Dr. Md. Abu Naser

Dr. Md. Abu Naser ডাঃ মোঃ আবু নাছের
চট্টগ্রাম-৮ ( বোয়ালখালী, চান্দগাঁও, বায়েজিদ ও পাঁচলাইশ আংশিক )আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী।

10/05/2026

🛑LIVE...
গণভোটের রায় জনগণের সার্বভৌম অভিপ্রায়ের বহিঃপ্রকাশ’ শীর্ষক সেমিনার
আয়োজনে: ১১ দলীয় ঐক্য, চট্টগ্রাম মহানগরী

10/05/2026

🛑LIVE...
গণভোটের রায় জনগণের সার্বভৌম অভিপ্রায়ের বহিঃপ্রকাশ’ শীর্ষক সেমিনার

চট্টগ্রামে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আগামীকাল ‘গণভোটের রায় জনগণের সার্বভৌম অভিপ্রায়ের বহিঃপ্রকাশ’ শীর্ষক সেমিনারচট্টগ্রাম ম...
09/05/2026

চট্টগ্রামে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আগামীকাল ‘গণভোটের রায় জনগণের সার্বভৌম অভিপ্রায়ের বহিঃপ্রকাশ’ শীর্ষক সেমিনার

চট্টগ্রাম মহানগরী ১১ দলীয় ঐক্যের উদ্যোগে “গণভোটের রায় জনগণের সার্বভৌম অভিপ্রায়ের বহিঃপ্রকাশ” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সেমিনার আগামীকাল ১০ মে ২০২৬, রবিবার বিকাল ৫টায় চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে আজ ৯ মে (শনিবার) নগর জামায়াতের কার্যালয়ে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, ফয়সল মুহাম্মদ ইউনুস ও মোরশেদুল ইসলাম চৌধুরী; নগর কর্মপরিষদ সদস্য হামেদ হাসান এলাহী, ফখরে জাহান সিরাজী সবুজ এবং ড. আ ম ম মাসরুর হোসাইন।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ড. কর্ণেল অলি আহমদ বীর বিক্রম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী এমপি, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ জহিরুল ইসলাম এমপি এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সংবিধান ও আইন বিশেষজ্ঞ এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মুহাম্মদ বেলায়েত হোসেন। এছাড়া ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহাম্মদ শহীদুল ইসলামসহ চট্টগ্রাম মহানগরীর ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ১১ দলীয় ঐক্যের চট্টগ্রাম মহানগরীর শীর্ষ নেতা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।

প্রস্তুতি বৈঠকে নেতৃবৃন্দ সেমিনারটি সফল করার জন্য জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকায় সংঘটিত রাজু হত্যাকাণ্ড এবং একই ঘটনায় গুরুতর আহত ১১ বছরের শিশু রেশমি আক্তারের পরিবারে...
09/05/2026

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকায় সংঘটিত রাজু হত্যাকাণ্ড এবং একই ঘটনায় গুরুতর আহত ১১ বছরের শিশু রেশমি আক্তারের পরিবারের সার্বিক অবস্থার খোঁজ নিতে যান চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালের পরিচালক ডা. মো. আবু নাছের।

​এ সময় তাঁর সাথে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র পদপ্রার্থী জনাব শামসুজ্জামান হেলালী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নেতৃবৃন্দ এলাকাটিতে ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতা দূর করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। একইসাথে তাঁরা দ্রুততম সময়ে অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

​পরিদর্শনকালে নেতৃবৃন্দ শোকসন্তপ্ত ও বিপদগ্রস্ত পরিবার দুটিকে ধৈর্য ধারণের আহ্বান জানান এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

রৌফাবাদে গুলিবিদ্ধ রেশমির সুচিকিৎসায় পাশে দাঁড়ানোর আহ্বান ডা. আবু নাছের'রচট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানায় সন্ত্রাসী হা...
08/05/2026

রৌফাবাদে গুলিবিদ্ধ রেশমির সুচিকিৎসায় পাশে দাঁড়ানোর আহ্বান ডা. আবু নাছের'র

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানায় সন্ত্রাসী হামলার শিকার হয়ে গুরুতর আহত ১১ বছরের শিশু রেশমি আক্তারের চিকিৎসার সার্বিক খোঁজ নিয়েছেন ডাক্তার মো. আবু নাছের।

গতকাল রাতে নগরের রৌফাবাদ কলোনি এলাকায় সংঘটিত গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হয় শিশু রেশমি। একই ঘটনায় রাজু নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

ঘটনার পর গুরুতর আহত অবস্থায় রেশমিকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউ বেড খালি না থাকায় তাকে দ্রুত ট্রিটমেন্ট হাসপাতালের সিএসটিসি ইউনিটে স্থানান্তর করা হয়। পরে রাতেই হাসপাতালে গিয়ে শিশুটির চিকিৎসার খোঁজ নেন ডা. আবু নাছের এবং দ্রুত প্রাথমিক অপারেশনের উদ্যোগ গ্রহণ করেন।

ডা. নাছের জানান, 'সন্ত্রাসীরা গুলি চালিয়ে এলাকা ত্যাগ করার সময় নিরীহ শিশু রেশমি গুলিবিদ্ধ হয়। আমরা চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে দ্রুত প্রাথমিক সার্জারির ব্যবস্থা করি।'

তিনি আরও জানান, 'প্রখ্যাত নিউরোলজিস্ট প্রফেসর কামাল উদ্দিন এর তত্ত্বাবধানে শিশুটির প্রাথমিক সার্জারি সম্পন্ন হয়েছে।' চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, রেশমির বাম চোখ দিয়ে গুলি ঢুকে মাথার ভেতরে অবস্থান করছে, যা তার মস্তিষ্কে গুরুতর ক্ষতি করেছে। জরুরি ভিত্তিতে সার্জিক্যাল টয়লেটিংয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্ত অংশ পরিষ্কার করা হয়েছে।

বর্তমানে শিশুটিকে পুনরায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি স্থানীয় জেলা প্রশাসনও পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।

রেশমির সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল পক্ষ ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে ডা. নাছের বলেন, 'রেশমির জীবন বাঁচানো এখন সময়ের দাবি। যদিও তার বাম চোখটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে দ্রুত গুলিটি অপসারণ করা সম্ভব হলে তার জ্ঞান ফিরে আসার এবং জীবন রক্ষা পাওয়ার সম্ভাবনা রয়েছে।'

গুলিবিদ্ধ শিশুটির বড় ভাই ফয়সাল আহম্মেদ জানান, দোকানে যাওয়ার পথে এলাকায় হঠাৎ গোলাগুলি শুরু হলে একটি গুলি রেশমির চোখে লাগে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়।

28/04/2026

চট্টগ্রামে জলাবদ্ধতা ও ভয়াবহ যানজট; সমন্বিত ব্যবস্থার দাবি ডা. মো. আবু নাছেরের

​বন্দরনগরী চট্টগ্রামে মুষলধারে বৃষ্টির ফলে সৃষ্ট তীব্র জলাবদ্ধতা এবং নজিরবিহীন যানজটে স্থবির হয়ে পড়েছে জনজীবন। এই পরিস্থিতিতে নগরীর অব্যবস্থাপনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিশিষ্ট চিকিৎসক এবং চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালের ডিরেক্টর ডা. মো. আবু নাছের।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে নগরীর প্রবর্তক মোড় ও জিইসি এলাকার জলাবদ্ধতায় আটকা পড়া নাগরিকদের ভোগান্তি ও বিড়ম্বনার কথা গণমাধ্যমের মাধ্যমে তুলে ধরেন তিনি।

এসময় ডা. আবু নাছের জানান, 'ন্যাশনাল হাসপাতালে এক মুমূর্ষু রোগীর অস্ত্রোপচার শেষে তাকে ছাড়পত্র দেওয়ার জন্য যাওয়ার পথে তিনি ভয়াবহ যানজটে পড়েন। দীর্ঘ সময় গাড়িতে আটকে থাকার পর উপায় না দেখে তিনি বৃষ্টিতে ভিজে পায়ে হেঁটেই হাসপাতালের দিকে রওনা হন।'

তিনি বলেন, ​'আমি একজন সচেতন নাগরিক হিসেবে বলতে চাই, সারা চট্টগ্রামের আজ কী দশা! প্রবর্তক মোড় থেকে জিইসি মোড় পর্যন্ত আসতে যে বিভীষিকা দেখলাম, তা কোনো সুস্থ নগরীর চিত্র হতে পারে না।'

​নগরীর নালাগুলোতে চলমান উন্নয়ন কাজ এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত মেগা প্রজেক্টের সমন্বয়হীনতা নিয়ে প্রশ্ন তুলেন এই চিকিৎসক নেতা। তিনি বলেন, 'বৃষ্টির মৌসুমে নালাগুলো যেভাবে যত্রতত্র খুঁড়ে রাখা হয়েছে, তা অত্যন্ত বিপজ্জনক। বৃষ্টির কারণে নালা উপচে পানি রাস্তায় চলে আসায় পথচারীরা যেকোনো সময় দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারাতে পারেন। তিনি যথাযথ পরিকল্পনা ছাড়া কাজ করার জন্য সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান।'

​ডা. আবু নাছের নগরীর এই দুর্যোগপূর্ণ অবস্থা থেকে উত্তরণে একটি 'সমন্বিত জরুরি ব্যবস্থা'র প্রস্তাব করেন। একক কোনো সংস্থার পক্ষে এই সমস্যা সমাধান সম্ভব নয়।

তিনি বলেন, ' জলাবদ্ধতা সমস্যার ফলে সৃষ্ট জনভোগান্তি নিরসনে সিটি কর্পোরেশন, সিডিএ, ট্রাফিক পুলিশ এবং সেনাবাহিনীকে একযোগে কাজ করতে হবে।'

​মেয়রকে অতি দ্রুত মাঠে নেমে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করার অনুরোধ জানান তিনি। পরবর্তীতে ​ভবিষ্যতের জন্য দীর্ঘমেয়াদী এবং দূরদর্শী নগর পরিকল্পনা প্রণয়ন করার আহ্বান জানান।

আগামীকাল সবার প্রতি আমন্ত্রণ রইল।
16/04/2026

আগামীকাল সবার প্রতি আমন্ত্রণ রইল।

11/04/2026
11/04/2026

চট্টগ্রাম মহানগরী ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

সরকার সংসদে জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ না নিলে রাজপথেই সমাধান হবে- মাওলানা এমদাদুল্লাহ সোহাইল

বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগর সভাপতি মাওলানা এমদাদুল্লাহ সোহাইল বলেন, গত ১২ ফেব্রুয়ারি একই দিনে একই তফসিলে দুটি নির্বাচন হয়েছে। কিন্তু নির্বাচনের পর বিএনপি একটি নির্বাচনকে বৈধ বলছে আরেকটি নির্বাচনকে অবৈধ বলছে! বিএনপির দ্বিচারিতা আচরণ জনগণের সঙ্গে বিশ্বাস ঘাতকতার সামিল। গণভোটের রায় বাস্তবায়নের জন্য সরকার আমাদেরকে রাজপথে ঠেলে দিচ্ছে। আমরা ৭০ শতাংশ জনগণের রায় বাস্তবায়নের লক্ষ্যে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে এসেছি। সংসদে সরকার জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ না নিলে রাজপথেই সমাধান হবে। সরকারের যাত্রা দেখে মনে হয় সরকার ফ্যাসিবাদের পথে যাত্রা শুরু করছে। তিনি জনগণের মুখোমুখি না হতে সরকারের প্রতি আহ্বান জানান।

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শনিবার (১১এপ্রিল) বিকাল ৫ টায় চট্টগ্রাম মহানগরীর ১১ দলীয় ঐক্যের উদ্যােগে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ উত্তর গেইটে বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি জনগণের গণভোটের রায়কে অস্বীকার করে জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন দুর্বার গতিতে চালিয়ে যেতে হবে। বিএনপি সহজ ভাষা বুঝবে না। গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়নে আন্দোলনের মাধ্যমে বিএনপিকে বাধ্য করতে হবে।

চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, বিএনপি জাতীয় নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিল তারা গণভোটে জনগণের রায় মেনে নেবে। তারা ৫১ শতাংশ জনগণের ভোটে নির্বাচিত হয়ে গণভোটে ৭০ শতাংশ জনগণের রায়কে মেনে নিচ্ছে না। বিএনপি ৭০ শতাংশ জনগণের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন না করলে ৫১ শতাংশ জনগণের রায়কেও আমরা বৈধ বলতে পারি না। তিনি বিএনপিকে বিগত ১৭ বছরের কথা স্মরণ করে দিয়ে বলেন, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণ আপনাদের পক্ষে ছিল। কিন্তু আপনাদের গণবিরোধী কর্মকাণ্ডে আগামীতে জনগণকে পাশে পাবেন না। জনগণকে পাশে পেতে হলে গণবিরোধী কর্মকাণ্ড পরিহার করে জনরায় মেনে জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নিতে তিনি বিএনপি সরকারের প্রতি আহ্বান জানান।

১১ দলীয় ঐক্যে চট্টগ্রাম মহানগরীর সমন্বয়ক ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহর সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, নেজামে ইসলাম পার্টির চট্টগ্রাম মহানগরীর আমীর মাওলানা জিয়াউল হোসাইন, খেলাফত মজলিস নগর সহ সাধারণ সম্পাদক মাওলানা শিহাব উদ্দিন, এনসিপির নগর যুগ্ম সমন্বয়ক আরিফ মঈনুদ্দিন, জাতীয় গণতান্ত্রিক পার্টির নগর সভাপতি আবু মোজাফফর মোহাম্মদ আনাস, খেলাফত আন্দোলন মহানগর সভাপতি মাওলানা আতিক বিন ওসমান, লিবারেল পার্টি চট্টগ্রাম মহানগর সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দীন আলম, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির নগর সাংগঠনিক সম্পাদক এডভোকেট জোবায়ের মাহমুদ, লেবার পার্টি মহানগর সহ সভাপতি মুহাম্মদ মুজিবুর রহমান, চট্টগ্রাম মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শাসুজ্জামান হেলালী, জামায়াত নেতা মুহাম্মদ শফিউল আলম, ডা. আবু নাছের প্রমুখ।

১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দরা বলেন, বিএনপিকে বিগত ১৭ বছরের কথা স্মরণ করে দিয়ে বলেন, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণ আপনাদের পক্ষে ছিল। কিন্তু আপনাদের গণবিরোধী কর্মকাণ্ডে আগামীতে জনগণকে পাশে পাবেন না। জনগণকে পাশে পেতে হলে গণবিরোধী কর্মকাণ্ড পরিহার করে জনরায় মেনে জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নিতে তিনি বিএনপি সরকারের প্রতি আহ্বান জানান। নেতৃবৃন্দরা আরও বলেন, শুধুমাত্র সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে যারা ৭০ শতাংশ জনগণের গণভোটের রায় উপেক্ষা করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার পথে হাঁটছে তাদের পরিণতি আওয়ামী লীগের চেয়েও ভয়াবহ হতে পারে।

এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, নেজাম ইসলাম পাটির মহানগর নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ জাকারিয়া, এনসিপির মহানগর যুগ্ম সমন্বয়ক, জোবায়ের হোসাইন ও মীর মুহাম্মদ শোয়াইব, লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহানগর সেক্রেটারি জাফর আহমদ চৌধুরী, এলডিপির মহানগর সাংগঠনিক সম্পাদক নুরুল আজগর চৌধুরী, খেলাফত মজলিস নেতা আবু তাহের তোরাবী, মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, হামেদ হাসান ইলাহী, আমির হোছাইন, ফারুকে আজম প্রমুখ।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়।

Address

14/15, Dampara Lane, Mehedibag
Chittagong
4000

Website

https://www.instagram.com/dr.abu.naser/, https://www.tiktok.com/@dr.abu_na

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Md. Abu Naser posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.


Parse error: syntax error, unexpected '}', expecting end of file in /home/multisite/volt/findhealthclinics/%%home%%multisite%%apps%%geosite%%views%%unify01%%partials%%item_sidebar.volt.php on line 287