26/05/2026
রোটাভাইরাস ডায়রিয়া
বাংলাদেশে শিশু মৃত্যুর অন্যতম প্রধান কারণ
আপনি জানেন কি?
বাংলাদেশে প্রতিবছর রোটাভাইরাস ডায়রিয়ার কারণে প্রায় ১০,০০০ শিশুর মৃত্যু হয়।
৬ মাস থেকে ২ বছর বয়সী শিশু এ রোগে বেশী আক্রান্ত হয় এবং জন্মের পর প্রথম ৩ বছরের মধ্যে সকল শিশু কমপক্ষে ১বার এ রোগে আক্রান্ত হয়।
কিভাবে শিশুরা রোটাভাইরাস এ আক্রান্ত হয়?
১) রোটাভাইরাস প্রধানত মূখ গহ্বর দিয়ে খাদ্যনালীতে প্রবেশ করে।
২) সাধারণত সংক্রমিত পানি, খাবার, খেলনা,এমনকি বিভিন্ন আসবাবপত্র থেকেও এই রোগের জীবাণু ছড়াতে পারে।
রোটাভাইরাস আক্রান্ত হলে কি হয় ?
রোটাভাইরাসে আক্রান্ত হওয়ার ১- ৩ দিনের মধ্যে এই লক্ষণগুলো প্রকাশ পায়:
১)জ্বর ও বমি, এর পর ধীরে ধীরে পানির মত ডায়রিয়া বা পাতলা পায়খানা । খুব কম সময়ের মধ্যে ডায়রিয়া তীব্র আকার ধারণ করে এবং পানি শূন্যতা এত বেশি হয় যে, শিশু খুব দ্রুত দুর্বল হয়ে পড়ে। অনেক সময় শিশুকে হাসপাতালে ভর্তির প্রয়োজন হয় এমনকি শিশুর মৃত্যু ও হতে পারে ।
২)এ ছাড়া অনেক ক্ষেত্রে আক্রান্ত শিশুর ক্ষুধামন্দা,পেটব্যথা, দুর্বলতা, শ্বাসকষ্ট ইত্যাদি দেখা যায়। লক্ষণগুলো সাধারণত ৫ - ৭ দিন পর্যন্ত স্থায়ী হয়।
রোটাভাইরাস ডায়রিয়ার এর চিকিৎসা কি?
পানিশূন্যতা পূরণ করার জন্য ঘন ঘন খাবার স্যালাইন খাওয়াতে হবে।শিশুর পানিশূন্যতা বেশি হলে এবং মুখে স্যালাইন না খেতে পারলে হাসপাতালে বা ক্লিনিকে ভর্তি করে শিরাপথে স্যালাইন দিয়ে পানিশূন্যতা পূরণ করতে হবে। অন্যান্য লক্ষণ দেখা দিলে ডাক্তারের পরামর্শে তা নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে।
রোটাভাইরাস ডায়রিয়া কিভাবে প্রতিরোধ সম্ভব ?
১) পরিষ্কার-পরিচ্ছন্ন জীবন যাপন, আপনার শিশু যে সমস্ত জিনিসপত্র ব্যবহার করে সেগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা।
২)শিশু যে সমস্ত খেলনা নিয়ে খেলা করে, তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং আপনার হাত, এমনকি খাবার তৈরি করার স্থান সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা।
৩)স্বাস্থ্যসম্মত জীবনযাপন ও পরিস্কার পরিচ্ছন্ন থাকা।
৪)শিশুকে রোটাভাইরাসের টিকা খাওয়ানো।
আপনার বাচ্চাকে ৮ মাসের মধ্যে রোটাভাইরাস এর টিকা দিন এবং রোটাভাইরাস ডায়রিয়া হতে রক্ষা করুন।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন
"ভ্যাকসিন প্লাস"
০১৬৩০-৬৪ ৯৯ ৫৪
সি.এস.সি.আর হাসপাতাল এর পাশে,
ও.আর.নিজাম রোড,প্রবর্তক মোড়,চট্টগ্রাম।