Dr. Tarek Health Desk

Dr. Tarek Health Desk Dr. Tarek Ahmed
Public Health Specialist. Director, Lohagara General Hospital.
✔️ Simplifying health. Sharing science. Saving Lives.
(2)

Evidence-based health tips and medical insights you can trust.

19/05/2026

Desk 39: নবজাতকের জন্মগত ত্রুটি বা Congenital anomalies দেখে নেওয়া জরুরী জন্মের সাথে সাথেই। তাহলে কোন জন্মত্রুটি পাওয়া গেলে তা সারিয়ে তুলতে যথেষ্ট সময় পাওয়া যায়।
#সুস্বাস্থ্য

18/05/2026

Desk 38: ঘাড় ব্যথার ৫টি সহজ, ঘরোয়া এবং জাদুকরী ব্যায়াম করুন প্রতিদিন এবং সুস্থ থাকুন। ভিডিওটি সেভ করে রাখুন এবং পরিচিত জনকে শেয়ার করুন।
#সুস্বাস্থ্য

17/05/2026

Desk 37: আজকের ভিডিওতে আমি আলোচনা করেছি ৩টি মোস্ট কমন প্রশ্ন যেগুলো প্রতিদিন আপনারা রুগী হিসেবে আমাদের করে থাকেন। ভিডিওটি শেয়ার করে দিন, আর নতুন কোন জিজ্ঞাসা থাকলে তা কমেন্ট করুন। ইনশাআল্লাহ উত্তর পেয়ে যাবেন।।
#সুস্বাস্থ্য

🌐 World Hypertension Day 🧭 17 May 🌐🩺 স্বাস্থ্য কণিকা ৩৭: ​আজ ১৭ই মে, বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস। ❓ ​নীরব ঘাতক উচ্চ রক্তচাপ:...
17/05/2026

🌐 World Hypertension Day 🧭 17 May 🌐
🩺 স্বাস্থ্য কণিকা ৩৭: ​আজ ১৭ই মে, বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস।
❓ ​নীরব ঘাতক উচ্চ রক্তচাপ: আপনি ঝুঁকিতে নেই তো?

এবারের প্রতিপাদ্য হলো—"আপনার রক্তচাপ সঠিকভাবে মাপুন, এটি নিয়ন্ত্রণে রাখুন এবং দীর্ঘজীবী হোন।"

​উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনকে বলা হয় 'নীরব ঘাতক' (Silent Killer)। কারণ, অধিকাংশ সময় এর কোনো স্পষ্ট লক্ষণ থাকে না, অথচ ভেতরে ভেতরে এটি আমাদের হার্ট, কিডনি এবং মস্তিষ্কের মারাত্মক ক্ষতি করে চলে।

👉 ​উচ্চ রক্তচাপের প্রধান কারণসমূহ:
🔹 ​অতিরিক্ত মানসিক চাপ এবং অপর্যাপ্ত ঘুম।
🔹 ​খাবারে অতিরিক্ত কাঁচা লবণ খাওয়ার অভ্যাস।
🔹 ​অলস জীবনযাপন ও শারীরিক পরিশ্রম না করা।
🔹 ​ধূমপান, জর্দা বা তামাক সেবন।
🔹 ​বংশগত কারণ বা অতিরিক্ত ওজন।

👉 ​লক্ষণগুলো কী কী হতে পারে?
​যদিও অনেকেরই কোনো লক্ষণ থাকে না, তবে কিছু সাধারণ লক্ষণ দেখা দিতে পারে:
🔸 ​ঘাড়ের পেছন দিকে বা মাথায় তীব্র ব্যথা হওয়া।
🔸 ​বুক ধড়ফড় করা বা মাথা ঘোরানো।
🔸 ​সামান্য পরিশ্রমে হাঁপিয়ে ওঠা বা ক্লান্তি লাগা।
🔸 ​মাঝে মাঝে চোখের দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া।

👉 ​নিয়ন্ত্রণে বিশেষজ্ঞের ৫টি পরামর্শ:
​১. লবণকে 'না' বলুন: রান্নায় লবণের পরিমাণ কমান এবং খাবার পাতে কাঁচা লবণ খাওয়া আজই বন্ধ করুন।
২. সক্রিয় থাকুন: প্রতিদিন অন্তত ৩০ মিনিট দ্রুত হাঁটা বা হালকা ব্যায়াম করার অভ্যাস করুন।
৩. ওজন নিয়ন্ত্রণে রাখুন: সুষম ও পুষ্টিকর খাবার খান, অতিরিক্ত চর্বিযুক্ত ও বাইরের প্রসেসড ফুড এড়িয়ে চলুন।
৪. তামাক বর্জন করুন: ধুমপান বা জর্দা-তামাক খাওয়ার অভ্যাস থাকলে তা পুরোপুরি পরিহার করুন।
৫. নিয়মিত পরীক্ষা: ৪০ বছরের বেশি বয়স হলে বা পরিবারে উচ্চ রক্তচাপের ইতিহাস থাকলে নিয়মিত রক্তচাপ মাপুন।

🔶 ​জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে বিশেষ সতর্কবার্তা:
অনেকেই মনে করেন প্রেসার নিয়ন্ত্রণে আসলে ওষুধ বন্ধ করে দেওয়া যায়। এটি অত্যন্ত বিপজ্জনক! চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনো প্রেসারের ওষুধ বন্ধ বা মাত্রা পরিবর্তন করবেন না।
​আজই আপনার এবং আপনার পরিবারের সদস্যদের রক্তচাপ পরীক্ষা করুন। সচেতন হোন, সুস্থ থাকুন।

​ডাঃ তারেক আহমদ
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ
পরিচালক, লোহাগাড়া জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম।

16/05/2026

🩸আবারো রক্তে রঞ্জিত চিকিৎসকের শ্বেতশুভ্র এপ্রোন!🩸

চিকিৎসক কোনো ঈশ্বর নন, তিনি একজন রক্ত-মাংসের মানুষ। অথচ আমাদের দেশে সামান্য অজুহাতে বা রোগ মুক্তির নিশ্চয়তা না পেয়ে চিকিৎসকদের ওপর যেভাবে হামলে পড়া হয়, তা কোনো সুস্থ সমাজের চিত্র হতে পারে না।
সম্প্রতি শরীয়তপুর সদর হাসপাতালে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনাটি আমাদের আবারো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে, এদেশের মাটিতে একজন চিকিৎসকের জীবন কতটা অনিরাপদ!!
একজন মুমূর্ষু হৃদরোগী (লাল মিয়া কাজী) হাসপাতালে আসার পর যখন চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেও তাকে বাঁচাতে পারলেন না, তখন তার দায় চাপানো হলো কর্তব্যরত চিকিৎসক ডা. নাসির ইসলামের ওপর।
সিসিটিভি ফুটেজে দেখলাম কীভাবে একদল উন্মত্ত লোক তাকে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করল!

যে মানুষটি জীবন বাঁচাতে রাত-বিরাত নিজের পরিবার ছেড়ে হাসপাতালের ইমার্জেন্সিতে ডিউটি করেন, আজ তাকেই নিজের জীবন বাঁচাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় ছুটতে হচ্ছে।

আর কত রক্ত ঝরলে, আর কত চিকিৎসককে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে পৌঁছালে এর স্থায়ী সমাধান আসবে?

আমরা কি জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সেবা করতে হাসপাতালে আসি, নাকি নিজেদের জীবন বিসর্জন দিতে?

আমি একজন চিকিৎসক হিসেবে এর তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছি। একজন সহকর্মীর ওপর এই পাশবিক হামলার বিচার চাই।

পাশাপাশি প্রতিটি হাসপাতালে চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।

(ডাঃ তারেক আহমদ, লোহাগাড়া, চট্টগ্রাম)

#চিকিৎসকের_নিরাপদ_কর্মস্থান_চাই

16/05/2026

Desk 37: ল্যাপটপ বা মোবাইলের স্ক্রিনে তাকিয়ে কি ঘাড় ব্যথা বাধিয়ে ফেলেছেন? জেনে নিন বিস্তারিত। ভিডিওটি সেভ করে রাখুন ভবিষ্যতের জন্য।

15/05/2026

Desk 36: কোমর ব্যথাকে অবহেলা করছেন না তো? জানুন এর আসল কারণ ও মুক্তির উপায়। জনস্বার্থে ভিডিওটি শেয়ার করুন।

14/05/2026

Review 02: অনেক জেদি বাবুটি এক মাস আগে খাঠ থেকে পরে গিয়ে হাতের কুনই হাড্ডি ভেঙে ফেলেছিল।
তৎক্ষনাৎ প্লাস্টার করে দিয়েছিলাম। আজ প্লাস্টার খুলে সবকিছু স্বাভাবিক পেলাম। জয়েন্ট মুভমেন্ট হাল্কা রেস্ট্রিক্টেড ছিল। কিছু ব্যায়াম দেখিয়ে দিয়েছি। সেগুলো করলে ২ সপ্তাহের মধ্যে সব ঠিক হয়ে যাবে, ইনশাআল্লাহ!

বি:দ: ভিডিওতে দেখা গেছে বাবুটির হাতে এনার্জি কোল্ড ড্রিংক। প্রচুর কান্নাকাটি করছে দেখে বাবুর দাদা দোকান থেকে এটা কিনে এনেছেন। আমি বুঝিয়ে বলেছি যে এটা শুধু বাবুর জন্য নয়, আপনাদের জন্যও উপকারী পানীয় নয়, বরঞ্চ ক্ষতিকারক।

13/05/2026

Desk 35: দুধ খাওয়ানোর পর বাচ্চাকে ঢেকুর তোলা কেন জরুরি? সঠিক নিয়মগুলো জেনে নিন আজকের ভিডিওতে।

13/05/2026

রুগীর বয়স নিয়ে কনফিউশান লেগেই থাকে আমাদের এখন পর্যন্ত। সেটা বেশি হয়ে থাকে গ্রামের বয়স্কদের বেলায়।

13/05/2026

Review 01: এক মাস আগে হাতের কুনই ভেঙে আসছিল বাবুটি। আজকে প্লাস্টার খুলে দেয়া হলো। আলহামদুলিল্লাহ, হাত স্বাভাবিক আছে, জয়েন্ট মুভমেন্ট সন্তোষজনক।
রুগীকে কিছু স্ট্রেচিং ব্যায়াম দেখিয়ে দেয়া হয়েছে।
ইনশাআল্লাহ, আগামী ২-৩ সপ্তাহে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে।

Address

Lohagara General Hospital
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Tarek Health Desk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share