Ummul Homoeo Clinic

Ummul Homoeo Clinic Your Health, We Care

বাচচাদের তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করুণ।
24/01/2026

বাচচাদের তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করুণ।

গর্ভাবস্থায়....!
24/01/2026

গর্ভাবস্থায়....!

মায়েরা আজই সাবধান হোন।
20/01/2026

মায়েরা আজই সাবধান হোন।

০–৭ মাস বয়সী শিশুর বিকাশগত মাইলস্টোন (Baby Milestones)(মনে রাখবেন, সব শিশু এক নয়; কিছু শিশু একটু আগে বা পরে এসব করতে পার...
18/01/2026

০–৭ মাস বয়সী শিশুর বিকাশগত মাইলস্টোন (Baby Milestones)

(মনে রাখবেন, সব শিশু এক নয়; কিছু শিশু একটু আগে বা পরে এসব করতে পারে)

👶 ১ মাস – মাথা তোলে (Lifts Head)
পেটের ওপর শুইয়ে দিলে অল্প সময়ের জন্য মাথা তুলতে পারে
ঘাড়ের পেশি ধীরে ধীরে শক্ত হতে শুরু করে
হাত-পা নড়াচড়া করে, কিন্তু নিয়ন্ত্রণ কম থাকে

😊 ২ মাস – সামাজিক হাসি (Social Smiles)
পরিচিত মুখ বা কথা শুনে হাসে
চোখ দিয়ে মানুষকে অনুসরণ করে
“আ-উ” ধরনের ছোট আওয়াজ করতে শুরু করে

✋ ৩ মাস – জিনিস ধরার চেষ্টা (Grasping Objects)
খেলনা বা আঙুল ধরার চেষ্টা করে
হাত মুখে নেয়
মাথা আরও স্থিরভাবে ধরে রাখতে পারে

🔄 ৪ মাস – উল্টে যায় (Rolls Over)
পেট থেকে চিত বা চিত থেকে পেটে উল্টাতে পারে
হাসে, জোরে আওয়াজ করে
আশপাশের জিনিসের প্রতি কৌতূহল বাড়ে

🪑 ৫ মাস – সাপোর্ট নিয়ে বসে (Sits with Support)
বালিশ বা কারও সাহায্যে বসতে পারে
খেলনা এক হাত থেকে অন্য হাতে নেয়
নিজের পা ও হাত নিয়ে খেলা করে

🗣️ ৬ মাস – বকবক করা (Babbling)
“বা-বা”, “মা-মা” টাইপ শব্দ করে (অর্থ ছাড়াই)
পরিচিত মানুষ চিনতে পারে
শক্ত খাবারের প্রতি আগ্রহ দেখাতে পারে

🐾 ৭ মাস – হামাগুড়ি (Crawling)
হামাগুড়ি দেয় বা এগোনোর চেষ্টা করে
নিজের নাম শুনলে সাড়া দেয়
চারপাশ ঘুরে দেখার প্রবল আগ্রহ

⚠️ গুরুত্বপূর্ণ কথা
এসব গড় বয়সভিত্তিক নির্দেশনা, বাধ্যতামূলক নিয়ম নয়
যদি শিশুর বিকাশ নিয়ে সন্দেহ থাকে (যেমন একদম নড়াচড়া না করা, শব্দ না করা), তবে শিশু বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন।

বাচ্চাদের  মুখের ভিতর যত্ন জন্ম পর পর ই নিতে হয়, দাঁতের যত্ন শুরু করতে হয় জন্মের পর থেকেই, দাঁত ওঠার জন্য অপেক্ষা করলে দ...
14/01/2026

বাচ্চাদের মুখের ভিতর যত্ন জন্ম পর পর ই নিতে হয়,
দাঁতের যত্ন শুরু করতে হয় জন্মের পর থেকেই, দাঁত ওঠার জন্য অপেক্ষা করলে দেরি হয়ে যায়।
এখানে ধাপে ধাপে পরামর্শ দেওয়া হলো—

১. নবজাতক থেকে দাঁত ওঠা পর্যন্ত:

প্রতিদিন পরিষ্কার ও নরম কাপড় বা গজ দিয়ে শিশুর মাড়ি আলতো করে মুছে দিন। সবচেয়ে ভাল হয় গজ কাপড় অথবা ছবির মত ক্রেপ কোন কাপড়।

এতে দুধের জমা দাগ ও জীবাণু কমে, দাঁত ওঠার সময় মাড়ি সুস্থ থাকে।

২. দাঁত ওঠা শুরু হলে (৬–১২ মাস):

এখন ফিম্গার সিলিকন ব্রাশ নরম বা নরম ব্রাশ দিয়ে ব্রাশ করাতে পারবেন।

এখনো টুথপেস্ট ব্যবহার করার প্রয়োজন নেই বা চাইলে শিশুদের জন্য ফ্লুরাইড-ফ্রি টুথপেস্ট অল্প ব্যবহার করতে পারেন।মটর দানার হাফ পরিমান নিবের।

৩. ২ বছর বয়সের পর:

শিশুদের জন্য নির্ধারিত অল্প ফ্লুরাইডযুক্ত টুথপেস্ট ব্যবহার করতে শুরু করুন (প্রায় মটরের দানার সমান পরিমাণ)।

দিনে অন্তত ২ বার ব্রাশ করান— সকালে ও ঘুমানোর আগে।

সাধারণত বেবি টুথপেস্ট (যেটাতে ফ্লোরাইড কম থাকে বা একেবারেই থাকে না) ব্যবহার শুরু করা যায় যখন বাচ্চার দাঁত ওঠা শুরু হয়।

👉 বয়সভেদে নিয়মটা এরকম:

৬ মাস–২ বছর:
দাঁত ওঠার পর থেকে খুব অল্প (চালের দানার মতো) বেবি টুথপেস্ট ব্যবহার করা যায়।
এই বয়সে সাধারণত ফ্লোরাইড ফ্রি বা খুব কম ফ্লোরাইডযুক্ত (৫০০ppm এর নিচে) পেস্ট বেছে নেওয়া ভালো।

২–৬ বছর:
মটরের দানার মতো পরিমাণ টুথপেস্ট ব্যবহার করতে পারে। এসময় ১০০০ppm পর্যন্ত ফ্লোরাইডযুক্ত বেবি টুথপেস্ট ব্যবহার করা নিরাপদ, কারণ এটা দাঁতকে ক্যাভিটি থেকে রক্ষা করে।

৬ বছরের বেশি:
তখন বড়দের টুথপেস্ট (১০০০–১৪৫০ppm ফ্লোরাইড) ব্যবহার করা যায়।

আরহাম জন্য এ পযন্ত যে টুথপেস্ট ব্যবহার করেছি তার মধ্যে কদমো, পেপসুডেন্ট বেশি ভালো লেগেছে।
✅ খাবারের অভ্যাস:

অতিরিক্ত মিষ্টি, চকলেট, চিপস, বিস্কুট কম দিন।

খাবারের পর মুখ কুলকুচি করানো অভ্যাস করান।

রাতে দুধ খাওয়ানোর পর ব্রাশ না করিয়ে ঘুম পাড়াবেন না— এতে “Baby Bottle Tooth Decay” হয়।

৫. নিয়মিত চেকআপ:

দাঁত ওঠার ৬ মাসের মধ্যে প্রথম ডেন্টাল ভিজিট করুন।

প্রতি ৬ মাস অন্তর দাঁতের ডাক্তারকে দেখানো ভালো।

দাঁতের যত্ন শুধু দাঁতের নয়, শিশুর সামগ্রিক স্বাস্থ্যের জন্যও জরুরি। সুস্থ দাঁত মানে ভালো খাওয়া, সঠিক উচ্চারণ ও সুন্দর হাসি।

"আপনার সুস্থতাই আমাদের একমাত্র লক্ষ্য। অসুখে কিংবা সুখে, আপনাদের সেবায় আমরা নিয়োজিত আছি। আধুনিক প্রযুক্তি আর মমতাময়ী সেব...
13/01/2026

"আপনার সুস্থতাই আমাদের একমাত্র লক্ষ্য। অসুখে কিংবা সুখে, আপনাদের সেবায় আমরা নিয়োজিত আছি। আধুনিক প্রযুক্তি আর মমতাময়ী সেবার মিশেলে আমাদের চিকিৎসা প্রতিষ্ঠান আছে আপনার পাশে, সবসময়।"
[উম্মুল হোমিও ক্লিনিক] — আমরা যত্ন নিই আপনার প্রিয়জনদের। 🩺💙

🤚বর্তমানে জ্বরের সিজন চলছে। হঠাৎ বাচ্চাদের জ্বরজনিত খিচুনি (Febrile Seizure) হলে বাসায় করণীয় বিষয়গুলো নিচে দেওয়া হলো —...
30/07/2025

🤚বর্তমানে জ্বরের সিজন চলছে। হঠাৎ বাচ্চাদের জ্বরজনিত খিচুনি (Febrile Seizure) হলে বাসায় করণীয় বিষয়গুলো নিচে দেওয়া হলো —

✅ খিচুনি শুরু হলে প্রথম করণীয়:

1. ঘাবড়াবেন না — বেশিরভাগ জ্বরজনিত খিচুনি নিজে থেকেই ২–৫ মিনিটের মধ্যে থেমে যায়।

2. বাচ্চাকে পাশে কাত করে শুইয়ে দিন — যেন মুখে লালা বা বমি গেলে শ্বাসনালীতে না আটকে যায়।

3. মেঝেতে বা বিছানায় রাখুন — নিরাপদ জায়গায় রাখুন, যেন পড়ে গিয়ে আঘাত না পায়।

4. কিছু মুখে দেবেন না — পানি, খাবার, বা ওষুধ খিচুনি চলাকালে মুখে কিছু দেওয়া বিপজ্জনক, শ্বাস আটকে যেতে পারে।

5. শীতলতা দিন — শরীরের কাপড় হালকা করে দিন, গরম জ্বর কমাতে কুসুম গরম পানি দিয়ে মুছে দিন।

⛔খারাপ লক্ষণ :

খিচুনি ৫ মিনিটের বেশি সময় ধরে চললে

২৪ ঘন্টায় ২ বার খিচুনি হলে

বাচ্চা খিচুনির পরও ৩০ মিনিটের বেশি সময় অজ্ঞান থাকলে

প্রথমবার খিচুনি হলে

বাচ্চার মাথায় আঘাত, ঘাড় শক্ত হয়ে যাওয়া, বা শরীরের এক পাশে দুর্বলতা দেখা দিলে।

© ডাঃ মেহেদী হাসান

🛑 বাচ্চাদের স্ক্যাবিস অল্প থাকতেই চিকিৎসা নিন !🛑 একজনের স্ক্যাবিস হলে অন্যদের মাঝেও দ্রুত ছড়িয়ে যায়▶️সচেতন হোন, সুস্থ থা...
17/07/2025

🛑 বাচ্চাদের স্ক্যাবিস অল্প থাকতেই চিকিৎসা নিন !
🛑 একজনের স্ক্যাবিস হলে অন্যদের মাঝেও দ্রুত ছড়িয়ে যায়
▶️সচেতন হোন, সুস্থ থাকুন।

সর্বসাধারনের জন্য সতর্ক বার্তা।। COVID-Omicron XBB অতীতের থেকে আলাদা কারণ এটি মারাত্মক এবং সনাক্ত করা সহজ নয়, তাই সকলকে...
09/06/2025

সর্বসাধারনের জন্য সতর্ক বার্তা।।

COVID-Omicron XBB অতীতের থেকে আলাদা কারণ এটি মারাত্মক এবং সনাক্ত করা সহজ নয়, তাই সকলকে মাস্ক পরার পরামর্শ দেওয়া হচ্ছে।

১। নতুন COVID-Omicron XBB এর লক্ষণগুলি হল:

i). কাশি নেই।
ii). জ্বর নেই।
বেশিরভাগ লক্ষণগুলি নিম্নরূপ।

iii). জয়েন্টে ব্যথা।
iv). মাথাব্যথা।

v). গলা ব্যথা।
vi). পিঠে ব্যথা।

vii). নিউমোনিয়া।
viii). ক্নাটকীয়ভাবে ক্ষুধা হ্রাস পেয়েছে।

২। এছাড়াও, COVID-Omicron XBB ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় ৫ গুণবেশি বিষাক্ত এবং এর মৃত্যুর হারও বেশি।

৩। অতি অল্প সময়ের মধ্যে লক্ষণগুলি অত্যন্ত তীব্র হয়ে উঠবে এবং স্পষ্ট লক্ষণগুলির অনুপস্থিতিতেও পরিবর্তন ঘটবে।

৪। তাই আপনাকে আরও সতর্ক থাকতে হবে।

* এই রূপটি তুলনামূলকভাবে অল্প সময়ের মধ্যে এটি সরাসরি ফুসফুসের "জানালা" প্রভাবিত করে এবং নিউমোনিয়ার লক্ষণ দেখাতে শুরু করে।

৫। COVID-Omicron XBB-তে সংক্রামিত অল্প সংখ্যক রোগীকে জ্বর-মুক্ত এবং ব্যথা-মুক্ত হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়, তবে এক্স-রে তে হালকা নিউমোনিয়া দেখা যায়।
এছাড়াও, নাকের গহ্বরের মধ্য দিয়ে তুলার সোয়াব পরীক্ষা করে COVID-Omicron XBB নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে এবং নাসোফ্যারিঞ্জিয়াল পরীক্ষার সময় মিথ্যা নেতিবাচক পরীক্ষার উদাহরণ বাড়ছে।
তাই এই ভাইরাসটি খুবই ধূর্ত। এর ফলে, ভাইরাসটি সম্প্রদায়ের মধ্যে সহজেই ছড়িয়ে পড়ে। সরাসরি মানুষের ফুসফুসকে সংক্রামিত করে, ভাইরাল নিউমোনিয়া সৃষ্টি করে এবং তীব্র শ্বাসকষ্টের সমস্যা সৃষ্টি করে।
এটি ব্যাখ্যা করে যেকোন COVID -Omicron XBB এত সংক্রামক এবং মারাত্মক হয়ে উঠেছে*

৬। যতটা সম্ভব জনাকীর্ণ স্থান এড়িয়ে চলুন, খোলা জায়গায় এমনকি ১.৫ মিটার দূরত্ব বজায় রাখুন, মাস্কের উপযুক্ত স্তর পরুন এবং লক্ষণ ছাড়া কাশি বা হাঁচি না দিলে ঘন ঘন হাত ধুয়ে নিন।

এই COVID-Omicron XBB "WAVE" প্রথম COVID-19 মহামারীর চেয়েও মারাত্মক।

* অতএব, বিচক্ষণ, বৈচিত্র্যময় এবং নিবিড় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক।

অনুগ্রহ করে আপনার আত্মীয়স্বজন এবং বন্ধুদের যতটা সম্ভব বলুন।

নিরাপদ থাকার জন্য বাইরে বের হওয়ার সময় মাস্ক পরতে ভুলবেন না।

© সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম

Deeplaid Laboratories Limited. Conference & Doctors seminar.
19/05/2025

Deeplaid Laboratories Limited. Conference & Doctors seminar.

19/05/2025

Address

উম্মুল হোমিও ক্লিনিক, অক্সিজেন কাচা বাজার ব্যাংক এশিয়ার পিছনে (জামে মসজিদের পাশে), অক্সিজেন
Chittagong
4213

Telephone

+8801818893030

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ummul Homoeo Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Ummul Homoeo Clinic:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram