Alo Poor Foundation & Blood Donation

Alo Poor Foundation & Blood Donation আলোকিত জীবনের প্রত্যয় এগিয়ে যাবো রক্তদানে....


(এটি একটি সমাজ সেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন) You don't have to be a doctor to save lives. Just donate Blood.

আসসালামু আলাইকুম �
'সকল মানুষের ইচ্ছায় হোক স্বেচ্ছায় রক্তদান " We want to try help those people who need blood in any emergency for saving life.

এই গ্রুপের সকল স্বেচ্ছাসেবীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, রক্তের প্রয়োজনে কোন পোষ্ট করার সময় অবশ্যই নিম্নোক্ত তথ্য সমূহ প্রদান করুনঃ

১. রোগির সমস্যা কী...?
২. রক্তের গ্রুপ ও কত ব্যাগ লাগবে...?
৩. হাসপাতালের নাম ও ঠিকানা, ব্লক / ওয়ার্ড, কেবিন / ব

েড নং, কত তলায়. (হাসপাতালে ভর্তি না থাকলে, বহিঃবিভাগ লিখবেন)...
৪. কোন তারিখ ও কোন সময়ের মধ্যে লাগবে...?
৫. মোবাইল নাম্বার এবং ওনি রোগীর কি হন...?
৬. রক্তের ব্যবস্থা হলে অবশ্যই পোষ্টের নিচে রক্তের ব্যবস্থা হয়েছে লিখে কমেন্ট করবেন বা এডিট করে উপরে ম্যানেজ লিখে দিবেন...
৭. রক্তের জন্য কোন মেম্বার পোষ্ট করলে, যদি বিস্তারিত না দেয় তাহলে, বিস্তারিত জানার জন্য প্রয়োজনে তাদের মোবাইলে কল দিন...
৮. বিস্তারিত জেনে পোষ্ট করবেন...
৯. আপনাদের কাছে কেউ রক্তের জন্য কল করলে ওনার নাম, রক্তের গ্রুপ ও ঠিকানা জেনে নিবেন এবং নোট করে রাখবেন...
১০. আর পারলে বাংলাতে পোষ্ট করার জন্য চেষ্টা করবেন...

অনুগ্রহ করে তথ্যগুলো দিয়ে পোস্ট করুন আমরা অবশ্যই আপনাকে সহযোগিতা করার চেষ্টা করবো, আপনারা যারা স্বেচ্ছায় রক্ত দিতে চান, তারা রক্তের গ্রুপ (মোবাইল নাম্বার সহ) লিখতে পারেন অথবা ইনবক্সে করতে পারেন. মনে রাখবেন, একদিন আপনারও রক্তের প্রয়োজন হতে পারে. Its safe. Its simple. And it save lives.

স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসুন প্লিজ! " সৃষ্টির সেবাই স্রষ্টার সন্তুষ্টি"

আমাদের ফাউন্ডেশনের অফিসিয়াল ফেইজবুক পেইজঃ- �
https://www.facebook.com/alo.poor.foundation.4.8.20

আমাদের ফাউন্ডেশনের ফেইজবুক আইডিঃ- �
https://www.facebook.com/alo.poor.foundation.20

আমাদের ফাউন্ডেশনের পাবলিক গ্রুপঃ- �
https://www.facebook.com/groups/alo.poor.foundation.20

জরুরী রক্তের প্রয়েজনের কল করুন. Alo poor Foundation & Blood Donation এর নম্বরঃ 01857-328032


আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ.

আলো পোর ফাউন্ডেশন এন্ড ব্লাড ডোনেশন এর পরিবারের পক্ষ থেকে সকল স্বেচ্ছাসেবী, রক্তযোদ্ধা, সহযোদ্ধা এবং শুভাকাঙ্ক্ষী ভাই-বো...
27/05/2026

আলো পোর ফাউন্ডেশন এন্ড ব্লাড ডোনেশন এর পরিবারের পক্ষ থেকে সকল স্বেচ্ছাসেবী, রক্তযোদ্ধা, সহযোদ্ধা এবং শুভাকাঙ্ক্ষী ভাই-বোনদেরকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা এবং ঈদ মোবারক.🥰💙

৮ মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস : আলো পোর ফাউন্ডেশন এন্ড ব্লাড ডোনেশনের পক্ষ থেকে সচেতনতামূলক বার্তাআজ ৮ মে, বিশ্ব থ্যালাস...
07/05/2026

৮ মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস : আলো পোর ফাউন্ডেশন এন্ড ব্লাড ডোনেশনের পক্ষ থেকে সচেতনতামূলক বার্তা

আজ ৮ মে, বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। দিনটি বিশ্বব্যাপী পালিত হয় থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এই রোগে আক্রান্ত মানুষদের প্রতি সহানুভূতি প্রকাশের লক্ষ্যে। “আলো পোর ফাউন্ডেশন এন্ড ব্লাড ডোনেশন” এই বিশেষ দিনে সকলকে জানায় শুভেচ্ছা ও সচেতনতার আহ্বান।

থ্যালাসেমিয়া এক ধরনের জিনগত রক্তের রোগ, যেখানে শরীর প্রয়োজনীয় হিমোগ্লোবিন তৈরি করতে পারে না। এর ফলে শরীরে স্বাভাবিকভাবে অক্সিজেন পরিবহন ব্যাহত হয় এবং নিয়মিত রক্তসঞ্চালনের প্রয়োজন হয়। এ রোগটি মূলত পিতামাতা উভয়ের কাছ থেকে জিনগতভাবে সন্তানের দেহে আসে, অর্থাৎ এটি জন্মগত।

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস প্রথম পালিত হয় ১৯৯৪ সালে, গ্রীক থ্যালাসেমিয়া ফেডারেশনের উদ্যোগে। দিবসটির মূল লক্ষ্য হলো থ্যালাসেমিয়ায় আক্রান্তদের জীবনমান উন্নয়ন এবং বিশ্ববাসীকে এ রোগের প্রতিরোধ ও চিকিৎসা সম্পর্কে জানানো।

থ্যালাসেমিয়া দুই ধরনের—থ্যালাসেমিয়া মেজর এবং থ্যালাসেমিয়া মাইনর। যারা মাইনর ক্যারিয়ার, তাদের শরীরে বড় ধরনের সমস্যা দেখা না গেলেও, দুজন মাইনর ক্যারিয়ারের সন্তান থ্যালাসেমিয়া মেজরে আক্রান্ত হতে পারে, যা জীবনঘাতী। থ্যালাসেমিয়া মেজর রোগীরা সাধারণত ছয় মাস বয়সের পর থেকেই রক্তশূন্যতায় ভোগে এবং প্রতিনিয়ত রক্ত নিতে হয় তাদের বেঁচে থাকার জন্য।

এই রোগটি সাধারণত দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলে বেশি দেখা যায়। বাংলাদেশেও প্রতি বছর বিপুলসংখ্যক শিশু থ্যালাসেমিয়া নিয়ে জন্ম নিচ্ছে। এটি প্রতিরোধযোগ্য হলেও সচেতনতার অভাবে অনেকেই আগে থেকে পরীক্ষা করান না।

থ্যালাসেমিয়ার প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিয়ের আগে থ্যালাসেমিয়া ক্যারিয়ার পরীক্ষা করা। যদি উভয় পক্ষই ক্যারিয়ার হন, তাহলে বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

থ্যালাসেমিয়া রোগীদের জন্য সবচেয়ে জরুরি বিষয় হলো নিয়মিত রক্ত সঞ্চালন ও আয়রন নিয়ন্ত্রণে রাখা। তাদের বিশেষ যত্ন ও ভালোবাসা দরকার। তাই রক্তদাতা হিসেবে আমাদের সামাজিক দায়িত্ব পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আলো পোর ফাউন্ডেশন এন্ড ব্লাড ডোনেশন সবসময় থ্যালাসেমিয়া রোগীদের পাশে থেকে কাজ করছে। রক্তদানে উৎসাহিত করার পাশাপাশি, আমরা এই রোগ সম্পর্কে সাধারণ মানুষের মাঝে সচেতনতা ছড়িয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আপনার এলাকা কিংবা পরিচিত যে কোন এলাকার থ্যালাসেমিয়া রোগীর তথ্য জমা দিনঃ https://alopoorfoundation.xyz/থ্যালাসেমিয়া/

এই বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে আসুন, আমরা সবাই মিলে শপথ করি—থ্যালাসেমিয়ার বিরুদ্ধে লড়াই করব সচেতনতা, ভালোবাসা ও সহানুভূতির মাধ্যমে।

থ্যালাসেমিয়া মুক্ত একটি আগামীর জন্য আজ থেকেই হই সচেতন।

আলো পোর ফাউন্ডেশন এন্ড ব্লাড ডোনেশন  এর "পরিচালক " কাজী জিহাদুল ইসলাম  ভাই এর শুভ জন্মদিন উপলক্ষে আমাদের Alo Poor Founda...
07/05/2026

আলো পোর ফাউন্ডেশন এন্ড ব্লাড ডোনেশন এর "
পরিচালক " কাজী জিহাদুল ইসলাম ভাই এর শুভ জন্মদিন উপলক্ষে আমাদের Alo Poor Foundation & Blood Donation পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন. সবসময় মানবতার সেবায় নিয়োজিত থাকবেন..
আপনার সুন্দর নেতৃত্ব, চিন্তা, ভাবনা আলো পোর ফাউন্ডেশন আরো সামনে দিকে এগিয়ে যাচ্ছে।

#শুভ_জন্মদিন🎂🥀

যারা মাথার উপর সূর্য রেখে ঝড়ায় গায়ের ঘাম, তাদের প্রতি গভীর শ্রদ্ধা অনেক অনেক.১ লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে Alo...
30/04/2026

যারা মাথার উপর সূর্য রেখে ঝড়ায় গায়ের ঘাম, তাদের প্রতি গভীর শ্রদ্ধা অনেক অনেক.

১ লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে Alo Poor Foundation & Blood Donation পরিবারের পক্ষ থেকে সকল শ্রমজীবী মানুষের প্রতি রইল শ্রদ্ধা ও ভালোবাসা.

আলো পোর ফাউন্ডেশন এন্ড ব্লাড ডোনেশন এর " সহকারী পরিচালক " Md Rabiul Islam Sohel ভাই এর শুভ জন্মদিন উপলক্ষে আমাদের Alo Po...
30/04/2026

আলো পোর ফাউন্ডেশন এন্ড ব্লাড ডোনেশন এর " সহকারী পরিচালক " Md Rabiul Islam Sohel ভাই এর শুভ জন্মদিন উপলক্ষে আমাদের Alo Poor Foundation & Blood Donation পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন. সবসময় মানবতার সেবায় নিয়োজিত থাকবেন..
আপনার সুন্দর নেতৃত্ব, চিন্তা, ভাবনা আলো পোর ফাউন্ডেশন আরো সামনে দিকে এগিয়ে যাচ্ছে।

#শুভ_জন্মদিন🎂🥀

সবাইকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা২৬শে মার্চ—গৌরব, আত্মত্যাগ ও বিজয়ের এক অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে এ...
25/03/2026

সবাইকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা

২৬শে মার্চ—গৌরব, আত্মত্যাগ ও বিজয়ের এক অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে এক রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল, যার মাধ্যমে দীর্ঘ নয় মাসের সংগ্রামের পর আমরা অর্জন করেছি স্বাধীনতা। লাখো শহীদের আত্মত্যাগ, নির্যাতিত মা-বোনের কান্না এবং অগণিত মুক্তিযোদ্ধার সাহসী লড়াইয়ের ফসল আজকের বাংলাদেশ।

স্বাধীনতা হোক মানবতার, দেশপ্রেম হোক আমাদের প্রতিজ্ঞা।

🌙✨ ঈদ মোবারক ✨🌙ত্যাগ, ভালোবাসা আর মানবতার এক অপূর্ব বার্তা নিয়ে আবারও আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদ।এই আনন্দের দিনে আমরা য...
20/03/2026

🌙✨ ঈদ মোবারক ✨🌙
ত্যাগ, ভালোবাসা আর মানবতার এক অপূর্ব বার্তা নিয়ে আবারও আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদ।
এই আনন্দের দিনে আমরা যেন শুধু নিজেদের নয়, চারপাশের অসহায় মানুষদের মুখেও হাসি ফোটাতে পারি — এই হোক আমাদের অঙ্গীকার।

ঈদের এই পবিত্র মুহূর্তে আমরা প্রার্থনা করি, আপনার জীবন হউক সুস্থ, নিরাপদ এবং আনন্দময়।
#আলো_পোর_ফাউন্ডেশন_এন্ড_ব্লাড_ডোনেশন

আলো পোর ফাউন্ডেশন এন্ড ব্লাড ডোনেশন -এর পক্ষ থেকে প্রবাসে অবস্থানরত সকল রেমিট্যান্স যোদ্ধাদের জানাই ঈদুল ফিতরের প্রাণঢাল...
19/03/2026

আলো পোর ফাউন্ডেশন এন্ড ব্লাড ডোনেশন -এর পক্ষ থেকে প্রবাসে অবস্থানরত সকল রেমিট্যান্স যোদ্ধাদের জানাই ঈদুল ফিতরের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।

আলহামদুলিল্লাহ! দীর্ঘ এক মাস রমজানের সিয়াম সাধনার পর আনন্দের বার্তা নিয়ে আমাদের দ্বারে এসে হাজির পবিত্র ঈদুল ফিতর। এই আনন্দের দিনে আলো পোর ফাউন্ডেশন এন্ড ব্লাড ডোনেশন পরিবারের পক্ষ থেকে দেশ-বিদেশে অবস্থানরত সকল রেমিট্যান্স যোদ্ধাদের জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও শুভকামনা।

প্রবাসে থাকা আমাদের রেমিট্যান্স যোদ্ধারা শুধু পরিবারের দায়িত্বই পালন করেন না, বরং দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবেও কাজ করেন। আপনাদের অক্লান্ত পরিশ্রম ও ত্যাগের ফলে দেশের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে, দেশের মানুষ এগিয়ে যাচ্ছে, পরিবার-পরিজনের মুখে হাসি ফুটছে। কিন্তু এই ঈদে অনেকেই হয়তো প্রিয়জনদের পাশে থাকতে পারছেন না, তাদের সান্নিধ্যে ঈদের আনন্দ ভাগ করে নিতে পারছেন না। তবুও আপনাদের আত্মত্যাগই আপনাদের পরিবারের সুখের কারণ, দেশের উন্নয়নের মূল শক্তি। আমরা এই অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।

প্রবাসে থেকেও ঈদের আনন্দ হারিয়ে যাবে না! যদিও প্রিয়জনদের ছেড়ে থাকার কষ্ট রয়েছে, তবু ঈদের আনন্দ প্রবাসেও যেন মলিন না হয়। আল্লাহ্‌ আমাদের রোজার সিয়াম সাধনা কবুল করুন, আমাদের জীবনে ঈদুল ফিতরের আনন্দকে পরিপূর্ণ করুন। ঈদ মানে খুশি, ঈদ মানে উৎসব, ঈদ মানে পরস্পরের প্রতি ভালোবাসা, সহমর্মিতা ও একতা।

আপনাদের দোয়া করি—আল্লাহ যেন আপনাদের সুস্থ রাখেন, কর্মস্থলে সাফল্য দান করেন, প্রবাসের কষ্ট দূর করে আপনাদের জীবনকে সহজ করে দেন এবং আপনাদের পরিবার-পরিজনকে সুখে-শান্তিতে রাখেন।

ঈদের শুভেচ্ছা বার্তা: যেখানেই থাকুন না কেন, ঈদের আনন্দ আপনাদের ঘিরে থাকুক। আল্লাহ আপনাদের সব কষ্ট ও ত্যাগ কবুল করুন। আপনাদের প্রবাস জীবন নিরাপদ ও সুখময় হোক। শীঘ্রই আপনাদের প্রিয়জনদের সঙ্গে পুনর্মিলনের সুযোগ আসুক। ঈদ মোবারক!

আবারও, আলো পোর ফাউন্ডেশন এন্ড ব্লাড ডোনেশন এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও দোয়া। মানবতার সেবায় আমরা সবসময় আপনাদের পাশে আছি।

“মানবতার সেবায়, রক্তদানে এগিয়ে আসুন”
আলো পোর ফাউন্ডেশন এন্ড ব্লাড ডোনেশন

🌙 ঈদ মোবারক! 🌙

২১ শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস🇧🇩🖤 -আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১ শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি🇧🇩 ২১ শে...
20/02/2026

২১ শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস🇧🇩🖤 -আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১ শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি🇧🇩 ২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস😊❤️

সকল ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি❤️🥀

শ্রদ্ধাজ্ঞাপনে- আলো পোর ফাউন্ডেশন এন্ড ব্লাড ডোনেশন

Alo Poor Foundation & Blood Donation

20/02/2026

পবিত্র মাহে রমজানের শুভাগমনে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
আল্লাহ তায়ালা আমাদের সিয়াম-সাধনা কবুল করুন এবং রহমত, মাগফিরাত ও নাজাত দান করুন। 🌙

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Alo Poor Foundation & Blood Donation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Alo Poor Foundation & Blood Donation:

Share