24/04/2026
সুপেয় পানি 🫗
সুস্থতার জন্য সারাদিনে কতটুকু পানি প্রয়োজন আপনার?
প্রতিদিন শরীর হতে লস হচ্ছে পানি, নিজের খেয়ালে বা বেখেয়ালে। সাধারণত গরমকালে শরীরে পানির চাহিদা বাড়ে। পানির ঘাটতি হলেই বিপদ। চৈত্র -বৈশাখের তাপদাহে পানিশূন্যতার ঝুঁকি বাড়ে।
সারাদিন কতটুকু পানি পান করতে হবে তা নির্ভর করে সেই ব্যক্তির শরীরের আকার, বয়স, ওজন, কার্যপরিধি ও জীবনাচরণ , যে পরিবেশে কাজ করছে তার উপর !
কিভাবে লস হচ্ছে শরীরের গ্রহণকৃত পানি ?
প্রাপ্তবয়স্ক ব্যক্তির স্বাভাবিক লসের পরিমান:
1. কিডনি বা প্রস্রাবের মাধ্যমে -১৫০০ মিলি
2. শরীরের চামড়া ও ফুসফুসের মাধ্যমে -৭০০ মিলি
3. ঘামের মাধ্যমে - ২০০ মিলি
4. মলের মাধ্যমে - ১০০ মিলি
নিজেকে তাজা রাখা ও ভাইটাল অংগগুলো সচল রাখার জন্যই প্রয়োজনীয় পানি পান নিশ্চিত করতে হবে
কত লিটার পানি যথেষ্ট আপনার জন্য !?
♥ পুরুষ : ২.৫ লিটার ( ১০ গ্লাস )
♥ নারী : ২ লিটার ( ৮ গ্লাস )
এছাড়া প্রেগন্যান্ট ও দুগ্ধদানকারী মায়েদের জন্য অতিরিক্ত ৩০০-৬০০মিলি পানির বাড়তি চাহিদা রয়েছে।
যারা মেপে মেপে পানি পান করতে চান তাদের জন্য
৩৫-৪৫ মিলি / কেজি ( এভারেজ ৪০ মিলি / কেজি )
আপনার ওজন যদি ৬০ কেজি হয় তাহলে ৬০x৪০ =২৪০০ মিলি / প্রতিদিন !
বাড়তি পানি যাদের জন্য ঝুকিপূর্ণ :
#হার্ট ফেইলুর এর রোগী
# কিডনি রোগে আক্রান্ত শিশু ও বয়স্ক ব্যক্তি
# লিভারের সমস্যার কারনে পেটে পানি চলে আসা রোগী
#কিছু কিছু ক্ষেত্রে খনিজ লবণের ( ইলেক্ট্রলাইটের ইমব্যালান্স )
ঘাটতি রোগীদের বাড়তি পানি / অযথা স্যালাইন পুশ করা বিপদজনক হতে পারে।
পানি ব্যবহারে সচেতন হউন, পৃথিবীতে মোট সারফেস ওয়াটারের ( নদী, পুকুর , জলাশয় ইত্যাদি )মাত্র 2% পানের যোগ্য , বিশুদ্ধ পানি ও আর্সেনিক মুক্ত পানি পান করুন !
যেসব এলাকায় পানিতে আয়রনের পরিমাণ বেশি "আয়রন শোধানাঘার " স্থাপন করে স্বাস্থ্যকর পানির ব্যবস্থা নিশ্চিত করতে হবে
চমকপ্রদ কিছু তথ্য :
🎯 বর্তমানে পৃথিবীর ৯০ কোটির ও বেশি মানুষ সুপেয় পানি বা নিরাপদ পানি হতে বঞ্চিত।
🎯রাজধানী ঢাকায় প্রতিদিন পানির দরকার হয় ২২০-২৩০ কোটি লিটার।
🎯১৪ লক্ষ নলকূপের পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিক এর উপস্থিতি লক্ষ্য করা গেছে।
🎯অনিরাপদ পানি , দুষণ ও যথাযথ সেনিটেশন এর অভাবে প্রতিবছর বিশ্বে প্রায় ১৫ লক্ষ শিশু মারা যায়।
🎯নদ -নদীর দুষণের কারনে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট সঠিকভাবে কাজ করছেনা, বাড়ছে পানি বাহিত রোগবালাই।
🎯টাইফয়েড, ডায়রিয়া, কলেরা, আমাশয়, হেপাটাইটিস ও জন্ডিসের উৎস দুষিত পানি।
🎯বাংলাদেশে সকলের জন্য সুপেয় পানির ব্যবস্থা করতে প্রয়োজন ২৩০ বিলিয়ন টাকা।