11/03/2026
আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে কক্সবাজার যুব ব্লাড ব্যাংকের উদ্যোগে এতিম শিশুদের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।
উক্ত ইফতার বিতরণ করা হয় আজিজুল উলুম হেফজখানা এতিমখানা ও নূরানী মাদ্রাসা, তালিমুল কোরআন হেফজখানা ও এতিমখানা এবং পূর্ব কলাতলী ঝিরিঝিরি পাড়া ইবতেদায়ি মাদ্রাসা ও এতিমখানায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জনাব হুমায়ুন কবির ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার যুব উন্নয়ন অধিদপ্তরের কোষাধ্যক্ষ জনাব রিপন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন #কক্সবাজার_যুব_ব্লাড_ব্যাংক এর সম্মানিত সভাপতি জনাব শাহরিয়ার কবির।
এ সময় বক্তারা বলেন, সমাজের অবহেলিত এতিম শিশুদের পাশে দাঁড়ানো মানবিক ও সামাজিক দায়িত্ব এবং সংগঠন এর সাধারণ সম্পাদক ইরফান আহমেদ ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
কক্সবাজার যুব ব্লাড ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে তাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং মানবতার সেবায় সংগঠনটি সবসময় কাজ করে যাবে।