09/01/2026
ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড
ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড এক প্রকার গুরুত্বপূ্র্ণ চর্বি। এই চর্বি সুষম খাবারের অন্তর্ভূক্ত। আমাদের শরীর দ্বারা উৎপন্ন হতে পারে না। খাবারের মাধ্যমে এই ফ্যাট নিতে হয়। ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডকে তিনটি উৎসে ভাগ করা হয়েছে।
১. আলফা-লিনোলেনিক অ্যাসিড -এএলএ
এএলএ চর্বি পাওয়া যায় উদ্ভিজ খাবারে।
২. ডকোসাহেক্সেনোইক অ্যাসিড- ডিএইচএ
ডিএইচএ পাওয়া যায় সামুদ্রিক খাবারে।
৩. আইকোসাপেন্টেনোইক অ্যাসিড- ইপিএ
ইপিএ ও সামুদ্রিক খাবারে পাওয়া যায়।
ওমেগা-৩ এর উপকারিতা
১. হৃদযন্ত্র সুস্থ রাখে
# খারাপ কোলেস্টেরল LDL কমায়।
# ভালো কোলেস্টেরল HDLবাড়ায়।
# রক্তচাপ কমায় এবং রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করে।
# ট্রাইগ্লিসারাইডের মাত্রা নিয়ন্ত্রণে রাখে।
২. মানসিক স্বাস্থ্য উন্নত করে
# স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ায়।
# হতাশা কমায়
# মস্তিষ্কের সঠিক বিকাশে ভূমিকা রাখে।
৩. শরীরের ব্যথা কমায়
# শরীরে দীর্ঘস্থায়ী ব্যথা নিরাময় করে।
# হৃদরোগ, আর্থ্রাইটিসের ব্যথা কমায়।
৪. অস্থি ও জয়েন্ট সুস্থ রাখে
#অস্থিসন্ধির ব্যথা এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস কমায়।
৫. অন্যান্য উপকারিতা
# কিছু ক্যান্সারের ঝুঁকি কমায়।
# লিভারের কোলেস্টেরল বিপাকে ভূমিকা রাখে।
# ত্বক শুষ্ক হওয়া বা চুল রুক্ষ হয়ে থেকে রক্ষা করে।
# গর্ভাবস্থায় ভ্রূণের মস্তিষ্ক ও চোখের গঠন বিকাশে ভূমিকা রাখে।
ওমেগা-৩ এর উৎস
১. উদ্ভিজ্জ উৎসসমূহ
তিসিবীজ
ওমেগা-৩ এর উৎস গুঁড়ো করে খাওয়া যায়।
চিয়াবীজ
এতে ওমেগা-৩ এর পাশাপাশি ফাইবার ও প্রোটিন আছে।
আখরোট
এতে ওমেগা-৩ এর পাশাপাশি
মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী।
শণ বীজ
ওমেগা-৩ ও ওমেগা-৬ এর ভালো উৎস।
সয়াবিন
এতে ওমেগা-৩ এর পাশাপাশি প্রোটিনে সমৃদ্ধ।
ক্যানোলা তেল
এটি তিসির বীজ থেকে তৈরি ওমেগা-৩ এর একটি ভালো উৎস।
শৈবাল
কিছু শৈবাল সরাসরি ওমেগা-৩ সরবরাহ করে।
মটরশুঁটি
ওমেগা-৩ সমৃদ্ধ বীজ।
ওমেগা-৩ সমৃদ্ধ সামুদ্রিক মাছ
স্যামন মাছ
স্যামন ওমেগা-৩ এর সবচেয়ে পরিচিত ও সমৃদ্ধ উৎস, হৃদরোগের জন্য উপকারী।
টুনা মাছ
এটিও ওমেগা-৩ সমৃদ্ধ এবং স্নায়ুতন্ত্রের জন্য উপকারী।
সার্ডিন মাছ
ছোট এই মাছে প্রচুর ওমেগা-৩ থাকে।
ম্যাকেরেল মাছ
ওমেগা-৩ এর একটি অসাধারণ উৎস।
হেরিং মাছ
এই তৈলাক্ত মাছেও উচ্চ মাত্রায় ওমেগা-৩ পাওয়া যায়।
ট্রাউট
ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডে ভরপুর।
কড
কড থেকে তৈরি তৈলে অল্প ওমেগা-৩ থাকে।
চিংড়ি মাছ
এটিও ওমেগা-৩ এর একটি ভালো উৎস, যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে।
হ্যালিবাড, স্কুইড, স্ক্যালপস, ঝিনুক, ডিম
এই সামুদ্রিক এই জীবাশ্ম খাবারগুলোতেও ওমেগা-৩ পাওয়া যায়।