26/03/2026
আপনি কি জানেন সবচেয়ে দামি মসলা 💰 কোনটি?
আমরা বিরিয়ানি অথবা পায়েসে যেই জাফরান
(Saffron) ব্যবহার করে থাকি সেটিই পৃথিবীর সবচেয়ে দামি মসলা হিসেবে বিবেচিত হয়। এইটা "Red Gold" হিসেবেও পরিচিত। Crocus sativus নামক লাবঙ্গজাতীয় ফুল থেকে মাত্র তিনটি সূক্ষ্ম দণ্ড (চিত্র ১) বের হয়, যা সংগ্রহ এবং শুকানো (চিত্র ২) অত্যন্ত সময়সাপেক্ষ। এ কারণেই জাফরানের দাম প্রায় স্বর্ণের সমান।
জাফরানের উৎপত্তি মূলত ইরান, ভারত, গ্রিস এবং স্পেন। ইরানই বিশ্বের প্রধান উৎপাদক দেশ। প্রাচীনকাল থেকে জাফরান খাবারের স্বাদ এবং রঙের জন্য ব্যবহৃত হয়। মধ্যযুগে জাফরানকে ধনসম্পদ এবং রাজকীয় উৎসবের প্রতীক হিসেবে ধরা হতো।
জাফরান খাদ্যকে সোনালী রঙ, উজ্জ্বল সুগন্ধ এবং মিষ্টি স্বাদ প্রদান করে। বিশেষ করে বিরিয়ানি, পায়েস (চিত্র ৩), হালিম, পেস্ট্রি এবং বিভিন্ন সস তৈরি করতে এটি ব্যবহৃত হয়।
বাংলাদেশে বর্তমানে মান ও ব্র্যান্ড ভেদে ১ গ্রাম আসল জাফরানের দাম সাধারণত ৩০০ টাকা থেকে ৮৫০ টাকার মধ্যে হয়ে থাকে।
#জাফরান