24/12/2021
শুভ জন্মদিন রক্তবন্ধু রেডি ডোনার্স অফ বাংলাদেশ :)
রক্তবন্ধু রেডি ডোনার্স অফ বাংলাদেশ গ্রুপের আজ ১ বছর পূর্ণ হল :)
প্রায় ৭৪ হাজার সদস্য নিয়ে মুমূর্ষু রোগীর পাশে আছি আমরা...🙂
আমাদের লক্ষ্য হচ্ছে সহজে প্রস্তুত রক্তদাতাদের খুঁজ নিয়ে ব্লাড ডোনেট করার জন্য তৈরি হয়েছিল এই মানবতার প্লাটফর্ম... :)
গত ১ বছরে অনেক কিছু পেয়েছি আমরা এই গ্রুপ থেকে...❤️
নতুন নতুন অসংখ্য রক্তদাতার সাথে পরিচয় হয়েছে🙂 ভলান্টিয়ারদের মধ্যে পরিচয় পর্বটাও সহজ হয়েছে
আমাদের...!
বিভিন্ন জেলার ভলান্টিয়াররা এই গ্রুপ থেকে রক্তদাতা খুঁজে নিতে পারছে...😊
এই গ্রুপ থেকে প্রতিদিন যদি একজন রক্তদাতাও রক্তদানের সুযোগ খুঁজে পায় এটাই হল স্বার্থকতা... 🖤
মানবতার কাজের দিক দিয়ে আরো অনেক দূর এগিয়ে যেতে হবে আমাদের.....,!
সবার সহযোগিতাতে ইনশাআল্লাহ সম্ভব হবে.. :)
এই গ্রুপটি আরো সফল করতে হলে এবং প্রস্তুত রক্তদাতার সংখ্যা বৃদ্ধি করতে হলে আমাদের আরো কি কি করা উচিত - সে সম্পর্কে আপনাদের মতামত আমাদের জানাবেন🙂
আল্লাহর অশেষ রহমতে এই গ্রুপে প্রস্তুত রক্তদাতাদের পোস্ট এপ্রোভ করতে করতে আমরা এডমিনরা একসময় অন্য রকম অনুভুতি ভোগ করব, এবং এটাই আমাদের চূড়ান্ত লক্ষ্য :)
গ্রুপের সকল রক্তদাতা
ও ভলান্টিয়ার এবং এডমিনদের জন্য অনেক অনেক ভালবাসা ও শুভ কামনা রইল.....