Asperia Wellness Center

Asperia Wellness Center The greatest wealth is health. Good eat, good mood, good health. Stay with Asperia Wellness Center.

বাংলাদেশে মৌসুমি কাশি বৃদ্ধি পাচ্ছে – জেনে নিন করণীয় হঠাৎ আবহাওয়ার পরিবর্তনের কারণে কাশি, গলা ব্যথা ও শ্বাসকষ্ট অনেকের ...
21/10/2025

বাংলাদেশে মৌসুমি কাশি বৃদ্ধি পাচ্ছে – জেনে নিন করণীয়
হঠাৎ আবহাওয়ার পরিবর্তনের কারণে কাশি, গলা ব্যথা ও শ্বাসকষ্ট অনেকের ঘরে ঘরে দেখা যাচ্ছে। সঠিক বাড়ির যত্নে উপশম সম্ভব – তবে কখন ডাক্তার দেখানো জরুরি তা জানা খুবই গুরুত্বপূর্ণ।
বাড়িতে যে প্রাথমিক যত্নগুলো করতে পারেন-
🫖 ১. গরম তরল পান করুন-
গরম পানি, আদা-তুলসী চা, লেবু-মধু মিশ্রিত গরম পানি
(মধু ১ বছরের নিচের শিশুদের দেওয়া যাবে না)
🌬️ ২. স্টিম ইনহেলেশন (ভাপ নেওয়া)
দিনে ২-৩ বার গরম পানির ভাপ নাক ও মুখ দিয়ে নিলে কফ ঢিলা হয় ও গলা আরাম পায়।
🍲 ৩. হালকা ও পুষ্টিকর খাবার, ভাজা-পোড়া, ঠাণ্ডা ও অতিরিক্ত ঝাল খাবার এড়িয়ে চলুন। গরম স্যুপ, ভাত-ডাল, সবজি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
💧 ৪. শরীরকে সব সময় হাইড্রেটেড রাখুন দিনে কমপক্ষে ৮-১০ গ্লাস পানি পান করুন।
🧘 ৫. পর্যাপ্ত বিশ্রাম ও আর্দ্র পরিবেশ ভালোভাবে ঘুমান। রুমের বাতাস আর্দ্র রাখতে পানিভর্তি বাটি বা হিউমিডিফায়ার ব্যবহার করুন।
❌ যা এড়িয়ে চলবেন
ঠাণ্ডা পানি ও ঠাণ্ডা পানীয়
ধুলোবালি ও ধূমপান
রোদ থেকে এসে হঠাৎ এসিতে ঢোকা
🚩 লক্ষণগুলো দেখা দিলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন-
কাশি ৭ দিনের বেশি স্থায়ী হলে
জ্বর, বুকে ব্যথা বা শ্বাসকষ্ট হলে
হলুদ/সবুজ কফ বা রক্তসহ কাশি
হাঁপানি বা ফুসফুসজনিত রোগীর কাশি বেড়ে গেলেশিশু বা বয়স্ক ব্যক্তির খাওয়ার রুচি কমে গেলে বা দুর্বলতা দেখা দিলে
💡 মনে রাখবেন: প্রতিটি কাশির জন্য অ্যান্টিবায়োটিক প্রয়োজন হয় না। সঠিক বাড়ির যত্ন এবং সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ নিলে জটিলতা এড়ানো যায়।
সতর্ক থাকুন, সুস্থ থাকুন! 🌿
চিকিৎসা সংক্রান্ত পরামর্শ বা অনলাইনে ডাক্তার দেখার জন্য ইনবক্স করুন বা কমেন্ট করুন।

⚠️ নীরব ঘাতক উচ্চ কোলেস্টেরল-চোখে দেখা যায় না, কিন্তু প্রতিদিন আপনার শরীরকে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করছে উচ্চ কোলেস্টেরল। ...
19/10/2025

⚠️ নীরব ঘাতক উচ্চ কোলেস্টেরল-

চোখে দেখা যায় না, কিন্তু প্রতিদিন আপনার শরীরকে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করছে উচ্চ কোলেস্টেরল। এর ক্ষতি মারাত্মক । প্রাণঘাতী সব রোগের কারণ হতে পারে উচ্চ কোলেস্টেরল।
উচ্চ কোলেস্টেরল যেসব ক্ষতি করতে পারে :
> হার্ট অ্যাটাক ও স্ট্রোক – ধমনী বন্ধ হয়ে যায়।
> উচ্চ রক্তচাপ – ধমনী শক্ত হয়ে যায়।
> স্মৃতিভ্রংশ ও ডিমেনশিয়া – মস্তিষ্কে রক্তপ্রবাহ কমে যায়।
> পায়ের ব্যথা (PAD) – ধমনী সরু হয়ে যায়।
> কিডনির রোগ ও পিত্তথলির পাথর – অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয়।
👉 নিয়মিত কোলেস্টেরল পরীক্ষা করুন এবং সময় থাকতে সতর্ক হোন।

উৎসবের আনন্দে খাওয়াদাওয়া একটু বেশি হয়ে গেলে কী করবেন? 🍛🍗🍰উৎসবে খাওয়ার মজা যেমন অনেক, তেমনি অতিরিক্ত খাওয়ার পর গ্যাস, বুক...
01/10/2025

উৎসবের আনন্দে খাওয়াদাওয়া একটু বেশি হয়ে গেলে কী করবেন? 🍛🍗🍰
উৎসবে খাওয়ার মজা যেমন অনেক, তেমনি অতিরিক্ত খাওয়ার পর গ্যাস, বুকজ্বালা বা অস্বস্তিও দেখা দিতে পারে। চিন্তার কিছু নেই, কয়েকটি সহজ উপায়েই থাকতে পারেন সুস্থ।
✅ অল্প অল্প করে পানি পান করুন।
✅ খাওয়ার পর ১০–১৫ মিনিট হাঁটুন, শুয়ে পড়বেন না।
✅ আনারস, পেঁপে, কমলার মতো ফল খান।
✅ লেবু-পানি বা হালকা গরম পানি পান করুন।
✅ পরের বেলায় ভাত-রুটি কমিয়ে হালকা খাবার (স্যুপ, সালাদ, ফল) নিন।
✅ ঝাল ও চর্বিযুক্ত খাবার কম খান।
🚫 প্রচণ্ড অস্বস্তি, বমি বা বুকজ্বালা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
👉 উৎসবের আনন্দ হোক স্বাস্থ্যকর ও সুখকর! 💚

আপনার কিডনি সমস্যার ঝুঁকি এড়ারাতে ও সুস্থ থাকার জন্য এবং কিডনি জটিলতা প্রতিরোধ করার জন্য নিয়মিত চেকআপ করা অপরিহার্য। আজ...
30/09/2025

আপনার কিডনি সমস্যার ঝুঁকি এড়ারাতে ও সুস্থ থাকার জন্য এবং কিডনি জটিলতা প্রতিরোধ করার জন্য নিয়মিত চেকআপ করা অপরিহার্য। আজই প্যাকেজ বুক করুন এবং সুস্থ জীবন উপভোগ করুন ।
বিস্তারিত জানতে আমাদের ওয়েলনেস হটলাইনে কল করুন: 01705222668
অথবা যোগাযোগ করুন আমাদের WhatsApp নাম্বারে 01894943977
🏘 আল নূর বদরুন সেন্টার (৭ম তলা), বদনা শাহ মাজারের বিপরীত পার্শ্বে, প্রবর্তক মোড়, চট্টগ্রাম।

সুস্থ থাকা কঠিন কিছু নয়, চাই স্বাস্থ্যকর লাইফস্টাইল। সুস্থ, রোগের ঝুঁকিমুক্ত প্রাণবন্ত জীবন চাইলে প্রতিদিনের জীবনযাপনে ক...
29/09/2025

সুস্থ থাকা কঠিন কিছু নয়, চাই স্বাস্থ্যকর লাইফস্টাইল। সুস্থ, রোগের ঝুঁকিমুক্ত প্রাণবন্ত জীবন চাইলে প্রতিদিনের জীবনযাপনে কিছু ছোট ছোট পরিবর্তন আনতে হবে। চিকিৎসকদের মতে, এই অভ্যাসগুলো আপনাকে দীর্ঘমেয়াদে সুস্থ রাখবে।
✅ স্বাস্থ্যকর লাইফস্টাইল বা জীবনধারায় গুরুত্বপূর্ণ ....
🟢 প্রতিদিন অন্তত ৩০ মিনিট ব্যায়াম করুন
🟢 প্রতিরাতে ৭–৮ ঘণ্টা পর্যাপ্ত ঘুম নিন
🟢 শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখুন
🟢 মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন
🟢 ধূমপান ও অ্যালকোহল সম্পূর্ণ পরিহার করুন
🟢 নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন
🟢 প্রতিদিন পর্যাপ্ত শাকসবজি ও মৌসুমী ফল খান
🟢 শরীরের প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত প্রোটিন গ্রহণ করুন
🟢 প্রচুর পানি পান করুন
🟢 লবণ, চিনি, তেল ও চর্বি কমিয়ে দিন
🟢 সফট ড্রিংকস ও ফাস্টফুড এড়িয়ে চলুন
💡 মনে রাখবেন: আজকের সচেতনতা, আগামীর সুস্থতা।
👉 ছোট ছোট স্বাস্থ্যকর অভ্যাসই গড়ে তোলে একটি দীর্ঘ, সুখী ও প্রাণবন্ত জীবন।
#সুস্থজীবন #স্বাস্থ্যসচেতনতা #সুস্থথাকুন #স্বাস্থ্যটিপস

🩺 কারা কিডনি রোগের ঝুঁকিতে? জেনে রাখা জরুরি !কিডনি আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। কিন্তু কিছু মানুষ অন্যদের তুলনা...
27/09/2025

🩺 কারা কিডনি রোগের ঝুঁকিতে?
জেনে রাখা জরুরি !
কিডনি আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। কিন্তু কিছু মানুষ অন্যদের তুলনায় কিডনির রোগে বেশি ঝুঁকিতে থাকেন। ঝুঁকিগুলো আগে থেকে জানলে সচেতন থাকা ও প্রতিরোধ করা সহজ হয়।
🔍 যাদের ঝুঁকি বেশি:
🔴 ডায়াবেটিস রোগী – রক্তে অতিরিক্ত শর্করা কিডনি ক্ষতিগ্রস্ত করে।
🔴 উচ্চ রক্তচাপ রোগী – দীর্ঘদিন নিয়ন্ত্রণে না থাকলে কিডনি ফেইলিওর হতে পারে।
🔴 স্থূলতা বা অতিরিক্ত ওজন – কিডনির উপর অতিরিক্ত চাপ তৈরি করে।
🔴 পারিবারিক ইতিহাস – পরিবারের কারো কিডনি রোগ থাকলে ঝুঁকি বেশি।
🔴 ধূমপায়ী ও অ্যালকোহল সেবনকারীরা – কিডনির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করে।
🔴 বয়স্করা (৪০+ বছর) – বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিডনির কার্যক্ষমতা কমতে থাকে।
🔴 অতিরিক্ত ওষুধ সেবনকারীরা – বিশেষ করে ব্যথানাশক বা স্টেরয়েড ওষুধ বেশি খেলে কিডনি ক্ষতিগ্রস্ত হয়।
⚠️ করণীয়
🟢 নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন (রক্ত ও প্রস্রাব পরীক্ষা)
🟢 ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন
🟢 পর্যাপ্ত পানি পান করুন (চিকিৎসকের পরামর্শ অনুযায়ী)
🟢 সুষম ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অনুসরণ করুন
🟢 ধূমপান ও অ্যালকোহল সম্পূর্ণভাবে এড়িয়ে চলুন
🟢 চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না
🟢 নিয়মিত শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করুন
✅ মনে রাখবেন: সচেতনতা ও সময়মতো পদক্ষেপই কিডনিকে সুস্থ রাখার প্রথম ধাপ।
#সচেতনতা

আপনার কিডনি সমস্যা আছে কিনা কিভাবে বুঝবেন ?শরীরের দুটি কিডনির ৭০-৮০ ভাগ নষ্ট হওয়ার আগে কোনো ধরনের গুরুতর লক্ষণই দেখা দেয়...
22/09/2025

আপনার কিডনি সমস্যা আছে কিনা কিভাবে বুঝবেন ?

শরীরের দুটি কিডনির ৭০-৮০ ভাগ নষ্ট হওয়ার আগে কোনো ধরনের গুরুতর লক্ষণই দেখা দেয় না। বাংলাদেশের জনসংখ্যার ১০% জানেই না তাদের কিডনির সমস্যা আছে। কিডনির অসুখ অনেক সময় শুরু হয় নীরবে। শুরুতে বুঝতে না পারলেও কিছু সতর্কবার্তা আমাদের চোখে পড়তে পারে। এগুলো উপেক্ষা করলে সমস্যা জটিল আকার ধারণ করতে পারে। প্রাণঘাতী এই রোগ শরীরে বাসা বাঁধার আগেই জেনে নিন প্রাথমিক লক্ষণগুলো।
কিডনির সমস্যার প্রাথমিক লক্ষণসমূহ:
🟠 অতিরিক্ত ক্লান্তি ও দুর্বলতা
🟠 ক্ষুদামন্দা বা খাওয়ার অনিচ্ছা
🟠 কোনো কারণ ছাড়াই বমি বমি ভাব
🟠 কোনো চর্মরোগ ছাড়াই শরীর চুলকানো
🟠 চামড়া শুষ্ক হয়ে যাওয়া
🟠 প্রস্রাবে প্রচণ্ড দুর্গন্ধ হওয়া
🟠 প্রস্রাবে বেশি বেশি ফেনা তৈরি হওয়া
🟠 স্বাভাবিকের চেয়ে ঘন ঘন প্রস্রাব হওয়া
✅ করণীয়
🟠 দ্রুত একজন নেফ্রোলজিস্ট (কিডনি বিশেষজ্ঞ) বা অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন
🟠 রক্ত পরীক্ষা (ক্রিয়েটিনিন, ইউরিয়া) ও প্রস্রাব পরীক্ষা করান
🟠 ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ থাকলে নিয়মিত নিয়ন্ত্রণ করুন
🟠 পর্যাপ্ত পানি পান করুন (চিকিৎসকের পরামর্শ অনুযায়ী)
🟠 নুন ও ঝাল কমিয়ে খাবার খান
🟠 ধূমপান ও অ্যালকোহল থেকে সম্পূর্ণ বিরত থাকুন
🟠 ওষুধ খেলে (বিশেষ করে ব্যথার ওষুধ) চিকিৎসকের সঙ্গে আলোচনা করুন
❌ যা এড়িয়ে চলবেন
🔴 লক্ষণকে অবহেলা করবেন না
🔴 নিজের মতো করে ওষুধ খাবেন না
🔴 অতিরিক্ত নোনতা খাবার, ফাস্ট ফুড ও সফট ড্রিঙ্কস খাবেন না

👉 মনে রাখবেন, প্রাথমিক পর্যায়েই পদক্ষেপ নিলে কিডনি দীর্ঘদিন সুস্থ রাখা সম্ভব।

📢 প্রিডায়াবেটিস: ডায়াবেটিসের আগের সতর্কবার্তা🩸 প্রিডায়াবেটিস হলো এমন একটি অবস্থা যেখানে রক্তে শর্করার মাত্রা স্বাভাবি...
20/09/2025

📢 প্রিডায়াবেটিস: ডায়াবেটিসের আগের সতর্কবার্তা

🩸 প্রিডায়াবেটিস হলো এমন একটি অবস্থা যেখানে রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকে, কিন্তু ডায়াবেটিসের পর্যায়ে পৌঁছায়নি। এটি শরীরের ইনসুলিন সঠিকভাবে কাজ না করার ইঙ্গিত দেয়। যদি সতর্কতা না নেওয়া হয় তবে টাইপ ২ ডায়াবেটিস, হৃদরোগ এবং অন্যান্য জটিলতার ঝুঁকি অনেক বেড়ে যায়।
🔻 কীভাবে বুঝবেন?
➡️ খালি পেটে রক্তে শর্করা: 100–125 mg/dL
➡️ খাবারের ২ ঘণ্টা পর: 140–199 mg/dL
➡️ HbA1c: 5.7% – 6.4%

✅ কারা প্রিডায়াবেটিস টেস্ট করাবেন?
🔴 বয়স ৩৫ বছরের বেশি – সবারই অন্তত একবার পরীক্ষা করা উচিত।
🔴 অতিরিক্ত ওজন বা স্থূলতা – বিশেষ করে কোমরের মাপ বড় হলে।
🔴 পারিবারিক ইতিহাস – বাবা-মা, ভাই-বোন বা ঘনিষ্ঠ আত্মীয়ের ডায়াবেটিস থাকলে।
🔴 শারীরিক পরিশ্রমের অভাব – যারা নিয়মিত ব্যায়াম করেন না।
🔴 উচ্চ রক্তচাপ বা উচ্চ কোলেস্টেরল – ডায়াবেটিসের সাধারণ ঝুঁকি।
🔴 গর্ভকালীন ডায়াবেটিসের ইতিহাস – যেসব নারীর গর্ভাবস্থায় ডায়াবেটিস হয়েছিল।
🔴 পলিসিস্টিক ওভারি সিনড্রোম (PCOS) – নারীদের জন্য একটি বাড়তি ঝুঁকি।
🔴 ঝুঁকিপূর্ণ জাতিগোষ্ঠী – দক্ষিণ এশীয় (বাংলাদেশি), আফ্রিকান, হিস্পানিক জনগোষ্ঠীর ঝুঁকি বেশি।
🔻 প্রিডায়াবেটিস হলে ঝুঁকি
➡️ টাইপ-২ ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি
➡️ হৃদরোগ ও কিডনি রোগের ঝুঁকি বেড়ে যায়
➡️ সময়মতো যত্ন না নিলে গুরুতর জটিলতা
🔻 প্রতিরোধের উপায়
✅ নিয়মিত হাঁটা বা ব্যায়াম
✅ ওজন নিয়ন্ত্রণে রাখা
✅ পরিশোধিত শর্করা (সাদা ভাত, ময়দা, মিষ্টি) এড়ানো
✅ প্রচুর শাকসবজি ও আঁশযুক্ত খাবার খাওয়া
✅ নিয়মিত ব্লাড সুগার টেস্ট করা
💡 মনে রাখবেন: প্রিডায়াবেটিস মানেই নিশ্চিত ডায়াবেটিস নয়। এখনই সতর্ক হলে ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব।
❤️ সুস্থ থাকুন, পরিবারকে সুরক্ষিত রাখুন।
#প্রিডায়াবেটিস #ডায়াবেটিস #সচেতনতা #সুস্থজীবন

🥗 ডায়াবেটিস মানেই না খাওয়া নয়!আপনি চাইলে সঠিক বিকল্প বেছে নিয়ে সুস্বাদু খাবার উপভোগ করতে পারেন।আলুর পরিবর্তে বেছে নি...
18/09/2025

🥗 ডায়াবেটিস মানেই না খাওয়া নয়!
আপনি চাইলে সঠিক বিকল্প বেছে নিয়ে সুস্বাদু খাবার উপভোগ করতে পারেন।
আলুর পরিবর্তে বেছে নিন মিষ্টি আলু (Sweet Potato) ✅
❌ আলুর ক্ষতি
🔴 উচ্চ গ্লাইসেমিক ইনডেক্স (GI): দ্রুত রক্তে শর্করা বাড়ায়।
🔴 স্টার্চ বেশি: সহজেই গ্লুকোজে রূপান্তরিত হয়।
🔴 ওজন বৃদ্ধি ঝুঁকি: ভাজা বা অতিরিক্ত খেলে ওজন বাড়ে।
🔴 প্রসেসড আলু (চিপস, ফ্রেঞ্চ ফ্রাই): রক্তে শর্করা ও হৃদরোগের ঝুঁকি বাড়ায়।

✅ মিষ্টি আলুর উপকারিতা
🟢 নিম্ন থেকে মাঝারি গ্লাইসেমিক ইনডেক্স (GI): ধীরে ধীরে রক্তে গ্লুকোজ বাড়ায়।
🟢 ফাইবার সমৃদ্ধ: হজম ভালো করে এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণে সহায়ক।
🟢 ভিটামিন এ, সি, পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট: রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও হার্ট সুরক্ষায় কাজ করে।
🟢 তৃপ্তি দেয়: দীর্ঘক্ষণ পেট ভরা রাখে, অতিরিক্ত খাওয়া কমায়।
🟢 বিভিন্নভাবে রান্না করা যায়: সিদ্ধ, বেকড, হালকা ভাপে, এমনকি স্যুপ বা সালাদেও ব্যবহারযোগ্য।

👉 মনে রাখবেন: ডায়াবেটিস মানেই ক্ষুধার্ত থাকা নয়।
সঠিক বিকল্প বেছে নিয়ে স্বাস্থ্যকর জীবনযাপন করুন এবং খাবারের আনন্দ উপভোগ করুন। 🌿✨
বিস্তারিত জানতে আমাদের ওয়েলনেস হটলাইনে কল করুন: 01705 222668
অথবা যোগাযোগ করুন আমাদের WhatsApp নাম্বারে 01894943977
🏘 আল নূর বদরুন সেন্টার (৭ম তলা), বদনা শাহ মাজারের বিপরীত পার্শ্বে, প্রবর্তক মোড়, চট্টগ্রাম।

আপনার যদি ডায়াবেটিস থাকে অথবা ডায়াবেটিস হওয়ার ঝুঁকি থাকে, তাহলে সুস্থ থাকার জন্য এবং জটিলতা প্রতিরোধ করার জন্য নিয়মি...
17/09/2025

আপনার যদি ডায়াবেটিস থাকে অথবা ডায়াবেটিস হওয়ার ঝুঁকি থাকে, তাহলে সুস্থ থাকার জন্য এবং জটিলতা প্রতিরোধ করার জন্য নিয়মিত চেকআপ করা অপরিহার্য। আজই প্যাকেজ বুক করুন এবং সুস্থ জীবন উপভোগ করুন ।
বিস্তারিত জানতে আমাদের ওয়েলনেস হটলাইনে কল করুন: 01705 222668
অথবা যোগাযোগ করুন আমাদের WhatsApp নাম্বারে 01894943977
🏘 আল নূর বদরুন সেন্টার (৭ম তলা), বদনা শাহ মাজারের বিপরীত পার্শ্বে, প্রবর্তক মোড়, চট্টগ্রাম।

🍎 স্বাস্থ্যকর ডায়েটে ডায়াবেটিস নিয়ন্ত্রণ সম্ভব অনেকাংশে!ডায়াবেটিস নিয়ন্ত্রণের সবচেয়ে বড় উপায় হলো সঠিক খাবার নির্বাচ...
16/09/2025

🍎 স্বাস্থ্যকর ডায়েটে ডায়াবেটিস নিয়ন্ত্রণ সম্ভব অনেকাংশে!
ডায়াবেটিস নিয়ন্ত্রণের সবচেয়ে বড় উপায় হলো সঠিক খাবার নির্বাচন। সঠিক ডায়েট মানলেই ওষুধ ও ব্যায়ামের প্রভাব দ্বিগুণ হয়। থাকা যায় সুস্থ ও ঝুঁকি মুক্ত। ওষুধ ও ইনসুলিনের উপর নির্ভর করে ডায়েটে গুরুত্ব না দিলে তা হতে পারে বিপদজনক। তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে ওষুধ/ইনসুলিনের পাশাপাশি স্বাস্থ্যকর ডায়েটে সমান গুরুত্ব দিতে হবে।

✅ যা পরিমিত খাওয়া যাবে:
➡️ প্রচুর শাকসবজি ও আঁশযুক্ত খাবার (লাউ, পুঁই, মিষ্টি কুমড়া, পালং শাক ইত্যাদি)
➡️ ব্রাউন রাইস, ওটস, আটার রুটি
➡️ ডাল, ছোলা, মসুর
➡️ পরিমিত ফল (আপেল, পেয়ারা, জাম, কমলা)
➡️ কম চর্বিযুক্ত মাছ ও মুরগি, ডিমের সাদা অংশ
➡️ বাদাম ও বীজ (চিয়া, ফ্ল্যাক্সসিড)

❌ যেসব খাবার এড়িয়ে চলবেন:
➡️ সাদা ভাত, ময়দার রুটি, বিস্কুট, কেক (পরিশোধিত শর্করা)
➡️ অতিরিক্ত মিষ্টি ও সফট ড্রিংকস
➡️ ভাজাপোড়া ও তেল-চর্বি বেশি খাবার
➡️ জাঙ্ক ফুড, ফাস্ট ফুড
➡️ অতিরিক্ত লবণ ও প্রক্রিয়াজাত খাবার (প্রসেসড ফুড)

💡 টিপস:
➡️ ছোট ছোট ভাগে দিনে ৫–৬ বার খাবার খান।
➡️ খাবার বাদ না দিয়ে পরিমাণ নিয়ন্ত্রণ করুন।
➡️ প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটুন।

❤️ মনে রাখবেন:
ডায়েট মানেই খাবার কমানো নয়, বরং সঠিক খাবার বেছে নেওয়া। এসপেরিয়া ওয়েলনেস সেন্টার দিচ্ছে স্পেশ্যালাইজড ডায়াবেটিস ম্যানেজমেন্ট সলিউশন। এইখানে পাচ্ছেন নিয়মিত চেকআপ সহ ডায়েট ও স্বাস্থ্যকর লাইফস্টাইল বিষয়ক পরামর্শ।
❤️ নিজের যত্ন নিন, পরিবারকে সুরক্ষিত রাখুন। এসপেরিয়া ওয়েলনেস সেন্টারের সাথে যুক্ত হোন আজই।
বিস্তারিত জানতে আমাদের ওয়েলনেস হটলাইনে কল করুন: 01705 222668
অথবা যোগাযোগ করুন আমাদের WhatsApp নাম্বারে 01894943977

Address

1486/1672 Al-Noor Badrun Center (6th Floor), Opposite To Badna Shah Mazar, O. R. Nizam Road, Prabartak Circle
Chittagong
4203

Opening Hours

Monday 09:00 - 22:30
Tuesday 09:00 - 22:30
Wednesday 10:00 - 10:00
Thursday 09:00 - 22:30
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801810004550

Alerts

Be the first to know and let us send you an email when Asperia Wellness Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Asperia Wellness Center:


Parse error: syntax error, unexpected '}', expecting end of file in /home/multisite/volt/findhealthclinics/%%home%%multisite%%apps%%geosite%%views%%unify01%%partials%%item_sidebar.volt.php on line 287