Dr.Md Sajed Hossain

Dr.Md Sajed Hossain MBBS (CMC)
FCPS Part-02 (Medicine)
FCPS Part-02 (Neurology)
MRCP Part-02 (UK)
MACP (USA)

লোকটা সবে মাত্র প্লেন থেকে নেমেছে। বারো বছর পর! বারো বছর পর বিদেশে থাকার পর অবশেষে দেশে ফিরেছে। ইমিগ্রেশন শেষ করে যখন বে...
13/04/2026

লোকটা সবে মাত্র প্লেন থেকে নেমেছে। বারো বছর পর!

বারো বছর পর বিদেশে থাকার পর অবশেষে দেশে ফিরেছে। ইমিগ্রেশন শেষ করে যখন বের হলো, তখনই শুরু হলো তার জীবনের করুণ অধ্যায় - যা কেউ কল্পনাও করেনি।

তার জন্য পরিবার থেকে কেউ আসেনি। কেউ তাকে রিসিভ করেনি।

হাতে ছিল বত্রিশ কেজির মালামাল - শুধু নিজের পরিবারের জন্য না, আশেপাশের অনেক মানুষের জন্যও। বিদেশের কষ্টার্জিত সেই উপহারগুলো নিয়ে সে দাঁড়িয়ে ছিল নিজের দেশের মাটিতে।

সিলেট থেকে কিছু মানুষ এসেছিল তাকে দেখতে, তার সাথে দেখা করতে না আসলে, তার মাধ্যমে পাঠানো মালামাল রিসিভ করতে ।

এরপর হঠাৎ করেই সব বদলে গেল।

ইমিগ্রেশন শেষ করার পরপরই তার বুকে তীব্র ব্যথা শুরু হয়। ইমিগ্রেশন পুলিশ দ্রুত তাকে বাইরে নিয়ে আসে। বারবার অ্যানাউন্স করা হয়—
“অমুকের লোক কেউ থাকলে দ্রুত আসুন, আপনাদের রোগী অসুস্থ হয়ে গিয়েছে।”

কিন্তু কেউ এলো না।

বরং যে লোকগুলো তার মালামাল নিতে এসেছিল, তাদের সাথে একজন পুলিশ মিলে তাকে মেডিকেলে নিয়ে এলো।

রোগী তখন ঘামে ভিজে যাচ্ছিল—সারা শরীর দরদর করে ঘামছে।
হাতে হাত দিলাম—পালস নেই।
অন্য হাত দিয়ে বুক চেপে ধরে আছে, নিঃশব্দ যন্ত্রণায়।

ইসিজি করালাম।
রিদমটা যেন ছড়িয়ে গেছে, Q R S দূরে দূরে সরে গেছে—একটা ভয়ংকর বিশৃঙ্খলা।
সাথে সাথেই বুঝলাম, পালসলেস VT.

তৎক্ষণাৎ DC শক দিলাম। কিছুক্ষণের জন্য ইসিজি কিছুটা গুছিয়ে এলো, যেন জীবনের দিকে আবার একটুখানি ফিরে তাকালো। কিন্তু ভেতরে ভেতরে ধ্বংস তখনও চলছিল।

মনিটরে তখন বিশাল অ্যান্টেরিয়র MI।

রোগীর বয়স মাত্র তেত্রিশ বছর।
আঠারো বছর বয়সে দেশ ছেড়েছিল, প্রথমবার দেশে ফিরেছে।
তার সাথে শুধু একটি ব্যাগ - বত্রিশ কেজির মালামাল। একটা পাসপোর্ট। আর কিছুই না। কোনো আত্মীয় নেই, কোনো পরিচিত মুখ নেই।

ইসিজি আবার বিগড়ে বসেছে, রোগীকে আবার DC শক দেওয়া হলো। কিছুটা সময়ের জন্য মনে হলো সে ফিরে আসছে কিন্তু তারপর আবার অ্যারেস্টে।

তার পাশে কোনো ওষুধ কিনতে যাবার মানুষও ছিল না। স্টকের ওষুধ, যেটাকে পুওর ফান্ড বলি আমরা সেটা থেকে যাচ্ছে সব। আমাদের স্যারদের টাকা দিয়ে কেনা এসব ওষুধ৷ অক্সিজেন মাস্ক, এমিওডারন, নরএড, স্যালাইন, এড্রিন....সব।

লোকটার পাশে শুধু আমরা চারজন পুলিশ আর কিছু অচেনা মানুষ, যারা এসেছিল পার্সেল নিতে। আর হয়তো যমদূত।

আবার অ্যারেস্ট।
আবার সিপিআর।

৩০:২—বুক চাপ, শ্বাস।
আবার এড্রিনালিন।
আবার চাপ, আবার শ্বাস।
মিনিটে ১২০ বার বুকের উপর আমাদের হাত নামছে-উঠছে।

কখনো VT হচ্ছে, আবার DC শক।
কখনো ফিরে আসছে, আবার হারিয়ে যাচ্ছে।

৫ মিনিট… ১০ মিনিট… ১৫ মিনিট… ২০ মিনিট… ২৫ মিনিট… ৩০ মিনিট…

আমরা ঘামছি, রোগীও ঘামছে।
নোরএড্রিনালিন চলছে, সিপিআর চলছে, যুদ্ধ চলছে।

রোগী যেন বারবার ফিরে আসার চেষ্টা করছে—
কিন্তু প্রতিবারই আবার অ্যারেস্টে হারিয়ে যাচ্ছে।

অবশেষে… সব চেষ্টা, সব পরিশ্রম, সব প্রোটোকল—কিছুই তাকে ধরে রাখতে পারলো না।
সে চলে গেল না ফেরার দেশে।

৩৩ বছরের একজন মানুষ।
যে ১২ বছর বিদেশে খেটে সব টাকা দেশে পাঠিয়েছে,
কিন্তু তার শেষ মুহূর্তে তার পাশে চোখের পানি ফেলার মতোও কেউ ছিল না।

একটা নিঃশব্দ বিদায়।

আমার পাশের কলিগ—ফার্মাকোলজির ট্রেইনি—হয়তো তখনো পুরোটা মেনে নিতে পারছিল না। সে কিছুক্ষণ বসে রইল, একদম নীরব, যেন সব শব্দ থেমে গেছে তার ভেতরে।

কিন্তু আমাদের থেমে থাকার সময় নেই।

এক রোগী শেষ করে, আমরা আবার দৌড়ালাম আরেক রোগীর জন্য।
এটাই আমাদের জীবন। এটাই আমাদের কাজ।

এখানে ইমোশন থাকে, কিন্তু থেমে থাকা যায় না।
মৃত্যুর খুব কাছাকাছি দাঁড়িয়ে থেকেই আমাদের প্রতিনিয়ত লড়তে হয় জীবনের জন্য… প্রতিটা মুহূর্তে।

ফেসবুকে ঢুকে জানলাম মন্ত্রী বলেছেন - আমাদের আরও পরিশ্রমী হতে হবে.... হুমম!

লিখেছেন-

Dr.Rakib Adnan
FCPS Trainee (Cardiology)
CMCH

13/04/2026





All in one..
13/04/2026

All in one..


Try this.
13/04/2026

Try this.

13/04/2026

ECGP batch-09 admission is going on..

13/04/2026
13/04/2026

A 28-year-old male presents to the emergency department complaining of an 8-day history of red eyes, fever, myalgia and headache. He has no significant past medical history and is on no regular medications. He has recently returned from a holiday with friends where they were kayaking and swimming in a freshwater lake. They had to abandon their trip earlier than expected as there was concerns about exposure to raw sewage in the lake.

His observations are heart rate 87 beats per minute, blood pressure 111/56 mmHg, respiratory rate 19/minute, oxygen saturation 96% on air and temperature 38.3ºC.

On examination, there is bilateral erythema of the conjunctiva. Pt icteric. Cardiovascular and respiratory examinations are unremarkable. Abdominal examination reveals mild right upper quadrant tenderness and hepatomegaly. There is no photophobia or nuchal rigidity.

Urinalysis is unremarkable. Urine output decreases.

Plain radiography of the chest demonstrates clear lung fields.

What is your Dx??

✅Frozen shoulderরোগী এসেছিল ৩১/৩/২৬. H/O painful Rt shoulder joint.H/O diabetes presents.On query- H/O injury absent .On...
13/04/2026

✅Frozen shoulder

রোগী এসেছিল ৩১/৩/২৬.

H/O painful Rt shoulder joint.

H/O diabetes presents.

On query- H/O injury absent .

On examination- Restricted joint movement presents on Rt shoulder.

২+২=৪ মিলে গেল।

আমার Provisional Dx ছিল

X-ray report এসেছে ০৮/০৪/২৬। Alhamdulillah Dx মিলে গেল।

তাহলে কি শিখলাম???

🔵Diabetic pt + H/O injury in shoulder presents/absents + Painful shoulder joint+Restriction/Stiffness of joint movements (Both active & passive) = Adhesive capsulitis/ Frozen shoulder.

🔴Mx- according to clinician judgment ..

ECGP Batch-09 admission is going on.

ভাল বলেছেন।
13/04/2026

ভাল বলেছেন।

সকাল সকাল বিনোদন।একজন পল্লী চিকিৎসক নাকি Stroke এর রোগীকে Nitroglycerin এবং aspirin দিয়ে রেফার করেন।প্রশ্ন হল Stroke এ ...
13/04/2026

সকাল সকাল বিনোদন।

একজন পল্লী চিকিৎসক নাকি Stroke এর রোগীকে Nitroglycerin এবং aspirin দিয়ে রেফার করেন।

প্রশ্ন হল Stroke এ Nitroglycerin কেন???
এবং এটা যদি Hemorrhagic stroke হয়, সেক্ষেত্রে aspirin এর কাজ কি?

আর আমাদের গুলশান,বনানীর আলীশান ফ্ল্যাট এর কথা বাদ ই দিলাম আপাতত।

ECGP+FCPS = 7500 on 50% discount ..Regular fee (1500 tk)Admission is going on..Hurry up.. No compromise with quality..FC...
12/04/2026

ECGP+FCPS = 7500 on 50% discount ..
Regular fee (1500 tk)

Admission is going on..

Hurry up.. No compromise with quality..

FCPS batch (Based on both 24th,25th Edition)

The CT with contrast demonstates a superior sagittal sinus thrombosis showing the typical empty delta sign. Look at the ...
12/04/2026

The CT with contrast demonstates a superior sagittal sinus thrombosis showing the typical empty delta sign.

Look at the 'bottom' of the scan for the triangular shaped dural sinus. This should normally be white due to it being filled with contrast. The empty delta sign occurs when the thrombus fails to enhance within the dural sinus and is outlined by enhanced collateral channels in the falx.

This sign is seen in only about 25%-30% of cases but is highly diagnostic for sagittal sinus thrombosis.



Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Md Sajed Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.Md Sajed Hossain:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram