Sharmilee Dey - Psychologist

Sharmilee Dey - Psychologist Psychologist/PGT, Chittagong Medical College & Hospital (Psychiatry Dept.) medical college hospital & cantonment-based mental health services.

Practicing Psychologist/CMCH & Cantonment Experience

Clinical experience includes work in a govt. Sharmilee Dey – Psychologist

I am a professional psychologist dedicated to helping individuals improve their mental health, emotional well-being, and overall quality of life. I provide a safe, confidential, and non-judgmental space where clients can openly share their concerns and work towards posit

ive change. Specializations:
✔️ Anxiety & Stress Management
✔️ Depression & Mood Disorders
✔️ Relationship & Family Issues
✔️ Self-esteem & Personal Growth
✔️ Emotional Healing & Counseling

Session Type:
🧠 Online Counseling
🧠 In-person Sessions (if applicable)

Services:- Mental illness, Behavioural issues like ADHD, ODD, and conduct disorder. Perfect parenting, couple counseling, and teenagers' problems, like learning disorder, attention and concentration problems,Exam phobia, anxiety, depression, procrastination, frustration, decision-making problems, social media addiction, personality disorders, lack of confidence, Social anxiety or phobia, panic disorder, puberty and adolescence hormonal issues etc.

📞 Appointment only | Confidential & Professional Care

04/03/2026
নিজেকে বাঁচানো কি স্বার্থপরতা… নাকি এটাই আমাদের প্রথম দায়িত্ব?? Self-love কি বিলাসিতা, নাকি Su***de প্রতিরোধের শক্ত ভিত...
01/03/2026

নিজেকে বাঁচানো কি স্বার্থপরতা… নাকি এটাই আমাদের প্রথম দায়িত্ব?? Self-love কি বিলাসিতা, নাকি Su***de প্রতিরোধের শক্ত ভিত্তি??

সম্প্রতি যে suicidal ঘটনা সামনে এলো, তা আবার মনে করিয়ে দিল—suicidal thoughts হঠাৎ আসে না। এগুলো ধীরে ধীরে জমে ওঠা কষ্ট, অপমান, অবহেলা আর অমীমাংসিত দ্বন্দ্বের ফল।

দীর্ঘদিন toxic সম্পর্কে থাকলে আত্মসম্মান ক্ষয়ে যায়। “আমি কিছুই না”, “আমার থাকার মূল্য নেই”—এই ধরনের cognitive distortion থেকেই suicidal ideation শুরু হয়🥲

Repeated suicidal thoughts যদি উপেক্ষা করা হয়, তখন তা suicidal planning-এ রূপ নিতে পারে। ব্যক্তি নিজের অজান্তেই সম্ভাব্য উপায়, সময় বা পরিস্থিতি নিয়ে ভাবতে শুরু করেন🥲

একটি তীব্র ঝগড়া, অপমান বা প্রত্যাখ্যান তখন trigger হয়ে suicidal attempts-এ রূপ নিতে পারে।

কিন্তু su***de আসলে বাঁচতে না চাওয়া নয়—এটা অসহনীয় মানসিক যন্ত্রণা থেকে পালাতে চাওয়া।

Self-love মানে স্বার্থপরতা নয়; মানে নিজের emotional safety, boundary এবং আত্মসম্মান রক্ষা করা।

নিজেকে প্রায়োরিটি না দিলে ধীরে ধীরে hopelessness বাড়ে, আর hopelessness su***de risk বাড়ায়।

Behavior-based intervention ও সঠিক মানসিক দিকনির্দেশনা emotional regulation শেখায়, impulsive reaction কমায়, এবং suicidal thoughts-কে চ্যালেঞ্জ করতে সাহায্য করে🥰

Toxic relationship থেকে বের হয়ে আসা ব্যর্থতা নয়—এটা psychological survival skill👍

একজন নারী হিসেবে নিজের মানসিক সুস্থতা রক্ষা করা বিলাসিতা নয়—দায়িত্ব।
কারণ আপনি ভেঙে পড়লে পরিবারও ভেঙে পড়ে।

Suicidal thoughts কখনোই হালকা করে দেখবেন না। এগুলো সাহায্যে চাওয়ার সংকেত।
নিজেকে শেষ করা নয়—নিজেকে বাঁচানোই শক্তি।

আজ যদি মনে হয় সব শেষ—জানবেন, সঠিক সহায়তা পেলে এখান থেকেই নতুন শুরু সম্ভব❤️


***dePrevention


❓আমরা কি শুধু সন্তানকে বড় করছি, নাকি মানুষ বানাচ্ছি???🥲Juvenile Delinquency🥲বর্তমানে দেশে মোব-বাজি, কিশোর সহিংসতা ও কিশ...
27/02/2026

❓আমরা কি শুধু সন্তানকে বড় করছি, নাকি মানুষ বানাচ্ছি???

🥲Juvenile Delinquency🥲

বর্তমানে দেশে মোব-বাজি, কিশোর সহিংসতা ও কিশোর অপরাধ উদ্বেগজনকভাবে বাড়ছে।
সম্প্রতি ক্লাস এইটের এক কিশোর সন্দেহের বশে একই বয়সী এক কিশোরীকে হত্যা করেছে—এই বাস্তবতা আমাদের নাড়া দেওয়ার জন্যই যথেষ্ট।

এত অল্প বয়সে এমন আত্মধ্বংসী সিদ্ধান্ত হঠাৎ তৈরি হয় না; এর পেছনে থাকে অদেখা আবেগ, অশোনা কষ্ট, অযত্নে জমে থাকা মানসিক চাপ।

সচেতন অভিভাবকদের প্রথম দায়িত্ব—কৈশোর সন্তানের মানসিক জগৎকে গুরুত্ব দেওয়া।
শুধু পোশাক, মোবাইল, খাওয়া-দাওয়া নিশ্চিত করলেই দায়িত্ব শেষ হয় না।

তাদের আচরণগত পরিবর্তন, রাগের তীব্রতা, হঠাৎ চুপচাপ হয়ে যাওয়া, অতিরিক্ত সন্দেহপ্রবণতা—এসবই সতর্ক সংকেত🥲

বারবার তুলনা, কঠোর বিচার ও অপমান—তাদের ভেতরে জমিয়ে তোলে হীনমন্যতা, ক্ষোভ ও অস্থিরতা🥲

সন্তানের আবেগকে ভ্যালিডেশন দিন—“এটা কিছু না” না বলে বলুন, “আমি তোমার কথা শুনতে চাই।”
লজ্জা ভুলে তাদের ইমোশনাল সাপোর্ট দিন; তারা অবাধ্য নয়, তারা বোঝাপড়া চায়❤️

নৈতিক শিক্ষা ঘর থেকেই শুরু হয়—সম্মান, সহনশীলতা ও আবেগ নিয়ন্ত্রণ শেখানো পারিবারিক দায়িত্ব।🥰
একটি বড় মিথ ভাঙা জরুরি—কাউন্সেলিং কোনো লেবেল নয়, কোনো অপমান নয়।
কাউন্সেলিং মানে মানসিক রোগ নয়; এটি সুস্থ চিন্তা, আবেগ নিয়ন্ত্রণ ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার বৈজ্ঞানিক সহায়তা।

স্টিগমা আঁকড়ে ধরে থাকলে ক্ষতি সন্তানেরই হবে।
প্রয়োজনে সময়মতো কাউন্সেলিং সাপোর্ট নেওয়া দুর্বলতা নয়, বরং দায়িত্বশীল অভিভাবকের পরিচয়।
আজ যদি আমরা শুনতে শিখি, বুঝতে শিখি, পাশে দাঁড়াতে শিখি—
তবেই এই প্রজন্মকে ভয়াবহ ভুল সিদ্ধান্ত থেকে রক্ষা করা সম্ভব।👍

For Teen agers awareness ❤️🧠 "Quarter Life Crisis: কেন সবাই এগোচ্ছে, আমি কেন পিছিয়ে আছি???"১। আপনি দেখছেন সবাই ক্যারিয়ার...
26/02/2026

For Teen agers awareness ❤️

🧠 "Quarter Life Crisis: কেন সবাই এগোচ্ছে, আমি কেন পিছিয়ে আছি???"

১। আপনি দেখছেন সবাই ক্যারিয়ার বানাচ্ছে, সম্পর্ক গড়ে তুলছে, আর আপনি নিজেকে পিছিয়ে মনে করছেন।

২। এটা অনেকেরই জীবনের ২০–৩০ এর দশকে ঘটে – ‘কোয়ার্টার লাইফ ক্রাইসিস’🥲

৩। সোশ্যাল মিডিয়ার প্রভাব বড় – অন্যদের সাফল্য দেখলে কম্প্যারিজন শুরু হয়🥲

৪। ফেসবুকের লাক্সারি, ট্যুর, নতুন গাড়ি – এগুলো মাপের মানদণ্ড নয়👍

৫। আপনার নিজস্ব টাইমলাইন আলাদা, প্রত্যেকের রুট ভিন্ন..

৭। স্টুডেন্ট বা জুনিয়র প্রফেশনালরা চাপ অনুভব করে – ‘আমি কেন এখানে পৌঁছাইনি??

৮। অপ্রাপ্তি অনুভূতি অনেক সময় ডিপ্রেশন বা anxiety-এর সূচক হতে পারে🥲
৯। সোশ্যাল কম্প্যারিজন আমাদের low self-esteem বাড়ায়।

১০। বাস্তবে, প্রগ্রেস ধীরে হলেও স্থায়ী হয় – স্কিল, অভিজ্ঞতা, এবং নেটওয়ার্ক তৈরিতে সময় লাগে।

১১। ছোট জয়ও মানসিক শক্তি দেয় – সেগুলো কাউন্ট করুন🥰

১২। সেলফ-রিফ্লেকশন জরুরি: আপনি কি শিখছেন, কোথায় উন্নতি হচ্ছে।❤️

১৩। নিজের আগ্রহ ও শক্তি চিহ্নিত করুন – এগুলোকে ক্যারিয়ার বা personal growth-এ ব্যবহার করুন।🥰

১৪। কাউন্সেলিং বা mentorship session নেওয়া মানসিক clarity দেয়।👍

১৫। Mindfulness বা journaling anxiety কমাতে সাহায্য করে।🥰

Online harassment or slt shaming করছেন কি?? আপনি কি জানেন এটা আপনার ভেতরে লুকিয়ে থাকা মারাত্মক inferiority complex?? আ...
26/02/2026

Online harassment or slt shaming করছেন কি?? আপনি কি জানেন এটা আপনার ভেতরে লুকিয়ে থাকা মারাত্মক inferiority complex?? আপনার family background এর পরিচয়??

বাংলাদেশে নারী—বিশেষ করে অনলাইন ব্র্যান্ড প্রোমোটার, উদ্যোক্তা ও সেলিব্রেট করা নারীদের উদ্দেশ্যে
পুরুষদের বিকৃত মানসিক অসুখ কখনো হঠাৎ তৈরি হয় না; এটি ধীরে ধীরে গড়ে ওঠে অস্বাস্থ্যকর পরিবারিক পরিবেশ, নারীবিদ্বেষী সামাজিক শিক্ষা, দমন করা আকাঙ্ক্ষা, অপূর্ণতা আর গভীর হীনমন্যতা থেকে।

যখন একজন নারী নিজের পরিচয়, সাফল্য বা আত্মপ্রকাশ নিয়ে সামনে আসে—বিশেষ করে অনলাইন ব্র্যান্ড প্রোমোটার, উদ্যোক্তা বা পাবলিক ফিগার হিসেবে—তখন কিছু পুরুষ তাকে ব্যক্তি হিসেবে নয়, বরং “পাবলিক টয়লেট” মনে করে তার প্রাইভেসি ও বাউন্ডারিতে ঢুকে পড়তে চায়। কারণ তারা সীমারেখা (boundary) কী জিনিস, সম্মান কী জিনিস—তা শেখেনি। তাদের ভেতরের অযোগ্যতার বোধ, প্রত্যাখ্যানের ক্ষত, যৌন হতাশা ও নিয়ন্ত্রণ হারানোর ভয়—এসব একসাথে বিকৃত রূপ নিয়ে অনলাইন হয়রানি, কটূক্তি, ইভটিজিং ও slt shaming হিসেবে প্রকাশ পায়🥲🥲

এই আচরণ শুধু নোংরা মানসিকতার পরিচয় নয়, এটি একটি ফৌজদারি অপরাধ। সাইবার হয়রানি, মানহানি, চরিত্রহনন—আইন অনুযায়ী দণ্ডনীয়। অনেক উন্নত দেশে এমন আচরণের জন্য সরাসরি গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়, জেল ও ভারী জরিমানাও হয়। বাংলাদেশেও ডিজিটাল নিরাপত্তা ও সাইবার আইনের আওতায় এসব কর্মকাণ্ড অপরাধ হিসেবে গণ্য🥲

তাই যারা ভাবছেন অনলাইনে লুকিয়ে থেকে নারীর সম্মানহানি করবেন—জেনে রাখুন, এটি আপনার অসুস্থ মানসিক গঠনের বহিঃপ্রকাশ এবং আইনের চোখে অপরাধ🥲

একজন সুস্থ পুরুষ কখনো নারীর সাফল্যে ভয় পায় না; বরং সম্মান করে। আর যে নারীকে ছোট করে নিজেকে বড় প্রমাণ করতে চায়, সে আসলে নিজের ব্যর্থতা ও হীনমন্যতার নগ্ন স্বীকারোক্তি দিচ্ছে।







⚠️ অ্যাংজাইটি ও ডিপ্রেশন: নীরব ধ্বংসের শুরু🥲১) ভিতরের ঝড় বাইরে দেখা যায় না—কিন্তু প্রতিদিন আপনাকে ভেঙে দেয়।২) ঘুম হার...
24/02/2026

⚠️ অ্যাংজাইটি ও ডিপ্রেশন: নীরব ধ্বংসের শুরু🥲

১) ভিতরের ঝড় বাইরে দেখা যায় না—কিন্তু প্রতিদিন আপনাকে ভেঙে দেয়।

২) ঘুম হারিয়ে যায়, মাথা ভারী থাকে, শরীর ক্লান্ত—কিন্তু বিশ্রামে আরাম মেলে না।

৩) অকারণ ভয়, বুক ধড়ফড়, শ্বাস আটকে আসা—হঠাৎই সব নিয়ন্ত্রণের বাইরে।

৪) ছোট সিদ্ধান্তও পাহাড়ের মতো কঠিন লাগে।

৫) প্রিয় মানুষদের থেকেও দূরে সরে যান—অকারণে, অজান্তে।

৬) কাজের মনোযোগ ভেঙে পড়ে—ভুল, ক্ষতি, ব্যর্থতা বাড়ে।

৭) অতিরিক্ত ভাবনা আত্মবিশ্বাসকে ধ্বংস করে দেয়।

৮) রাগ, কান্না, চুপচাপ থাকা—মুডের অস্থিরতা সম্পর্ক নষ্ট করে।

৯) দীর্ঘদিন চললে শারীরিক সমস্যা, আসক্তি, এমনকি আত্মক্ষতির ঝুঁকিও বাড়ে।🥲

১০) নীরব থাকলে সমস্যা বাড়ে—

সময়ে পদক্ষেপই একমাত্র সমাধান। 🥰

🧠 সমস্যা বলেই ঘুরে বেড়াবেন, নাকি সমাধানের দিকে হাঁটবেন??আমার চিকিৎসা-সংক্রান্ত অভিজ্ঞতা, অনলাইন ও অফলাইন কাউন্সেলিং সেশ...
24/02/2026

🧠 সমস্যা বলেই ঘুরে বেড়াবেন, নাকি সমাধানের দিকে হাঁটবেন??

আমার চিকিৎসা-সংক্রান্ত অভিজ্ঞতা, অনলাইন ও অফলাইন কাউন্সেলিং সেশন—এবং বাস্তব কেস স্টাডি থেকে এই কথাগুলো শেয়ার করছি:-

বছরের পর বছর কাজ করতে গিয়ে একটি বিষয় খুব স্পষ্টভাবে দেখেছি:-

১। অধিকাংশ মানুষ নিজের সমস্যা সম্পর্কে সচেতন🥰
২। Obsession আছে—জানেন।
৩। Anxiety আছে—জানেন।
৪। Exam phobia, stress, depression—সবই বোঝেন।
৫। Addiction যে ক্ষতি করছে, সেটাও উপলব্ধি করেন।
৬। Self-harm চিন্তা যে বিপজ্জনক—তাও জানেন।

৭। কিন্তু সমাধানের দিকে প্রথম পদক্ষেপ নিতে দেরি করেন।

৮। সমস্যা নিয়ে কথা বলতে স্বস্তি লাগে।

৯। কিন্তু নিয়মিত সেশন শুরু করতে দ্বিধা কাজ করে।

১০। অথচ বাস্তব অভিজ্ঞতায় দেখেছি—কয়েকটি সেশনেই উল্লেখযোগ্য উন্নতি সম্ভব।

১১। সঠিক গাইডলাইন মানলে পরিবর্তন দ্রুত আসে।

১২। তবু আমরা মানসিক স্বাস্থ্যে বিনিয়োগ পিছিয়ে দিই।

১৩। ৪০ হাজার টাকার মোবাইল কিনতে ভাবি না।😂
১৪। রেস্টুরেন্টে হাজার টাকার বিল দিতেও দ্বিধা নেই।😂

১৫। কিন্তু নিজের মনের জন্য সামান্য বিনিয়োগে অনীহা।🥲

১৬। Obsession সময় ও মনোযোগ নষ্ট করে।

১৭। Anxiety আত্মবিশ্বাস ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমায়।

১৮। Stress ধীরে ধীরে শরীর-মন দুইটাকেই ক্লান্ত করে।

১৯। Depression productivity ভেঙে দেয়।

২০। Addiction ভবিষ্যৎকে অনিশ্চিত করে তোলে।

২১। Self-harm চিন্তা অবহেলা করার মতো বিষয় নয়।

২২। এগুলো ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত করে।

২৩। সম্পর্কের দূরত্ব বাড়ায়।

২৪। নিজের সম্ভাবনাকে আটকে দেয়।

২৫। মানসিক স্বাস্থ্য কোনো বিলাসিতা নয়—এটি জীবনের ভিত্তি।

আপনি যদি নিজের সমস্যাগুলো নিয়ে সত্যিই সচেতন হন, তবে আজই সমাধানের পথে একটি বাস্তব পদক্ষেপ নিন🥰

চুপচাপ সহ্য করা শক্তির প্রমাণ নয়—সাহস হলো সাহায্য গ্রহণ করা।

সঠিক দিকনির্দেশনা, নিয়মিত সেশন এবং নিজের কমিটমেন্ট—এই তিনটি মিললেই পরিবর্তন শুরু হয়।
নিজের ভবিষ্যৎ, সম্পর্ক এবং ক্যারিয়ারকে গুরুত্ব দিন।🥰

আপনার মন ভালো থাকলে জীবনও গুছিয়ে যায়❤️

👍
12/02/2026

👍

Epstein–Barr Virus (EBV) – Infectious Mononucleosis (Kissing Disease)!!:-Epstein–Barr Virus (EBV) দ্বারা সৃষ্ট Infectiou...
04/02/2026

Epstein–Barr Virus (EBV) – Infectious Mononucleosis (Kissing Disease)!!:-

Epstein–Barr Virus (EBV) দ্বারা সৃষ্ট Infectious Mononucleosis একটি ভাইরাসজনিত সংক্রমণ, যা মূলত লালা (saliva) মাধ্যমে ছড়ায়। “Kissing Disease” নামে পরিচিত হলেও এটি শুধু চুম্বনের মাধ্যমে নয়—একই গ্লাস, বোতল, চামচ ব্যবহার বা ঘনিষ্ঠ সংস্পর্শ থেকেও ছড়াতে পারে।

শারীরিক লক্ষণগুলোর মধ্যে থাকতে পারে—

• জ্বর
• তীব্র গলা ব্যথা
• লিম্ফ নোড ফুলে যাওয়া
• অতিরিক্ত দুর্বলতা ও ক্লান্তি
• কখনও spleen বড় হয়ে যাওয়া..

তবে এখানে একটি গুরুত্বপূর্ণ দিক আছে—এই রোগের মানসিক প্রভাব:-

দীর্ঘদিনের ক্লান্তি, শক্তিহীনতা ও দৈনন্দিন কাজের অক্ষমতা অনেক সময় ব্যক্তির মধ্যে হতাশা, অস্থিরতা, বিরক্তি এবং আত্মবিশ্বাসের ঘাটতি তৈরি করে। “আমি কেন এত দুর্বল?”—এ ধরনের চিন্তা ধীরে ধীরে self-blame ও emotional stress বাড়াতে পারে।

অনেকেই বুঝতে পারেন না যে ভাইরাস-পরবর্তী ক্লান্তি (post-viral fatigue) মানসিক মনোযোগ কমে যাওয়া, সিদ্ধান্ত নিতে অসুবিধা হওয়া এবং mood low হয়ে যাওয়ার কারণ হতে পারে। এটি অলসতা নয়, এটি শারীরিক-মানসিক পুনরুদ্ধারের একটি স্বাভাবিক প্রক্রিয়া।

এই সময়ে যা প্রয়োজন—
• পর্যাপ্ত বিশ্রাম

• নিজের শরীরের সীমাবদ্ধতাকে গ্রহণ করা

• ধীরে ধীরে routine-এ ফেরা

• emotional validation

• প্রয়োজনে psychological support নেওয়া।

মনে রাখবেন, দীর্ঘ অসুস্থতার সময় মানসিক সমর্থন দুর্বলতার নয়—সচেতনতার লক্ষণ।
শরীর সুস্থ হওয়ার পাশাপাশি মনকেও সুস্থ হতে সময় দিন।

স্বাস্থ্য মানে শুধু রোগমুক্ত হওয়া নয়—শারীরিক ও মানসিক ভারসাম্য ফিরে পাওয়া❤️

🎯 ডোপামিনের ফাঁদ: শিক্ষার্থীদের জন্য বিশ্লেষণাত্মক তথ্য:-1️⃣ ডোপামিন হলো মস্তিষ্কের মূল “ইউটিলিটি” বা পুরস্কার রাসায়নিক...
03/02/2026

🎯 ডোপামিনের ফাঁদ: শিক্ষার্থীদের জন্য বিশ্লেষণাত্মক তথ্য:-

1️⃣ ডোপামিন হলো মস্তিষ্কের মূল “ইউটিলিটি” বা পুরস্কার রাসায়নিক।

2️⃣ এটি আমাদের আনন্দ, উৎসাহ এবং শেখার সাথে সম্পর্কিত।

3️⃣ ছোট ছোট আনন্দের মুহূর্ত—যেমন সোশ্যাল মিডিয়া বা গেম—দ্রুত ডোপামিন দেয়।

4️⃣ এই দ্রুত ডোপামিন আমাদের মনকে স্বল্পমেয়াদী পুরস্কারের দিকে আকৃষ্ট করে।

5️⃣ পড়াশোনা বা বড় লক্ষ্য ধীরে ধীরে ডোপামিন প্রদান করে।

6️⃣ তাই দীর্ঘমেয়াদী লক্ষ্য তুলনামূলকভাবে কম আকর্ষণীয় মনে হয়।

7️⃣ মস্তিষ্ক স্বাভাবিকভাবেই সহজ এবং তাত্ক্ষণিক পুরস্কারের দিকে ঝোঁকে।

8️⃣ শিক্ষার্থীরা বারবার ফোন বা স্ক্রীনে চোখ রাখার মাধ্যমে ফাঁদে পড়ে।

9️⃣ ফাঁদটি আমাদের মনোযোগকে চুরি করে এবং উৎপাদনশীলতা কমায়।

🔟 সচেতনতা ও নিয়মিত বিরতি ডোপামিনের ক্ষতিকর প্রভাব কমাতে সাহায্য করে।

1️⃣1️⃣ ছোট ছোট পুরস্কার বা লক্ষ্য অর্জনের স্বীকৃতি মনোবল বাড়ায়।

1️⃣2️⃣ সময় নির্ধারণ, ফোন নির্দিষ্ট সময়ে ব্যবহার এবং বিশ্রাম কার্যকর উপায়।

1️⃣3️⃣ শিক্ষার্থীরা যদি ধীরে ধীরে বড় লক্ষ্য পূরণের অভ্যাস গড়ে তোলে, মন শক্ত থাকে।

1️⃣4️⃣ ডোপামিনের ফাঁদ বোঝা মানে নিজের মনকে নিয়ন্ত্রণ করা।🥰

“Silent Struggle: Student Su***de – কখন চিনবেন, কখন সতর্ক হবেন?”Su***de (আত্মহত্যা) হলো এমন একটি পরিস্থিতি যেখানে একজন ম...
31/01/2026

“Silent Struggle: Student Su***de – কখন চিনবেন, কখন সতর্ক হবেন?”

Su***de (আত্মহত্যা) হলো এমন একটি পরিস্থিতি যেখানে একজন মানুষ অসহ্য মানসিক যন্ত্রণা, হতাশা বা চাপ থেকে মুক্তি পাওয়ার ভুল উপায় হিসেবে নিজের জীবন শেষ করার কথা ভাবতে বা চেষ্টা করতে পারে।

🎓 Student der suicidal thoughts সাধারণত কখন আসে?

• অতিরিক্ত academic pressure ও result fear থাকলে
• বারবার failure বা comparison সহ্য করতে না পারলে
• Relationship break‑up বা friendship conflict হলে
• Family expectation পূরণ করতে না পারার guilt থাকলে
• Loneliness বা “কেউ আমাকে বোঝে না” অনুভূতি বাড়লে

⚠️ Recent cause for student su***de:

• Social media comparison ও unrealistic success pressure:-
• Career uncertainty ও future নিয়ে ভয়
• Cyberbullying বা online humiliation
• Emotional neglect – বাইরে support থাকলেও ভেতরে শূন্যতা
🚨 কখন alert হওয়া জরুরি?
• “আমি আর পারছি না”, “সব শেষ হয়ে যাক”– এমন কথা বলা
• হঠাৎ একা থাকতে চাওয়া বা social withdrawal
• আগের পছন্দের কাজগুলোতে আগ্রহ হারিয়ে ফেলা
• Risky behavior বা self‑harm এর ইঙ্গিত
• ঘুম ও খাওয়ার pattern হঠাৎ বদলে যাওয়

👨‍👩‍👧 Family person কী লক্ষণ দেখলে বুঝবেন?
• Mood extreme হয়ে যাওয়া – কখনও খুব চুপ, কখনও irritability
• গুরুত্বপূর্ণ জিনিস বা স্মৃতি অন্যদের দিয়ে দেওয়া
• Hopelessness বা নিজের মূল্যহীনতার কথা বলা
• Unexpected calmness after deep sadness
• বারবার মৃত্যুর প্রসঙ্গ তোলা
🧠 কোন situation এ psychologist বা psychiatrist consult জরুরি?
• Suicidal thought বারবার ফিরে এলে
• Severe depression, anxiety বা panic দেখা দিলে
• Self‑harm attempt বা planning এর ইঙ্গিত থাকলে
• Trauma, bullying বা intense emotional shock এর পর
• যখন student নিজের feelings manage করতে পারছে না
🌱 Life coping skill যেগুলো protective factor হতে পারে:
• Emotion express করার নিরাপদ জায়গা তৈরি করা
• Stress manage করার healthy routine
• Realistic goal set করা, comparison কমানো
• Trusted person এর সাথে connection রাখা
• Problem‑solving mindset develop করা
মনে রাখুন — অনেক student বাইরে থেকে strong দেখালেও ভেতরে নীরব যুদ্ধ চালিয়ে যায়। সময়মতো লক্ষণ চিনতে পারা মানেই একটি জীবন বাঁচানোর সম্ভাবনা তৈরি হওয়া।

30/01/2026

.Psychological Counseling নিয়ে কি আপনার পরিষ্কার ধারণা নেই?
অনেকেই জানতে চান — “Counseling আসলে কী?” “কারা নেয়?” “আমার কি দরকার?”

তাই আপনাদের জন্য সহজ ভাষায় তুলে ধরা হলো, কোন কোন মানসিক সমস্যায় Psychological Counseling নেওয়া যায়।
সহজ ভাষায় ৩০টি সাধারণ সমস্যা (বাংলা + Psychological Term):
1️⃣ সবসময় অকারণে দুশ্চিন্তা → Anxiety Disorder
2️⃣ মন খারাপ, আগের মতো কিছুতেই ভালো না লাগা → Depression
3️⃣ একই চিন্তা বারবার আসা, বাধ্য হয়ে একই কাজ করা → OCD (Obsessive Compulsive Disorder)
4️⃣ অতিরিক্ত ভয় বা হঠাৎ panic হওয়া → Panic Disorder
5️⃣ মানুষের সাথে মিশতে ভয় বা অস্বস্তি → Social Anxiety
6️⃣ অতিরিক্ত ভাবা, মাথা বন্ধ না হওয়া → Overthinking / Rumination
7️⃣ ছোট বিষয়েও খুব রাগ হয়ে যাওয়া → Anger Management Issue
8️⃣ নিজের উপর আত্মবিশ্বাস না থাকা → Low Self-Esteem
9️⃣ সবসময় নিজেকে দোষ দেওয়া → Self-Criticism
🔟 কাজ করতে ইচ্ছা না করা, শক্তি না পাওয়া → Burnout
1️⃣1️⃣ সম্পর্ক নিয়ে বারবার কষ্ট পাওয়া → Relationship Issues
1️⃣2️⃣ স্বামী-স্ত্রীর ঝগড়া, দূরত্ব → Marital Conflict
1️⃣3️⃣ ব্রেকআপের কষ্ট ভুলতে না পারা → Breakup Trauma
1️⃣4️⃣ অতীতের কষ্ট ভুলতে না পারা → Emotional Trauma
1️⃣5️⃣ হঠাৎ ভয়ংকর স্মৃতি মনে পড়া → PTSD (Post-Traumatic Stress Disorder)
1️⃣6️⃣ একা লাগা, ভিতরে শূন্যতা → Loneliness
1️⃣7️⃣ সবসময় অন্যকে খুশি রাখতে গিয়ে নিজে কষ্ট পাওয়া → People Pleasing
1️⃣8️⃣ “না” বলতে না পারা → Poor Boundaries
1️⃣9️⃣ নিজের অনুভূতি প্রকাশ করতে না পারা → Emotional Suppression
2️⃣0️⃣ অতিরিক্ত সন্দেহ বা insecurity → Insecurity
2️⃣1️⃣ ঘুম না হওয়া বা বেশি ঘুম → Sleep Disorder / Insomnia
2️⃣2️⃣ খাওয়ার সমস্যা (কম বা বেশি) → Eating Issues
2️⃣3️⃣ কাজে মন বসে না → Lack of Concentration
2️⃣4️⃣ সিদ্ধান্ত নিতে ভয় পাওয়া → Indecisiveness
2️⃣5️⃣ সবকিছু perfect চাই → Perfectionism
2️⃣6️⃣ হঠাৎ mood বদলে যাওয়া → Mood Swings
2️⃣7️⃣ নিজেকে হারিয়ে ফেলেছেন মনে হওয়া → Identity Crisis
2️⃣8️⃣ ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত ভয় → Future Anxiety
2️⃣9️⃣ বারবার একই ভুল সম্পর্ক বেছে নেওয়া → Unhealthy Attachment Pattern
3️⃣0️⃣ জীবনে কোনো অর্থ খুঁজে না পাওয়া → Existential Crisis..etc.🥰

Address

Chittagong City
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sharmilee Dey - Psychologist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share