ডাঃ আবু নাছের মিডিয়া সেল

  • Home
  • ডাঃ আবু নাছের মিডিয়া সেল

ডাঃ আবু নাছের মিডিয়া সেল আসসালামু আলাইকুম। "ডাঃ মোঃ আবু নাছের" চট্টগ্রাম-৮ ( বোয়ালখালী, চাঁন্দগাও, বায়েজিদ ও পাঁচলাইশ আংশিক )আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী।

05/03/2026

❝আমরা আশ্বস্ত করতে চাই ঢাকাবাসীকে,রেলওয়ে সেক্টরে আর কোনো চাঁদাবাজি চলতে দেওয়া হবে না।❞
- ড. শফিকুল ইসলাম মাসুদ (এমপি)

“তারেক ভাই ছিলেন এক নিবেদিতপ্রাণ শিল্পী ও দ্বীনের আলোকবর্তিকা” : ডাঃ মোঃ আবু নাছের​চট্টগ্রাম | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ইংচট্ট...
27/02/2026

“তারেক ভাই ছিলেন এক নিবেদিতপ্রাণ শিল্পী ও দ্বীনের আলোকবর্তিকা” : ডাঃ মোঃ আবু নাছের

​চট্টগ্রাম | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ইং

চট্টগ্রাম-০৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বিশিষ্ট চিকিৎসক ডাঃ মোঃ আবু নাছের আজ ৪নং চান্দগাঁও ওয়ার্ডের রুকন, মরহুম মোঃ তারিকুল ইসলামের শোকসন্তপ্ত পরিবারের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন করেন।

সাক্ষাৎকালে ডাঃ আবু নাছের মরহুমের পরিবারের সদস্যদের সাথে দীর্ঘ সময় অতিবাহিত করেন এবং তাঁদের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেন। এ সময় এক আবেগঘন পরিবেশে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মহান রবের দরবারে দোয়া করেন। শোকাতুর পরিবারের সদস্যদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের জন্য তিনি মহান আল্লাহর সাহায্য প্রার্থনা করেন।

স্মৃতিচারণ করতে গিয়ে ডাঃ আবু নাছের বলেন - মরহুম মোঃ তারিকুল ইসলাম ছিলেন সংগঠনের এক নিবেদিতপ্রাণ ও সম্মুখসারির সৈনিক। তাঁর মতো একজন মুখলেছ, আমলদার ও ঈমানদার মানুষ বর্তমান সময়ে বিরল। তিনি কেবল একজন কর্মীই ছিলেন না, ছিলেন আল্লাহর এক প্রিয় ও একনিষ্ঠ বান্দা।

তিনি আরও বলেন, তারেক ভাই ছিলেন একজন অত্যন্ত মেধাবী শিল্পী ও সুরকার। তাঁর সাংস্কৃতিক প্রতিভা ছিল দ্বীনের পথে নিবেদিত। আসন্ন নির্বাচনকে সামনে রেখে তিনি গভীর মমতা ও মেধা দিয়ে আমার জন্য বেশ কিছু চমৎকার নির্বাচনী গান লিখেছিলেন এবং নিজ কণ্ঠে সুরারোপ করেছিলেন। শিল্পীর সেই কালজয়ী সুরগুলো আজ তাঁর ত্যাগের এক অনন্য দলিল হয়ে থাকবে।

ডাঃ আবু নাছের গভীর প্রত্যয় ব্যক্ত করে বলেন, "আল্লাহ তাআলা যেন তাঁর এই শৈল্পিক খেদমত ও নেক আমলগুলোকে উছিলা হিসেবে কবুল করেন এবং তাঁকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করেন। তারেক ভাই আজীবন যে স্বপ্ন লালন করেছেন—বাংলাদেশে ইসলামের পতাকাকে সমুন্নত রাখার—ইনশাআল্লাহ অচিরেই সেই স্বপ্ন বাস্তবায়িত হবে।

সাক্ষাৎকালে স্থানীয় নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

27/02/2026
26/02/2026

গতকাল বাংলাদেশ ব্যাংকে যে পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে, তা বর্তমান সরকার সমর্থিত মব-কালচারের আনুষ্ঠানিক সূচনা বলে মনে হচ্ছে। এটি দুর্ভাগ্যজনক ও পুরোপুরি অগ্রহণযোগ্য।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও তার উপদেষ্টার মতো সম্মানিত ব্যক্তিদের এভাবে অপমান করার অধিকার কারো নেই।

এমনিতেই ফ্যাসিবাদের নাগপাশে পড়ে দেশের অর্থনীতিতে চরম দুরবস্থা, সর্বস্তরে দুর্নীতির মহামারি, সাথে রয়েছে চাঁদাবাজি ও সিন্ডিকেট; তার পাশাপাশি যদি বাংলাদেশ ব্যাংকের মতো রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পর্যায়ে এমন অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড অব্যাহত থাকে, তবে দেশের অর্থনীতির অবশিষ্টাংশও ধ্বংস হয়ে যাবে।

আমি মনে করি, এই বিশৃঙ্খলার বিরুদ্ধে দল-মত নির্বিশেষে সমাজের সকল স্তর থেকে প্রতিবাদ হওয়া উচিত। ইতোমধ্যেই রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে মব সৃষ্টি করে দায়িত্বপূর্ণ অবস্থানে থাকা দক্ষ, দেশপ্রেমিক ও উপযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিদিন নানা উৎপাতের খবর পাওয়া যাচ্ছে।

আমি সরকারকে স্পষ্ট ভাষায় বলতে চাই, সত্যিকারভাবে একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে এসব অপতৎপরতা অবিলম্বে বন্ধ করতে হবে। একইসাথে, দলীয় আনুগত্য নয়; যোগ্যতার ভিত্তিতে দেশপ্রেমিক ও উপযুক্ত ব্যক্তিদেরকে সরকারি গুরুত্বপূর্ণ পদে পদায়ন নিশ্চিত করতে হবে।

- Dr. Shafiqur Rahman

Address


Website

https://www.tiktok.com/@dr.abu_naser, https://www.instagram.com/dr.abu.naser/, https://www.youtu

Alerts

Be the first to know and let us send you an email when ডাঃ আবু নাছের মিডিয়া সেল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your practice to be the top-listed Clinic?

Share