Doctors Advice - ডাক্তারের পরামর্শ

Doctors Advice - ডাক্তারের পরামর্শ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Doctors Advice - ডাক্তারের পরামর্শ, Health & Wellness Website, Chittagong.

18/09/2025

আমি শিবানী সাহা অনেক ভাগ্যবতি,আমার ছেলে আামাকে বৃদ্ধাশ্রমে পাঠায়নি। তার সাথেই আমাকে রেখেছে। একটা মাত্র ছেলে আমার।ছোটবেলায় খুব নেওটা ছিলো । এখন বড় হয়েছে। মস্ত বড় ডাক্তার আমার ছেলে। কত নাম ডাক তার?সবাই এক নামে চিনে। আর বৌ ও পেয়েছি সোনায় সোহাগা। সেও বড় ডাক্তার। সারাদিন ব্যস্ততা, আমাকে কোথাও পাঠানোর সময়ও তাদের নাই।
নাতি নাতনি দুটো আমার কাছেই থাকে সারাদিন।স্কুলে নিয়ে যাওয়া সময়মতো স্কুল থেকে আনা, গোছল করানো রুটিন মাফিক খাওয়ানো সব দায়িত্ব আমার।

বৌমাও বেশ ভালো।সবার সাথে মিশে,খুব মিশুক।
বৌমা মাঝে মাঝেই বলে, "মা আপনি খুব লাকি, আমরা আপনাকে বাসায় রেখেছি।আমার বোনদের সবার শশুর শাশুড়ী বৃদ্ধাশ্রমে থাকে।অবশ্য তাদের শশুর শাশুড়ী সংসারের কোন কাজে আসেনা।একেবারেই বয়স্ক- অকেজো।"
আমি আমার ছেলের সংসারের কাজ দায়িত্ব নিয়েই করি,অবহেলা করিনা।হাটুর ব্যাথায় কষ্ট পেলেও অর্থোপেডিক ডাক্তার ছেলেকে কখনো বলিনা ব্যাথার কথা। ফার্মেসী থেকে প্যারাসিটামল এনে খেয়ে পরে থাকি। যদি বৌমা মনে করে আমাকে দিয়ে কোন কাজ হবেনা। আমি তাই সবসময় নিজেকে সচল রাখি।নিজেকে অকেজো হতে দিইনা।

সেদিন সুমন মানে আমার ছেলে বলেছিল,"কত আরাম তোমার মা!!এসি গাড়ীতে করে স্কুলে যাও।
আমি ছেলে মেয়েদের আরামের জন্য গাড়ী কিনেছি।তুমি সেই গাড়ী দিয়ে ওদের স্কুলে দিয়ে আসো।"

আর আমি রাস্তায় হেঁটে হেঁটে স্কুলে গিয়েছি,তুমি কোন দিন একটা রিক্সাও নিতে দাওনি।।রোদেপুড়ে আমি কত কষ্ট পেতাম।তোমারতো কোন মায়া ছিলো না আমার জন্য।শুধু টাকা জমানোর ধান্দায় ছিলে।
ছেলের কথায় বৌমা যেন আরও মজা পায়,বলে আপনি এক ছেলের পিছনে সারা জীবন যা খরচ করেছেন,আমরা এক সপ্তাহে ছেলে মেয়ের পিছনে এর চেয়ে বেশি খরচ করি।আপনার ছেলেতো বৃত্তির টাকা দিয়েই পড়ালেখা করেছে।আপনারতো তেমন খরচ হয়নি।

কিছু বলিনা ,মনে হয় এইতো ভালোইতো আছি। অকালে স্কুল মাস্টার স্বামী গত হয়েছিলেন।ভাগ্যিস লেখাপড়া জানতাম, টিউশনি আর সেলাই করে একমাত্র ছেলেকে মানুষতো করেছি।কেউতো বলতে পারবেনা বাবাছাড়া ছেলে অমানুষ হয়েছে।আমাদের সমাজে ডাক্তার ইঞ্জিনিয়ার হলেই লোকে তাকে মানুষ হওয়া বলে! সুমনের এক বছর বয়সেইতো হঠাৎ লোকটা সাপের কামড়ে চলে গেলো।

কতজন বলল, নতুন করে আবার জীবন শুরু করতে,পারিনি লোকটার মায়াময় চোখদুটো সব সময় ভাসতো চোখে। আহারে! যখন তাকে কেউটে কামড় দিলো,সাথে সাথেই ক্ষতস্হান বেঁধে ওঝা ডাকা হলো,
ওঝা এসে বাঁধন খোলতে চাইলে, তিনি বাঁধনটা খুলতে চায়নি বলেছিলো, শিবানী বাঁধনটা খুললেই আমি মরে যাবো।ওঝা ওর কথা শুনেনি বাঁধনটা খুলে দিতে পীরাপীরি করতে লাগলো।সাথে যোগদিলো শশুড় বাড়ীর সবাই। লোকটা তখন আমাকে কাছে ডেকে সুস্হ মানুষের মতো বলল--
"শিবানী, আমার কিছু হলে ছেলেটাকে তুমি দেখো।তাকে ডাক্তার বানাবে।বড় ডাক্তার।"

আমি আমার স্বামীকে দেয়া কথা রেখেছি।দিনরাত পরিশ্রম করে ছেলে মানুষ করেছি।
হ্যাঁ আমি কৃপনের মতো করে টাকা জমিয়েছি,একটা জয়গা কেনা জরুরী ছিল,বাবা হারা ছেলে নিয়ে আমি অথৈ সাগরে পরেছিলাম।স্বামী মারা যাওয়ার পর সকল আপনজন পর হয়ে গেলো।

লোকটা টিউশনি করতো,অংকের মাষ্টার, খুব নামকরা অঙ্কের মাস্টার। তাই বেশ কিছু ছাত্র ছিল।সেসময় বুদ্ধি করে দুঃসময়ের জন্য ব্যাংকে কিছু টাকা জমিয়েছিলো।বিধবা হওয়ার পর এই টাকাগুলোই ছিলো আমার সম্বল।যক্ষের ধনের মত এই টাকাটা আমি রক্ষা করেছি। নিজে অনেক কষ্ট করেছি কিন্তু একটা টাকাও খরচ করিনি।সেই টাকার ভাগের জন্য কতো মানষিক নির্যাতন সহ্য করেছি, লিখলে মহাকাব্য হয়ে যাবে।
আস্তে আস্তে শ্বশুর বাড়ীতে থাকা যখন অসম্ভব হয়ে গেলো তখন,এই টাকা দিয়ে জায়গা কিনেছি,থাকার জন্য ছোট একটা ঘর করেছি।

আজ সেই জায়গায় আমার ছেলে বিশাল ডুপ্লেক্স বাড়ী বানিয়েছে। বিশাল বড় বাড়ী।আমার ছেলের বাড়ী।

আজ আমি ছেলের সাথেই থাকি।আমার বানানো ছোট ঘর দুটো এখনো আছে।ভেঙে ফেলতে দিইনি।বৌমাও বলছিলো" থাকুক ঘরটা মা থাকবে।"একটাতে আমি থাকি, আরেকটাতে ড্রাইভার ছালাম তার মাকে নিয়ে থাকে।

সারাদিন নাতি নাতনির সেবা করি, রাতে ওরা চেম্বার থেকে আসলে নিজের ঘরে চলে আসি,আমার স্বামীর টাকায় বানানো ঘরে।

আমি শিবানী সাহা,অনেক ভাগ্যবতি,আমি ছেলের সাথে থাকি বৃদ্ধাশ্রমে থাকিনা।

ছোটগল্প
শিবানী সাহা নিজের ঘরেই থাকে

24/08/2025
🥚 ডিম নিয়ে ৭টি প্রচলিত ভুল ধারণা ও সত্যআপনি কি জানেন, একজন গড়ে আমেরিকান বছরে প্রায় ২৮০ ডিম খায়? ডিম হলো সহজলভ্য ও পুষ্টি...
20/08/2025

🥚 ডিম নিয়ে ৭টি প্রচলিত ভুল ধারণা ও সত্য

আপনি কি জানেন, একজন গড়ে আমেরিকান বছরে প্রায় ২৮০ ডিম খায়? ডিম হলো সহজলভ্য ও পুষ্টিকর প্রোটিনের উৎস। কিন্তু বহু মানুষ ডিমকে ঘিরে ভুল ধারণায় বিশ্বাসী।

⃣ বাদামি ডিম বেশি স্বাস্থ্যকর?
❌ খোসার রঙ পুষ্টির মান নির্ধারণ করে না। সাদা বা বাদামি—উভয়েই সমান পুষ্টিকর।

⃣ ডিম কোলেস্টেরল বাড়ায় এবং হৃদরোগ করে?
❌ আধুনিক গবেষণা বলছে – সুস্থ মানুষের জন্য দিনে ১ ডিম সম্পূর্ণ নিরাপদ। ডিমে আছে হৃদয় ও মস্তিষ্কের জন্য উপকারী চোলিন ও লুটিন।

⃣ প্রতিদিন ডিম খাওয়া উচিত নয়?
❌ ১–২ ডিম প্রতিদিন অনেকের জন্য নিরাপদ এবং স্বাস্থ্যকর। প্রোটিন, ওমেগা-৩ ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে।

⃣ ডিম শুধু সকালের নাশতার জন্য?
❌ ডিম সবসময় খাওয়া যায়—লাঞ্চ, ডিনার বা স্ন্যাকসেও।

⃣ কাঁচা ডিম রান্না করা ডিমের চেয়ে ভালো?
❌ রান্না করা ডিমের প্রোটিন বেশি শোষিত হয় এবং স্যালমোনেলা ঝুঁকি কম থাকে।

💡 টিপস:

সবসময় তাজা ডিম কিনুন

ফ্রিজে সংরক্ষণ করুন

কম তাপে সিদ্ধ বা পোচ করে খান

✨ উপসংহার: ডিম হলো পুষ্টিকর, সাশ্রয়ী এবং নিরাপদ। সাদা বা বাদামি—প্রতিদিন আপনার খাদ্য তালিকায় থাকা উচিত।

#ডিম #স্বাস্থ্যকরখাবার #পুষ্টি #প্রোটিন #হেলথিটিপস #ডেইলিডিম #সুস্থজীবন #ফিটনেস #হেলথিস্টাইল #ডিমভিত্তিকডায়েট

কাউকে কষ্ট দিচ্ছেন?মনে রাখবেন—এই পৃথিবী গোলাকার। আপনি যে কষ্ট দিচ্ছেন, তা ঘুরে একদিন আপনাকেই ফিরিয়ে দেবে।আজ আপনি শক্তি, ...
19/08/2025

কাউকে কষ্ট দিচ্ছেন?
মনে রাখবেন—এই পৃথিবী গোলাকার। আপনি যে কষ্ট দিচ্ছেন, তা ঘুরে একদিন আপনাকেই ফিরিয়ে দেবে।

আজ আপনি শক্তি, ক্ষমতা বা ইগোর জোরে কাউকে আঘাত করতে পারেন। সে হয়তো প্রতিবাদ করবে না। কিন্তু তার দীর্ঘশ্বাস, তার নীরবতা—প্রকৃতি তা ধরে রাখে।

মানুষ ভুলে যায়, কিন্তু প্রকৃতি কখনো ভুলে না। শাস্তি দেরিতে হলেও আসে। আর তখন অনুশোচনার আগুনে নিজেকেই পুড়তে হয়।

তাই আজই থামুন। অন্যকে ছোট করা, কষ্ট দেওয়া বা অপমান করার আগে মনে রাখুন—সৃষ্টিকর্তা কারোর একার নন, তিনি সবার। 🌸

#মানুষেরকষ্ট
#প্রকৃতিরশাস্তি
#জীবনেরপাঠ
#দীর্ঘশ্বাস







17/08/2025
16/08/2025

উগান্ডা যাওয়ার পথে কেনিয়ার নাইরোবি বিমানবন্দরে আমাদের যাত্রাবিরতি হয়েছিল। সেখানেই স্বজনহীন নিঃসঙ্গ এক লাশের কফিনের ওপর চোখ আটকে যায় আমাদের।

লাশ, যখন তার আয়ু ছিল, অন্য কোনো দেশ থেকে কাজের সূত্রে হয়তো কেনিয়া এসেছিল। আর এই কেনিয়াতেই লেখা ছিল তার মৃত্যু।

লাশের কফিনটি একাকী বাড়ি ফিরছে, পাশে নেই কোনো কাছের মানুষ। এমনকি বিমান-যাত্রীদের মালামালের স্থানে ঠাঁই হয়েছে কফিনটির। যেন নিষ্প্রাণ মালামাল ছাড়া সে এখন অন্য কিছু নয়।

নিশ্চয়ই এই মানুষটির বুকভরা অনেক স্বপ্ন ছিল। আমরাও তার মতো অনেক স্বপ্ন বুকে নিয়ে পৃথিবী দাবড়ে বেড়াই। স্বপ্ন পূরণের পথে কখনো কখনো হালাল-হারামের তোয়াক্কা করি না। কিন্তু আমাদের শেষ পরিণতিও কফিনের ওই মানুষটির চেয়ে আলাদা নয়।

নিঃসঙ্গ কফিনটি পৃথিবীর ক্ষণস্থায়িত্ব আর অনিশ্চয়তার কথাই মনে করিয়ে দেয় বারবার। মনে করিয়ে দেয় সেই হাদিসটির কথা, যে হাদিসে নবীজি (সা.) পৃথিবীতে মুসাফিরের মতো বসবাস করার নসিহত করছেন।

সত্যিই, পৃথিবী এক ক্ষণস্থায়ী সরাইখানা ছাড়া কিছু নয়, আর আমরা সবাই মুসাফির। মুসাফিরের পথচলা একদিন শেষ হবে আর তাকে পৌঁছাতে হবে আপন ঠিকানায়।

তবু ক্ষণস্থায়ী এই পথের মোহে আমরা ভুলে যাই প্রকৃত ঠিকানার কথা। যে ঠিকানায় অপেক্ষা করছে চির সুখের জান্নাত।

উল্লেখ্য, উগান্ডার বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে আয়োজিত এক ইসলামিক কনফারেন্সে অংশ নিয়েছিলাম সম্প্রতি। সেই সফরেই তোলা এই ছবিটি।

💔 স্বামীর অবহেলায় স্ত্রীর করণীয়সংসার শুধু ভালোবাসা নয়—এটি দায়িত্ব, সম্মান ও পারস্পরিক শ্রদ্ধার বন্ধন।কিন্তু কখনো কখনো স্...
14/08/2025

💔 স্বামীর অবহেলায় স্ত্রীর করণীয়

সংসার শুধু ভালোবাসা নয়—এটি দায়িত্ব, সম্মান ও পারস্পরিক শ্রদ্ধার বন্ধন।
কিন্তু কখনো কখনো স্বামীর অবহেলা স্ত্রীর মনে গভীর আঘাত হানে। এতে সম্পর্ক দুর্বল হয়, ভরসা ভেঙে যায়।
এই পরিস্থিতিতে হতাশ না হয়ে, কিছু বুদ্ধিমত্তাপূর্ণ পদক্ষেপ নিতে হবে—

🌸 যা করতে পারেন:

1️⃣ নিজের অনুভূতি জানান – শান্তভাবে বোঝান, আপনি ভালোবাসা ও সম্মান পাওয়ার যোগ্য।
2️⃣ নিজেকে সময় দিন – বই পড়ুন, শখের কাজ করুন, বন্ধুদের সাথে সময় কাটান।
3️⃣ আল্লাহর কাছে সাহায্য চান – কুরআন-হাদীস পড়ুন, দোয়া করুন যাতে সম্পর্ক ঠিক হয়।
4️⃣ অভিযোগ নয়, অনুরোধের ভাষা ব্যবহার করুন – এতে তিনি আপনার চাহিদা বুঝতে পারবেন।
5️⃣ নিজের অবস্থান স্পষ্ট রাখুন – প্রয়োজনে বিশ্বস্ত কারও পরামর্শ নিন।
6️⃣ পরোক্ষভাবে গুরুত্ব বুঝিয়ে দিন – তিনি ব্যস্ত থাকলে আপনিও নিজের কাজে মন দিন।
7️⃣ শারীরিক ও মানসিকভাবে শক্ত থাকুন – নিজের প্রতি যত্নবান হোন।
8️⃣ সন্তানের মুখ চেয়ে ধৈর্য ধরুন – তবে আত্মসম্মান বজায় রাখুন।
9️⃣ প্রয়োজনে কাউন্সেলিং নিন – পেশাদার সহায়তা অনেক ভুল বোঝাবুঝি মিটিয়ে দিতে পারে।

✨ মনে রাখবেন – অবহেলার জবাব যুদ্ধ নয়, ধৈর্য ও প্রজ্ঞা দিয়ে দেওয়া উচিত। সময়মতো স্বামী বুঝে যাবে, যার অবহেলা করছিলেন—সেই-ই ছিল তাঁর জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ।

#সংসার #নারীরসম্মান #ভালোবাসা #সম্পর্ক #পরিবার #স্বামীস্ত্রী

আমরা ভাবি, স্ট্রেস মানে জীবনে বড় কোনো ঘটনা—চাকরি হারানো, সম্পর্ক ভেঙে যাওয়া বা আর্থিক সংকট। কিন্তু হার্ভার্ডের মানসিক স্...
11/08/2025

আমরা ভাবি, স্ট্রেস মানে জীবনে বড় কোনো ঘটনা—চাকরি হারানো, সম্পর্ক ভেঙে যাওয়া বা আর্থিক সংকট। কিন্তু হার্ভার্ডের মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ড. অদিতি নেরুরকার মতে, আসল শত্রু লুকিয়ে আছে আমাদের হাতে ধরা স্মার্টফোনে, আর সেই চেয়ারে যেখানে আমরা ঘণ্টার পর ঘণ্টা বসে থাকি।

আজকের দিনে তথ্য, নোটিফিকেশন আর চাপের বন্যায় আমরা যেন সারাক্ষণ ফাইট-অর-ফ্লাইট মোডে আছি। এর ফল—শরীর ও মন ধীরে ধীরে ভেঙে পড়ছে।

বার্নআউটের ৩টি লক্ষণ

আগ্রহ ও শক্তি হারিয়ে ফেলা

নেতিবাচক বা উদাসীন মনোভাব

যা-ই করি, মনে হয় যথেষ্ট হচ্ছে না

সমাজ বলে, "থেমো না, এগিয়ে চলো"—কিন্তু ড. নেরুরকার মতে, এটিই "টক্সিক সহনশীলতা"। সত্যিকারের শক্তি হলো কখন থামতে হবে ও নিজেকে রিচার্জ করতে হবে, তা জানা।

মানসিক চাপ কমানোর ছোট্ট উপায়

দিনে ৫ মিনিট শুধু শ্বাসের দিকে মনোযোগ দিন

প্রিয়জনকে ২০ সেকেন্ড জড়িয়ে ধরুন

প্রতিদিন ৩টি কৃতজ্ঞতার বিষয় লিখুন

২ মিনিট হাঁটুন বা স্ট্রেচ করুন

প্রিয় গান শুনুন

ব্যায়াম শুধু শরীর নয়—মনকেও সুস্থ রাখে। এটি স্ট্রেস হরমোন কমায় ও মস্তিষ্ককে চাঙ্গা করে।

স্ট্রেসের বড় কারণ

সোশ্যাল মিডিয়া: তুলনা, FOMO, নেতিবাচক খবর

প্রক্রিয়াজাত ও চিনিযুক্ত খাবার

সারাদিন বসে থাকা ও অতিরিক্ত স্ক্রিন টাইম

শব্দ দূষণ

মাল্টিটাস্কিং আসলে মনোযোগ ও মানসিক শক্তি নষ্ট করে। এর বদলে এক কাজ শেষ করে অন্যটিতে যান।

দ্রুত মন শান্ত করার জন্য "Physiological Sigh" চেষ্টা করুন—শ্বাস ছাড়ার সময় শ্বাস নেওয়ার চেয়ে বেশি দীর্ঘ করুন।

অতিরিক্ত ভাবনা কমাতে কাগজে লিখে ফেলুন। আর প্রতিদিন ছোট ছোট মুহূর্তে মনোযোগ দিন—হাসি, প্রকৃতির রং, আকাশের মেঘ—এসবই আপনার মস্তিষ্ককে রিসেট করে।

সবশেষে মনে রাখুন—একাকীত্ব শুধু মনকে নয়, শরীরকেও অসুস্থ করে। অর্থপূর্ণ সম্পর্ক ও মানবিক সংযোগই আমাদের সবচেয়ে বড় ওষুধ।

একাকীত্ব শুধু মনকে নয়, শরীরকেও অসুস্থ করে। অর্থপূর্ণ সম্পর্ক ও মানবিক সংযোগই আমাদের সবচেয়ে বড় ওষুধ।
10/08/2025

একাকীত্ব শুধু মনকে নয়, শরীরকেও অসুস্থ করে। অর্থপূর্ণ সম্পর্ক ও মানবিক সংযোগই আমাদের সবচেয়ে বড় ওষুধ।

টাকা দিয়ে সন্তানের হাতে সবকিছু তুলে দেওয়া যায়, কিন্তু বিনয় তুলে দেওয়া যায় না।জীবনে আর কিছু না দিন, অন্তত বিনয়ী হওয়ার শিক...
10/08/2025

টাকা দিয়ে সন্তানের হাতে সবকিছু তুলে দেওয়া যায়, কিন্তু বিনয় তুলে দেওয়া যায় না।
জীবনে আর কিছু না দিন, অন্তত বিনয়ী হওয়ার শিক্ষা দিন—
এটাই হবে তার সবচেয়ে বড় সম্পদ।

🔹 মাথা নিচু রাখতে শেখান
🔹 মানুষকে সম্মান করতে শেখান
🔹 ভিন্নমত সহ্য করতে শেখান

আজকের সমাজে আমরা এমন মানুষ গড়ছি—
যাদের হাতে দামি ফোন আছে, কিন্তু মুখে ভদ্রতা নেই।
পায়ে ব্র্যান্ডেড জুতা আছে, কিন্তু হৃদয়ে শ্রদ্ধা নেই।

আপনার সন্তান যদি শিক্ষক, গৃহকর্মী, রিকশাওয়ালা বা চৌকিদার— কাউকে সম্মান করতে না শেখে,
তাহলে সে শুধু সফল নয়, অহঙ্কারী রোবট হয়ে উঠবে।

অনেক বাবা-মা সন্তানের অভদ্রতা দেখে বলেন—
"আমার ছেলে স্মার্ট, জবাব দিতে জানে"
না, এটা স্মার্টনেস নয়—এটা অশ্রদ্ধা।

গাড়ি, বাড়ি, টাকা দিতে পারবেন,
কিন্তু বিনয়, সহমর্মিতা, আর আদব হাতে ধরে শেখাতে হবে।
না হলে একদিন সমাজ তার আচরণ দেখে দূরে সরে যাবে।

সন্তানকে শুধু ধনী নয়, বিনয়ী মানুষ বানান—
কারণ ধনীরা মনে থাকে কিছুদিন,
কিন্তু বিনয়ীরা মনে থাকে সারাজীবন।

নৈতিক শিক্ষা আর ধর্মীয় মূল্যবোধ—
এই দুই মিলে গড়ে ওঠে প্রকৃত মানুষ।

#বিনয় #নৈতিকশিক্ষা #মানুষবানানো #বাংলাপোস্ট #সন্তানশিক্ষা #সমাজ

একজন পুরুষের চাওয়াগুলো কখনো উচ্চস্বরে বলা হয় না।তবু সে প্রতিদিন চায়… খুব ছোট ছোট কিছু — যা তার কাছে পুরো পৃথিবীর সমান।বি...
06/08/2025

একজন পুরুষের চাওয়াগুলো কখনো উচ্চস্বরে বলা হয় না।
তবু সে প্রতিদিন চায়… খুব ছোট ছোট কিছু — যা তার কাছে পুরো পৃথিবীর সমান।

বিবাহিত জীবনে একজন পুরুষের চাওয়া-পাওয়া আসলে খুবই সাধারণ।
তবে সে তা মুখে বলে না।
সে চায় অনুভব করতে, দেখাতে চায় না।
তার ভালোবাসা যেমন শব্দের বাইরে, তেমনি তার চাওয়াগুলোও নিঃশব্দে জমে থাকে—
হৃদয়ের গভীরে, ছোট ছোট মুহূর্তের মধ্যে।

সমাজ, সংসার, অফিসের হাজারো দায়িত্ব কাঁধে নিয়ে হাঁটা সেই মানুষটার চাওয়া খুব বেশি নয়।
সে চায়—
🔸 দিনের শেষে কেউ তার জন্য অপেক্ষা করুক।
🔸 অফিস থেকে ফিরে দরজা খুলেই যেন পরিচিত এক ঘ্রাণে মন ভরে যায়—
হয়তো রান্নাঘর থেকে আসা ভাতের গন্ধ, কিংবা স্ত্রীর চুলের নারকেল তেলের গন্ধে।
🔸 সে চায়, কেউ এক কাপ চা হাতে নিয়ে এসে বলুক না বলুক, শুধু চোখে চোখ রেখে বুঝিয়ে দিক—
"আমি জানি তুমি ক্লান্ত।"

এক কাপ চা-ই পারে তার সারাদিনের ক্লান্তি ভুলিয়ে দিতে।
পুরুষেরা প্রশংসা পেতে চায়, যদিও তা বলার সাহস পায় না।
স্ত্রীর মুখে শোনা ছোট্ট কথা—
“তুমি কত কষ্ট করো আমাদের জন্য”
এই বাক্যই তার ভেতরের সমস্ত আত্মবিশ্বাস ফিরিয়ে দেয়।

কখনো কখনো স্ত্রী রাগ করে, অভিমান করে।
কিন্তু সেই অভিমানে থাকে এক মিষ্টি প্রেম।
হয়তো একটা ছোট্ট মেসেজে লেখা থাকে—
“তাড়াতাড়ি বাসায় এসো, রাগটা চায়ে ডুবিয়ে রেখেছি।”
এই সবকিছু পুরুষেরা চুপচাপ হৃদয়ের ভেতর জমিয়ে রাখে, আজীবন।

সকালবেলা অফিসে বের হওয়ার সময় স্ত্রীর হাতে শার্টের বোতাম লাগিয়ে দেওয়া, কলার ঠিক করে দেওয়া —
এই ছোট্ট মুহূর্তগুলোই পুরুষের কাছে বিশাল ভালোবাসার স্পর্শ।
স্ত্রীর নিঃশ্বাস যখন তার গলার কাছে এসে ছুঁয়ে যায়, তখন মনে হয়—
পৃথিবীর সমস্ত প্রেম এই এক মুহূর্তেই সে পেয়ে গেছে।

আরেকটি জিনিস পুরুষেরা সবসময় চায়—
ভরসা।
একজন মানুষ, যার সামনে সে নিজের দুর্বলতাগুলো খুলে ধরতে পারে।
যে শুধুই শুনবে, বিচার করবে না, কেবল বলবে—
“সব ঠিক হয়ে যাবে, আমি আছি।”
এই “আমি আছি” — বাক্যটাই তার জীবনের সবচেয়ে বড় আশ্বাস।
কারণ বাইরে থেকে সে যতই শক্তিশালী মনে হোক না কেন, ভেতরে সে-ও একজন মানুষ,
যে চায় একটু নির্ভরতা, একটু ভালোবাসার আশ্রয়।

❤️ যদি মনে করেন, এই কথা কোনো স্ত্রী বা স্বামীর হৃদয়ে পৌঁছানো উচিত,
তাহলে পোস্টটা শেয়ার করুন।

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Doctors Advice - ডাক্তারের পরামর্শ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share