সামারা সায়েন্টিস্ট

  • Home
  • সামারা সায়েন্টিস্ট

সামারা সায়েন্টিস্ট Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সামারা সায়েন্টিস্ট, Child Development, Cox'sbazar, .

সন্তানদের আমরা যাই শেখাতে চাই, তা নিয়মিত এবং আমাদের বাবা মায়েদের আচরণ তার সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। আমরা যত ভালো ভালো...
13/10/2025

সন্তানদের আমরা যাই শেখাতে চাই, তা নিয়মিত এবং আমাদের বাবা মায়েদের আচরণ তার সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। আমরা যত ভালো ভালো কথাই বলি না কেন আমরা তা নিজেরা যদি মেনে না চলি সন্তান তাই শিখবে যা সে দেখবে আমরা যা বলব তা নয়!

11/10/2025

বাচ্চাদের প্রতিদিন বলি যে মোবাইল কতটা ক্ষতিকর! মোবাইল চোখ, চিন্তা, চেতনার কতটা ক্ষতি করছে! তারপর আমি আর বাচ্চার বাবা সারাদিন মোবাইল নিয়ে থাকি। অফিসের কাজে, আবার অফিসের কাজের পর বিশ্রামের সময়ও সোশ্যাল মিডিয়া স্ক্রলিং। পারিবারিক মিটিং এ বাচ্চাদের কাছে স্বীকার করলাম, হুম, আমরা প্রয়োজনীয় কাজে মোবাইল ব্যবহার করি কিন্ত আরো ভালোভাবে প্ল্যান করে মোবাইল ব্যবহার আমরাও কমাতে পারি, কমানো খুবই দরকার। ঠিক হলো বাবা মা রাত ১১ টার পরে মোবাইল দেখবোনা। আমি কিছুদিন মেনে চললাম। বাচ্চার বাবা কয়েকদিন পরেই আগের অভ্যসে ফিরে গেলেন। পরের সপ্তাহে পারিবারিক মিটিং এ ফলো আপ করা হলো। কমিটমেন্ট থাকলেও প্রয়োগ দেখা যাচ্ছিলো না। তাই এই এক্টিভিটি ফলো আপ করা বাদ দিলাম। তারপর কিছুদিন পরে পারিবারিক মিটিং করাই বাদ দিলাম নিজেদের জবাবদিহিতার ভয়ে। তাই বাচ্চারা কেনো ভালো আচরণ শিখে না বা শিখলেও আবার আগের আচরণে ফিরে ফিরে আসে তা নিজেদের দিকে তাকালেও আমরা বুঝতে পারি। বাচ্চাদের প্রতি আমাদের অবাস্তব প্রত্যাশাই আমাদের হতাশ করে ফেলে!

আমরা প্রায়ই বাচ্চাদের আচরণ সংশোধন করতে চাই নিজেরদেরকে ভুলে গিয়ে। যেমন আমার বাচ্চারা কেউ জোরে কথা বললে আমি তার চেয়ে জোরে ...
10/10/2025

আমরা প্রায়ই বাচ্চাদের আচরণ সংশোধন করতে চাই নিজেরদেরকে ভুলে গিয়ে। যেমন আমার বাচ্চারা কেউ জোরে কথা বললে আমি তার চেয়ে জোরে চেচিয়ে বলি 'খবরদার জোরে কথা বলবেনা!!'। বাচ্চাদের আমরা মোবাইল দেখা বা অতিরিক্ত স্ক্রিন টাইম থেকে বিরত রাখতে চাই অথচ আমরা কিছুক্ষণ মোবাইল থেকে দূরে থাকলে অস্থিরতায় ভুগি। তাই বেশিরভাগ ক্ষেত্রেই বাবা মায়েরা বাচ্চাদের সমস্যা নিয়ে মনোবিজ্ঞানীদের কাছে যান, মনোবিজ্ঞানীদের বাবা মাকে নিয়েই একসাথে কাজ করতে হয়। সেকারণে আচরণের পরিবর্তনে সময়ের প্রয়োজন। কোন শর্টকাট নেই 😞

07/10/2025

বাচ্চারা মোবাইল দেখার জন্য জিদ করছিলো। পরাজয় মেনে দিলাম। দুই ভাইবোন খুব এক্সাইটেড হয়ে মোবাইল গুতোগুতি করছে যা দেখবে বের করার জন্য। ছেলে, বয়স সাত বছর, আমাকে ঠেলে সরিয়ে দিচ্ছে, 'মা তুমি যাও না, আমরা দেখব'। আমি কি দেখবে জানতে চাইলাম। ছেলে, ' মা আমরা এলেন দেখব। তুমি রাগ করবা। বেশি চুমোচুমি!' আমি বিস্ময় লুকিয়ে রেখে বললাম, কি দেখবা আমি সহ দেখি। চুমোচুমি আমাকে দেখতে দিচ্ছ না, তোমাদের কি দেখার বয়স হয়েছে? তারপর দেখলাম এলেন হচ্ছে কলেজে পড়া ছেলের ইংলিশ ড্রামা যেখানে স্বাভাবিকভাবেই অনেক রোমান্টিক দৃশ্য থাকে। মনে মনে খুব টেনশন লাগছিলো বাচ্চাদের কিভাবে বোঝালে তারা বুঝতে পারবে এই কন্টেন্ট শুধু তাদের বয়সের অনুপোযোগী নয়, যে কোন বয়সের মুসলিমের জন্যই অশ্লীল দৃশ্য দেখা ঠিক নয়। আমার মোবাইলে কাফ গার্ড দেয়া ছিলো বিধায় অশ্লীল দৃশ্য সেন্সর হয়ে যায় তারপরও কিছু সময় হয়তো অনেক কিছু সামনে চলে আসে। এমনিতে বাচ্চারা যে খুব মোবাইল দেখে তা নয়। হয়তো সারাদিনে আধা ঘন্টা। এই সময়টুকুতে সেফ কন্টেন্ট কিভাবে নিশ্চিত করব মাথায় কাজ করছিলো না। তারপর kahf kids ডাউনলোড করে বাচ্চাদেরকে বুঝিয়ে বললাম কেন আমাদের চোখের শালীনতা প্রয়োজন, অশ্লীল দৃশ্য থেকে বেচে থাকা দরকার। সেখানে দেখতেই হলে তারা kahf kids এর কন্টেন্ট দেখতে পারে। এখন তারা জানে ইসলামিক কন্টেন্ট দেখলে আম্মু না করবে না তাই তারা নিজেরা বলেই কিছুটা সময় মোবাইলে কার্টুন দেখে। বাচ্চারা হয়তো সবসময় আমাদের সুপারভিশনে থাকবে না, তাই জোর করে কোন নিয়ন্ত্রণ আরোপ করতে চাইলে তা কাজ করবেনা। কিন্তু তাই বলে তারা নিজেরাই বুঝতে শিখবে আশা করে পুরোপুরি ছেড়ে দেয়া যাবে না। একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত কিছুটা পারিপার্শ্বিক পরিস্থিতি খেয়াল রাখা প্রয়োজন এবং তাদের সাথে নিয়মিত কথা বলা প্রয়োজন যেন তাদের ভেতর থেকে মূল্যবোধ তৈরি হয় যা তাদের চোখের হেফাজত করবে।

এই ছবিতে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের আর্ট ও ড্রয়িং সরঞ্জাম—যেমন:🎨 *Oil Pastel (JOYTITI)*  🖌️ *Paint Brush Set*  🖍️ *Colour...
11/06/2025

এই ছবিতে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের আর্ট ও ড্রয়িং সরঞ্জাম—যেমন:

🎨 *Oil Pastel (JOYTITI)*
🖌️ *Paint Brush Set*
🖍️ *Colour Pencils (OMS, Doms)*
🖼️ *Artist Brushes, Water Colour Tubes*
📦 আকর্ষণীয় ডিজাইনের প্যাকেট ও গিফট সেট

এগুলো শিশুদের সৃজনশীলতা বিকাশে যেমন কাজ করে, তেমনি শিক্ষার্থীদের জন্যও আদর্শ। নিচে একটি দীর্ঘ ক্যাপশন দেওয়া হলো:

রং তুলির ছোঁয়ায় ফুটে উঠুক কল্পনার জগৎ! সামারা সায়েন্টিস্টে পাওয়া যাচ্ছে শিশু ও শিক্ষার্থীদের জন্য উচ্চমানের ড্রয়িং সেট, ওয়াটার কালার, পেইন্ট ব্রাশ, অয়েল পেস্টেল এবং আরও অনেক কিছু। সৃজনশীলতা বিকাশে প্রয়োজন যেসব উপকরণ—সব এক ছাদের নিচে। ছোট্ট শিল্পীর স্বপ্নগুলো আজই রঙিন করে তুলুন!"*

ঠিকানা: পূর্ব স্টেডিয়াম গ্যালারী মহাজের পাড়া রোড
কক্সবাজার

লোকেশন:সামারা সায়েন্টিস্ট (Samara Scientist), East Gallery, Stadium Market, Mohajer Para Rd, Cox's Bazar

পপ আপ বইগুলো শিশুদের মধ্যে খুবই কৌতুহল তৈরী করে। বইগুলোর পাতা উল্টাতে উল্টাতে ভালো অভ্যাসগুলো নিয়ে কথা বলতে পারি। কচিমনে...
24/05/2025

পপ আপ বইগুলো শিশুদের মধ্যে খুবই কৌতুহল তৈরী করে। বইগুলোর পাতা উল্টাতে উল্টাতে ভালো অভ্যাসগুলো নিয়ে কথা বলতে পারি। কচিমনে আনন্দের সাথে বুনে দেই কিছু ভালো অভ্যাস!
সামারা সায়েন্টিস্ট আপনাদের চাহিদাগুলোর কথা জানান। আমাদের সাথেই থাকুন!

23/05/2025

আসসালামুয়ালাইকুম
কেমন আছেন সবাই

কৈশোর ও স্ক্রিন বইটির আপনার কপি সংগ্রহ করেছেন তো! বইটি এ বছর বইমেলায় প্রকাশিত হয়েছে। আর কক্সবাজারে আপনার পাবেন সামারা সা...
15/02/2025

কৈশোর ও স্ক্রিন বইটির আপনার কপি সংগ্রহ করেছেন তো! বইটি এ বছর বইমেলায় প্রকাশিত হয়েছে।
আর কক্সবাজারে আপনার পাবেন সামারা সায়েন্টিস্ট এ।
শিশু কিশোরদের স্ক্রিন আসক্তি নিয়ে অভিভাবকদের জন্য খুবই সময়োপযোগী একটি বই।

আন্তর্জাতিক ভাষা হিসাবে ইংলিশ শেখার প্রয়োজনীয়তা অপরিসীম। ভাষার মাসে আমাদের বাংলা ভাষার প্রমিত উচ্চারণ ও সঠিক লেখনীর পাশা...
10/02/2025

আন্তর্জাতিক ভাষা হিসাবে ইংলিশ শেখার প্রয়োজনীয়তা অপরিসীম। ভাষার মাসে আমাদের বাংলা ভাষার প্রমিত উচ্চারণ ও সঠিক লেখনীর পাশাপাশি ইংলিশ স্পোকেন এর প্রতিও মনোযোগ দেয়া দরকার যেন আমরা আমাদের মাতৃভাষার অভিজ্ঞতা আন্তর্জাতিক পরিমন্ডলে তুলে ধরতে পারি। নিচের বইটি শিশুদের ইংলিশ স্পোকেনের জন্য.....

বর্তমান পরিস্থিতিতে শিশুকিশোরদের স্ক্রিন আসক্তি বাবা মা দের সবচেয়ে দু:শ্চিন্তার বিষয়। অনেক পিতামাতাই কিভাবে এই সংকট মোক...
09/02/2025

বর্তমান পরিস্থিতিতে শিশুকিশোরদের স্ক্রিন আসক্তি বাবা মা দের সবচেয়ে দু:শ্চিন্তার বিষয়। অনেক পিতামাতাই কিভাবে এই সংকট মোকাবেলা করবেন চিন্তা করে হিমশিম খান। অরক্ষিত অধিক স্ক্রিন টাইম শিশু-কিশোরদের জন্য কতখানি ক্ষতিকর তা বলার অপেক্ষা রাখে না। মনোবিজ্ঞানী Zahid Habib এর কৈশোর ও স্ক্রিন খুবই সময়োপযোগী বই। আশাকরি পরিবারে বাবা মা সহ সকলেই উপকৃত হবেন।
আপনার কপি সংগ্রহ করুন সামারা সায়েন্টিস্ট থেকে।
বইটি এই বছর বইমেলায় প্রকাশিত হয়েছে।

Address

Cox'sbazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when সামারা সায়েন্টিস্ট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your practice to be the top-listed Clinic?

Share