গাছবাড়িয়া স্পোর্টিং ক্লাব ব্লাড ব্যাংক

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • গাছবাড়িয়া স্পোর্টিং ক্লাব ব্লাড ব্যাংক

গাছবাড়িয়া স্পোর্টিং ক্লাব ব্লাড ব্যাংক � Give Blood�
� Save life �

অনিক বড়ুয়া, শত ব্যস্ততার মাঝেও মুমূর্ষু রোগীকে রক্ত দান করতে ছুটে যান আন্দরকিল্লা রেডক্রিসেন্ট হাসপাতলে। Anik Barua Mani...
27/07/2025

অনিক বড়ুয়া,
শত ব্যস্ততার মাঝেও মুমূর্ষু রোগীকে রক্ত দান করতে ছুটে যান আন্দরকিল্লা রেডক্রিসেন্ট হাসপাতলে।
Anik Barua Manik আপনার দীর্ঘ আয়ু কামনা করছি।

22/07/2025
21/07/2025

সকলের দৃষ্টি আকর্ষণ করছি,
যারা মাইলস্টোনে আহতদের রক্ত দেয়ার জন্য হিড়িক করছেন। আগুনে পোড়া রোগীকে ১ম ২৪ ঘন্টা কোন রক্ত দেয়া হয়না। আগামীকাল সকাল ৮ টার পর রক্ত প্রয়েজন হবে তখন যাবেন।

ধন্যবাদ।

জুনায়েদ,ক্লাস থ্রী❗ক্লাস শেষে বাড়ি, তারপর খাওয়া দাওয়া।খাওয়া দাওয়া শেষে ঘুম, বিকালে বন্ধুদের সাথে সন্ধ্যা পর্যন্ত খেলাধুল...
21/07/2025

জুনায়েদ,
ক্লাস থ্রী❗
ক্লাস শেষে বাড়ি, তারপর খাওয়া দাওয়া।
খাওয়া দাওয়া শেষে ঘুম, বিকালে বন্ধুদের সাথে সন্ধ্যা পর্যন্ত খেলাধুলো। বিকালে মায়ের হাতের নাস্তা, নাস্তা শেষে হোমওয়ার্ক। আবার মায়ের হাতের রাতের খাবার, তারপর পরবর্তী দিন স্কুলে যাওয়ার জন্য ব্যাগ গুছিয়ে রাখার প্রস্তুতি৷ এই ছিল আজকের দিনের জুনায়েদ হাসানের রাতের রুটিন।
কিন্তু লাশ হয়ে ফিরলো মায়ের কোলে।
এই শোক কিভাবে সহ্য করা যায় জানিনা।
আল্লাহর এই কষ্ট সহ্য করার তৌফিক দান করুন আমিন।

21/07/2025

সর্বশেষ আপডেট❗❗

আপনারা যারা সুস্থ আছেন, গত কয়েকদিন জ্বর বা কোন ইনফেকশনে আক্রান্ত হননি, তাঁরা অনুগ্রহ করে নীচের হাসপাতালগুলোতে রক্ত প্রদানের জন্যে যোগাযোগ করুন।

বিভিন্ন হাসপাতালে আহত ও নিহতের সংখ্যাঃ

*১. কুয়েত মৈত্রী হাসপাতাল:*

- আহত:-০৮
- নিহত:-০০

*২. বার্ন ইনস্টিটিউট:*

- আহত:- ৭০
- নিহত:-০২

*৩. সিএমএইচ-ঢাকা*

- আহত:- ১৪
- নিহত:- ১১

*৪. কুর্মিটোলা জেনারেল হসপিটাল:*

- আহত:- নাই
- নিহত:-০২

*৫. লুবনা জেনারেল হাসপাতাল এন্ড কার্ডিয়াক সেন্টার, উত্তরা:*

- আহত:-১১
- নিহত:-০২

*৬. উত্তরা আধুনিক হসপিটাল:*

- আহত:-৬০
- নিহত:-০১

*৭. উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল*

- আহত: ০১
- নিহত: নাই

*সর্বমোট:*

- আহত:-১৬৪
- নিহত:-১৮

Flight Lieutenant Towkir has passed away.. 76 BAFA💔ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
21/07/2025

Flight Lieutenant Towkir has passed away.. 76 BAFA💔
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

আল্লাহ হেফাজত করুন।
21/07/2025

আল্লাহ হেফাজত করুন।

একজন সৎ স্বেচ্ছাসেবী নিঃস্বার্থভাবে সমাজ ও মানুষের কল্যাণে কাজ করেন। তিনি নিজের সুবিধার চিন্তা না করে, সময়, শ্রম ও মমতা ...
18/07/2025

একজন সৎ স্বেচ্ছাসেবী নিঃস্বার্থভাবে সমাজ ও মানুষের কল্যাণে কাজ করেন। তিনি নিজের সুবিধার চিন্তা না করে, সময়, শ্রম ও মমতা দিয়ে মানুষের পাশে দাঁড়ান। সংকটে, দুর্যোগে বা শান্ত সময়েও—একজন সৎ স্বেচ্ছাসেবী সত্যিকারের পরিবর্তনের জন্য নিবেদিত।

একজন সৎ স্বেচ্ছাসেবী সমাজের জন্য নিঃশব্দ নায়ক—যার কাজ মানবিকতার সত্যিকারের প্রতিচ্ছবি।

এমন একজন সেচ্ছাসেবী আমাদের মাঝে আছেন, প্রতিষ্ঠাতা এবং সেচ্ছাসেবক শাহ আলিফ (সজিব)।

সহযোদ্ধা পাশে থাকলে পথ চলে সহজ,  সেচ্ছাসেবক হাসে, দেয় সাহসের বজ্র সাজ।  তারা নিঃস্বার্থ, হৃদয়ে আশার আলো,  মানবতার টানে গ...
17/07/2025

সহযোদ্ধা পাশে থাকলে পথ চলে সহজ,
সেচ্ছাসেবক হাসে, দেয় সাহসের বজ্র সাজ।
তারা নিঃস্বার্থ, হৃদয়ে আশার আলো,
মানবতার টানে গড়ে ভালোবাসার ভালো।

আমাদের দু'জন সহযোদ্ধা রবিউল করিম এবং হাফেজ সাজিদুল ইসলাম।

শুভ জন্মদিন প্রিয় পরিবার – গাছবাড়িয়া স্পোর্টিং ক্লাব ব্লাড ব্যাংক(২০১৯–২০২৫)লিখা- সাইদুল করিম সাজ্জাদসময়টা মাত্র কয়েকটা ...
05/07/2025

শুভ জন্মদিন প্রিয় পরিবার –
গাছবাড়িয়া স্পোর্টিং ক্লাব ব্লাড ব্যাংক
(২০১৯–২০২৫)
লিখা- সাইদুল করিম সাজ্জাদ

সময়টা মাত্র কয়েকটা সংখ্যা নয়—এ এক ইতিহাস, এক সংগ্রামের গল্প, এক মানবতার অভিযান। ২০১৯ সালে ছোট্ট একটি আশা নিয়ে যে যাত্রার সূচনা, তা আজ রক্তের বন্ধনে গড়ে ওঠা এক অটুট পরিবারের নাম।

এ পথচলায় ছিল ঝড়, ছিল বাধা, ছিল প্রশ্ন—তবু আমরা থামিনি। কেননা, আমাদের শক্তি ছিল আমাদের রক্তদাতা ভাই-বোনেরা, আমাদের নিরলস স্বেচ্ছাসেবীরা, স্নেহময় উপদেষ্টারা এবং অন্তর থেকে ভালোবাসা দিয়ে পাশে থাকা অসংখ্য শুভাকাঙ্ক্ষীরা।

এই অর্জন শুধুমাত্র আমাদের একটি প্রতিষ্ঠানের নয়, এটি আমাদের রক্তদাতাদের নিঃস্বার্থ ভালোবাসার, আমাদের সদস্যদের একাগ্র নিষ্ঠার, উপদেষ্টা মণ্ডলীর মেধাবী দিকনির্দেশনার ও আমাদের সকল শুভাকাঙ্ক্ষীদের অকুণ্ঠ সহযোগিতার ফসল।

আজকের এই দিনে আমরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করি সেইসব মানুষদের, যাদের ত্যাগ, শ্রম আর বিশ্বাস ছাড়া এই অবস্থানে পৌঁছানো অসম্ভব হতো।
তাদের হাত ধরেই আমরা শিখেছি—মানবতা সবচেয়ে বড় ধর্ম, আর একফোঁটা রক্ত হতে পারে কারো জন্য একটা নতুন জীবন।

আমরা আশাবাদী—এই পথচলা এখানেই থেমে যাবে না। আগামীতেও সবাইকে সঙ্গে নিয়ে আমরা থাকবো অসহায়, মুমূর্ষু মানুষদের পাশে। মানুষের জন্য, জীবনের জন্য, ভালোবাসার জন্য…

সবাইকে অন্তরের গভীর থেকে কৃতজ্ঞতা, ভালোবাসা ও দোয়া।

আমরা ছিলাম, আছি, থাকবো—মানবতার পাশে।

গাছবাড়িয়া স্পোর্টিং ক্লাব ব্লাড ব্যাংক পরিবার
রক্তে রচিত ভালোবাসার নাম…

ভালোবাসা, সম্মান ও কৃতজ্ঞতা সহ
গাছবাড়িয়া স্পোর্টিং ক্লাব ব্লাড ব্যাংক পরিবার।

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when গাছবাড়িয়া স্পোর্টিং ক্লাব ব্লাড ব্যাংক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category