Liver Care Society

Liver Care Society "Liver Care Society is a non-profit, non-governmental, social charitable organization focused on liver care."

20/04/2026
ভালো অভ্যাস, সুস্থ লিভার” প্রতিপাদ্যকে সামনে রেখে ১৯ এপ্রিল ২০২৬ইং বিশ্ব লিভার দিবস ২০২৬ উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজ ...
19/04/2026

ভালো অভ্যাস, সুস্থ লিভার” প্রতিপাদ্যকে সামনে রেখে ১৯ এপ্রিল ২০২৬ইং বিশ্ব লিভার দিবস ২০২৬ উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হেপাটোলজি বিভাগের উদ্যোগে এবং লিভার কেয়ার সোসাইটির সহযোগিতায় বিনামূল্যে হেপাটাইটিস বি রক্ত পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কর্মসূচির আওতায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের রোগী ও স্টাফদের মধ্যে বিনামূল্যে হেপাটাইটিস বি পরীক্ষা করা হয়।

17/04/2026

স্বাধীনতা বইমেলা চট্টগ্রাম -২০২৬ এ লিভার কেয়ার সোসাইটি'র বিনামূল্যে হেপাটাইটিস বি রক্ত পরীক্ষা ও সচেতনতা কার্যক্রম।

17/04/2026

স্বাধীনতা বইমেলা চট্টগ্রাম-২০২৬ এ লিভার কেয়ার সোসাইটি'র বিনামূল্যে হেপাটাইটিস বি রক্ত পরীক্ষা ও লিভার রোগের সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচী।

📢 স্বাধীনতা বইমেলা চট্টগ্রাম - ২০২৬লিভার কেয়ার সোসাইটির স্টল আপডেট :আলহামদুলিল্লাহ, আমরা গত ০৭ এপ্রিল ২০২৬ তারিখ থেকে সি...
11/04/2026

📢 স্বাধীনতা বইমেলা চট্টগ্রাম - ২০২৬
লিভার কেয়ার সোসাইটির স্টল আপডেট :

আলহামদুলিল্লাহ,
আমরা গত ০৭ এপ্রিল ২০২৬ তারিখ থেকে সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত স্বাধীনতা বইমেলায় লিভার রোগ বিষয়ক সচেতনতা কার্যক্রম পরিচালনা করে আসছি, যা ১৮ এপ্রিল পর্যন্ত চলমান থাকবে ইনশাআল্লাহ।

আমাদের কার্যক্রমসমূহঃ
🔹 লিভার রোগের সচেতনতামূলক প্রচারণা
🔹 লিফলেট বিতরণ
🔹 নির্ধারিত দিনগুলোতে বিনামূল্যে হেপাটাইটিস বি রক্ত পরীক্ষা

🗓 ফ্রি হেপাটাইটিস বি পরীক্ষার তারিখসমূহ:
১০, ১১, ১৪, ১৭ ও ১৮ এপ্রিল
⏰ সময়: বিকাল ৩:০০টা

পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল (১০ এপ্রিল) সফলভাবে বিনামূল্যে হেপাটাইটিস বি রক্ত পরীক্ষা এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ সম্পন্ন করা হয়েছে।

📌 আজকের কর্মসূচী:
বিনামূল্যে হেপাটাইটিস বি রক্ত পরীক্ষা ও লিভার রোগ সচেতনতা কার্যক্রম

📅 তারিখ: ১১ এপ্রিল ২০২৬ (শনিবার)
⏰ সময়: বিকাল ৩:০০টা
🏪 স্থান: জিমনেসিয়াম, বইমেলা মঞ্চের সামনে

✨ আপনারা আমাদের স্টলে এসে বিনামূল্যে হেপাটাইটিস বি পরীক্ষা করাতে পারবেন এবং লিভার স্বাস্থ্য সম্পর্কে প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।

🇧🇩 মহান স্বাধীনতা দিবস উপলক্ষে লিভার কেয়ার সোসাইটির উদ্যোগে ও এসপেরিয়া হেলথকেয়ার লিমিটেড এর সহযোগিতায় “এসপেরিয়া হেলথকেয়া...
26/03/2026

🇧🇩 মহান স্বাধীনতা দিবস উপলক্ষে লিভার কেয়ার সোসাইটির উদ্যোগে ও এসপেরিয়া হেলথকেয়ার লিমিটেড এর সহযোগিতায় “এসপেরিয়া হেলথকেয়ার লিমিটেড”-এর স্টাফদের মাঝে বিনামূল্যে হেপাটাইটিস বি রক্ত পরীক্ষা ও স্বল্প মূল্যে হেপাটাইটিস বি টিকাদান কর্মসূচী অনুষ্ঠিত হয়।
📅 তারিখ: ২৬ মার্চ ২০২৬
📍 স্থান: এসপেরিয়া হেলথকেয়ার লিমিটেড, ওআর নিজাম রোড, চট্টগ্রাম

🤝 এই কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতার জন্য এসপেরিয়া হেলথকেয়ার লিমিটেড-কে আন্তরিক ধন্যবাদ।

ঈদ মোবারক
20/03/2026

ঈদ মোবারক

আলহামদুলিল্লাহ পবিত্র মাহে রমজান উপলক্ষে লিভার কেয়ার সোসাইটি-র উদ্যোগে ০২ মার্চ ২০২৬ তারিখে চট্টগ্রাম ক্লাবে এক ইফতার ও ...
02/03/2026

আলহামদুলিল্লাহ

পবিত্র মাহে রমজান উপলক্ষে লিভার কেয়ার সোসাইটি-র উদ্যোগে ০২ মার্চ ২০২৬ তারিখে চট্টগ্রাম ক্লাবে এক ইফতার ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের হেপাটোলজি বিভাগের অধ্যাপক ও লিভার কেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১০ আসনের মাননীয় সংসদ সদস্য , চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ জসিম উদ্দিন এবং চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ফরিদুল আলম।

সোসাইটির কোষাধ্যক্ষ ডা. মো. এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ও সেন্ট্রাল শরিয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের চেয়ারম্যান ড. মোহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. আবদুল্লাহ আল মাহমুদ লিভার কেয়ার সোসাইটির কার্যক্রম তুলে ধরেন এবং চট্টগ্রামে লিভার রোগীদের সুলভমূল্যে উন্নতমানের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে একটি বিশেষায়িত “লিভার কেয়ার সোসাইটি হাসপাতাল ও মেডিকেল কমপ্লেক্স” প্রতিষ্ঠায় সরকারের নীতিনির্ধারকদের সুদৃষ্টি কামনা করেন। তিনি উল্লেখ করেন, প্রতি বছর লিভার রোগের চিকিৎসায় দেশে প্রায় ছয় হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে এবং অসংখ্য রোগী চিকিৎসার জন্য বিদেশে গিয়ে বিপুল বৈদেশিক মুদ্রা ব্যয় করছেন।

প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ লিভার রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মানবিক সহায়তা কার্যক্রম সম্প্রসারণ এবং অসহায় রোগীদের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরেন।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন আজীবন সদস্য অধ্যাপক তারেক আল নাসির, অধ্যাপক শেখ মোহাম্মদ হাসান মামুন, কাজী মোহাম্মদ মহসিন চৌধুরী, মো. কামরুল ইসলাম হোসাইনী ও মিসেস হাসিনা আক্তার লিপি।

ইফতার ও আলোচনা অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবী, চিকিৎসক, লিভার রোগী, কেয়ারগিভার এবং সংগঠনের নেতাকর্মীসহ প্রায় ৪০০ জন অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

27/02/2026

🌙 রমজানে লিভার রোগীদের করণীয় 🩺

রমজানে সুস্থ থাকতে লিভার রোগীদের জন্য প্রয়োজন বিশেষ সতর্কতা ও সঠিক পরামর্শ।

🎙️ আলোচক: অধ্যাপক ডা আবদুল্লাহ আল মাহমুদ, অধ্যাপক, হেপাটোলজি বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও সভাপতি, লিভার কেয়ার সোসাইটি।

Address

Arju Tower, House No:161, Road No: 08, Shah Garibullah Housing Society, Khulshi
Chattogram

Alerts

Be the first to know and let us send you an email when Liver Care Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Liver Care Society:


Parse error: syntax error, unexpected '}', expecting end of file in /home/multisite/volt/findhealthclinics/%%home%%multisite%%apps%%geosite%%views%%unify01%%partials%%item_sidebar.volt.php on line 287