Dr. Jannat Ara

Dr. Jannat Ara মেডিসিন, গাইনী, হরমোন, হাইপ্রেসার, ডা?

28/06/2022

( পরবর্তী অংশ).....
#বাচ্চার খাবার কখনও যেন শুধু চালের / গমের সুজি না হয়।

# প্রতিদিন গাজর / মিষ্টিকুমড়া না দিয়ে সপ্তাহে ২ / ৩ দিন দিতে হবে নাহলে বাচ্চার রঙ হলদে হয়ে যায় ( সিরিয়াসলি) ।

#বাচ্চার খাবার এ ১ বছর বয়স পর্যন্ত কোন আলাদা লবন/ চিনি/ মিছরি দেওয়া যাবে না।

#প্রিজারভেটিভ ও রঙযুক্ত খাবার, ম্যাগী মসলা, নুডলস এর মসলা, কোলা জাতীয় খাবার,ফাস্টফুড দেওয়া যাবে না।

# বাচ্চাকে সেরেল্যাক জাতীয় খাবার দিলে পরে ঘরের খাবার খেতে চায় না তাই না দেওয়াই ভাল।

# ১ বছর বয়স থেকে খাবার ব্লেন্ড না করে টেবিলে হাই চেয়ার সহ পরিবারের সবার সাথে বসিয়ে প্রতিদিন এর রান্না চটকে দিতে হবে। নাহলে পরে বাচ্চা শুধু ব্লেন্ড খাবার খেতে চায়।

#বাচ্চাদের খাওয়ানোর সময় খাবারের নাম বলতে হবে, গন্ধ নিতে, ধরতে দিতে হবে। একটু মাখামাখি করবে,নোংরা করবে, মেনে নিতে হবে।

# টিভি, মোবাইল, কম্পিউটার দেখিয়ে কখনও বাচ্চাকে খাওয়ানো উচিত নয়।

# বাচ্চার পিছনে খাবার নিয়ে লেগে থাকা নয়, আধা ঘন্টার মধ্যে যা খায় শেষ করে দিতে হবে। প্রতি বেলা খাবারের মাঝে অন্তত ৩ / ৪ ঘন্টা ব্যবধান থাকতে হবে।

# খাওয়া নিয়ে কখনো বকাবকি, মার দেওয়া, ঠুষে খাওয়ানো, গলার ভিতর দিয়ে দেওয়া / বাবা মা ঝগড়া করা, অন্য বাচ্চার সাথে তুলনা করে তার মত স্বাস্থ্যবান বানানোর চেষ্টা করা যাবে না।তাহলে বাচ্চা খাওয়াটা শাস্তি হিসাবে নিবে, আনন্দটা থাকবে না, খ্যানখেনে হয়ে যাবে। থাকুক না একটু হাল্কা পাতলা!

মা হিসাবে টিপসঃ ৬ মাস থেকে ১ বছর বয়সী বাচ্চাদের জন্য চাল এর গুড়া, ডাল সিদ্ধ করে বেটে হালুয়ার মত করে এয়ার টাইট কন্টেইনার এ দুইদিন রেখে দেওয়া যায়। প্রয়োজন অনুযায়ী এতে মাছ, মাংস, সবজি টাটকা রান্না ব্লেন্ড করে মিশালে সময় কম লাগবে, টেস্ট ও ভাল হবে।

28/06/2022

শিশুর খাবার

# ৬ মাস বয়স পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ। আলাদা এমনকি পানিরও প্রয়োজন নেই।

# ৬ মাস বয়স পূর্ণ হয়ে ৭ মাসে পরলে বুকের দুধ এর পাশাপাশি ৩ বেলা বাচ্চাকে বাড়তি খাবার দিতে হবে।
চাল, ডাল, সবজি, মাছ, মাংস ও তেল দিয়ে খিচুড়ি , ডিমের কুসুম, ফল ( কলা/ আপেল/পাকা পেপে/ মৌসুমি ফল চটকে)।

# প্রথমে ২ বা ৩ চামচ করে একদম পিষে ( দই এর মত থকথকে হবে, সুপ এর মত পাতলা না) শুরু করতে হবে। তারপর আস্তে আস্তে বাড়িয়ে প্রতিবেলা ১/৪ কাপ( ৬৫- ৭০ মিলি) করে ৩ বেলা দিতে হবে।

#সব খাবার একবারে না, একটা একটা করে যোগ করতে হবে। যেমন চাল + ডাল, এরপর চাল + ডাল + একটা সবজি, তারপর চাল + ডাল + একটা সবজি + মুরগির মাংস এভাবে।যেকোনো নতুন খাবার শুরু করে ২ / ৩ দিন পর্যবেক্ষণ করতে হবে, কোন পাতলা পায়খানা / এলার্জি হয় কিনা, তাহলে ওই খাবারটি বন্ধ রাখতে হবে।

#৯ মাস বয়স থেকে ১/২ কাপ( ১২৫ মিলি) ভারী খাবার ৩ বেলা ও ২ বেলা হালকা নাস্তা দিতে হবে। ১ বছর বয়স থেকে ৩ বেলা ১ কাপ ( ২৫০ মিলি) ভারী খাবার ও দুই বেলা নাস্তা।

#১ বছর বয়স পর্যন্ত প্রথমে বুকের দুধ খাইয়ে তারপর বাড়তি খাবার খাওয়াতে হবে, এক বছর বয়স থেকে প্রথমে বাড়তি খাবার, তারপর বুকের দুধ দিতে হবে।

#ডিম এর সাদা অংশ, গরু +খাসির মাংস (রেড মিট), কলিজা, চর্বি যুক্ত খাবার ১ বছর বয়সের পর / গরুর দুধ ২ বছর বয়সের পর দিতে হবে।
(চলবে),,,,,,,

23/06/2022

চর্মরোগের প্রেসক্রিপশন 📝।
রোগী ফলোআপ ভিসিটে এসে বললেন "কোনো উপকার হয় নাই, মানে সমস্যা তেমনই আছে"।


তাহলে " ঔষধ কিভাবে খেয়েছিলেন বলুনতো?
ক্রীম কীভাবে ব্যবহার করেছিলেন?
এই ঔষধের সাথে আপনি কি অন্যকোনো জায়গার ঔষধ+মলম লাগিয়ে ছিলেন এরমধ্যে?
ঔষধগুলো নিয়ে আসবেন দেখতে হবে ঠিক ঔষধই সেবন করছেন কিনা ইত্যাদি ইত্যাদি"।


📝বিঃদ্রঃ মনে রাখবেন চর্মরোগ খুব তাড়াতাড়ি ভালো হয় না, একটু সময় লাগে। আমাদের দেশের রোগীদের ধৈর্য্য কম আর তাই এর মাঝেই তারা যে যা বলেন তাই লাগানো বা খাওয়া শুরু করেন, আপনার প্রেসক্রিপশনের কোর্স শেষ হওয়ার আগেই।
তারা ক্রীম নিয়মানুযায়ী লাগান না, ফার্মেসীওয়ালা দেখা যায় আপনার ভালো কোম্পানির ঔষধের বদলে খারাপ মানের ঔষধ দেয়। আর তাই উপরের কথাগুলো বলা।
Collected

৫ তম ইনফার্টিলিটি কেইস সাকসেসফুল 🙏❤️
22/06/2022

৫ তম ইনফার্টিলিটি কেইস সাকসেসফুল 🙏❤️

মাই পেশেন্ট 😍থাইরয়েড টিউমার উইথ হার্ট ফেইলিউরে ✌️ভালো আছে এখন
22/06/2022

মাই পেশেন্ট 😍থাইরয়েড টিউমার উইথ হার্ট ফেইলিউরে ✌️ভালো আছে এখন

22/06/2022

াক্তার ... ... ...
লোকটা ভর্তি ICU তে, অজ্ঞান। WBC count ৪২২! (স্বাভাবিক মাত্রা ৪০০০-১১০০০)। serum bilirubin ১৮.৮৮!!! serum creatinine ৩.৫৫। এক রেজিস্টার ডাক্তার সাহেব তাকে psoriasis এর জন্য MTX খেতে দিয়েছেন সপ্তাহে ১ টা করে কিন্তু ওষুধ কিনতে গিয়ে বিজ্ঞ ফার্মেসিওয়ালা বলল, “আমি বহু ডাক্তারের প্রেস্ক্রিপশানের ভুল বের করে রোগ ভাল করেছি। আপনি MTX সপ্তাহে ১ করে না খেয়ে প্রতিদিন ১ টা করে খান। তাড়াতাড়ি ভাল হয়ে জাবেন”। শর্টকাটে বিশ্বাসী বাঙালি ধ্রুত পার পাওয়ার আশায় আজকে ICU তে লাখ টাকা বিলের সাথে জীবন নিয়ে লড়ছে!!!

22/06/2022

#প্রফেসর_অফ_প্রেসার ... ... ...
মহিলার নাকি খালি প্রেসার লো। ডাক্তার সাহবের কাছে গেলেন, প্রেসার ২১০/১১০!!! ডাক্তার সাহেব দিলেন প্রেসারের ওষুধ। ভদ্র মহিলা ফার্মেসিওয়ালার কাছে গিয়ে প্রতিদিন প্রেসার মাপায় আর নাকি লো পায়। তাই ফার্মেসিওয়ালার প্রেসারের ওষুধ বাদ দিয়ে তাকে প্রতিদিন একটা করে সেলাইন পুশ করে। কিসের ডাক্তার; ফার্মেসিওয়ালা বস মানুষ। কিছুদিন পরে হঠাৎ অজ্ঞান হয়ে ভর্তি; স্ট্রোক করেছেন। তখন প্রেসার ২৩০/১২০!!! সাথে কিডনির অবস্থা দফারফা।
( চলবে).....

Address

নতুন রাস্তার মাথা।
Cox's Bazar

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Jannat Ara posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Jannat Ara:

Share

Category