ঈদগাঁও থ্যালাসেমিয়া ফাউন্ডেশন

ঈদগাঁও থ্যালাসেমিয়া ফাউন্ডেশন ঈদগাঁও ব্লাড ব্যাংকের সহযোগী উদ্যোগ।

আলহামদুলিল্লাহ প্রিয় ভাইদের লাল ভালোবাসা দান অসংখ্য ধন্যবাদ অসহায় রুগীর পাশে থাকার জন্য জয় মানবতার।
30/04/2026

আলহামদুলিল্লাহ প্রিয় ভাইদের লাল ভালোবাসা দান অসংখ্য ধন্যবাদ অসহায় রুগীর পাশে থাকার জন্য জয় মানবতার।

আর মাত্র ২ দিন! আপনি কি প্রস্তুত?আপনার দেওয়া এক ব্যাগ র|ক্তে যে হাসি ফুটেছিল কোনো এক মুমূর্ষু রোগীর স্বজনের মুখে, সেই হা...
23/04/2026

আর মাত্র ২ দিন! আপনি কি প্রস্তুত?
আপনার দেওয়া এক ব্যাগ র|ক্তে যে হাসি ফুটেছিল কোনো এক মুমূর্ষু রোগীর স্বজনের মুখে, সেই হাসিকে উদযাপন করতেই আমাদের এই বিশেষ আয়োজন।

🌟 ইতিহাস গড়তে যাচ্ছে ঈদগাঁও!
আমাদের সবার প্রিয় ঈদগাঁও ব্লাড ব্যাংক ও ঈদগাঁও থ্যালাসেমিয়া ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে ঈদগাঁও উপজেলার ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে— বিশাল র|ক্ত|দাতা পুনর্মিলন অনুষ্ঠান।

এটি কেবল একটি অনুষ্ঠান নয়, এটি মানবিক বীরদের মিলনমেলা। যারা নিঃস্বার্থভাবে জীবন বাঁচানোর কারিগর, তাদের সম্মান জানাতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।

📌 অংশগ্রহণের যোগ্যতা:
আপনি কি জীবনে অন্তত একবার হলেও র|ক্ত|দান করেছেন? তাহলে এই মঞ্চ এবং এই সম্মাননা শুধুমাত্র আপনারই জন্য!

⏳ সময় ফুরিয়ে আসছে!
• রেজিস্ট্রেশনের শেষ সময়: ২৫শে এপ্রিল, ২০২৬ ইং।
• অবশিষ্ট সময়: মাত্র ২ দিন!

💡 কেন অংশগ্রহণ করবেন?
• উপজেলার সকল র|ক্ত|দা|তার সাথে পরিচিত হওয়ার সুযোগ।
• র|ক্ত|দাতাদের বিশেষ সম্মাননা ও স্বীকৃতি।
• মানবসেবার পথে নতুন অনুপ্রেরণা খুঁজে পাওয়া।

আপনার উপস্থিতি আমাদের এই আয়োজনকে সার্থকতা দান করবে। তাই সময় নষ্ট না করে আজই আপনার নিবন্ধন সম্পন্ন করুন।

আসুন, র|ক্তে|র বন্ধনে এক হই, মানবতার জয়গান গাই।
আয়োজনে: ❤️ ঈদগাঁও ব্লাড ব্যাংক ও ঈদগাঁও থ্যালাসেমিয়া ফাউন্ডেশন ❤️
মানবতার তরে, আমরা আছি সবখানে।

ঈদগাঁও ব্লাড ব্যাংক এর সদস্য ও প্রিয় মানবিক যোদ্ধাগণ,আমাদের স্বপ্নের এক বছর পূর্ণ হতে চলেছে! এই বিশেষ মুহূর্তকে উদযাপন ক...
22/04/2026

ঈদগাঁও ব্লাড ব্যাংক এর সদস্য ও প্রিয় মানবিক যোদ্ধাগণ,
আমাদের স্বপ্নের এক বছর পূর্ণ হতে চলেছে! এই বিশেষ মুহূর্তকে উদযাপন করতে আমরা আয়োজন করছি এক জাঁকজমকপূর্ণ প্রতিষ্ঠাবার্ষিকী ও মিলনমেলা।

কিন্তু আপনি কি আপনার অংশগ্রহণ নিশ্চিত করেছেন? মনে রাখবেন, অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত করার জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা বাধ্যতামূলক।

• ⚠️ শেষ সময়: আগামী, ২৫ এপ্রিল ২০২৬।
• লক্ষ্য করুন: নির্ধারিত সময়ের পর আর কোনো রেজিস্ট্রেশন গ্রহণ করা সম্ভব হবে না।

আপনার এক বছরের ত্যাগ, শ্রম আর ভালোবাসার এই উৎসব আপনার উপস্থিতি ছাড়া অসম্পূর্ণ। তাই দেরি না করে আগামী কাল নির্ধারিত ফরমের মাধ্যমে আপনার রেজিস্ট্রেশন নিশ্চিত করুন।

📊 মাসিক রিপোর্ট | জানুয়ারী-২০২৬ইং...আলহামদুলিল্লাহ!  ঈদগাঁও ব্লাড ব্যাংক পরিবার-জানুয়ারী মাসে মোট ১৭১ ব্যাগ র/ক্ত সংগ্রহ...
02/02/2026

📊 মাসিক রিপোর্ট | জানুয়ারী-২০২৬ইং...

আলহামদুলিল্লাহ!
ঈদগাঁও ব্লাড ব্যাংক পরিবার-জানুয়ারী মাসে মোট ১৭১ ব্যাগ র/ক্ত সংগ্রহ ও ম্যানেজ—করতে সক্ষম হয়েছে।
এটি আমাদের সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা ও মানবতার প্রতি দায়বদ্ধতার ফল।

এই মহৎ কাজের পেছনে যাঁদের নিরলস পরিশ্রম—
আমাদের নিবেদিতপ্রাণ জেলা কমিটি এবং টিম লিডার ও সদস্যবৃন্দ, এবং মানবিক ডোনার ভাই-বোনদের প্রতি ঈদগাঁও ব্লাড ব্যাংক পরিবার এর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। ❤️🖤

🔹 রক্ত ম্যানেজিং পরিসংখ্যান:

1. 🏥 আধুনিক হাসপাতাল – ৫০ ব্যাগ🌿
2. 🏥 মেডিক্যাল সেন্টার – ২২ ব্যাগ🌿
3. 🏥 মডেল হাসপাতাল – ৩১ ব্যাগ🌿
4. 🏥 মা-মনি হাসপাতাল – ০১ ব্যাগ🌿
10. 🏥 সেন্ট্রাল হাসপাতাল – ০১ ব্যাগ🌿
5. 🏥 সদর হাসপাতাল – ৪৩ ব্যাগ🌿
6. 🏥 চকরিয়া হাসপাতাল – ০৮ ব্যাগ🌿
7. 🏥 চট্টগ্রাম হাসপাতাল – ০৮ ব্যাগ🌿
8. 🏥 মহেশখালী হাসপাতাল – ০৬ ব্যাগ🌿
9. 🏥 উকিয়া হাসপাতাল – ০১ ব্যাগ🌿

✅ সর্বমোট: ১৭১ ব্যাগ (জানুয়ারী-২০২৬)

🤲 সকল রোগী এবং ডোনারের জন্য মহান আল্লাহর কাছে সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।

সর্বদা মানবতার এ যাত্রায় আমাদের সাথে থাকুন—আমরা একসাথে আরও অনেক প্রাণ বাঁচাতে পারবো ইনশাআল্লাহ।

ঈদগাঁও থ্যালাসেমিয়া ফাউন্ডেশন —
র/ক্ত নয়, ভালোবাসা পৌঁছে দিই…

#ঈদগাঁও_ব্লাড_ব্যাংক
#রক্ত_নয়_ভালোবাসা
#স্বেচ্ছায়_রক্তদান
#মানবতার_ডাকে
#জীবন_বাঁচাই
#রক্তদান_মহৎ_কাজ
্যাগ_এক_জীবন
#মানবসেবায়_আমরা
#ডোনার_ভাইবোন
#আলহামদুলিল্লাহ

থ্যালাসেমিয়া আক্তান্ত ময়না, আব্দুর রহমান, রোজিনার বেঁচে থাকার প্রেরণা যোগাতে, পাসে আছি ঈদগাঁও ব্লাড ব্যাংক।আলহামদুলিল্লা...
29/10/2025

থ্যালাসেমিয়া আক্তান্ত ময়না, আব্দুর রহমান, রোজিনার বেঁচে থাকার প্রেরণা যোগাতে,
পাসে আছি ঈদগাঁও ব্লাড ব্যাংক।

আলহামদুলিল্লাহ,
ঈদগাঁও ব্লাড ব্যাংক এর দায়িত্বে থাকা প্রাণঘাতী থ্যালাসেমিয়া রোগী ময়না,আব্দুর রহমান,রোজিনা কে আজ ৫ম বারের মত ব্লাড ডোনেশন করা হল।

আপনারা সকলেই অবগত আছেন, ঈদগাঁও ব্লাড ব্যাংক বেশ কয়েকজন নিতান্ত অসহায় থ্যালাসেমিয়া রুগীর হাসপাতাল এবং ব্লাড ডোনেশনের প্রতি মাসে খরচ বহন করে থাকি। তারই ধারাবাহিকতায় ময়না,আব্দুর রহমান, রোজিনা ৩ জনই আমাদের দায়িত্বে থাকা থ্যালাসেমিয়া রুগী। ময়না, আব্দুর রহমান, রোজিনা-দীর্ঘদিন যাবত প্রাণঘাতী থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত, তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ হওয়ায় অসহায় ভাবে দিনাতিপাত করছে,এর মধ্যে ময়নার অবস্থা তেমন ভাল নয় ময়নাকে প্রতি সপ্তাহে ব্লাড দিতে হয়। এই অসহায় পরিবার গুলোর পক্ষে নিয়মিত চিকিৎসা ও প্রতি সপ্তাহে / মাসে প্রয়োজনীয় র/ক্ত সংগ্রহের খরচ বহন করা প্রায় অসম্ভব হয়ে দাড়িয়েছে।

এমতাবস্থায় ঈদগাঁও ব্লাড ব্যাংক-রক্তদাতা মানবিক দায়িত্ববোধ থেকে এগিয়ে এসে তিন জনের ব্লাড ডোনেশন ও হাসপাতালের বিল মেডিসিন খরছ বাবদ সকল দায়িত্ব নিয়েছি।

প্রতি বারের মত আগামীতে ও ময়না-আব্দুর রহমান-রোজিনার ব্লাড ডোনেশন খরচ হাসপাতাল বিল ঈদগাঁও ব্লাড ব্যাংক বহন করবে।
সবার দোয়া কামনা করছি ময়না- আব্দুর রহমান -রোজিনার সুস্ততার জন্য।

ইনশাআল্লাহ আগামীতে ও ঈদগাঁও ব্লাড ব্যাংক অফিসিয়াল গ্রুপ✅ এর এই কল্যাণ মৃলক কাজ অব্যাহত থাকবে।
ঈদগাঁও ব্লাড ব্যাংক এর সাথে থাকুন।

🔰ময়না- আব্দুর রহমান -রোজিনা (৩'জনের) চিকিৎসার খরচের জন্য ঈদগাঁও ব্লাড ব্যাংক এর সম্মানিত মানবিক প্রবাসী সদস্য।
প্রিয় Farid Cox ভাইজান, ১০২০টাকা দিয়েছেন।
প্রিয় Delwar Cox S ভাই, ৩৮০টাকা দিয়েছেন।

📝ডোনার নং - (১৮)
📅ডোনেশন তারিখঃ ২৬/১০/২০২৫
👨রোগীর নামঃ ময়না-আব্দুর রহমান -রোজিনা,
🏠রোগীর ঠিকানা: ফকিরা বাজার
💁রোগীর সমস্যাঃ থ্যালাসেমিয়া
🩸র/ক্তে/র গ্রুপঃ (ও+ এবি+ এবি+ পজেটিভ)

আয়েশা এবং ফাতেমার বেঁচে থাকার প্রেরণা যোগাতে, পাসে আছি ঈদগাঁও ব্লাড ব্যাংক।আলহামদুলিল্লাহ, ঈদগাঁও ব্লাড ব্যাংক এর দায়িত্...
21/10/2025

আয়েশা এবং ফাতেমার বেঁচে থাকার প্রেরণা যোগাতে,
পাসে আছি ঈদগাঁও ব্লাড ব্যাংক।

আলহামদুলিল্লাহ,
ঈদগাঁও ব্লাড ব্যাংক এর দায়িত্বে থাকা প্রাণঘাতী থ্যালাসেমিয়া রোগী আয়েশা এবং ফাতেমাকে আজ ৪র্থ বারের মত ব্লাড ডোনেশন করা হল।

আপনারা সকলেই অবগত আছেন, ঈদগাঁও ব্লাড ব্যাংক বেশ কয়েকজন নিতান্ত অসহায় থ্যালাসেমিয়া রুগীর হাসপাতাল এবং ব্লাড ডোনেশনের প্রতি মাসে খরচ বহন করে থাকি। তারই ধারাবাহিকতায় আয়েশা ও ফাতেমা আমাদের দায়িত্বে থাকা দুই বোনই থ্যালাসেমিয়া রুগী। আয়েশা এবং ফাতেমা দীর্ঘদিন যাবত প্রাণঘাতী থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত, তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ হওয়ায় অসহায় ভাবে দিনাতিপাত করছে,আয়েশা এবং ফাতেমা উভয়ই অসুস্থ। এই অসহায় পরিবারের পক্ষে নিয়মিত চিকিৎসা ও প্রতি মাসে প্রয়োজনীয় র/ক্ত সংগ্রহের খরচ বহন করা প্রায় অসম্ভব হয়ে দাড়িয়েছে।

এমতাবস্থায় ঈদগাঁও ব্লাড ব্যাংক মানবিক দায়িত্ববোধ থেকে এগিয়ে এসে এই অসহায় দুই বোন আয়েশা এবং ফাতেমার ব্লাড ডোনেশন ও হাসপাতালের বিল মেডিসিন খরছ বাবদ সকল দায়িত্ব নিয়েছি।

প্রতি বারের মত আগামীতে ও আয়েশা এবং ফাতেমার ব্লাড ডোনেশন খরচ হাসপাতাল বিল ঈদগাঁও ব্লাড ব্যাংক বহন করবে।
সবার দোয়া কামনা করছি আয়েশা এবং ফাতেমার সুস্ততার জন্য।
ইনশাআল্লাহ আগামীতে ও ঈদগাঁও ব্লাড ব্যাংক অফিসিয়াল গ্রুপ✅ এর এই কল্যাণ মৃলক কাজ অব্যাহত থাকবে।
ঈদগাঁও ব্লাড ব্যাংক এর সাথে থাকুন।

🔰আয়েশা ফাতেমা ও ময়নার (তিনজনের) চিকিৎসা খরচের জন্য ঈদগাঁও ব্লাড ব্যাংক এর সম্মানিত মানবিক প্রবাসী সদস্য
প্রিয় Farid Cox ভাই ৩০৬০ টাকা দিয়েছেন ,
প্রিয় Md Daloar ভাই ৬০০ টাকা দিয়েছেন

আল্লাহ আপনাদের কবুল করুক আমিন।
আপনাদের দেওয়া এই আমানত ঈদগাঁও ব্লাড ব্যাংক হাসপাতালের বিল পরিশোধ করে বাকি আমানত তাহাদের হাতে যথাযথভাবে পৌছে দিব ইনশাআল্লাহ।

📝ডোনার নং - (১৫)
📅ডোনেশন তারিখঃ ১৭-১০-২০২৫
👨রোগীর নামঃ আয়েশা ও ফাতেমা এরা দুই বোন,
🏠রোগীর ঠিকানা: কাকারা চকরিয়া
💁রোগীর সমস্যাঃ থ্যালাসেমিয়া
🩸র-ক্তে/র গ্রুপঃ (ও পজেটিভ)

Address

Cox's Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when ঈদগাঁও থ্যালাসেমিয়া ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category