02/01/2026
আসসালামুআলাইকুম।
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা 💖💖
২০২৫ সালটা আমাদের সবার জীবনে স্মরণীয় হয়ে থাকবে,যেমন স্মরণীয় হয়ে আছে ২০২৪ সাল।
এই দুই বছরে আমরা,বাংগালী জাতি দেখলাম কিছু অবিস্মরণীয় মুহূর্ত!
২০২৪ এ অনেক তরুণের প্রাণের বিনিময়ে আমরা যেন আবারও পরাধীনতার শেকল ভেঙে নতুন এক বাংলাদেশের জেগে ওঠা দেখলাম 💖💖 যারা আমাদেরকে এই বাংলাদেশ ফিরিয়ে দিতে তাদের প্রাণ অকাতরে উৎসর্গ করলো- তাদেরকে জানাই গভীর শ্রদ্ধা 💖💖
কিন্তু ২০২৫ সালটা যেন হাজারো কষ্ট দিয়ে শেষ হলো!
আমার ব্যক্তিগত জীবনে যেমন আমি হারালাম আমার পরম শ্রদ্ধেয় একজন মানুষকে, যাকে আমার কাছে মহামানবই মনে হয়, সেই মানুষটার ভালোবাসার ছায়া আমরা হারালাম; আমার নিজের জীবনে যোগ হলো আরও কিছু কষ্ট, বেদনা!!
কিন্তু এসব কষ্টকে ছাপিয়ে গেলো এক অসামান্য তরুণের বিদায়; তাঁর অতিমানবীয় ব্যক্তিত্ব, জনমানুষের প্রতি তীব্র ভালোবাসা, অসাধারণ বাগ্মীতা- যা মুগ্ধ করে রেখেছিলো গোটা জাতিকে- সেই মানুষটাকে নৃশংসভাবে হত্যা করা হলো; বোধহয় আরও একবার বাংলাদেশের স্বাধীনতা প্রশ্নের সম্মুখীন হলো! বলছি- শহীদ ওসমান বিন হাদীর কথা 💖
লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে যে ক্ষণজন্মা মহামানবের বিদায় দেখলো পুরো বিশ্ব!! সেদিন কারো চোখের জলই বোধহয় বাঁধ মানেনি!!
বছরটা শেষ হলো আরেক মহান নেতার চিরবিদায়ে; বেগম খালেদা জিয়ার অনন্ত যাত্রা - দল,মত,ধর্ম,বর্ণের উর্দ্ধে সেদিন আরেক ইতিহাসের স্বাক্ষী হলো বাংলাদেশ!
আজ, ২০২৬ সালে এসে এটাই চাওয়া মহান আল্লাহ তা'য়ালার কাছে - আমরা সবাই যেনো নিজ নিজ জীবনে নিরাপদে থাকতে পারি, দেশের জন্য আমরা এবং আমাদের পরবর্তী প্রজন্ম যেনো সুস্থ, সুন্দর আর সততার দৃষ্টান্ত রেখে যেতে পারি💖 আর কোনো হাদীকে যেনো আমাদের হারাতে নাহয়, বরং নতুন হাদীরা যেন সাহসিকতার সাথে এদেশের মানুষকে নতুন সূর্যোদয় দেখাতে পারে 💖💖