়, মস্তিষ্ক ও কিডনি সুরক্ষিত রাখুন।”

“নিয়মিত BP মাপুন, সুস্থ জীবন গড়ুন।”

#স্বাস্থ্য_সচেতনতা

দি এক্‌মি ল্যাবরেটরিজ লিমিটেড-এর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব মিজানুর রহমান সিনহা এর মৃত্যুতে আমরা স্মৃতি ফার্মেসী প...
17/05/2026

দি এক্‌মি ল্যাবরেটরিজ লিমিটেড-এর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব মিজানুর রহমান সিনহা এর মৃত্যুতে আমরা স্মৃতি ফার্মেসী পরিবার গভীরভাবে শোকাহত।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

প্রেগন্যান্সি টেস্ট কীভাবে কাজ করে 🔹 hCG টেস্ট বা hCG হরমোন শনাক্ত করা ( human chorionic gonadotropin / হিউমান কোরিওনিক ...
14/05/2026

প্রেগন্যান্সি টেস্ট কীভাবে কাজ করে

🔹 hCG টেস্ট বা hCG হরমোন শনাক্ত করা ( human chorionic gonadotropin / হিউমান কোরিওনিক গোনাডোট্রপিন) পরীক্ষা রক্তে বা প্রস্রাবে এইচসিজি হরমোনের উপস্থিতি সনাক্ত করে গর্ভাবস্থা নিশ্চিত করে।

•◾ভ্রূণ জরায়ুতে স্থাপিত হওয়ার পর এই হরমোন তৈরি হয় এবং গর্ভধারণের স্পষ্ট সংকেত দেয়।

🔹 ইউরিন টেস্ট (মূত্র পরীক্ষা)

•◾স্টিকে প্রস্রাব করতে হয় বা প্রস্রাবে স্টিক ডুবাতে হয়।
•◾যদি শরীরে hCG থাকে, টেস্টে লাইন, প্লাস (+) চিহ্ন বা “Pregnant” লেখা দেখা যায়।

🔹 রক্ত পরীক্ষা (Blood Test)

•◾এই পরীক্ষা সাধারণত ক্লিনিক বা হাসপাতালে করা হয়।
•◾খুব অল্প পরিমাণ hCG থাকলেও এটি শনাক্ত করতে পারে, তাই এটি অত্যন্ত নির্ভুল।

🔹 টেস্ট করার সঠিক সময়

•◾মাসিক বন্ধ হওয়ার পর টেস্ট করলে ফলাফল সবচেয়ে নির্ভরযোগ্য ও স্পষ্ট হয়।

🤰 সঠিকভাবে ব্যবহার করলে প্রেগন্যান্সি টেস্ট দ্রুত, সহজ এবং নির্ভুলভাবে গর্ভধারণ নিশ্চিত করতে সাহায্য করে।

আসুন, চিকিৎসাবিজ্ঞানে বহুল ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ মেডিকেল সংক্ষিপ্ত রূপ (Medical Abbreviation) ও তাদের অর্থ জেনে নিই▪...
13/05/2026

আসুন, চিকিৎসাবিজ্ঞানে বহুল ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ মেডিকেল সংক্ষিপ্ত রূপ (Medical Abbreviation) ও তাদের অর্থ জেনে নিই

▪ LAP (Lower Abdominal Pain) — তলপেটে ব্যথা।
▪ LBP (Low Back Pain) — কোমর বা মাজা ব্যথা।
▪ RA (Rheumatic Arthritis) — বাতজনিত সন্ধিপ্রদাহ।
▪ OA (Osteoarthritis) — অস্থি ও অস্থিসন্ধির প্রদাহজনিত রোগ।
▪ MI (Myocardial Infarction) — হার্ট অ্যাটাক বা হৃদ্‌পেশীর ক্ষতজনিত রোগ।
▪ DUB (Dysfunctional Uterine Bleeding) — জরায়ু থেকে অনিয়মিত ও দীর্ঘস্থায়ী রক্তক্ষরণ।
▪ PCOS (Polycystic Ovarian Syndrome) — পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম।
▪ DM (Diabetes Mellitus) — ডায়াবেটিস মেলিটাস।
▪ NIDDM (Non-Insulin Dependent Diabetes Mellitus) — ইনসুলিন-অনির্ভর ডায়াবেটিস।
▪ IDDM (Insulin Dependent Diabetes Mellitpus) — ইনসুলিন-নির্ভর ডায়াবেটিস।
▪ CKD (Chronic Kidney Disease) — দীর্ঘমেয়াদি কিডনি রোগ।
▪ LVF / LVEF (Left Ventricular Failure) — হৃদ্‌যন্ত্রের বাম নিলয়ের কার্যকারিতা হ্রাস।
▪ COPD (Chronic Obstructive Pulmonary Disease) — দীর্ঘস্থায়ী ফুসফুসজনিত প্রতিবন্ধকতামূলক রোগ।
▪ RTI (Respiratory Tract Infection) — শ্বাসতন্ত্রের সংক্রমণ।
▪ RTA (Road Traffic Accident) — সড়ক দুর্ঘটনা।
▪ UTI (Urinary Tract Infection) — মূত্রনালীর সংক্রমণ।
▪ GBS (Guillain-Barré Syndrome) — এক ধরনের স্নায়বিক রোগ।
▪ IBS (Irritable Bowel Syndrome) — অন্ত্রের কার্যগত জটিলতা।
▪ IBD (Inflammatory Bowel Disease) — অন্ত্রের প্রদাহজনিত রোগ।
▪ DU (Duodenal Ulcer) — ডুওডেনামের আলসার বা ক্ষত।
▪ GU (Gastric Ulcer) — পাকস্থলীর আলসার।
▪ GU (Ge***al Ulcer) — জননাঙ্গের ক্ষত।
▪ ARI (Acute Respiratory Infection) — তীব্র শ্বাসতন্ত্রের সংক্রমণ।
▪ HTN (Hypertension) — উচ্চ রক্তচাপ।
▪ VD (Venereal Disease) — যৌনবাহিত রোগ।
▪ VD (Village Doctor) — পল্লী চিকিৎসক।
▪ STD (Sexually Transmitted Disease) — যৌন সংক্রমিত রোগ।
▪ NS (Nephrotic Syndrome) — কিডনির বিশেষ রোগাবস্থা।
▪ ALL (Acute Lymphocytic Leukemia) — এক ধরনের রক্তের ক্যান্সার।
▪ AML (Acute Myelogenous Leukemia) — রক্ত ও অস্থিমজ্জার ক্যান্সার বিশেষ।
▪ CML (Chronic Myeloid Leukemia) — দীর্ঘস্থায়ী মাইলোয়েড লিউকেমিয়া।
▪ AAA (Abdominal Aortic Aneurysm) — পেটের মহাধমনীর অস্বাভাবিক স্ফীতি।
▪ TAA (Thoracic Aortic Aneurysm) — বক্ষস্থ মহাধমনীর স্ফীতি।
▪ PUO (Pyrexia of Unknown Origin) — অজ্ঞাত কারণের জ্বর।
▪ GERD (Gastroesophageal Reflux Disease) — পাকস্থলীর এসিড অন্ননালীতে উঠে আসা জনিত রোগ।
▪ NSAID (Non-Steroidal Anti-Inflammatory Drugs) — ব্যথা ও প্রদাহনাশক ওষুধের একটি শ্রেণি।
▪ IHD (Ischemic Heart Disease) — হৃদ্‌পেশীতে রক্তস্বল্পতাজনিত রোগ।
▪ P/V (Per Vaginal) — যোনীপথ সংক্রান্ত নির্দেশনা।
▪ P/R (Per Re**al) — মলদ্বার সংক্রান্ত নির্দেশনা।
▪ IUCD / CD (Intra-Uterine Contraceptive Device) — জরায়ুর ভেতরে স্থাপিত জন্মনিয়ন্ত্রণ যন্ত্র, যেমন কপার-টি।
▪ A.N (Anxiety Neurosis) — উদ্বেগজনিত মানসিক সমস্যা।
▪ E.D (Erectile Dysfunction) — উত্থানজনিত সমস্যা।
▪ PME (Premature Ej*******on) — শীঘ্রপতন।
▪ GIT (Gastrointestinal Tract) — পরিপাকতন্ত্র বা খাদ্যনালী।
▪ MR (Menstrual Regulation) — ঋতুস্রাব নিয়ন্ত্রণ বা প্রাথমিক গর্ভসমাপন পদ্ধতি।
▪ D & C (Dilatation and Curettage) — জরায়ু সংক্রান্ত একটি সার্জিক্যাল পদ্ধতি।
▪ VSD (Ventricular Septal Defect) — হৃদ্‌যন্ত্রের প্রাচীরে জন্মগত ছিদ্র।
▪ DNS (Deviated Nasal Septum) — নাকের মধ্যবর্তী অস্থি বাঁকা হওয়া।

চিকিৎসাবিজ্ঞানে ব্যবহৃত এসব সংক্ষিপ্ত রূপ জানা থাকলে প্রেসক্রিপশন, রিপোর্ট ও ক্লিনিক্যাল আলোচনাগুলো সহজে বোঝা যায়।

বেসরকারি শিশুর টিকার তালিকা...
13/05/2026

বেসরকারি শিশুর টিকার তালিকা...

মনিবিস্কুট প্লাস MoniBiscuit Plus দিনভর এনার্জেটিক এবং স্ট্রং থাকুন মনিবিস্কুট প্লাসের সাথে !!এসএমসি’র মনিবিস্কুট প্লাসে...
10/05/2026

মনিবিস্কুট প্লাস MoniBiscuit Plus

দিনভর এনার্জেটিক এবং স্ট্রং থাকুন মনিবিস্কুট প্লাসের সাথে !!
এসএমসি’র মনিবিস্কুট প্লাসে রয়েছে ১৫টি প্রয়োজনীয় ভিটামিন এবং মিনারেল, যা আপনাকে রাখবে আরও প্রাণবন্ত ও কর্মক্ষম। দিনের প্রতিটি চ্যালেঞ্জে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতে, পাশে থাকুক মনিবিস্কুট প্লাস।
মনিবিস্কুট প্লাস — স্বাস্থ্য ও পুষ্টিতে বাড়ুক তারুণ্য!


#মনিবিস্কুটপ্লাস #স্বাস্থ্যওপুষ্টি #পুষ্টিকরনাস্তা #তারুণ্যেরপুষ্টি

#সোশ্যালমার্কেটিংকোম্পানী #এসএমসি #উন্নতজীবন

এভোনি ডায়াপার Avonee Daipar  বাধাহীন প্রাণবন্ত দুষ্টুমি আসলে শিশুর বেড়ে ওঠারই একটা আবিচ্ছেদ্য অংশ, আর এই সময়টিতে Avonee...
07/05/2026

এভোনি ডায়াপার Avonee Daipar
বাধাহীন প্রাণবন্ত দুষ্টুমি আসলে শিশুর বেড়ে ওঠারই একটা আবিচ্ছেদ্য অংশ, আর এই সময়টিতে Avonee pant Daipar বেবি ডায়াপার তার সঙ্গী হতে পেরে গর্বিত।

Avonee ওয়েট ওয়াইপস, প্যান্ট স্টাইল ডায়াপার ও নিউবর্ণ ডায়াপার এখন পাওয়া যাচ্ছে Smriti Pharmacy স্মৃতি ফার্মেসিতে।

🛵 সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দেওয়া হয়।

ঔষধ কোম্পানির মেডিকেল ইনফরমেশন অফিসারদের দালাল তকমা দিয়ে আটকের ঘটনায় আমি একজন চিকিৎসক হিসেবে তাদের, স্বজন হিসেবে তীব্র ন...
06/05/2026

ঔষধ কোম্পানির মেডিকেল ইনফরমেশন অফিসারদের দালাল তকমা দিয়ে আটকের ঘটনায় আমি একজন চিকিৎসক হিসেবে তাদের, স্বজন হিসেবে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

আপনারা যাদের দালাল তকমা ধরে নিয়ে গেলেন তারা দালাল নন আদৌ। তাদের পেশাগত নাম হলো 'মেডিকেল রিপ্রেজেনটেটিভ ' বা 'মেডিকেল ইনফরমেশন অফিসার।' আসুন, তাদের যোগ্যতা ও কাজের ধরন সম্পর্কে জেনে নিই।

যোগ্যতা :
১. বিজ্ঞান বিভাগ হতে উচ্চমাধ্যমিক পাশ করে তারা বিজ্ঞানেরই কোনো বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর। তাদের স্নাতক-স্নাতকোত্তরের বিষয় হচ্ছে পদার্থবিজ্ঞান, রসায়নবিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান, প্রাণরসায়ন বা বায়োকেমিস্ট্রি ইত্যাদি। দেশের অধিকাংশ বড় বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানির মেডিকেল ইনফরমেশন অফিসাররা বিজ্ঞানের কেনো একটা বিষয়ে স্নাতকোত্তর বা এমএসসি করা।
২. এনাদের নিয়োগ দিয়ে মাঠ পর্যায়ে চিকিৎসকদের কাছে পাঠানোর আগে ঔষধের গুণাগুণ, কার্যকারিতা ও পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে এবং সুশোভন ব্যবহার নিয়ে উচ্চমানের প্রশিক্ষণ দেওয়া হয়। তারপর তারা মাঠ পর্যায়ে আসেন।
৩. ঔষধ বিষয়ে তাদের জানার পরিধি কারও কারও সদ্য পাশ করা ইন্টার্নের চেয়েও বেশি।

কাজের ধরন :
১. মার্কেটে ঔষধের কোনো নতুন মলিকিউল আসলে সেই তথ্য তারা চিকিৎসকদের কাছে তথ্য-প্রমাণ সহকারে অবহিত করেন।
২. চিকিৎসকদের নিয়মিত সাক্ষাতের মাধ্যমে তারা আবশ্যক ঔষধগুলো সম্পর্কে ধারণা হালনাগাদ রাখেন।
৩. কোন ঔষধ কোন ফার্মেসিতে আছে বা নেই সেই ধারণাও তারা চিকিৎসকদের আগ্রহভেদে দিয়ে থাকেন।
৪. ঔষধ ও রোগ বিষয়ে বিশ্বব্যাপী চলমান গবেষণা ও ট্রায়ালের সংবাদ তারা চিকিৎসকদের কাছে পরিবেশন করেন।
৫. যে সকল ঔষধ কোনো ফার্মেসিতে পাওয়া যায় না সে ঔষধগুলো চিকিৎসকদের চাহিদাক্রমে তারা রোগীদের সরবরাহ করেন।

তাদের মানবিক কাজ :
১. গরীব রোগীদের মাঝে তারা চিকিৎসকের সুপারিশে বিনামূল্যে ঔষধ বিতরণ করেন।
২. কখনও কখনও রোগীর প্রয়োজনে তারা স্বপ্রণোদিত হয়ে রক্তদান করেন।
৩. চিকিৎসকদের সহযোগী হয়ে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে তারা ফ্রি ঔষধ বিতরণ করেন।
৪. প্রতিটি ফার্মেসিতে সরকারি নিয়ম মোতাবেক একজন করে ফার্মাসিস্ট থাকা আবশ্যক। কিন্তু আমাদের দেশের ফার্মেসিগুলোতে ফার্মাসিস্টের সার্টিফিকেট নথিতে সংরক্ষিত থাকে, কিন্তু বাস্তবে থাকে না। ফলে রোগীদের ঔষধের ব্যবহারবিধি বুঝিয়ে দেওয়ার কেউ থাকে না। এক্ষেত্রে মাঝে মাঝে মেডিকেল ইনফরমেশন অফিসাররা রোগীদেরকে ঔষধ বুঝিয়ে দিয়ে ফার্মাসিস্টের দায়িত্ব পালন করে থাকেন।
৫. জরুরি প্রয়োজনে রোগী দেখার কাজে মফস্বল ও প্রত্যন্ত অঞ্চলে মেডিকেল ইনফরমেশন অফিসারবৃন্দ চিকিৎসকদের যাতায়াতে সহযোগিতা করেন।

তাদের অর্থনৈতিক কাজ :
১. দেশের ঔষধ শিল্পের বিকাশ ও বিপণনে তারা অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঔষধ কোম্পানী, চিকিৎসা কেন্দ্র, চিকিৎসক ও রোগীর মাঝে যেগাযোগ বজায় রেখে তারা উৎপাদিত ঔষধের সরবরাহ নিশ্চিত করেন।
২. তাদের দিনরাত পরিশ্রমের ফসল হিসেবে প্রতিবছর আমাদের অর্থনীতি বিপুল পরিমাণ রাজস্ব লাভ করে।
৩. তারা এক একজন ব্যক্তি কমপক্ষে চারজন সদস্যের একটা পরিবারের আহার ও আবাসের ব্যবস্থাকারী। অনেকক্ষেত্রে এই সদস্য সংখ্যা আরও বেশি। দেশকে দরিদ্রমুক্ত করতে তাদের ভূমিকা অনস্বীকার্য।
৪. তারা ঔষধ কেম্পানিতে চাকরি করে বলেই রাষ্ট্র শিক্ষিত বেকারের চাপ থেকে কমবপশি মুক্তি পায়।

তাদের কর্মপদ্ধতি :
১. সকাল আটটা হতেই তাদের কাজের দিন শুরু হয় এবং রাত বারোটার আগে তাদের কাজ শেষ হয় না।
২. তারা অধিক রাতে বাসায় গিয়েও পেপার ওয়ার্ক নিয়ে ব্যস্ত থাকতে হয়।
৩. ছুটির দিনেও তাদের গেস্ট ডক্টরদের ভিজিট করে দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে হয়।
৪. তাদের গেস্টরুম থেকে বেডরুম সর্বত্র নিয়োগদানকারী প্রতিষ্ঠানের মনিটরিং এর আওতায় থাকে।
৫. তারা কী করছেন কোথায় যাচ্ছেন সে বিষয়ে নাম্বার ট্রেসিং ও অ্যাপসের মাধ্যমে প্রতিনিয়ত জবাবদিহির আওতায় থাকতে হয়।
৬. তারা কেন ডাক্তারকে ভিজিট করলেন এবং তার কার্যকর ফলাফল কী তা প্রমাণের জন্যে রোগীর প্রেসক্রিপশনের ছবি তুলে অ্যাপসের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাতে হয়। ( এটা অশোভন বটে তবে এতে রোগীর কোনো বিড়ম্বনা হয় না। তবুও ঔষধের বাজার মনিটরিংয়ের এই ব্যবস্থার বিকল্প চিন্তা করা দরকার।)

তাদের ওপর অপবাদ :
তারা দালাল নন। তারা কোনো রোগী হতে কোনো রকমের আর্থিক লাভবান হওয়ার সুযোগ নেই। তাদের প্রাথমিক ক্লায়েন্ট হলো চিকিৎসকবৃন্দ। চিকিৎসকরা ক্ষেপে যান এমন কোনো কাজ তারা করতে পারেন না। করার চেষ্টাও করেন না। সুতরাং রোগীকে হাসপাতাল থেকে ছুটিয়ে অন্যত্র নেওয়ার কোনো সুযোগ তাদের নেই এবং এটা তারা কখনও করেনও না। তাদের যারা দালাল বলেন তারা সত্যিকার অর্থেই আমাদের চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে কোনো ধারণা রাখেন না।

আয়রনি :
আমাদের সমাজের লোকজন ঔষধ কোম্পানির মেডিকেল ইনফরমেশন অফিসারকে সবরকমের গালমন্দ করেন কিন্তু তাদের কাছ থেকেই ফ্রি গ্যাস্ট্রিকের ঔষধের স্যাম্পল, প্যাড, কলম ইত্যাদি চেয়ে চেয়ে গ্রহণ করেন।

লেখক-
ডা. পীযুষ কান্তি বড়ুয়া,
রোটারিয়ান, চাঁদপুর ।

আপনি কি রান্নাঘরে ঢুকলেই ছোট্ট মানুষটা পেছন পেছন হাজির? বাথরুমে গেলেও দরজার বাইরে দাঁড়িয়ে থাকে? মনে হয়—“এক মিনিটও কি নিজ...
05/05/2026

আপনি কি রান্নাঘরে ঢুকলেই ছোট্ট মানুষটা পেছন পেছন হাজির? বাথরুমে গেলেও দরজার বাইরে দাঁড়িয়ে থাকে? মনে হয়—“এক মিনিটও কি নিজে নিজে থাকতে পারে না!” 😫🍳
দিনের শেষে আপনি ক্লান্ত, বিরক্ত… আর মাথায় ঘুরছে একটাই প্রশ্ন—

কেন ও সবসময় আমাকে চাইছে?
কঠিন সত্যটা একটু অন্যরকম 👇
আপনি যদি সারাক্ষণ বাচ্চার “এন্টারটেইনমেন্ট সোর্স” হয়ে থাকেন, তাহলে অজান্তেই ওর নিজের মতো করে খেলতে শেখার সুযোগটা কমিয়ে দিচ্ছেন।

🧠 আধুনিক শিশু-মনোবিজ্ঞান কী বলে?
গবেষণায় দেখা গেছে, বাচ্চাদের “Free Play”—মানে একা একা নিজের মতো খেলা—তাদের ব্রেইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিলগুলো তৈরি করে।
যেমন: মনোযোগ, সমস্যা সমাধান, সিদ্ধান্ত নেওয়া (Executive Function)।
আর মজার ব্যাপার হলো—
যখন কেউ ওকে ব্যস্ত রাখছে না, তখনই ওর মাথা সবচেয়ে বেশি কাজ করে! 💡
সেখান থেকেই আসে নতুন আইডিয়া, কল্পনা আর সৃজনশীলতা।
তাহলে কীভাবে শুরু করবেন?

🎯 স্মার্ট প্যারেন্টিংয়ের ৩টা সহজ কৌশল:

🧱 ১. খেলনা কম, কল্পনা বেশি
যে খেলনাগুলো নিজে নিজে সব করে দেয় (লাইট, সাউন্ড), সেগুলো কম দিন।
এর বদলে ব্লক, কাগজ, রান্নার সেট—এমন জিনিস দিন যেগুলো দিয়ে বাচ্চা নিজে কিছু বানাতে পারে।

🤝 ২. পাশে থাকুন, কিন্তু খেলবেন না
আপনি রান্না করছেন, আর ও আপনার পাশে বসে খেলছে—এটাই শুরু।
এটাকে বলে “Parallel Play”—আপনার উপস্থিতি তাকে সিকিউর রাখে, কিন্তু ও নিজের মতো এক্সপ্লোর করতে পারে।

🐯 ৩. “বোর লাগছে” শুনলে ভয় পাবেন না
এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ!
এই সময়টাতেই বাচ্চার ব্রেইন নতুন কিছু ভাবতে শেখে।
তাই সাথে সাথে মোবাইল বা নতুন খেলনা ধরিয়ে দেওয়ার দরকার নেই।

শেষ কথা 💛
বাচ্চাকে একা খেলতে দেওয়া মানে তাকে উপেক্ষা করা না—
বরং তাকে নিজের জগৎ তৈরি করার সুযোগ দেওয়া।
আজকের এই ছোট ছোট “আমি নিজে খেলব” মুহূর্তগুলোই
আগামীতে তাকে আত্মবিশ্বাসী আর সৃজনশীল মানুষ বানাবে। ✨
আপনার বাচ্চা কি একটু একা খেলতে পারে, নাকি সবসময় আপনাকেই দরকার হয়?

ওজন কমানোর জন্য সকালের কিছু কার্যকর অভ্যাস   ১. খালি পেটে পানি পান করা।    ২. প্রোটিনসমৃদ্ধ নাস্তা খাওয়া।    ৩. সকালে ব...
04/05/2026

ওজন কমানোর জন্য সকালের কিছু কার্যকর অভ্যাস
১. খালি পেটে পানি পান করা।
২. প্রোটিনসমৃদ্ধ নাস্তা খাওয়া।
৩. সকালে ব্যায়াম করা।
৪. নিয়মিত ওজন মাপা।
৫. স্বাস্থ্যকর নাস্তা সঙ্গে রাখা।
৬. রুপ পোহানো
৭. নিয়মিত হাটাহাটি করা।

03/05/2026

হাম-রুবেলা টিকা নিয়ে জরুরি কিছু তথ্য
জানুন কমেন্টে 👇👇

Address

Smriti Pharmacy স্মৃতি ফার্মেসী, Thakur Bazar, Shahrasti
Chandpur
3620

Alerts

Be the first to know and let us send you an email when Smriti Pharmacy স্মৃতি ফার্মেসি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Smriti Pharmacy স্মৃতি ফার্মেসি:

Share