Chattogram General Hospital

Chattogram General Hospital Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Chattogram General Hospital, Hospital, Chittagong.

This is a century old public hospital that provided all sorts of services to the people during this pandemic of corona virus from sample collection & testing,inpatient services,ICU & HDU care to vaccination.

05/05/2026
04/05/2026
 #চট্টগ্রাম_জেনারেল_হাসপাতালে_আইসিইউতে_ডায়ালাইসিস_সেবা_উদ্বোধন চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এই প্রথমবার...
03/05/2026

#চট্টগ্রাম_জেনারেল_হাসপাতালে_আইসিইউতে_ডায়ালাইসিস_সেবা_উদ্বোধন

চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এই প্রথমবারের মতো দীর্ঘদিনের প্রতিক্ষিত ডায়ালাইসিস সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
আজ ৩ মে রোববার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আইসিইউতে ডায়ালাইসিস সেবার শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য (এমপি) মোঃ আবু সুফিয়ান।
এর পর হাসপাতালের আয়োজনে সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মোঃ আবু সুফিয়ান এমপি বলেন, "আমরা জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী বন্ধু আনামুল হক ইকবালের সহযোগিতায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে একটি ডায়ালাইসিস মেশিন স্থাপিত হয়েছে। এর মাধ্যমে মানুষ উপকৃত হবে-এটা আমাদের পরম পাওনা। পর্যায়ক্রমে এ হাসপাতালে কিডনি রোগীদের জন্য আলাদাভাবে ডায়ালাইসিস ইউনিট করার পরিকল্পনা রয়েছে। সমস্যা সমাধানসহ চট্টগ্রামের স্বাস্থ্যখাতে যত বরাদ্ধ লাগবে তা অগ্রাধিকার ভিত্তিতে নিরসন করবেন বলে মন্ত্রী আশ্বস্ত করেছেন এবং আগামী ৬ মাসের মধ্যে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও চমেক হাসপাতালে স্বাস্থ্যসেবার চেহারা পাল্টে যাবে বলে আমি বিশ্বাস করি।
তিনি বলেন, সরকারের উপর চাপিয়ে দিয়ে বা সরকারের দিকে চেয়ে থেকে আমরা সবকিছু করতে পারবো না। বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আনামুল হক ইকবাল জেনারেল হাসপাতালের আইসিইউতে ডায়ালাইসিস সেবা সহযোগিতা দিয়ে বেসরকারীভাবে এগিয়ে এসেছেন।
এমপি আবু সুফিয়ান আরও বলেন, চিকিৎসাসেবায় মানুষ অবর্ণনীয় কষ্টে আছে।
সরকারী হাসপাতালে গিয়ে মানুষ যাতে সেবাগুলো পায় সে ব্যবস্থা আমরা নিশ্চিত করবো। এ ব্যাপারে সকলের সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেন এমপি।

চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সহযোগী অধ্যাপক (কার্ডিওলজি) ডা. মোঃ একরাম হোসেনের সভাপতিত্বে,
এনেস্থেসিওলজি বিভাগের সহকারী অধ্যাপক
ডা. মৌমিতা দাশ ও সার্জারী ওয়ার্ডের রেজিস্টার ডা. সাকিব জিয়াউদ্দিন মোঃ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত ডায়ালাইসিস সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এনেস্থিসিওলজি বিভাগের কনসালট্যান্ট ডা. মইনুল আহসান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের সহযোগী অধ্যাপক, ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ’র (ড্যাব) কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও জেলা কমিটির সাধারণ সম্পাদক ডা. বেলায়েত হোসেন ঢালী, ড্যাব চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক ডা. এ.এস.এম ইফতেখারুল ইসলাম লিটন, বিশিষ্ট সমাজসেবক ও ফার্মাসিস্ট আনামুল হক ইকবাল, হাসপাতালের সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান ও সিনিয়র কনসালট্যান্ট ডা. বিজন কুমার নাথ, আইসিইউ ইনচার্জ ও এনেস্থেসিওলজি বিভাগের কনসালট্যান্ট ডা. রাজদীপ বিশ্বাস।
হাসপাতালের সর্বস্তরের চিকিৎসক-নার্স-কর্মচারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবার ক্ষেত্রে আরেকটি মাইলফলক অতিক্রম করল। প্রথমবারের মতো আইসিইউতে ভর্তি রোগীর ডায়াল...
28/04/2026

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবার ক্ষেত্রে আরেকটি মাইলফলক অতিক্রম করল।
প্রথমবারের মতো আইসিইউতে ভর্তি রোগীর ডায়ালাইসিস সেবা পরীক্ষামূলক ভাবে চালু করা হলো।

 #১লা_বৈশাখ_১৪৩৩
14/04/2026

#১লা_বৈশাখ_১৪৩৩

আজ ২৫০ শয্যা বিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালে, তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ একরাম হোসেনের নেতৃত্বে  সায়েন্টফিক সেমিনার এ...
01/04/2026

আজ ২৫০ শয্যা বিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালে, তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ একরাম হোসেনের নেতৃত্বে সায়েন্টফিক সেমিনার এবং মতবিনিময় সভায় "Outbreak and management of Measles" বিষয়ে তথ্যবহুল বক্তব্য
উপস্থাপন করেন -ডা. মাহমুদা আক্তার, জুনিয়র কনসালটেন্ট (শিশু বিভাগ)।

Address

Chittagong
4000

Telephone

+8801730324768

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chattogram General Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Chattogram General Hospital:

Share

Category