Peerless Diagnostic Center Ltd.-পিয়ারলেস ডায়াগনস্টিক সেন্টার লিঃ

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • Peerless Diagnostic Center Ltd.-পিয়ারলেস ডায়াগনস্টিক সেন্টার লিঃ

Peerless Diagnostic Center Ltd.-পিয়ারলেস ডায়াগনস্টিক সেন্টার লিঃ বিশেষজ্ঞ ডাক্তার এবং অত্যাধুনিক প্রযুক্তি দ্বারা পরিচালিত হয়। কম খরচে বিশ্বমানের চিকিৎসার এক আস্থার নাম পিয়ারলেস ডায়াগনস্টিক সেন্টার লিঃ

নতুন বছরের পথচলা শুরু হোক সুস্বাস্থের অঙ্গীকার নিয়ে....
01/01/2026

নতুন বছরের পথচলা শুরু হোক সুস্বাস্থের অঙ্গীকার নিয়ে....

২৩.০৮.২০২৫ ইং থেকে নিয়মিত চেম্বারে রোগী দেখবেন।ডা: লে: কর্ণেল মাহবুব কামাল স্যার ( অব: )চর্ম, যৌন ও কুষ্ঠরোগ বিশেষজ্ঞ ব...
19/08/2025

২৩.০৮.২০২৫ ইং থেকে নিয়মিত চেম্বারে রোগী দেখবেন।
ডা: লে: কর্ণেল মাহবুব কামাল স্যার ( অব: )
চর্ম, যৌন ও কুষ্ঠরোগ বিশেষজ্ঞ বিশেষজ্ঞ।
বিভাগীয় প্রধান সি,এম ,এইচ , চট্টগ্রাম ।
চেম্বার :পিয়ারলেস ডায়াগনস্টিক সেন্টার লিঃ
১৫০৪,ও,আর,নিজাম রোড়,গোলপাহাড় মোড়,
চট্টগ্রাম !
অত্যাধুনিক মেশিনের মাধ্যমে যেসব চিকিৎসা সেবা প্রদান করা হয়:
১. চর্ম, যৌন ও কুষ্ঠরোগের চিকিৎসা দেওয়া হয়।
২. আঁচিল, ক্ষতিকারক তিল লেজার মিশিনে মাধ্যমে অপসারণ করা হয়, একদম ব্যাথা মুক্ত ।
৩. রোগাক্রান্ত নখের সাজারী করা হয় ।
৪. আয়নটোফোরসিস এর মাধ্যমে হাত পা ঘামার থেরাপি দেওয়া হয় ।
৫. মুখের সৌন্দর্যে জন্য ডারমাব্রেশন,(MCD) করা হয় ।
৬. খুশকি ও চুল পড়া রোধে (PRP/GFC) আধুনিক চিকিৎসা দেওয়া হয় ।
৭. শ্বেতী রোগের (Photo Therapy) চিকিৎসা সেবা দেওয়া হয় ।
চেম্বারে সময়সূচি:
শনিবার থেকে বৃহস্পতিবার।
সকাল ১১ টা থেকে বিকাল ২টা পর্যন্ত.
সন্ধ্যা ৬ টা থেকে রাত ১১ টা পর্যন্ত |

ডাক্তারের সহকারী : পংকজ
মোবাইল : ০১৭৮৪৮৮১২৮১
সিরিয়াল : সকাল ৯ - ১০ টা পর্যন্ত।

24/07/2025

শোকবার্তা

ঢাকার উত্তরায় দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ট্রেনিং বিমান বিধ্বস্ত হয়ে মর্মান্তিক দুর্ঘটনায় অনেক শিক্ষার্থী নিহত ও আহত হয়েছেন।

আমরা পিয়ারলেস পরিবার আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

নিহতদের(ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিবাবক) আত্মার শান্তি কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক জ্ঞাপন করছি।

---পিয়ারলেস পরিবার।

20/07/2025
20/07/2025

🦟 চট্টগ্রামে ভয়ংকরভাবে ছড়িয়ে পড়ছে চিকুনগুনিয়া — সংক্রমণের হার ৮০% ছাড়িয়েছে!

📢 এখনই সচেতন না হলে আমরা নিজেরা এবং আমাদের পরিবার মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারি।
একই পরিবারের ৩-৪ জন একসাথে আক্রান্ত হচ্ছেন। স্কুল, অফিস, বাসাবাড়ি—সবখানেই ছড়িয়ে পড়ছে এই ভাইরাস।

🔬 চিকুনগুনিয়া কী?
চিকুনগুনিয়া একটি ভাইরাসজনিত রোগ, যা Aedes aegypti এবং Aedes albopictus মশার মাধ্যমে ছড়ায়।
এই একই মশা ডেঙ্গু এবং জিকা ভাইরাসও ছড়িয়ে দেয়।

🧠 লক্ষণসমূহ:

হঠাৎ জ্বর

তীব্র হাত-পা ও গাঁটে ব্যথা (অনেক সময় মাসখানেক পর্যন্ত থাকে)

মাথাব্যথা

চুলকানিসহ লালচে র‍্যাশ

ক্লান্তি ও দুর্বলতা

⚠️ বিশেষ সতর্কতা:
👉 শিশু, গর্ভবতী নারী ও বৃদ্ধদের জন্য এটি হতে পারে মারাত্মক ঝুঁকিপূর্ণ
👉 অনেক সময় শরীর থেকে পানি ও লবণঘাটতি দেখা দেয়
👉 চিকিৎসা না করালে দীর্ঘস্থায়ী ব্যথায় ভোগার আশঙ্কা

🛑 মশা নিয়ন্ত্রণই চিকুনগুনিয়া প্রতিরোধের একমাত্র উপায়

✅ আপনার করণীয়:
🔹 প্রতিদিন সকাল-বিকাল মশা নিধন স্প্রে ব্যবহার করুন
🔹 মশারি ব্যবহার করুন, বিশেষ করে শিশুদের ঘুমের সময়
🔹 জমে থাকা পানি কোথাও থাকতে দেবেন না —
▪️ ফুলদানি
▪️ এসির ট্রে
▪️ ফ্রিজের নিচের ট্রে
▪️ ড্রাম, ড্রেন, ছাদ, টব, টায়ার, বালতি
🔹 বাসা ও আশেপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখুন
🔹 পাড়াপ্রতিবেশীদের সাথেও কথা বলুন যেন সবাই সচেতন হয়

🏥 চিকিৎসা:
বর্তমানে চিকুনগুনিয়ার নির্দিষ্ট কোনো ভ্যাকসিন বা ওষুধ নেই।
শুধুমাত্র উপসর্গ অনুযায়ী চিকিৎসা দেওয়া হয় (জ্বর কমানোর ওষুধ, তরল পানীয়, বিশ্রাম)।
⛔ কোনোভাবেই নিজে থেকে উচ্চমাত্রার ওষুধ খাবেন না। ডাক্তারের পরামর্শ নিন।

🔊 আপনার সচেতনতা বাঁচাতে পারে জীবন।
একটি মশা, একটি ভুল, একটি অবহেলা—পুরো পরিবার আক্রান্ত হতে পারে।

📣 এই বার্তাটি শেয়ার করুন আপনার বন্ধু ও আত্মীয়দের মাঝে। আমাদের সম্মিলিত সচেতনতাই পারে এই সংকট থেকে মুক্তি দিতে।

#চিকুনগুনিয়া #চট্টগ্রামজাগো #মশার_বিরুদ্ধে_লড়ি #স্বাস্থ্যসুরক্ষা #চট্টগ্রামবাসী

19/07/2025

🧪 কোন রোগের জন্য কোন টেস্ট করাবেন? জেনে নিন, ভুল চিকিৎসা হতে নিরাপদে থাকুন!! 🧬

প্রাথমিক ভাবে ধারণা করা হয়

🔹 জ্বর বা ইনফেকশন হলে:
✅ CBC (Complete Blood Count)
✅ ESR
✅ Dengue, Malaria বা Typhoid Test (উপসর্গ অনুযায়ী)

🔹 ডায়াবেটিস সন্দেহ হলে:
✅ Fasting Blood Sugar (খালি পেটে)
✅ 2 Hours After Breakfast (2HABF)
✅ HbA1c (গত ৩ মাসের গ্লুকোজের গড়)

🔹 থাইরয়েড সমস্যা হলে:
✅ TSH
✅ T3, T4

🔹 লিভারের সমস্যা বা হেপাটাইটিস সন্দেহ হলে:
✅ LFT (Liver Function Test)
✅ HBsAg
✅ Anti-HCV

🔹 কিডনির সমস্যা হলে:
✅ Creatinine
✅ Urea
✅ Urine R/E (Urine Routine and Microscopy)

🔹 হার্টের সমস্যা বা বুক ধড়ফড় করলে:
✅ ECG
✅ Troponin I
✅ Lipid Profile
✅ Echocardiogram (ডাক্তারের পরামর্শে)

🔹 পেট ব্যথা, গ্যাস্ট্রিক বা হজমে সমস্যা হলে:
✅ USG Whole Abdomen
✅ Endoscopy (প্রয়োজনে)
✅ H. Pylori Test

🔹 মেয়েদের PCOS বা অনিয়মিত পিরিয়ড হলে:
✅ USG Lower Abdomen
✅ LH, FSH
✅ Prolactin
✅ TSH
✅ AMH (বাচ্চা নেওয়ার পরিকল্পনা থাকলে)।

🔹 প্রেগন্যান্সি টেস্ট:
✅ Urine β-hCG
✅ USG Pregnancy Profile

🔹 আর্থ্রাইটিস বা হাড়ের ব্যথা হলে:
✅ RA Factor
✅ CRP
✅ Uric Acid
✅ X-ray (প্রয়োজনে)।

🔹 রক্তস্বল্পতা (অ্যানিমিয়া) সন্দেহে:
✅ CBC
✅ Serum Iron
✅ Ferritin
✅ Vitamin B12

💡 মনে রাখবেন:
বিনা কারণে টেস্ট করানো যেমন ঠিক নয়, তেমনি দেরি করাও বিপজ্জনক। আপনার শরীরের সংকেতকে অবহেলা করবেন না। ভালো চিকিৎসার শুরু হয় সঠিক টেস্টের মাধ্যমে। তাই উপসর্গ দেখলেই দেরি না করে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিন এবং প্রয়োজনীয় টেস্ট করান।

🩺 সচেতন থাকুন, সুস্থ থাকুন!..

16/06/2025
আগামীকাল ১০/০৬/২০২৫ তারিখ বিকাল ৪ টা থেকে যথা নিয়মে নিয়মিত চেম্বার করবেন।
09/06/2025

আগামীকাল ১০/০৬/২০২৫ তারিখ বিকাল ৪ টা থেকে যথা নিয়মে নিয়মিত চেম্বার করবেন।

আগামীকাল ১০/০৬/২০২৫ সকাল ১১ টা থেকে নিয়মিত চেম্বার করবেন। সিরিয়াল ঃ সকাল ৯ টা থেকে।
09/06/2025

আগামীকাল ১০/০৬/২০২৫ সকাল ১১ টা থেকে নিয়মিত চেম্বার করবেন।

সিরিয়াল ঃ সকাল ৯ টা থেকে।

28/03/2025

#কোন রোগের জন্য কি টেষ্ট করা হয়ঃ
🔴CBC যে যে রোগে করা হয়ঃ
"""''''''''""""""""""""""'"''"'""""'''''''''"
⏩জ্বর হলে কি কারণে হচ্ছে তার ধারণা নেয়ার জন্য।অনেক সময় blood culture করতে হয়।
⏩শরীরে রক্তের পরিমাণ কেমন আছে জানার জন্য।
⏩রক্তের ঘাটতি থাকলে সেটা আয়রণ বা ভিটামিনের অভাবে হচ্ছে কিনা জানার জন্য।
⏩শরীরে এলার্জি কেমন তার ধারণা পাওয়া যায়।
⏩রক্তে ইনফেকশন বা প্রদাহ কেমন তার ধারণা পাওয়া যায়।
⏩রক্ত জমাট বাধার উপাদান কি পরিমাণ আছে তা জানা যায়।
⏩ব্লাড ক্যান্সার হয়েছে কিনা তার ব্যাপারে ধারণা পাওয়া যায়।

🔵Urine R/E প্রস্রাব টেস্ট যে যে কারনে করা হয়ঃ
""'''''''''''''''''''''''''''""""""""""""""""""
👉ইনফেকশন আছে কিনা,থাকলে সিভিয়ারিটি কতটুকু
👉ডায়াবেটিস আছে কিনা
👉প্রোটিন যায় কিনা
👉রক্ত যায় কিনা
👉কিডনীতে পাথর আছে কিনা

🔴RBS-Random Blood Sugar: ডায়াবেটিস আছে কিনা তার ধারণা করার জন্য প্রাথমিক টেস্ট।

🔵Serum Creatinine:যেইসব রোগীর কিডনীর সমস্যা হতে পারে বলে ধারণা করা হয় এ টেস্ট তাদের করা হয়।(প্রেশার ও ডায়াবেটিস রোগীর জন্য বাধ্যতামূলক টেস্ট। ব্যথার ঔষধ দেয়ার আগেও এটেস্ট করা উচিত)

🔴Lipid profile: রক্তে চর্বির পরিমাণ বুঝার জন্য এটা করা হয়।হার্টের ও প্যানক্রিয়াটাইটিস রোগীর জন্য এটা খুব জরুরি।

🔵Serum Bilirubin: জন্ডিস আছে কিনা দেখা হয়।একদম প্রাথমিক টেস্ট।জন্ডিস হয়ে গেলে আরো টেস্ট করতে হয়।

🔴SGPT/SGOT: লিভারের কন্ডিশন বুঝার জন্য এটা করা হয়।লিভার কতটুকু এনজাইম উৎপন্ন করছে তা দেখা হয়।

🔵Serum Electrolyte: রক্তে খনিজের পরিমাণ জানার জন্য এটা করা হয়।শরীর দূর্বল লাগলে,বেশীবমি, ডায়রিয়া এসব ক্ষেত্রে এ পরীক্ষা করা হয়।

🔴HBsAG: জন্ডিস এবং লিভার কন্ডিশন বুঝার জন্য এ পরিক্ষা করা হয়।
🔵HBA1c: ডায়বেটিস বা রক্তে গ্লুকোজ নির্ণয়ের জন্য করা হয়।

🔴S. Uric Acid: কিডনির কার্যক্ষমতা নির্ণয় করারা জন্য এ পরিক্ষা দেওয়া হয়।

🔵LFT: লিভারের সমস্যা বুঝতে এ পরিক্ষা করা হয়।

🔴BT CT: রক্তরােগের ব্যাপারে ধারণা পাওয়া যায়।

🔵Via Test: সার্ভিক্সের ইনফেকশন বা ক্যান্সার নির্ণয়ের জন্য এ পরিক্ষা করা হয়।

🔴TSH: Thyroid stimulating hormone এই পরিক্ষা হরমন নির্ণয়ের জন্য করা হয়।

🔵EcG: হৃদরােগের অবস্থা বুঝার জন্য প্রাথমিক টেস্ট।

🔴chestX-ray: বুকের ও হার্টের কন্ডিশন

04/03/2025

Address

1504, O R Nizam Road, Golpahar Moor, Chattogram
Chittagong
1504

Telephone

+8801823986447

Website

Alerts

Be the first to know and let us send you an email when Peerless Diagnostic Center Ltd.-পিয়ারলেস ডায়াগনস্টিক সেন্টার লিঃ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Peerless Diagnostic Center Ltd.-পিয়ারলেস ডায়াগনস্টিক সেন্টার লিঃ:

Share