Dr.Enamul Kabir Tanvir

Dr.Enamul Kabir Tanvir নিজের শরীরের ভাষা বুঝুন।নিজেকে বুঝুন।নিজের রোগ নিয়ে জানুন।ভাল থাকুন Medicine,Diabetes,Pain,Skin,Gastroenterology

আমরা অনেকেই ব্যাথা হলেই ফার্মেসি থেকে কিনে আন্দাজে ব্যাথার ঔষধ খেয়ে থাকি।ব্যাথার অনেক কারন থাকে,কারন না জেনে,আন্দাজে ঔষধ...
13/04/2026

আমরা অনেকেই ব্যাথা হলেই ফার্মেসি থেকে কিনে আন্দাজে ব্যাথার ঔষধ খেয়ে থাকি।ব্যাথার অনেক কারন থাকে,কারন না জেনে,আন্দাজে ঔষধ খাওয়া উচিত নয়।
আজকের গল্পটা চকরিয়া থেকে আসা আমার গ্রাম এর এক সম্মানিত রোগীর।

উনার প্রায় ৫ বছর ধরে, শরীরের বিভিন্ন জায়গায় ব্যাথায় ভুগতেছেন।ব্যাথার জন্য ফার্মেসী থেকে আন্দজে ঔষধ খেতেন।এখন আর ব্যাথা কমেনা,পা এ ফোলা চলে আসছে (মানে অতিরিক্ত ব্যাথার ঔষধ খাওয়ার জন্য কিডনিতে সমস্যা)..উনার লক্ষন,রোগের ইতিহাস,পরীক্ষা-নিরিক্ষার মাধ্যমে উনার রোগ ধরা পড়ল, নাম- 'Rheumatoid Arthritis'

যথাযত চিকিৎসার মাধ্যমে এই ব্যাথা Control করা সম্ভব,ভাল থাকা সম্ভব।
তাই নিজের রোগ নিয়ে জানুন,চিকিৎসা নিন,সুস্থ্য থাকুন, ভাল থাকুন।

🦴 রিউমাটয়েড আর্থ্রাইটিস (RA) কী?
রিউমাটয়েড আর্থ্রাইটিস হলো একটি দীর্ঘস্থায়ী অটোইমিউন রোগ, যেখানে শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থা ভুলবশত নিজস্ব জয়েন্ট বা সন্ধিকে আক্রমণ করে। এর ফলে জয়েন্টে স্ফীতি, ব্যথা, লালচে ভাব ও শক্ত হয়ে যাওয়া দেখা দেয়।

✔️এটি সাধারণত দুই পাশে সমানভাবে (symmetrical) জয়েন্টে হয়।
1.প্রধানত হাত, কবজি, হাঁটু, পায়ের আঙ্গুল, কনুই ইত্যাদি ছোট জয়েন্টগুলো আগে আক্রান্ত হয়।
2.নারী পুরুষের তুলনায় প্রায় তিনগুণ বেশি নারী আক্রান্ত হয়।

⚠️ লক্ষণ (Symptoms)-
1 জয়েন্ট ব্যথা ও ফুলে যাওয়া
2.সকালের দিকে জয়েন্ট শক্ত হয়ে যাওয়া (Morning stiffness) — অন্তত ৩০ মিনিটের বেশি
3 ক্লান্তি, দুর্বলতা, ওজন কমে যাওয়া
4 হালকা জ্বর
5.জয়েন্ট বিকৃতি (late stage)

⚡ কারণ (Causes & Risk factors)
1.অটোইমিউন প্রতিক্রিয়া
2.বংশগত প্রভাব (জেনেটিক)
3.ধূমপান
4.হরমোনজনিত কারণ
5.ভাইরাস বা ব্যাকটেরিয়া সংক্রমণের সম্ভাব্য ভূমিকা

✅চিকিৎসা ছাড়া RA ধীরে ধীরে জয়েন্টের স্থায়ী ক্ষতি ও অক্ষমতা ঘটায় —

1.জয়েন্টের হাড় ও কার্টিলেজ ক্ষয় → স্থায়ী বিকৃতি (deformity)
2.জয়েন্টের নড়াচড়া সীমিত হয়ে যাওয়া → হাঁটা, ধরা, কাজ করার সক্ষমতা হারানো
3 ক্রনিক ব্যথা ও অবসাদ
4.ফুসফুস, হৃদযন্ত্র, ত্বক, চোখসহ অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গও আক্রান্ত হতে পারে (systemic involvement)
5.জীবনকাল কমে যেতে পারে — বিশেষ করে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়
6.মানসিক সমস্যা (ডিপ্রেশন, উদ্বেগ) বাড়তে পারে

📌 চিকিৎসা না করলে অনেক রোগী ১০–২০ বছরের মধ্যে গুরুতর অক্ষমতায় পৌঁছে যান এবং জীবনমান মারাত্মকভাবে খারাপ হয়।

রিউমাটয়েড আর্থ্রাইটিস মানেই জীবন থেমে যাওয়া নয়। সঠিক ঔষধ (DMARDs), নিয়মিত ব্যায়াম এবং সুষম জীবনযাত্রার মাধ্যমে আপনিও থাক...
13/04/2026

রিউমাটয়েড আর্থ্রাইটিস মানেই জীবন থেমে যাওয়া নয়। সঠিক ঔষধ (DMARDs), নিয়মিত ব্যায়াম এবং সুষম জীবনযাত্রার মাধ্যমে আপনিও থাকতে পারেন ব্যথামুক্ত ও প্রাণবন্ত। আজই আপনার জয়েন্টের স্বাস্থ্যের যত্ন নিন।
#রিউমাটোলজি #ডাক্তারেরপরামর্শ

"আপনার নাক ডাকার শব্দ কি অন্যদের ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছে? অতিরিক্ত নাক ডাকা সাধারণ কোনো বিষয় নয়; এটি হতে পারে 'স্লিপ অ্যাপ...
11/04/2026

"আপনার নাক ডাকার শব্দ কি অন্যদের ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছে? অতিরিক্ত নাক ডাকা সাধারণ কোনো বিষয় নয়; এটি হতে পারে 'স্লিপ অ্যাপনিয়া' (Sleep Apnea)-র লক্ষণ। এতে ঘুমের মধ্যে শ্বাস-প্রশ্বাস সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে, যা হৃদরোগ বা উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায়। লক্ষণগুলো অবহেলা না করে আজই বিশেষজ্ঞের পরামর্শ নিন।"

স্বাস্থ্যই জীবনের সবচেয়ে বড় সম্পদ।সুস্থ দেহ, সুস্থ মন এবং সচেতন জীবনযাপনই পারে একটি সুন্দর আগামী গড়তে।বিশ্ব স্বাস্থ্য দি...
07/04/2026

স্বাস্থ্যই জীবনের সবচেয়ে বড় সম্পদ।
সুস্থ দেহ, সুস্থ মন এবং সচেতন জীবনযাপনই পারে একটি সুন্দর আগামী গড়তে।

বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ আমাদের মনে করিয়ে দেয়—
বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্যসেবা, সচেতনতা, সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম এবং সময়মতো চিকিৎসাই সুস্থ জীবনের চাবিকাঠি। 💙

আসুন, আমরা সবাই নিজের স্বাস্থ্য রক্ষায় সচেতন হই, অন্যকেও সচেতন করি, এবং একটি সুস্থ সমাজ গঠনে একসাথে কাজ করি। 🌱

বিশ্ব স্বাস্থ্য দিবসের অঙ্গীকার:
✅ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা
✅ পুষ্টিকর খাবার
✅ পর্যাপ্ত ঘুম
✅ মানসিক স্বাস্থ্যের যত্ন
✅ বিজ্ঞানভিত্তিক চিকিৎসার প্রতি আস্থা

🌍💚

05/04/2026
এই গবেষণাটা চট্টগ্রাম মেডিকেল কলেজের ২০১৯-২০ সালের, মিজেলস বা হামের উপরে।  এই গবেষণায় দেখা গেছে,  অধিকাংশ রোগীই ১ বছরের ...
03/04/2026

এই গবেষণাটা চট্টগ্রাম মেডিকেল কলেজের ২০১৯-২০ সালের, মিজেলস বা হামের উপরে। এই গবেষণায় দেখা গেছে, অধিকাংশ রোগীই ১ বছরের মধ্যে। ৯ মাসের কম বয়সী অনেক রোগী। বর্তমানে যে রোগী গুলো পাওয়া যাচ্ছে, তাদের অধিকাংশই ৯ মাসের কম। কিন্তু আমাদের দেশের হামের ভ্যাকসিন দেওয়া হয় ৯ মাস পার হলে। তার কারণ হচ্ছে মায়ের শরীরের এন্টিবডি বাচ্চাদের ৯ মাস পর্যন্ত মিজেলস প্রতিরোধ টিকা হিসাবে কাজ করে। কিন্তু এখন আর হচ্ছে না।
তাই গবেষণা অনুযায়ী দুটি কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত।
©

🦠 হাম (Measles): লক্ষণ, করণীয় ও বর্তমান অবস্থা (বাংলাদেশ)🔴 হামের প্রধান লক্ষণ (Clinical Features)হাম একটি অত্যন্ত সংক্রা...
31/03/2026

🦠 হাম (Measles): লক্ষণ, করণীয় ও বর্তমান অবস্থা (বাংলাদেশ)
🔴 হামের প্রধান লক্ষণ (Clinical Features)
হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। সাধারণত সংক্রমণের ১০–১৪ দিনের মধ্যে লক্ষণ দেখা দেয়।
👉 শুরুতে:

জ্বর (ধীরে ধীরে বাড়ে)
শুকনো কাশি
নাক দিয়ে পানি পড়া
চোখ লাল হওয়া (Conjunctivitis)
👉 বিশেষ লক্ষণ:
মুখের ভেতরে সাদা দানার মতো দাগ (Koplik spots)
৩–৫ দিন পর লাল ফুসকুড়ি (rash) – প্রথমে মুখে, পরে সারা শরীরে ছড়িয়ে পড়ে
👉 অন্যান্য:
দুর্বলতা
ডায়রিয়া হতে পারে
শিশুদের ক্ষেত্রে জটিলতা (নিউমোনিয়া, শ্বাসকষ্ট)
🟢 কী করবেন? (Management & Advice)
✅ বাড়িতে করণীয়:
শিশুকে আলাদা রাখুন (অন্যদের সংক্রমণ ঠেকাতে)
পর্যাপ্ত বিশ্রাম
বেশি করে তরল খাবার দিন (পানি, স্যুপ, ORS)
জ্বরের জন্য প্যারাসিটামল (ডাক্তারের পরামর্শে)
✅ ডাক্তারের কাছে যাবেন কখন?
শ্বাসকষ্ট হলে
খেতে না পারলে
জ্বর বেশি দিন থাকলে
শিশু খুব দুর্বল হয়ে গেলে
✅ প্রতিরোধ সবচেয়ে গুরুত্বপূর্ণ:
সময়মতো MR (Measles-Rubella) টিকা দিন
👉 বাংলাদেশে সাধারণত ৯ মাস ও ১৫ মাসে এই টিকা দেওয়া হয়
⚠️ বাংলাদেশে বর্তমান পরিস্থিতি (2026)
📌 সাম্প্রতিক তথ্য অনুযায়ী:
২০২৬ সালের শুরু থেকে ঢাকায় হামের রোগী হঠাৎ বেড়েছে
একটি হাসপাতালেই এই বছর ২৫৫ জন রোগী ভর্তি হয়েছে, যেখানে গত বছর ছিল মাত্র ৬৯ জন
রোগীর চাপ এত বেশি যে অনেককে বিছানা ছাড়াই চিকিৎসা নিতে হচ্ছে
📌 কেন বাড়ছে?
অনেক শিশু এখনো সম্পূর্ণ টিকা পায় না

📢 গুরুত্বপূর্ণ বার্তা
👉 হাম খুব দ্রুত ছড়ায়, কিন্তু টিকা দিলে ১০০% প্রতিরোধযোগ্য রোগ
👉 শিশুদের টিকা সম্পূর্ণ করুন
👉 লক্ষণ দেখলেই দেরি না করে চিকিৎসা নিন
✔️ শেয়ার করুন — সচেতনতা বাড়ান, শিশুকে সুরক্ষিত রাখুন 💙

"বন্ধ্যাত্ব একটি স্বপ্ন হারানোর বেদনার মতো, তবে এটি জীবনের শেষ নয়। চিকিৎসকের পরামর্শ নিন, আধুনিক চিকিৎসায় এখন অনেক সমাধা...
30/03/2026

"বন্ধ্যাত্ব একটি স্বপ্ন হারানোর বেদনার মতো, তবে এটি জীবনের শেষ নয়। চিকিৎসকের পরামর্শ নিন, আধুনিক চিকিৎসায় এখন অনেক সমাধান রয়েছে"।

শ্রদ্ধা ও কৃতজ্ঞতা: "রক্ত দিয়ে কেনা এই স্বাধীনতা, বীর শহীদদের জানাই বিনম্র শ্রদ্ধা। সকলকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা...
26/03/2026

শ্রদ্ধা ও কৃতজ্ঞতা: "রক্ত দিয়ে কেনা এই স্বাধীনতা, বীর শহীদদের জানাই বিনম্র শ্রদ্ধা। সকলকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।"

মাথা ব্যথা আমাদের দৈনন্দিন জীবনের একটি সাধারণ সমস্যা হলেও একে অবহেলা করা ঠিক নয়। অনেক সময় সাধারণ কিছু অভ্যাস বা শারীরিক ...
26/03/2026

মাথা ব্যথা আমাদের দৈনন্দিন জীবনের একটি সাধারণ সমস্যা হলেও একে অবহেলা করা ঠিক নয়। অনেক সময় সাধারণ কিছু অভ্যাস বা শারীরিক পরিবর্তনই এর মূল কারণ হতে পারে। মাথা ব্যথার প্রধান কিছু কারণ হলো:
দুশ্চিন্তা ও মানসিক চাপ (Stress): অতিরিক্ত কাজের চাপ বা টেনশন।
পর্যাপ্ত ঘুমের অভাব: অনিয়মিত ঘুমের অভ্যাস মাথা ব্যথার অন্যতম কারণ।
ডিহাইড্রেশন: শরীরে পানি শূন্যতা দেখা দিলে মাথা ব্যথা হতে পারে।
চোখের সমস্যা: দীর্ঘক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা বা দৃষ্টিশক্তির সমস্যা।
খাবারের অনিয়ম: দীর্ঘক্ষণ না খেয়ে থাকা বা সময়মতো খাবার না খাওয়া।
উচ্চ রক্তচাপ: হঠাৎ রক্তচাপ বেড়ে গেলে তীব্র মাথা ব্যথা হতে পারে।
আপনার যদি দীর্ঘস্থায়ী বা তীব্র মাথা ব্যথা থাকে, তবে দেরি না করে ডাক্তারের পরামর্শ নিন। সুস্থ থাকুন, সচেতন থাকুন।

19/03/2026

রমজানের শিক্ষা হোক আমাদের জীবনের পাথেয়।
ক্ষমা, ভালোবাসা ও সৌহার্দ্যে ভরে উঠুক চারপাশ।

**তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম**
সকলকে জানাই পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা।

🌙 ঈদ মোবারক 🌙

11/03/2026

গ্যাস্ট্রিক আলসার/ডিউডেনাল আলসার/গ্যাস্ট্রিক এর সমস্যা:
আমরা অনেক রোগী পেয়ে থাকি যারা দীর্ঘ সময় ধরে গ্যাস্ট্রিক সমস্যার ঔষধ খেতে আছেন।দীর্ঘ সময় ধরে এ সমস্ত ঔষধ খেতে থাকলে অন্যান্য ঔষধের মত এদের ও অনেক side effect আছে।তাই সঠিক রোগ নির্ণয় করে যথাযত নিয়মে ঔষধ সেবন করলে সম্পুর্ন সুস্থ্য হউয়া সম্ভব।
নীচে আমার এক সম্মানিত রোগীর রিপোর্ট এটাচ করা আছে।প্রথম রিপোর্ট এ Dudenal ulcer সনাক্ত হয়,চিকিৎসার পরে পরবর্তী রিপোর্টে Healed DU তথা সুস্থ হয়ে যায়।তবে চিকিৎসা পরবর্তী রোগী যখন Follow up ভিজিট আসেন তখন উনি সম্পুর্ন সুস্থ অনুভব করলেও উনি নিজেই Repeat test করানোর আগ্রহ প্রকাশ করেন,তাই উনার অনুরোধে repeat test টি করানো হয়েছিল।।
✍️ডিউডেনাল আলসার হলো ক্ষুদ্রান্ত্রের প্রথম অংশে (duodenum) একটি গভীর ক্ষত বা ঘা, যা সাধারণত গ্যাস্ট্রিক এসিড ও পেপসিনের অতিরিক্ত প্রভাবে হয়।
🔹 কারণ (Causes):
👁️ H. pylori সংক্রমণ (সবচেয়ে সাধারণ)
👁️অতিরিক্ত pain killer/ব্যাথানাশক ব্যবহার
👁️ধূমপান, অতিরিক্ত চা-কফি, অ্যালকোহল
👁️মানসিক চাপ (stress)
👁️অনিয়মিত খাবার বা দীর্ঘক্ষণ না খেয়ে থাকা
👁️কিছু জেনেটিক ও হরমোনাল কারণ
🗽ক্লিনিক্যাল বৈশিষ্ট্য (Clinical Features):
🩺 ডিউডেনাল আলসারের লক্ষণ:
➡️পেটের উপরের অংশে (epigastric region) জ্বালাপোড়া বা ব্যথা — বিশেষ করে খাবারের ২-৩ ঘণ্টা পর
➡️ব্যথা খাওয়ার পর কমে যায়, আবার ক্ষুধা বাড়লে ফিরে আসে
➡️রাতের দিকে ব্যথা বেশি অনুভূত হয় (nocturnal pain)
➡️বমি বমি ভাব, ঢেঁকুর, গ্যাস, bloating
➡️মাঝে মাঝে বমি বা কালো পায়খানা (melena)
🔹🗽জটিলতা (Complications if Untreated):
⚠️ ডিউডেনাল আলসারের জটিলতা:
✍️রক্তক্ষরণ (Hemorrhage):
✍️বমিতে রক্ত আসা (hematemesis) বা কালো পায়খানা (melena)।
😉ছিদ্র হওয়া (Perforation):
✍️হঠাৎ প্রচণ্ড পেটব্যথা, পেট শক্ত হয়ে যাওয়া, জরুরি অবস্থা।
✍️পাইলোরিক স্টেনোসিস (Pyloric obstruction):
✍️✍️খাবার হজমে বাধা, বমি হওয়া, ওজন কমে যাওয়া।
⛔⛔দীর্ঘমেয়াদে গ্যাস্ট্রিক ক্যান্সারের ঝুঁকি (বিশেষ করে H. pylori থাকলে)।♓♓♓
🔹প্রতিরোধ (Prevention Tips):
🔄নিয়মিত খাবার গ্রহণ
🔄ধূমপান ও মদ্যপান পরিহার
🔄ব্যথার ওষুধ (NSAID) প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে নেওয়া
🔄মানসিক চাপ কমানো
✡️☸️H.pylori চিকিৎসা সম্পূর্ণ করা✡️☸️

নিজের শরীরের ভাষা বুঝুন।নিজেকে বুঝুন।নিজের রোগ নিয়ে জানুন।ভাল থাকুন

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Enamul Kabir Tanvir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.Enamul Kabir Tanvir:

Share