মানবিক ব্লাড ডোর্নাস

মানবিক ব্লাড ডোর্নাস এটি একটি সেচ্ছাসেবী ও সম্পূর্ণ অরাজনৈতিক সংঘঠন ।

জরায়ুর টিকা HPV এবং HPV টেস্ট : আসলে HPV (হিউম্যান প্যাপিলোমাভাইরাস) টিকা , যা জরায়ুর ক্যান্সার এবং HPV দ্বারা সৃষ্ট অ...
13/08/2025

জরায়ুর টিকা HPV এবং HPV টেস্ট :

আসলে HPV (হিউম্যান প্যাপিলোমাভাইরাস) টিকা , যা জরায়ুর ক্যান্সার এবং HPV দ্বারা সৃষ্ট অন্যান্য ক্যান্সার এবং রোগ প্রতিরোধে অত্যন্ত কার্যকর। এটি একটি গুরুত্বপূর্ণ প্রতিরোধমূলক ব্যবস্থা, বিশেষ করে তরুণীদের জন্য যৌন সক্রিয় হওয়ার আগে।

এখানে আরও বিস্তারিতভাবে দেখুন:

এটি কী: এইচপিভি ভ্যাকসিন এইচপিভির বিভিন্ন ধরণের বিরুদ্ধে সুরক্ষা দেয়, যার মধ্যে সাধারণত জরায়ুমুখের ক্যান্সারের কারণ হয় এমনগুলিও অন্তর্ভুক্ত। এটি কেবল জরায়ুমুখের ক্যান্সারের জন্য নয়; এটি অন্যান্য ক্যান্সার এবং যৌনাঙ্গের আঁচিল প্রতিরোধেও সহায়তা করে।

কেন এটি গুরুত্বপূর্ণ:
জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ:
এইচপিভি হল জরায়ুমুখ ক্যান্সারের প্রধান কারণ, এবং টিকা বেশিরভাগ ক্ষেত্রেই প্রতিরোধ করতে পারে।

অন্যান্য এইচপিভি-সম্পর্কিত ক্যান্সার:
এটি মলদ্বার, অরোফ্যারিঞ্জিয়াল (গলার পিছনের অংশ), যোনি, ভালভার এবং লিঙ্গ ক্যান্সারের মতো অন্যান্য ক্যান্সার থেকেও রক্ষা করে।

যৌনাঙ্গে আঁচিল:
এই টিকা যৌনাঙ্গের আঁচিল প্রতিরোধেও সাহায্য করে, যা নির্দিষ্ট কিছু HPV স্ট্রেনের কারণে হয়।

কার্যকারিতা:
এইচপিভির সংস্পর্শে আসার আগে এই টিকাটি দেওয়া অত্যন্ত কার্যকর, তবে কেউ ইতিমধ্যেই সংস্পর্শে এসে থাকলেও এটি উপকারিতা প্রদান করে।

কখন এটি পেতে হবে:
কিশোর-কিশোরীদের জন্য প্রস্তাবিত:
প্রাথমিক লক্ষ্য বয়স গোষ্ঠী হল ১১-১২ বছর বয়সী, তবে ৯ বছর বয়স থেকেই টিকাকরণ শুরু করা যেতে পারে।

ক্যাচ-আপ টিকাকরণ:
এটি 26 বছর বয়স পর্যন্ত যারা টিকা নেননি বা সিরিজটি সম্পন্ন করেননি তাদের জন্যও সুপারিশ করা হয়।

যৌন কার্যকলাপের আগে:
কোনও ব্যক্তি যৌনভাবে সক্রিয় হওয়ার এবং HPV-এর সংস্পর্শে আসার আগে এই টিকা দেওয়া হলে তা সবচেয়ে কার্যকর।

এটি কীভাবে পরিচালিত হয়:
ইনজেকশন: এইচপিভি ভ্যাকসিনটি ইনজেকশনের একটি সিরিজ হিসাবে দেওয়া হয়, সাধারণত তিনটি ডোজ।

ডাক্তারের সাথে পরামর্শ করুন: একজন ব্যক্তির জন্য উপযুক্ত টিকাদানের সময়সূচী নির্ধারণের জন্য একজন ডাক্তার বা স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে পরামর্শ করা ভাল।

গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়:
স্ক্রিনিং এখনও প্রয়োজন:
টিকা দেওয়ার পরেও, ২৫-৭৪ বছর বয়সী মহিলাদের জন্য নিয়মিত জরায়ুমুখের ক্যান্সার স্ক্রিনিং (প্যাপ টেস্ট বা এইচপিভি পরীক্ষা) করার পরামর্শ দেওয়া হয়, কারণ এই টিকা ক্যান্সারের কারণ হতে পারে এমন সমস্ত এইচপিভি ধরণের বিরুদ্ধে সুরক্ষা দেয় না।

নিরাপত্তা:
এইচপিভি ভ্যাকসিন সাধারণত নিরাপদ, এবং পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত হালকা হয় (যেমন ইনজেকশনের স্থানে ব্যথা)।

গর্ভবতী মহিলা:
যদিও গর্ভবতী মহিলাদের জন্য এই টিকাটি সুপারিশ করা হয় না, তবে এটি স্তন্যপান করানো মায়েদের জন্য নিরাপদ।

জরায়ু ক্যান্সার স্ক্রিনিং(Cervical Cancer Screening) :
জরায়ু মুখের (cervix) ক্যান্সার আগেভাগে শনাক্ত করার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। এই স্ক্রিনিং-এর মাধ্যমে প্রাথমিক পর্যায়ে অসংক্রামক কোষের পরিবর্তন ধরা পড়ে, যা সময়মতো চিকিৎসা নিলে ক্যান্সারে রূপ নিতে পারে না।

✅ স্ক্রিনিং পদ্ধতি সমূহ:

১. প্যাপ স্মিয়ার টেস্ট (Pap smear / Pap test)

বয়স: ২১ বছর থেকে শুরু করে ৬৫ বছর পর্যন্ত নারীদের জন্য।

ফ্রিকোয়েন্সি: প্রতি ৩ বছরে একবার।

কাজ: জরায়ু মুখের কোষের অস্বাভাবিক পরিবর্তন শনাক্ত করে।

২. এইচপিভি টেস্ট (HPV test)

এইচপিভি: একটি ভাইরাস যা জরায়ু ক্যান্সারের প্রধান কারণ।

বয়স: ৩০ বছর বা তার বেশি বয়সী নারীদের জন্য।

ফ্রিকোয়েন্সি: প্রতি ৫ বছরে একবার (একটি বা Pap-এর সাথে Co-testing)।

যদি শুধুমাত্র HPV টেস্ট করা হয়: প্রতি ৫ বছরেই যথেষ্ট।

৩. Co-testing (Pap smear + HPV test একসাথে)

ফ্রিকোয়েন্সি: প্রতি ৫ বছরে একবার।

উপযুক্ত: ৩০-৬৫ বছর বয়সীদের জন্য।

**কারা স্ক্রিনিং করাবেন?
1.যেসব নারীরা ২১-৬৫ বছর বয়সের মধ্যে।
2.যাদের যৌন জীবন শুরু হয়েছে।
3.যাদের পরিবারে জরায়ু ক্যান্সারের ইতিহাস আছে।
4.যারা দীর্ঘদিন ধরে ধূমপান করছেন বা ইমিউন সিস্টেম দুর্বল।
** স্ক্রিনিং দরকার নেই যদি:

বয়স ৬৫ বছরের বেশি এবং পূর্বে নিয়মিত পরীক্ষায় কোন সমস্যা ধরা পড়েনি।

জরায়ু অপসারণ (hysterectomy) করা হয়েছে এবং কোনো ক্যান্সার বা প্রি-ক্যান্সার ইতিহাস না থাকলে

উপসংহার:

প্রতিনিয়ত স্ক্রিনিং জরায়ু ক্যান্সার প্রতিরোধে অত্যন্ত কার্যকর। সময়মতো প্যাপ স্মিয়ার বা HPV টেস্ট করলে জীবন বাঁচানো সম্ভব।

খাবার হজম হতে কত সময় লাগে এবং কখন খাওয়া ভালো:পানি সঙ্গে সঙ্গেই শোষিত হয় (০–১০ মিনিট)। খালি পেটে সকালে পানি খাওয়া সবচ...
12/08/2025

খাবার হজম হতে কত সময় লাগে এবং কখন খাওয়া ভালো:

পানি সঙ্গে সঙ্গেই শোষিত হয় (০–১০ মিনিট)। খালি পেটে সকালে পানি খাওয়া সবচেয়ে উপকারী।

জলসমৃদ্ধ ফল (তরমুজ, বাঙ্গি, আঙুর) ২০–৩০ মিনিটে হজম হয়। খালি পেটে বা খাবারের মাঝে খান।

অম্লীয় ফল (কমলা, আনারস, কিউই) ৩০–৪০ মিনিটে হজম হয়। সকালে বা স্ন্যাক্স টাইমে ভালো, তবে খাবারের পরপর খেলে গ্যাস হতে পারে।

আপেল, নাশপাতি, পেঁপে ৪০–৫০ মিনিটে হজম হয়। খালি পেটে বা খাবারের মাঝে খেলে ভালো।

কাঁচা শাকসবজি (শসা, গাজর, সালাদ) ৩০–৪০ মিনিটে হজম হয়। দুপুর বা রাতের খাবারের আগে খেলে উপকারি।

রান্না করা সবজি ৪০–৫০ মিনিট লাগে। দুপুর বা রাতে খাওয়া যায়।

ভাত, রুটি, আলু প্রায় ১.৫–২ ঘণ্টা লাগে। দুপুর বা রাতে ভালো।

ডাল, ছোলা, সয়াবিন ২–৩ ঘণ্টা লাগে। দুপুর বা বিকেলের দিকে খেলে হজম সহজ হয়।

দুধ ও দই ৩-৪ ঘণ্টা লাগে। সকালে বা রাতে খাওয়া ভালো।

সেদ্ধ ডিম ১ ঘণ্টা ৪৫ মিনিট লাগে, ভাজা ডিমে সময় বেশি লাগে। সকাল বা দুপুরে ভালো।

মাছ ১ ঘণ্টায় হজম হয়। দুপুর বা রাতে উপযোগী।

মুরগি ২-৩ ঘণ্টা লাগে। দুপুর বা রাতে ভালো।

গরু/খাসি মাংস ৩–৪ ঘণ্টা লাগে। দুপুরে খাওয়া উত্তম, রাতে খেলে হজম ধীর হয়।

বাদাম ও বীজ ২–৩ ঘণ্টা লাগে। সকালে বা বিকেলে স্ন্যাক্স হিসেবে ভালো।

ফাস্টফুড ও তেলেভাজা ৩–৪+ ঘণ্টা লাগে। যতটা সম্ভব এড়িয়ে চলুন।

টিপস:
ফল সবসময় খালি পেটে বা খাবারের অন্তত ১ ঘণ্টা আগে খান।
দুপুরে ভারী খাবার, রাতে হালকা খাবার রাখুন।
পানি খাবারের ঠিক আগে বা ৩০ মিনিট পরে পান করুন।

Internal Bleeding 🩸( অভ্যন্তরীণ রক্তক্ষরণ) পার্ট-১অভ্যন্তরীণ রক্তক্ষরণ (Internal Bleeding) কী?অভ্যন্তরীণ রক্তক্ষরণ হলো শ...
10/08/2025

Internal Bleeding 🩸
( অভ্যন্তরীণ রক্তক্ষরণ)

পার্ট-১
অভ্যন্তরীণ রক্তক্ষরণ (Internal Bleeding) কী?
অভ্যন্তরীণ রক্তক্ষরণ হলো শরীরের ভেতরে রক্তপাত হওয়া, যেখানে রক্ত শরীরের ভেতরের টিস্যু, অঙ্গ বা গহ্বরে জমা হয়, বাইরে বের হয় না। এটা সাধারণত চোখে দেখা যায় না, তাই অনেক সময় ধরা পড়তেও দেরি হয় ও চিকিৎসায় দেরি হলে বা চিকিৎসা না পেলে প্রাণনাশের ঝুঁকি থাকে।

পার্ট-২
অভ্যন্তরীণ রক্তক্ষরণের ধরণসমূহ:
অভ্যন্তরীণ রক্তক্ষরণ বিভিন্ন কারণে এবং বিভিন্ন স্থানে হতে পারে। নিচে এর কিছু সাধারণ ধরণ দেওয়া হলো:

1. মস্তিষ্কে রক্তক্ষরণ (Intracranial bleeding):
যেমন: স্ট্রোক বা মাথায় আঘাতের কারণে হতে পারে।

2. পেটের গহ্বরে রক্তক্ষরণ (Abdominal bleeding):
যেমন: লিভার, প্লীহা, কিডনি বা অন্ত্রে রক্তপাত।

3. বুকে রক্তক্ষরণ (Thoracic bleeding):
ফুসফুস বা হৃদপিণ্ডের আশেপাশে রক্ত জমে যেতে পারে।

4. হাড় ভাঙার ফলে রক্তপাত (Bone fracture-related bleeding):
বিশেষ করে ফেমার বা পেলভিস ভাঙলে প্রচুর অভ্যন্তরীণ রক্তপাত হতে পারে।

5. পেট বা মলদ্বারের মাধ্যমে রক্তপাত (Gastrointestinal bleeding):
যেমন: আলসার বা ক্যান্সারের কারণে রক্তপাত হতে পারে।

পার্ট-৩
অভ্যন্তরীন রক্তক্ষরণ এর ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা কি কি ?

যদি অভ্যন্তরীণ রক্তক্ষরণের সন্দেহ হয়, তাহলে নিচের পদক্ষেপগুলো নেওয়া দ্রুত
জরুরি:
১. রোগীকে শুইয়ে দিন:
রক্তচাপ কমে যাওয়া ঠেকাতে রোগীকে পিঠের উপর শুইয়ে দিন, পা সামান্য উঁচু করে দিন।
২. নড়াচড়া কমাতে বলুন:
রোগী যেন কম নড়াচড়া করে, যাতে রক্তক্ষরণ না বাড়ে।বিছানায় শায়িত থাকলে ভালো।
৩. উষ্ণ পরিবেশে রাখুন:
রোগী যদি শক-এ চলে যায়, তাহলে গরম কাপড়ে ঢেকে দিন।
৪. পানি বা খাবার দেবেন না:
অপারেশনের দরকার হলে খালি পেট থাকা জরুরি। তাই কিছু খেতে বা পান করতে দেবেন না।
৫. জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান:
এম্বুলেন্স ডাকুন বা রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

বিশেষ সতর্কতা : �অভ্যন্তরীণ রক্তক্ষরণ চোখে দেখা যায় না, তাই উপসর্গ যেমন মাথা ঘোরানো , অজ্ঞান হওয়া,
ত্বক ফ্যাকাসে হয়ে যাওয়া, শ্বাসকষ্ট,
পেট বা বুকে তীব্র ব্যথা
এসকল লক্ষণ দেখলে দেরি না করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা অতাবস্বকীয়।
সংগৃহিত

এই বর্ষায় যারা খাল-বিল কিংবা পাহাড়ে ঘুরতে যাবেন তারা সাবধান!ভদ্রলোক বিলে গিয়েছিলেন মাছ ধরতে। মাছ ধরা শেষে পানি থেকে উঠার...
09/08/2025

এই বর্ষায় যারা খাল-বিল কিংবা পাহাড়ে ঘুরতে যাবেন তারা সাবধান!
ভদ্রলোক বিলে গিয়েছিলেন মাছ ধরতে। মাছ ধরা শেষে পানি থেকে উঠার সময় দেখলেন একটা জোঁক(Leech)তার যৌনাঙ্গে (P***s) আকড়ে ধরেছে। উনি সরানোর চেষ্টা করতে করতেই এই জোঁক তার প্রস্রাবের রাস্তা দিয়ে ঢুকে হারিয়ে যায়।

কিছুক্ষণের মধ্যেই তার প্রস্রাব বন্ধ হয়ে যায়। প্রস্রাব করার চেষ্টা করলে শুধু টাটকা রক্ত বের হয়। প্রস্রাব না হওয়ার কারণে তার মুত্তথলি ফুলতে থাকে আর ব্যথা বাড়তে থাকে।

ব্যথায় অস্থির ভদ্রলোক আমার চেম্বারে আসেন। আমি তার প্রস্রাবের রাস্তায় নল(Catheter) দেই এবং লবনাক্ত স্যালাইন (Normal saline) দিয়ে প্রায় দেড় ঘন্টা ধরে ওয়াস করি। শুধু তাজা আর জমাট রক্ত ছাড়া আর কিছু পাইনা। ভাবসিলাম এতো লবণ পানিতে জোঁকটা হয়তো মরে যাবে। নতুন করে আর মুত্রথলির ক্ষতি করবে না, জমাট রক্ত দিয়ে ক্যাথেটার ব্লক হবে না।

তারপর রুগী ওটিতে নিয়ে যাই প্রস্রাবের রাস্তা দিয়ে ক্যামেরা ঢুকিয়ে (Cystoscopy) জোঁক বের করার জন্যে। ক্যামেরা দিয়ে শুধু রক্ত ছাড়া আর কিছুই দেখা যায় না। অনেকক্ষণ ধরে ওয়াশ করেও কোনকিছুই দেখা যাচ্ছে না।
হঠাৎ একটা কালো বস্তুর মতো দেখে সন্দেহের উপর তা ধরে টান দেই। দেখি সেই কাঙ্খিত জোঁক...অনেক লম্বা, মোটাতাজা। প্রায় ৮ ঘন্টা পরেও সে নড়ছে, পুরাই জীবিত।

এখন রুগী একটু সুস্থ আছে। রক্ত যাওয়া কমেছে।
ফলো-আপ এ আছে।

Copied

আলহামদুলিল্লাহ 😍😍"🔴মানবিক ব্লাড ডোনার্স🔴" এর সম্মানিত প্রতিষ্ঠাতা   এডমিন  Md Jahedul Alam ভাই  "৫ম বারের মত B+ " রক্ত দ...
30/07/2025

আলহামদুলিল্লাহ 😍😍
"🔴মানবিক ব্লাড ডোনার্স🔴" এর সম্মানিত প্রতিষ্ঠাতা এডমিন Md Jahedul Alam
ভাই "৫ম বারের মত B+ " রক্ত দান করলেন। মানবতার ডাকে সাড়া দিয়ে সেচ্ছায় রক্ত দান করলেন, ধন্যবাদ প্রিয় ভাই৷

" মানব মানবের তরে"


🔴মানবিক ব্লাড ডোনার্স🔴 পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও আগামী দিনের জন্য শুভ কামনা রইল।😍😍

রক্ত দিন জীবন বাঁচান হাসবে রোগী, বাঁচবে প্রাণ।স্বেচ্ছায় করি, আমরা রক্তদান। মানবতার ডাকে সাড়া দিয়ে একজন র্হাট অপারেশন রোগ...
29/07/2025

রক্ত দিন জীবন বাঁচান
হাসবে রোগী, বাঁচবে প্রাণ।
স্বেচ্ছায় করি, আমরা রক্তদান।

মানবতার ডাকে সাড়া দিয়ে একজন র্হাট অপারেশন রোগীকে স্বেচ্ছায় #১ প্রথম বারের মতো O➕ লাল ভালোবাসা দান সম্পন্ন করলেন
প্রিয় সহযোদ্ধা Prottoy Pal ভাই!
রক্তিম ভালোবাসা রইল প্রিয় ভাই 🥰🥀
জয় হোক মানবতার , এগিয়ে যান মানবতার কাজে
সবসময় শুভকামনা রইল 🤲 🥰

সবাই আশীর্বাদ করবেন রোগী ও রক্তদান ভাইয়ের সুস্থতা কামনা করছি 🤲♥️

30/06/2025

- চাহিদা মত ব্লাড না দিতে পারলে সংগঠন বা ব্যক্তিকে খারাপ ভাববেন না।
🌸- কারণ সংগঠন বা ব্যক্তি ব্লাড তৈরি করে না ম্যানেজ করার চেষ্টা করে!
প্রচারে: মানবিক ব্লাড ডোর্নাস

আলহামদুলিল্লাহ 😍😍মানব মানবের তরে "🔴মানবিক ব্লাড ডোনার্স🔴" এর সম্মানিত  সদস্য Naimul Islam ভাই এর  ২৭তম বারের মত" (O+)রক্...
23/06/2025

আলহামদুলিল্লাহ 😍😍
মানব মানবের তরে
"🔴মানবিক ব্লাড ডোনার্স🔴" এর সম্মানিত সদস্য Naimul Islam
ভাই এর ২৭তম বারের মত" (O+)রক্ত দান করলেন। মানবতার ডাকে সাড়া দিয়ে সেচ্ছায় রক্ত দান করায় , ধন্যবাদ প্রিয় ভাই৷


🔴মানবিক ব্লাড ডোনার্স🔴 পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও আগামী দিনের জন্য শুভ কামনা রইল।😍😍

21/06/2025

#সচেতনতা_মূলক_পোস্ট

১. কখনো বাসে জানালার পাশে বসে মোবাইল টিপবেন না। কখন নিয়ে যাবে,
টের পাবেন না।
-
২. রিকশাতে বসে কোলে ব্যাগ রাখবেন না। পাশ থেকে মটরসাইকেল কিংবা গাড়িতে করে এসে হ্যাচকা টান দেবে।
-
৩. রাস্তায় কিছু খাবেন না, কিছুই না। দূরপাল্লার যাত্রা হলে বাড়ি থেকে খাবার নিয়ে আসুন অথবা প্যাকেটজাত কিছু খান।
পাশের যাত্রী কিছু দিলে খান না, তাতে কি?
হয়তো যে পানি বা ডাব কিনলেন, বা
অন্যকিছু তাতেই থাকতে পারে ঔষধ।
-
৪. ট্রেন জার্নিতে দরজার পাশে, দুই বগির পাশে দাড়াবেন না। কিংবা যতোই ভালো লাগুক দরজায় দাঁড়িয়ে সিগারেট খাবেন না। ট্রেনের ছাদে চলাচল যতোই রোমান্টিক লাগুক, যে গ্যাং গুলো ছিনতাই করে, তারা খুবই নির্দয় এবং বেপরোয়া। অনেক
যাত্রীর লাশ পাওয়া যায় সারাদেশের ট্রেন লাইনের আশেপাশে। বেশিরভাগই বেওয়ারিশ হিসেবে দাফন
করে ফেলা হয়।
-
৫. কপাল খারাপ হলে ছিনত্যাইয়ের শিকার হবেন। ধরা যাক হলেন। কি করবেন ? ছিনতাইকারী বেশ কয়েকজন। আপনি একা, চারপাশে কেউ নেই। আপনাকে ঘেরাও করে রেখেছে। আপনার পকেটে দামী ফোন। এসবক্ষেত্রে ভালো হয় ফোনের মায়া ত্যাগ করা। কারণ যারা ছিনতাইকারী তাদের বেশিরভাগই নেশাগ্রস্থ।
আপনার জীবনের দাম পৃথিবীর যেকোনো দামী ফোনের চেয়েও অনেক বেশি।
-
৬. বান্ধবী বা মেয়ে বন্ধুর সাথে রেস্টুরেন্ট বা পার্কে যাচ্ছেন। হঠাৎ দেখবেন আপনার চারপাশে একদল ছেলের আবির্ভাব। এরা কিন্তু একটা গ্যাং।
দেখবেন আপনাদের নিয়ে নানান রকম আজে বাজে কথা বলছে, বাজে ইঙ্গিত দিচ্ছে। আসলে ওরা চাইছেই আপনাকে উত্তেজিত করে একটা
ঝামেলায় বাধাতে।
এতে ওদের লাভ, সেটা
কিরকম ?
ধরাযাক আপনি মাথা গরম করে ঝামেলায় জড়ালেন। ওরা আপনাকে অপমান করেছে বলে আপনি পাল্টা কিছু বললেন বা করলেন। এই পেয়ে
গেলো সুযোগ। ওরা তখন বাইরে থেকে নেতা গোছের কাউকে ধরে আনবে। যিনি এসেই আপনাকে আপনার বান্ধবীর সামনেই নানান
রকমভাবে জেরা করবে। তারপর বিচারে আপনাকেই দোষী বানিয়ে দেবে।
অত:পর মিটমাট করার নাম করে আপনার কাছ থেকে জরিমানা
বাবদ টাকা পয়সা কিংবা দামী ঘড়ি, ফোন অথবা ল্যাপটপটা রেখে দেবে। তাই এসব জায়গায় কথা বাড়ানো
মানেই ঝামেলা ডেকে আনা। আর নির্জন জায়গা হলে এদের দেখা মাত্রই সরে পড়ুন।
-
৭. ভোররাতে ঢাকা এসে পৌঁছেছেন। সাহস দেখিয়ে রাস্তায় নেমে পড়তে যাবেন না। বাসস্টপে বা ট্রেন স্টেশনেই অপেক্ষা করুন। সকালে যখন রাস্তায় যথেস্ট মানুষ থাকবে তখন বের হন।
-
৮. ট্রেন স্টেশনে বা সদরঘাটে নিজে নিজে বয়ে নিয়ে যেতে পারেন না এমন বোঝা নিয়ে এসেছেন তো মরেছেন। মাথায় করে পৌঁছেব দেয়ার নামে আপনার কাছ থেকে চাদার মতো
৪০০-৫০০ টাকা খসিয়ে ছাড়বে কুলিরা। তাই সাবধানে থাকুন,
দরদাম করে তারপর কুলি ঠিক করুন।
-
৯. নিউমার্কেট বা নীলক্ষেতের মত জায়গায় কেনা কাটা করতে গেলে খুবই সাবধান। কৌতুহলের
বশে কোনো কিছুর দাম জিজ্ঞেস করলেও
এখানে আপনাকে পাল্টা দাম বলার জন্য জোরাজুরি করবে। মনে রাখবেন এখানে মেজাজ দেখিয়ে লাভ নাই, এখানকার দোকানীরা সংঘবদ্ধ হয়ে কাজ করে।
-
১০. বাসে উঠলে প্যান্টের পিছনের পকেটে মোবাইল, মানিব্যাগ এসব কিছু রাখা নিরাপদ না।
দেখবেন ভিড়ের মাঝে বাসে ওঠতেছেন যে কেউ টান মেরে নিয়ে যেতে পারে টের ও পাবেন না। তাই সামনের পকেটে এসব জিনিস রাখুন।
-
১১. বাণিজ্যমেলা, চিড়িয়াখানা, চন্দ্রিমা উদ্যান কিংবা শিশুপার্কে গিয়ে দাম খুব ভালো করে না জেনে কিচ্ছু খাবেন না। দেখা যাবে একটা সিংগাড়া কিংবা আধা প্লেট বিরিয়ানি খাইয়ে ৪০০-৫০০টাকার বিল ধরিয়ে
দেবে আপনাকে।
-
১২. রাতে ঘোরাঘুরি না করাই ভালো। ছিনত্যাইকারী ধরলেতো কথাই নেই। এমনকি ‌( কিছু বিপদগামী)পুলিশ ( সক‌লেই নয় )ধরলেও বিপদ। যতই নির্দোষ হন, পুলিশ যদি বুঝতে না চায়
আর আপনাকে আটকে রাখার নিয়ত যদি থাকে, তাহলে আপনার কিছুই করার থাকবে না।
-
১৩. বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন, হঠাৎ একটা মাইক্রোবাস এসে থামলো আপনার সামনে। সেটা প্রাইভেট গাড়িও হতে পারে। আপনাকে চালক
বলবে সে গ্যারেজে ফেরার পথে বাড়তি কিছু ‘ট্রিপ’ নিচ্ছে। খুব অল্প ভাড়ায় আপনাকে পৌছে দেবার কথা বলবে। আপনি উঠবেন না। মেয়ে
হলেতো আরো আগে না।
-
১৪. রাস্তায় দাঁড়িয়ে আছেন। হঠাৎ ভদ্রবেশি কেউ এসে, সে হতে পারে ছেলে বা মেয়ে বা বয়ষ্ক পুরুষ কিংবা মহিলা, আপনার ফোন চাইলো।
বললো, উনার কোন একটা সমস্যার কথা, এক্ষুনি একটা ফোন দিতে হবে কাউকে। আপনি বিশ্বাস করে ফোনটা দিলেন, দেখবেন পরক্ষণেই হুট
করে বাইকে উঠে হাওয়া।
-
১৫. সাথে সবসময় আইডি কার্ডের ফটোকপি সাথে রাখুন। বিপদে পড়লে খুব কাজে দেয়। হয়তো কোনো দূর্ঘটনা ঘটেছে, অজ্ঞান হয়ে পড়ে আছেন, তখন যারা
উদ্ধার কাজে আসবে তারা আপনার পরিবার পরিজনকে জানাতে পারবে।
-
১৬. নতুন বিবাহিত হলে এবং স্ত্রীকে সাথে নিয়ে ঘুরতে এলে কাবিননামার ছবি মোবাইলে তুলে রাখুন। কখন কোন কাজে লেগে যাবে বুঝতেও
পারবেন না।
সবচেয়ে বড় কথা, সবসময় সতর্ক
থাকুন, চোখ কান খোলা রাখুন।
মনে রাখবেন,,,,

আপনার নিরাপত্তা আপনারই হাতে।
এই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন।

নিজে সতর্ক ও সচেতন থাকুন। এবং অন্যকেও সতর্ক ও সচেতন করুন।

জনসচেতনতায়ঃ 🔴 মানবিক ব্লাড ডোনার্স 🔴

14/06/2025

*🌍 আজ ১৪ জুন – বিশ্ব রক্তদাতা দিবস 🩸*
যারা নিঃস্বার্থভাবে রক্ত দিয়ে হাজারো মানুষের মুখে ফিরিয়ে আনছেন প্রাণের হাসি,
তাদের জন্য আজকের দিন শ্রদ্ধা, ভালোবাসা আর কৃতজ্ঞতার।

❝ এক ফোঁটা রক্ত... একটা নতুন শ্বাস, একটা বাঁচার সুযোগ ❞
❝ রক্ত দান মানেই জীবন দান – মানবতার নিঃশব্দ বিপ্লব ❞

আজ আমরা কৃতজ্ঞ সেইসব নায়কদের প্রতি,
যারা পরিচয়, ধর্ম, জাতপাত ভুলে শুধু “মানুষ” হয়ে পাশে দাঁড়ান।

*"আমরা রক্ত দেবো, আমরা জীবন বাঁচাবো"*
*Let’s give blood & be the reason someone smiles again.*




#মানবতা_হোক_আমার_পরিচয় ❤️🩸

আলহামদুলিল্লাহ 😍😍মানব মানবের তরে "🔴মানবিক ব্লাড ডোনার্স🔴" এর সম্মানিত  সদস্য Saidul Islam ভাই এর  ১৯তম বারের মত( B+) " র...
09/05/2025

আলহামদুলিল্লাহ 😍😍
মানব মানবের তরে
"🔴মানবিক ব্লাড ডোনার্স🔴" এর সম্মানিত সদস্য Saidul Islam
ভাই এর ১৯তম বারের মত( B+) " রক্ত দান করলেন। মানবতার ডাকে সাড়া দিয়ে সেচ্ছায় রক্ত দান করায় , ধন্যবাদ প্রিয় ভাই৷


🔴মানবিক ব্লাড ডোনার্স🔴 পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও আগামী দিনের জন্য শুভ কামনা রইল।😍😍

10/04/2025

📖 এসএসসি/ দাখিল এবং সমমানের পরীক্ষার্থীদের জন্য বার্তা।

🎯 এসএসসি: স্বপ্নপূরণের প্রথম ধাপ

এসএসসি পরীক্ষা শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি ভালোভাবে উতরাতে পারলে ভবিষ্যতের লক্ষ্য যেমন মেডিকেল, ইঞ্জিনিয়ারিং কিংবা ভালো কলেজে ভর্তি হওয়া অনেক সহজ হয়ে যায়। তাই এই মুহূর্তটাই তোমার ক্যারিয়ার গড়ার পথে প্রথম ধাপ।

📖 নতুন নয়, গুরুত্বপূর্ণ বিষয় রিভিশন করো

এখন নতুন কিছু শেখার নয়, বরং যা আগে পড়েছো সেগুলোর রিভিশন করার সময়। যেসব প্রশ্নগুলো বেশি গুরুত্বপূৰ্ণ মনে হয় সেগুলো চোখ বুলিয়ে নেও এবং কঠিন শব্দগুলো বারবার লিখে মনে রাখার চেষ্টা করো, যাতে পরীক্ষায় ভুল না হয়।

🛏️ ঘুম এবং বিশ্রাম অনিবার্য

রাত জাগা একদম নয়। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো এবং চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করো পড়া বিষয়গুলো। ঘুমের মধ্যে মস্তিষ্ক তথ্যগুলো সাজিয়ে নিতে পারে—এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত।

✒️ পরীক্ষার সামগ্রী প্রস্তুত রাখো

পরীক্ষার আগের রাতে এডমিট কার্ড, কলম, স্কেল, ইরেজার, আইডি কার্ড ইত্যাদি ব্যাগে গুছিয়ে রাখো। ২-৩টি কলম আগে থেকেই লিখে দেখে নিও। যেন পরীক্ষা হলে অপ্রস্তুত না হতে হয়।

☀️ সকালটা হোক সুশৃঙ্খল

পরীক্ষার দিন সকালে ঘুম থেকে উঠে ভালোভাবে মুখ ধুয়ে নাও, টয়লেট সেরে নাও, এবং অবশ্যই হালকা নাস্তা করে বের হও। খালি পেটে পরীক্ষায় গেলে শরীরে গ্লুকোজের অভাব হয়, মস্তিষ্ক ঠিকমতো কাজ করে না।

⏰ কেন্দ্রে যাওয়ার সময় ব্যবস্থাপনা

যানজট বা অন্যান্য সমস্যার কারণে পরীক্ষার হলে পৌঁছাতে দেরি হতে পারে। তাই পরীক্ষা শুরুর অন্তত ১ থেকে দেড় ঘণ্টা আগে বাসা থেকে বের হও এবং কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে পৌঁছাও।

📝 খাতা ও প্রশ্নপত্রের যত্ন নাও

খাতা পাওয়ার পর সঠিকভাবে নাম, রোল, রেজিস্ট্রেশন নম্বর লিখো। কোনো ভুল হলে দুশ্চিন্তা নয়—শিক্ষককে জানাও। প্রশ্নপত্র হাতে পেয়ে চোখ বুলিয়ে নাও এবং সহজ, কম লেখায় বেশি নম্বর পাওয়া যায় এমন প্রশ্ন আগে লিখে ফেলো।

✍️ খাতা লেখার নিয়ম মেনে চলো

যে প্রশ্নের উত্তর লিখছো, তার নম্বর সঠিকভাবে লিখে দাও। ভুল হলে একটা দাগ দিয়ে কেটে দাও—কোনভাবেই কাটা ছেঁড়া যেন বিশৃঙ্খল না হয়। প্রতিটি উত্তরের মাঝে দেড় থেকে দুই লাইনের জায়গা দাও যাতে খাতা পরিষ্কার ও সুসজ্জিত থাকে।

🔁 রিভিশন ও খাতা জমা দেওয়া

সব উত্তর লেখার পর, প্রশ্ন নম্বর এবং খাতার উত্তরপত্র মিলিয়ে দেখো। এরপর রোল, রেজিস্ট্রেশন নম্বর আবার যাচাই করে খাতা জমা আগে পুরো খাতাটা এক একবার চোখ বুলিয়ে নাও। এই ছোটখাটো বিষয়গুলোই তোমার নম্বর বাড়াতে সাহায্য করবে।

🚫 পরীক্ষা শেষে প্রশ্ন বিশ্লেষণ নয়

পরীক্ষা শেষে ওই প্রশ্ন আর দেখা যাবে না—ভালো হয়েছে কি খারাপ, তা নিয়ে কারো সঙ্গে আলোচনা না করাই ভালো। নিজেকে প্রস্তুত রাখো পরবর্তী বিষয়ের জন্য। ইতিবাচক মনোভাবই তোমার সাফল্যের চাবিকাঠি।

✨ শুভ কামনায়-
🔴 মানবিক ব্লাড ডোনার্স 🔴 ।

পরিশ্রম করলে সফলতা আসবেই। সঠিক প্রস্তুতি ও আত্মবিশ্বাস তোমাকে লক্ষ্যে পৌঁছে দেবে। আমরা সকলেই তোমাদের জন্য দোয়া করি—তোমরা সবাই ভালোভাবে পাশ করো, দেশের মুখ উজ্জ্বল করো।
©️
মেমোরী কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট, চকবাজার, চট্টগ্রাম

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when মানবিক ব্লাড ডোর্নাস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category