MediAura

MediAura Your trusted partner in health and well-being. We offer compassionate, holistic, and reliable care to support your wellness.
(1)

From general consultations to personalized wellness support, we’re here to help you feel your best- every step of the way.

আজ নার্সেস ডে উপলক্ষে আমরা সকল নার্সদের জানাই আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা।ওয়েলনেস সেন্টারের পক্ষ থেকে আমরা বি...
12/05/2026

আজ নার্সেস ডে উপলক্ষে আমরা সকল নার্সদের জানাই আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা।

ওয়েলনেস সেন্টারের পক্ষ থেকে আমরা বিশ্বাস করি, নার্সরাই স্বাস্থ্যসেবার প্রকৃত শক্তি। রোগীর সেবা, যত্ন, সহমর্মিতা এবং ধৈর্যের মাধ্যমে তারা প্রতিদিন অসংখ্য মানুষের জীবনে আশার আলো জ্বালান।

আপনাদের নিঃস্বার্থ সেবা, মানবিকতা এবং দায়িত্ববোধ সত্যিই অনুপ্রেরণাদায়ক।
সকল নার্সদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ।

Happy Nurses Day!

মা-একটি নাম, যেখানে মিশে আছে যত্ন, ভালোবাসা আর নিঃস্বার্থ আত্মত্যাগের গল্প। 🌸এই Mother’s Day-তে, সেই মানুষটির জন্য হোক এ...
10/05/2026

মা-একটি নাম, যেখানে মিশে আছে যত্ন, ভালোবাসা আর নিঃস্বার্থ আত্মত্যাগের গল্প। 🌸

এই Mother’s Day-তে, সেই মানুষটির জন্য হোক একটু বিশেষ যত্ন-
যিনি সারা জীবন সবাইকে আগলে রেখেছেন নিঃশব্দে।

MediAura Wellness Centre নিয়ে এসেছে এক্সক্লুসিভ wellness & self-care experience,
যেখানে মায়ের সুস্থতা, প্রশান্তি এবং আত্মবিশ্বাসই আমাদের সবচেয়ে বড় অগ্রাধিকার। ✨

কারণ,
একজন সুস্থ ও হাসিখুশি মা মানেই একটি সুন্দর পরিবার। 💖

📞 Book Your Appointment: 01805086027
🌐 Visit our website: https://mediaura.com.bd/

“মা” কোনো একটি শব্দ নয়,এটা এক পৃথিবী নিরাপত্তা, শান্তি আর নিঃস্বার্থ ভালোবাসার নাম। আমরা যখন অসুস্থ হই,প্রথম যে মানুষটি ...
10/05/2026

“মা” কোনো একটি শব্দ নয়,
এটা এক পৃথিবী নিরাপত্তা, শান্তি আর নিঃস্বার্থ ভালোবাসার নাম।

আমরা যখন অসুস্থ হই,
প্রথম যে মানুষটি চিন্তায় ঘুম হারান,-তিনি মা।
আমরা যখন ভেঙে পড়ি,
প্রথম যে মানুষটি নীরবে শক্তি হয়ে পাশে থাকেন-তিনি মা।

নিজের ক্লান্তি লুকিয়ে রেখে যিনি সবার যত্ন নেন প্রতিদিন,
সেই মানুষটার নিজের সুস্থতাও সমান গুরুত্বপূর্ণ।

এই Mother’s Day-তে
সকল মায়েদের প্রতি জানাই গভীর সম্মান ও ভালোবাসা।
আপনাদের যত্নেই প্রতিটি পরিবার থাকে সুস্থ, সুন্দর ও পরিপূর্ণ।
তাই মায়ের যত্নও হোক অগ্রাধিকার
কারণ সুস্থ মা মানেই সুস্থ পরিবার

" সুস্থতার শুরু হোক মায়ের হাসি থেকে।”

আর এই হাসির যত্নে পাশে আছে মেডিঅরা ওয়েলনেস সেন্টার।

ত্বকের যত্নে ছোট একটা ভুল ধারণাই বড় ক্ষতির কারণ হতে পারে…আমরা অনেকেই ভাবি-রোদ না থাকলে সানস্ক্রিনের দরকার নেই।কিন্তু বাস...
08/05/2026

ত্বকের যত্নে ছোট একটা ভুল ধারণাই বড় ক্ষতির কারণ হতে পারে…
আমরা অনেকেই ভাবি-রোদ না থাকলে সানস্ক্রিনের দরকার নেই।
কিন্তু বাস্তবতা হলো, মেঘলা দিনেও ক্ষতিকর UV রশ্মি আমাদের ত্বকে প্রভাব ফেলে।
তাই ত্বককে সুরক্ষিত রাখতে প্রতিদিনের রুটিনে সানস্ক্রিন রাখা খুবই জরুরি-শুধু রোদের দিনে নয়, প্রতিদিনই।
সঠিক তথ্য জানুন, সচেতন হোন
কারণ সুন্দর ত্বক শুধু যত্নেই নয়, সঠিক সিদ্ধান্তেও গড়ে ওঠে 🤍
MediAura Wellness centre
Your Partner in Healthy Skin

08/05/2026

“একটি ছোট সচেতনতা বাঁচাতে পারে একটি শিশুর ভবিষ্যৎ”

থ্যালাসেমিয়া একটি জন্মগত রক্তের রোগ, যা শুধু একজন রোগীকেই নয়-একটি পুরো পরিবারকে কষ্টের মধ্যে ফেলে দিতে পারে।
বারবার রক্ত নেওয়া, দীর্ঘমেয়াদী চিকিৎসা এবং অনিশ্চিত ভবিষ্যৎ-এসবের মাঝেও সচেতনতার মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা সম্ভব।
✅ বিয়ের আগে থ্যালাসেমিয়া পরীক্ষা করুন
✅ নিকট আত্মীয়ের মধ্যে বিয়ে এড়িয়ে চলুন
✅ ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখুন

♦️আজ বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছেন আমাদের অভিজ্ঞ চিকিৎসক ডা.মো.আবদুর রব স্যার।

আজকের সচেতনতাই আগামী দিনের সুস্থ জীবনের প্রতিশ্রুতি।
🌐visit our website : https://mediaura.com.bd/

থ্যালাসেমিয়া-সচেতন হলেই প্রতিরোধ সম্ভব!জন্মগত এই জটিল রক্তের রোগ আমাদের অজান্তেই ভবিষ্যৎ প্রজন্মকে ঝুঁকিতে ফেলতে পারে। ক...
07/05/2026

থ্যালাসেমিয়া-সচেতন হলেই প্রতিরোধ সম্ভব!

জন্মগত এই জটিল রক্তের রোগ আমাদের অজান্তেই ভবিষ্যৎ প্রজন্মকে ঝুঁকিতে ফেলতে পারে। কিন্তু একটু সচেতনতা
-বিয়ের আগে ব্লাড টেস্ট এবং
-সঠিক সিদ্ধান্তই হতেপারে এর সবচেয়ে বড় প্রতিরোধ।

আজই জানুন, বুঝুন এবং নিরাপদ ভবিষ্যতের জন্য সচেতন হোন।
🌐আমাদের ওয়েবসাইট ভিজিট করতে : https://mediaura.com.bd/

আমাদের মন খারাপ হলেই কি ডিপ্রেশনে ভুগছি?বর্তমান সময়ে depression আর anxiety শব্দ দুটো আমাদের মুখে মুখে ফেরে। একটু  বকাতে ...
04/05/2026

আমাদের মন খারাপ হলেই কি ডিপ্রেশনে ভুগছি?

বর্তমান সময়ে depression আর anxiety শব্দ দুটো আমাদের মুখে মুখে ফেরে। একটু বকাতে মন খারাপ হলে বা পরীক্ষায় খারাপ করলে আমরা বলে ফেলি, "আমি ডিপ্রেশনে আছি"। কিন্তু বাস্তবতা কি আসলে তাই?

অনেকেই এই দুটোকে গুলিয়ে ফেলি, তাই বোঝাতে গেলে বলতে পারি --

Depression: এটি কেবল মন খারাপ নয়; এটি একটি দীর্ঘস্থায়ী বিষণ্ণতা, যেখানে কোনো কিছুতেই আনন্দ পাওয়া যায় না এবং জীবন অর্থহীন মনে হয়।

Anxiety: এটি হলো কোনো কিছু নিয়ে অতিরিক্ত উদ্বেগ বা ভয়। ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা বা বুক ধড়ফড় করা এর লক্ষণ।

সব মন খারাপই ডিপ্রেশন নয়। মন খারাপ হলো সাময়িক একটি আবেগ, যা সময়ের সাথে ঠিক হয়ে যায়। কিন্তু ডিপ্রেশন আপনার স্বাভাবিক জীবনযাত্রাকে থামিয়ে দেয়।

বর্তমান সময়ে কেন বাড়ছে এই মানসিক অস্থিরতা?

১. সোশ্যাল মিডিয়া: অন্যের সাজানো জীবনের সাথে নিজের তুলনা করা।

২. অতিরিক্ত প্রতিযোগিতা: ক্যারিয়ার আর পড়াশোনার চাপে প্রতিনিয়ত নিজেকে প্রমাণ করার চেষ্টা।

৩. একাকীত্ব: মানুষের ভিড়েও আমরা দিনশেষে বড্ড একা হয়ে পড়ছি।

প্রতিকারের উপায় কি?

জীবন মানেই ভালো এবং খারাপ সময়ের সংমিশ্রণ। কিন্তু ডিপ্রেশনে আছি বলে জীবনকে থামিয়ে রাখা যাবে না। তাই আমরা যা করতে পারি--

কথা বলা: মনের কথা কারো সাথে শেয়ার করুন।

শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন: নিয়মিত ব্যায়াম এবং পর্যাপ্ত ঘুম মানসিক স্বাস্থ্য ভালো রাখে।

কাজ না থামানো: ছোট ছোট লক্ষ্য স্থির করুন এবং কাজে নিজেকে ব্যস্ত রাখুন। মনে রাখবেন, গতির নামই জীবন। অল্প কাজ কেই নিয়মিত করা।

পেশাদার সাহায্য: সমস্যা গভীর হলে অবশ্যই কাউন্সিলর বা সাইকিয়াট্রিস্টের পরামর্শ নিন।

আমাদের বুঝতে হবে যে ডিপ্রেশন কোনো ফ্যাশন নয়, এটি একটি রোগ। তাই শব্দগুলো ব্যবহারের আগে সচেতন হোন।এবং জীবনকে সুন্দর ও সুস্থ করে তোলার জন্য মানসিক ভাবে দ্বিধাদ্বন্ধ বাদ দিতে হবে।

এক বাটি লেটুস পাতা চোখের জন্য কতটা উপকারী,জানেন কি?এক বাটি লেটুস পাতায় কিছু গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান থাকে, যা চোখের স্...
02/05/2026

এক বাটি লেটুস পাতা চোখের জন্য কতটা উপকারী,জানেন কি?

এক বাটি লেটুস পাতায় কিছু গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান থাকে, যা চোখের স্বাস্থ্যকে ধীরে ধীরে সাপোর্ট করে-
১. ভিটামিন A সাপোর্ট
লেটুসে সামান্য পরিমাণে beta-carotene থাকে
এটি শরীরে গিয়ে ভিটামিন A-তে রূপান্তরিত হয়
চোখের রেটিনা ও দৃষ্টিশক্তি বজায় রাখতে সাহায্য করে
২. চোখের ক্লান্তি কমাতে সহায়ক
অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান চোখের কোষকে সুরক্ষা দেয়
দীর্ঘসময় স্ক্রিন ব্যবহারে চোখের চাপ কিছুটা কমাতে সাহায্য করে
৩. বয়সজনিত চোখের সমস্যা প্রতিরোধে সাপোর্ট
নিয়মিত সবুজ শাক-সবজি খাওয়ার অংশ হিসেবে
চোখের কোষের অক্সিডেটিভ ক্ষতি কমাতে সাহায্য করে

লেটুস কোনো “ম্যাজিক ফুড” নয়,
তবে নিয়মিত ডায়েটের অংশ হিসেবে এটি চোখের স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক ভূমিকা রাখে।

শ্রমিক দিবস-একটি দিন, যা আমাদের থামতে শেখায়।চারপাশে তাকাতে শেখায়। ভাবতে শেখায়-আমাদের প্রতিদিনের সহজ জীবনটা আসলে কত মানুষ...
30/04/2026

শ্রমিক দিবস-একটি দিন, যা আমাদের থামতে শেখায়।
চারপাশে তাকাতে শেখায়। ভাবতে শেখায়-আমাদের প্রতিদিনের সহজ জীবনটা আসলে কত মানুষের নিরলস পরিশ্রমের ওপর দাঁড়িয়ে আছে।
ভোরবেলা যে শহর জেগে ওঠে,
রাস্তা পরিষ্কার থাকে, খাবার পৌঁছে যায়, কাজ এগিয়ে চলে-
এই প্রতিটি দৃশ্যের পেছনে আছেন কিছু মানুষ, যাদের আমরা প্রায়ই দেখি, কিন্তু খুব কমই দেখি মন দিয়ে।
আমরা বছরে একদিন তাদের জন্য পোস্ট দেই, শুভেচ্ছা জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি।
কিন্তু বাকি দিনগুলোতে-আমাদের আচরণ, আমাদের দৃষ্টিভঙ্গি-সেটাই কি সত্যিকার সম্মান বহন করে?
সম্মান শুধু কথায় নয়,
সম্মান প্রকাশ পায় আচরণে, ব্যবহারে, দৃষ্টিভঙ্গিতে।
এই শ্রমিক দিবসে,
চলুন কৃতজ্ঞতা আর সম্মানকে একটি দিনের মধ্যে সীমাবদ্ধ না রেখে
প্রতিদিনের জীবনের অংশ করে নেই।
কারণ,
যারা আমাদের জীবনকে সহজ করে তোলে-
তাদের প্রাপ্য সম্মানও হওয়া উচিত প্রতিদিনের।

-MediAura Wellness Centre 🤍

27/04/2026

শ্বাস নিতে কষ্ট, দীর্ঘদিনের কাশি বা বুকে চাপ অনুভব-এগুলো কি আপনার প্রতিদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে?

এগুলো হতে পারে COPD (Chronic Obstructive Pulmonary Disease)-এর লক্ষণ।
COPD একটি দীর্ঘমেয়াদি ফুসফুসজনিত রোগ, যা ধীরে ধীরে শ্বাস-প্রশ্বাসকে কঠিন করে তোলে।

👨‍⚕️ভিডিওতে আরও বিস্তারিত আলোচনা করেছেন আমাদের অভিজ্ঞ চিকিৎসক ডা.মো.আবদুর রব স্যার।

🔹 কেন গুরুত্ব দেবেন?
প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে COPD নিয়ন্ত্রণে রাখা সম্ভব এবং জীবনযাত্রার মান উন্নত করা যায়।

লক্ষণগুলো অবহেলা না করে সময়মতো বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। সঠিক চিকিৎসা ও লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে COPD নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

আপনার প্রতিটি শ্বাসের যত্নে-আমরা আছি পাশে।
আজই অ্যাপয়েন্টমেন্ট নিন এবং সুস্থ জীবনের দিকে এগিয়ে যান।
📞যোগাযোগ : 01339860717
📌ঠিকানা : মেডিঅরা ওয়েলনেস সেন্টার, নাওয়াল হিল ক্রেস্ট, কাতালগঞ্জ বড় মসজিদের পাশে, পাঁচলাইশ, চট্টগ্রাম।
🌐আমাদের ওয়েবসাইট ভিজিট করুন : https://mediaura.com.bd/

📢মেডিঅরার বর্ষপূর্তিতে শুধু উদযাপন নয়-মানুষের পাশে থাকার একটি আন্তরিক প্রয়াস 💚এই বিশেষ দিনেডাঃ মোঃ আবদুর রব স্যারসুবিধাব...
27/04/2026

📢মেডিঅরার বর্ষপূর্তিতে শুধু উদযাপন নয়-
মানুষের পাশে থাকার একটি আন্তরিক প্রয়াস 💚
এই বিশেষ দিনে
ডাঃ মোঃ আবদুর রব স্যার
সুবিধাবঞ্চিত মানুষের জন্য সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবেন।
স্বাস্থ্যসেবা হোক সবার অধিকার-
এই বিশ্বাস থেকেই আমাদের ছোট্ট উদ্যোগ
🗓️ ২৯ এপ্রিল (বুধবার)
⏰ সকাল ১১টা – দুপুর ১টা
📍 স্থান: নতুন রেলওয়ে স্টেশন, চট্টগ্রাম
আপনার আশেপাশের সুবিধাবঞ্চিত মানুষদের জানাতে ভুলবেন না।
একটি তথ্যই হতে পারে কারো সুস্থতার শুরু।
📞যোগাযোগ : 01339 860 717 ।। 01805 086 027
📌ঠিকানা : নাওয়াল হিল ক্রেস্ট, কাতালগঞ্জ বড় মসজিদের পাশে, পাঁচলাইশ, চট্টগ্রাম।
🌐আমাদের ওয়েবসাইট ভিজিট করুন : https://mediaura.com.bd/

Address

MediAura Wellness Centre
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when MediAura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share