সেবা মেডিকো - Seba Medico

সেবা মেডিকো - Seba Medico 🩻🩺💉🧪🧬

03/05/2026
আমার একটু সর্দি কা*শির সমস্যা হয়েছে। আমি এ ওষুধটা খাচ্ছি। এটার নাম হিস্টাসিন। এটা একটা প্রথম প্রজন্মের এন্টিহিস্টামিন। ...
03/05/2026

আমার একটু সর্দি কা*শির সমস্যা হয়েছে। আমি এ ওষুধটা খাচ্ছি। এটার নাম হিস্টাসিন। এটা একটা প্রথম প্রজন্মের এন্টিহিস্টামিন। এটা আমি ১৫ দিন পর্যন্ত খাব।

কিন্তু আপনাদের কাউকে যদি আমি সর্দি কাশির জন্য এটা দেই আপনারা পরের দিন গিয়ে আবার নতুন করে ডাক্তার দেখাবেন। কারণ দামী ওষুধ এবং এন্টিবায়োটিক না দিলে রোগীদের মন ভরে না। তখন বিষয়টা হয় কি সাময়িকভাবে সুস্থতা অর্জন করা যায় কিন্তু ঘন ঘন অসুস্থতার পরিমাণ বেড়ে যায়

গত সাত বছরে আমার এই প্রথম সর্দি কাশি হয়েছে। চিন্তা করুন ৭ বছর। গত ১৭ সালের পরে আমার মোট দুইবার জ্বর হয়েছে। ওই সময় আমি শুধুমাত্র নাপা খেয়ে ছিলাম।

সুস্থ থাকার জন্য ধরেই অতিরিক্ত ওষুধ ব্যবহার করা উচিত নয়। আমরা যে সকল ওষুধ নিজেদের জন্য ব্যবহার করি সেটা খুব কম জেনারেশনে থাকে। খুব বেশি দামি থাকে না, খুব সস্তা থাকে, তবে সুস্থ হতে একটু সময় লাগে। কিন্তু এ ধৈর্যটা বর্তমান অভিভাবকদের ভেতরে নেই এটাই হচ্ছে বড় কথা!
ঠিক এই কারণটার জন্যই সুস্থতা অর্জিত হয় কিন্তু ধরে রাখা যায় না! ফলাফল ঘন ঘন অসু*স্থ হচ্ছে!

~ ডাক্তার সাজ্জাদ সিঙ্গাপুর

 #সন্তানকে_প্রাইভেট_মেডিকেলে_পড়ানোর_আগে_দশবার_ভাবুনশুধু ভর্তি ফী ২১ লক্ষ টাকার ও বেশি।তারপর ৫ বছর লেখাপড়া করতে মাসে মাসে...
03/05/2026

#সন্তানকে_প্রাইভেট_মেডিকেলে_পড়ানোর_আগে_দশবার_ভাবুন

শুধু ভর্তি ফী ২১ লক্ষ টাকার ও বেশি।

তারপর ৫ বছর লেখাপড়া করতে মাসে মাসে বেশ ভালো পরিমান টাকা খরচ হবে।

এমবিবিএস পাশের পর FCPS/MD/MS ডিগ্রীর জন্য আরো চলে যাবে আরো ৫ বছর।

খুব বেশি পড়ুয়া ছাত্র না হলে এমবিবিএস পাশ করতেই খবর হয়ে যাবে। FCPS/MD/MS ডিগ্রী নেয়া তো বহু দূরের বিষয়।

টাকা রাখার জায়গা নাই, এমন হলে সন্তানকে প্রাইভেট মেডিকেলে পড়ান।

সংসারে টানা-টানি, ধার-দেনা, মধ্যবিত্তরা প্রাইভেট মেডিকেলে পড়ে ডাক্তার হওয়ার স্বপ্ন থেকে যতটা সম্ভব দূরে থাকেন।

খুব দু:খের সাথে বলতে হয়, সরকারের ভূল নীতির কারনে বর্তমানে প্রাইভেট মেডিকেল গুলো ডাক্তার তৈরীর প্রতিষ্ঠান নয়, হাই মার্জিন প্রফিটেবল ব্যবসা প্রতিষ্ঠান হয়ে গেছে.

গর্ভাবস্থায় ফলিক এসিড (Vitamin B9) অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পুষ্টি উপাদান—এটি মা ও বাচ্চা দুজনের সুস্থতার জন্যই অপরিহার...
29/04/2026

গর্ভাবস্থায় ফলিক এসিড (Vitamin B9) অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পুষ্টি উপাদান—এটি মা ও বাচ্চা দুজনের সুস্থতার জন্যই অপরিহার্য।
🤰 কেন ফলিক এসিড দরকার?
১. বাচ্চার মস্তিষ্ক ও স্পাইনাল কর্ড ঠিকভাবে গঠনে সাহায্য করে
গর্ভের একদম শুরুর দিকে বাচ্চার নার্ভাস সিস্টেম তৈরি হয়। ফলিক এসিড এই সময় খুব গুরুত্বপূর্ণ। এর অভাবে
👉 নিউরাল টিউব ডিফেক্ট (যেমন স্পাইনা বিফিডা) হতে পারে।
২. জন্মগত ত্রুটি প্রতিরোধ করে
শুধু মস্তিষ্ক নয়, হৃদযন্ত্রসহ অন্যান্য অঙ্গের বিকৃতি কমাতেও সাহায্য করে।

৩. রক্তস্বল্পতা (অ্যানিমিয়া) প্রতিরোধ করে
ফলিক এসিড নতুন রক্তকণিকা তৈরিতে সাহায্য করে, ফলে মায়ের
👉 অ্যানিমিয়া হওয়ার ঝুঁকি কমে।

৪. প্লাসেন্টা ও শিশুর বৃদ্ধি ভালো রাখে
বাচ্চার সঠিক গ্রোথ এবং প্লাসেন্টার কার্যকারিতা ঠিক রাখতে সাহায্য করে।

💊 কতটুকু প্রয়োজন?
সাধারণত গর্ভবতী নারীদের জন্য
👉 প্রতিদিন 400–800 মাইক্রোগ্রাম ফলিক এসিড প্রয়োজন (ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিতে হবে)।

🥗 কোন খাবারে পাওয়া যায়?
সবুজ শাকসবজি (পালং, লাল শাক)
ডাল, ছোলা
কমলা, কলা
লিভার

ফোর্টিফায়েড সিরিয়াল
⚠️ কখন থেকে খাওয়া উচিত?
গর্ভধারণের আগে থেকেই (কমপক্ষে ১ মাস আগে) শুরু করা ভালো
গর্ভাবস্থার প্রথম ৩ মাস খুবই গুরুত্বপূর্ণ
⚠️ গুরুত্বপূর্ণ কথা
নিজের ইচ্ছামতো ডোজ না বাড়িয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে
নিয়মিত না খেলে উপকার কমে যায়।

29/04/2026

গর্ভাবস্থার তিনটি ধাপ।
#প্রেগনেন্সী

Address

Hazampara, Baharchara, Teknaf
Cox's Bazar
4761

Website

Alerts

Be the first to know and let us send you an email when সেবা মেডিকো - Seba Medico posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share