03/04/2026
#পোড়া
আমাদের শরীরের কোন অংশ কোন না কোন ভাবে পুড়ে যায়। তখন আমরা কি করবো খুঁজে পায় না। বাড়ির বা বাড়ির আশে পাশের যে যাই বলে আমরা তাই করা শুরু করে দি। এতে করে ক্ষতস্থান শুকাতে দেরি হয় অথবা ইনফেকশন হয়ে যায়।
শরীরের যে কোন অংশ পুড়ে গেলে আমরা কি করব/ কি করবোনা তা নিয়ে প্রাথমিক আলোচনা করবো।
যা-যা-করবো :
পোড়ার সাথে সাথে পোড়া স্থানে বরফ ধরে রাখবো।
বরফ না থাকলে ঠান্ডা পানি ঢালতে থাকবো।
ঠান্ডা পানি না থাকলে স্বাভাবিক পানিতে ডুবিয়ে ধরে রাখবো।
তারপরে যত দ্রুত ডাক্তার বা হাসপাতালে নিয়ে যাবো।
যা যা করা যাবে না :
পেস্ট বা কোন প্রকার তেল লাগানো যাবে না।।