Dr. Mohammad Saiful Amin

Dr. Mohammad Saiful Amin Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Mohammad Saiful Amin, Doctor, Ramganj, Chittagong.

এমবিবিএস (শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ)
আবাসিক মেডিকেল অফিসার
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রামগঞ্জ, লক্ষীপুর
চেম্বার : ডা. মোখলেছুর রহমান আই এন্ড হেলথ কেয়ার সেন্টার,সোনাপুর, রামগঞ্জ

সবারই খুব কমন একটা জিজ্ঞাসা থাকে,কুকুর, বিড়াল এর আচড় ব কামড় দিলে কি করব।। জেনে নিন,বুঝে নিন সে সম্পর্কে।
09/05/2026

সবারই খুব কমন একটা জিজ্ঞাসা থাকে,কুকুর, বিড়াল এর আচড় ব কামড় দিলে কি করব।। জেনে নিন,বুঝে নিন সে সম্পর্কে।

Congenital melanocytic nevusএটি একটি বিনাইন অর্থাৎ ক্ষতিকর কোন রোগ নয়। জন্মদাগের মত বলা যায়। তবে এটি শুরুতে যেমন থাকে,  ...
15/01/2026

Congenital melanocytic nevus
এটি একটি বিনাইন অর্থাৎ ক্ষতিকর কোন রোগ নয়। জন্মদাগের মত বলা যায়।
তবে এটি শুরুতে যেমন থাকে, পরবর্তীতে আস্তে আস্তে বাড়তে পারে।এটি কোন ক্ষতি না করলেও মুখের আশেপাশে হলে কসমেটিক পারপাসে ক্ষতিকর বলা যায়।
আল্লাহ বাচ্চা মেয়েটির সহায় হোক।

Shingles রোগটি বাচ্চাদের ও বয়স্কদের বেশি হয়ে থাকে।রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া ও পরিবেশগত পরিবর্তন এর জন্য এখন এই রোগের...
14/01/2026

Shingles
রোগটি বাচ্চাদের ও বয়স্কদের বেশি হয়ে থাকে।
রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া ও পরিবেশগত পরিবর্তন এর জন্য এখন এই রোগের প্রাদুর্ভাব আগের৷ থেকে বেশি দেখা যাচ্ছে।
দেখতে এলার্জির মত মনে হলেও মূলত এটি একটি ভাইরাস জনিত রোগ।
যথা সময়ে যথাযথ চিকিৎসা গ্রহণ করুন।

বাচ্চাটি চেম্বারে এসেছিল।বাচ্চাটির সমস্যাটিকে atopic dermatitis বলা হয়। দেখতে গোল হওয়ার জন্য অনেকেই এটিকে দাদ মনে করে থা...
11/01/2026

বাচ্চাটি চেম্বারে এসেছিল।
বাচ্চাটির সমস্যাটিকে atopic dermatitis বলা হয়। দেখতে গোল হওয়ার জন্য অনেকেই এটিকে দাদ মনে করে থাকে। তাই এলোমেলো ভাবে মলম ব্যাবহার করবেন না।
Atopic Dermatitis বাচ্চাদের মধ্যেই বেশি দেখা যায়। বয়স্কদের ও হতে পারে।

সঠিক সময়ে সঠিক চিকিৎসা গ্রহণ করুন।

এই সমস্যা টিকে বলা হয় টিনিয়া আলভা বা পিটাইরিয়াসিস ভারসিকোলোর।অনেকেই এটিকে ফাংগাল সংক্রমণ জাতীয় রোগ মনে করে থাকেন। কিন্তু...
02/01/2026

এই সমস্যা টিকে বলা হয় টিনিয়া আলভা বা পিটাইরিয়াসিস ভারসিকোলোর।
অনেকেই এটিকে ফাংগাল সংক্রমণ জাতীয় রোগ মনে করে থাকেন। কিন্তু এটি একটি নিরীহ শুষ্কতা জনিত চর্ম রোগ। বাচ্চাদের বেশি হয়ে থাকে।
ত্বক অতিরিক্ত শুষ্ক, বেশিক্ষন রোদে থাকা অথবা একজিমা বা এনার্জির প্রবণতা থাকলে এ সমস্যা টি বেশি দেখা যায়।
অযাচিত মলম ব্যাবহার থেকে বিরত থাকি।

।যথা সময়ে সঠিক চিকিৎসা গ্রহণ করুন।

impetigo (ইমপেটিগো)বাচ্চাদের খুব সাধারণভাবে হওয়া একটি ব্যাকটেরিয়াল সংক্রমণজনিত রোগ।এটি মূলত ত্বকে স্ট্রেপটোকক্কাস বা স্ট...
24/12/2025

impetigo (ইমপেটিগো)
বাচ্চাদের খুব সাধারণভাবে হওয়া একটি ব্যাকটেরিয়াল সংক্রমণজনিত রোগ।
এটি মূলত ত্বকে স্ট্রেপটোকক্কাস বা স্ট্যাফাইলোকক্কাস নামক ব্যাকটেরিয়া এর সংক্রমনে হয়ে থাকে। এটা খুবই ছোঁয়াচে রোগ।বিশেষ করে বাচ্চাদের মধ্যে খুবই সংক্রামক।
এটি মুখে পানি নিয়ে গোটার মত উঠে, পুজ জমে থাকে, ফেটে হলুদ হলুদ ক্রাস্ট এর মত দেখা যেতে পারে।(ছবিত স্পষ্ট)
এটি দেখতে খুব বিধঘুটে হলেও সঠিক চিকিৎসায় খুব সহজেই ভাল হয়ে যায়।

তবে ইদানীং দেখা যায় অনেকেই বিভিন্ন পরামর্শে এন্টিফাংগাল জাতীয় ওষুধ ও মলম লাগিয়া তারপর ডাক্তার এর কাছে আসে।
মনে রাখত্ব হবে স্কিনের সমস্যা মানেই ফাংগাল সংক্রমন নয়। তাই সঠিক চিকিৎসা সঠিক সময়ে ডাক্তারের নিকট গ্রহণ করুন।
নিজেদের ভোগান্তি কমান। অতিরিক্ত ওষুধ সেবনে বিরত থাকুন।

ডা. মোহাম্মদ সাইফুল আমিন
আবাসিক মেডিকেল অফিসার
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রামগঞ্জ, লক্ষীপুর।

এটি একটি ভাইরাস জনিত রোগ। পুরো চোখে ছড়িয়ে পড়ার কারন ছিল দেরি করে আসা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা না পেলে এই রোগটির কারনে চোখ...
02/09/2025

এটি একটি ভাইরাস জনিত রোগ। পুরো চোখে ছড়িয়ে পড়ার কারন ছিল দেরি করে আসা।

সঠিক সময়ে সঠিক চিকিৎসা না পেলে এই রোগটির কারনে চোখের দৃষ্টি শক্তি নষ্ট হতে পারে।

এই প্যাশেন্ট কে প্যাশেন্ট এর মা নিয়ে এসেছিল। আমি তাদেরকে বলেছিলাম, এ রোগের চিকিৎসা এর জন্য আরও বড় ডাক্তার এর কাছে যাওয়া ...
13/08/2025

এই প্যাশেন্ট কে প্যাশেন্ট এর মা নিয়ে এসেছিল। আমি তাদেরকে বলেছিলাম, এ রোগের চিকিৎসা এর জন্য আরও বড় ডাক্তার এর কাছে যাওয়া উচিত। কিন্তু রোগীর মা বলল, স্যার ওরকম সামর্থ নাই। আপনার আয়ত্বে যতটুকু আছে, সে চিকিৎসা দেন, বাকিটা আল্লাহ ভরসা। তার পর নিজের যতটুকু জ্ঞান ছিল, তার মধ্যে রোগীর যাতে কোন ক্ষতি না হয় সে অনুযায়ী চিকিৎসা দিলাম। আলহামদুলিল্লাহ, ১ মাসে রোগীর এমন পরিবর্তন।

সঠিক সময়ে সঠিক চিকিৎসা গ্রহণ করুন।
16/07/2025

সঠিক সময়ে সঠিক চিকিৎসা গ্রহণ করুন।

এই রোগীটির পূর্বে ডার্মাটাইটিস এর সমস্যার জন্য স্টেরয়েড ক্রিম দেয়া হয়েছিল এবং তা ভালো ও হয়ে গিয়েছিল। পরবর্তীতে তার পায়ের...
23/06/2025

এই রোগীটির পূর্বে ডার্মাটাইটিস এর সমস্যার জন্য স্টেরয়েড ক্রিম দেয়া হয়েছিল এবং তা ভালো ও হয়ে গিয়েছিল।
পরবর্তীতে তার পায়ের কাছে দাদ ( Tinea) হওয়ার পর,যেহেতু স্টেরয়েড ক্রিম এ আগের স্কিন এর সমস্যা টি ভালো হয়েছিল তাই সে দাদ এর জায়গায় পুনরায় উক্ত ক্রীম ব্যাবহার করে। ফলস্রুতিতে তার দাদ রোগটি এখন টিনিয়া ইনকোগনিটো হয়ে গিয়েছে,যেটা চিকিৎসা করতে ওষুধ ও দীর্ঘদিন খাওয়া লাগে এবং বারবার হওয়ার সম্ভাবনা বাড়ে। দাদে স্টেরয়েড ক্রিম মাখলে ফাংগাস ত্বকের আরও গভীরে প্রবেশ করার সুযোগ পায়,যার ফলে চিকিৎসা কঠিন হয়ে পরে।
তাই স্কিনের সমস্যায় মলম ব্যাবহার সাবধান হোন।

কোন মলমে একবার সমস্যা ভাল হয়েছে বলে,স্কিনের যে কোন সমস্যায় ঐ মলম ব্যাবহার করলেই ভালো হয়ে যাবে। এই ধারনা থেকে বিরত থাকুন। সকল স্কিন সমস্যার জন্য একই মলম কার্যকর নয়।ভিন্ন সমস্যার জন্য ভিন্ন মলম।

সতর্ক হোন, সময়মত সঠিক চিকিৎসা গ্রহন করুন।

Address

Ramganj
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Mohammad Saiful Amin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category