10/05/2026
মোবাইল দিয়ে কি আসলেই ফ্রিল্যান্সিং করা যায়?
পুরো সত্যটা জানুন!
অনেকেই ইনবক্সে জিজ্ঞেস করে
“আপু, আমার ল্যাপটপ নেই… শুধু একটা মোবাইল আছে। আমি কি ফ্রিল্যান্সিং শুরু করতে পারবো?
হ্যাঁ, পারবেন। তবে কোন সেক্টরের কাজ শিখতে চাচ্ছেন সেটা জানা ইম্পর্ট্যান্ট।
মোবাইল দিয়ে কোন কোন কাজ করা যায়?
১️. সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এর কাজ ফোন থেকে করা যায়।
যেমন - ফেসবুক পেজ হ্যান্ডেল করা, ইনস্টাগ্রাম কনটেন্ট পোস্টিং, ক্লাইন্টের জন্য ইন্সটাগ্রাম গ্রো করা, কমেন্ট/ইনবক্স রিপ্লাই, পেজ গ্রোথ স্ট্র্যাটেজি এগুলো সব ফোন থেকেই সম্ভব।
২️. কন্টেন্ট রাইটিং এর কাজও ফোন থেকে হয়।
যেমন - ক্যাপশন লেখা, প্রোডাক্ট ডেসক্রিপশন লিখা, ব্লগের
খসড়া তৈরি, স্ক্রিপ্ট রাইটিং ইত্যাদি।
Google Docs, Notes App দিয়েই শুরু করা সম্ভব।
৩️. গ্রাফিক ডিজাইন (Beginner Level)
Canva অ্যাপ ব্যবহার করে পোস্টার, ব্যানার, সোশ্যাল মিডিয়া পোস্ট, থাম্বনেইল ইত্যাদি করা যায়।
মোবাইল ভার্সন দিয়েই অসাধারণ ডিজাইন করা যায়।
৪. অ্যাফিলিয়েট ও পেজ মনিটাইজেশন
আপনি যদি নিজের পেজ গড়েন, সেখান থেকেও ইনকাম সম্ভব। পেইজের মাধ্যমে প্রোডাক্ট প্রোমোশন, রিভিউ কনটেন্ট, এফিলিয়েট লিংক শেয়ার এসব কাজ ফোন থেকেও করা যায়।
সব কাজ মোবাইল দিয়ে করা যায় না। কিছু কাজ আছে যেমন - অ্যাডভান্সড ওয়েব ডেভেলপমেন্ট, হাই-লেভেল ভিডিও এডিটিং ইত্যাদি ইত্যাদি কাজে ল্যাপটপ বা পিসি মাস্ট দরকার।
দীর্ঘদিন এই সেক্টরে টিকতে হলে, স্কিল বাড়াতে হলে নিজেকে আপগ্রেড করা প্রয়োজন। শুধু ফোন নিয়ে থাকলেই হবে না।
সুতরাং চেষ্টা থাকলে মোবাইল দিয়েও শুরু করা যায় আর সেই মোবাইলের আর্নিং দিয়ে ল্যাপটপ বা পিসি কিনে নিজেকে আপগ্রেড করা যায়।